গৃহবধূকে
সাতক্ষীরায় গৃহবধূকে গলা কেটে হত্যা
সাতক্ষীরা সদর উপজেলার ভোমরায় তাছলিমা খাতুন (৩৫) নামে এক গৃহবধুকে হত্যা করার অভিযোগ উঠেছে তারই স্বামীর বিরুদ্ধে।
শনিবার (১৬ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার লক্ষ্মীদাড়ি গ্রামে এ ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকে স্বামী সাদ্দাম হোসেন নিখোঁজ রয়েছেন।
নিহতের বড় মেয়ে সাদিয়া সুলতানা (১২) বলেন, আমার বাবা নেশা করে প্রায়ই মায়ের সঙ্গে ঝগড়া করতেন। ঘটনার দিন আমার দাদি, আমি ও আমার ছোট ভাই নুর হোসেন (৯) পাশের ঘরে ঘুমিয়ে ছিলাম। এর মধ্যে মায়ের গোঙ্গানির শব্দ শুনে আমার দাদি আমাদের ডেকে দ্রুত মায়ের ঘরে যান। সেখানে গিয়ে দেখি মায়ের গলা কাটা মরদেহ। ঘরের ভেতর তখন রক্ত আর রক্ত। আমাদের প্রতিবেশীরা দ্রুত এসে আমার মাকে নিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে গেলে চিকিৎসক বলেন, আমার মা মারা গেছেন।
নিহত গৃহবধূর বাবা নুরুজ্জামান জানান, বিয়ের পর থেকে আমার মেয়ের ওপর শারিরীক নির্যাতন করত আমার জামাই। নেশার টাকা জোগাড় করতে না পারলে আমার মেয়ের ওপর বেশি নির্যাতন চলত। তবে এভাবে আমার মেয়েকে হত্যা করবে, আমি ভাবতে পারিনি। আমি এই পাষণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। সেটি ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ঘাতক স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
৩ দিন আগে
পাবনায় ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যা
পাবনা, ০৫ সেপ্টেম্বর (ইউএনবি)- জেলার ফরিদপুরে সাথী খাতুন (২০) নামে এক গৃহবধূকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
২৪৪৯ দিন আগে