হাইওয়ে পুলিশ
হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব নিলেন ফারুক আহমেদ
হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (অতিরিক্ত আইজিপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ফারুক আহমেদ।
মঙ্গলবার (৭ জুলাই) হাইওয়ে পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফারুক আহমেদ ১৯৭১ সালের ২৯ জুলাই বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
পরে ১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে ১৯৯৮ সালের ২২ ফেব্রুয়ারি সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন।
প্রায় তিন দশকের কর্মজীবনে তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ফোর্সেস হেডকোয়ার্টার্স, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), বাংলাদেশ পুলিশ একাডেমি, ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং লাইবেরিয়া ও দারফুরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া মৌলভীবাজার ও কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবেও দায়িত্ব পালন করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রশাসনিক দক্ষতা, অপারেশনাল নেতৃত্ব এবং কৌশলগত পরিকল্পনায় তিনি দীর্ঘ কর্মজীবনে পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন।
গত ৪ জুন তিনি অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি পান।
কর্মজীবনে তিনি দেশ-বিদেশে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ, সেমিনার ও অভিজ্ঞতা বিনিময় কর্মসূচিতে অংশ নিয়েছেন। ভারত, চীন ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিভিন্ন প্রশিক্ষণে অংশ নিয়ে আন্তর্জাতিক মানের পুলিশিং বিষয়ে অভিজ্ঞতা অর্জন করেছেন।
২ দিন আগে
কুমিল্লায় হাইওয়ে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ১৯
কুমিল্লার বুড়িচং উপজেলায় হাইওয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা ও পুলিশের টহল গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আহত হয়েছেন দুই পুলিশ সদস্য।
বুধবার (১০ জুন) দুপুর সাড়ে ৩টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এ তথ্য জানান।
গতকাল (মঙ্গলবার) সকালে কুমিল্লা-ঢাকা মহাসড়কের নিমসার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর জেলা পুলিশের নির্দেশনায় গোয়েন্দা পুলিশ (ডিবি) ও বুড়িচং থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে।
পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, মহাসড়কে দায়িত্ব পালনকালে উল্টো পথে চলাচলের দায়ে একটি অটোরিকশা আটক করে হাইওয়ে পুলিশ। এ সময় অটোরিকশাচালক ও স্থানীয় কয়েকজনের সঙ্গে পুলিশের তর্কাতর্কি হয়।
তিনি জানান, একপর্যায়ে অটোরিকশা চালকের চিৎকারে ১০০ থেকে ১৫০ জনের একটি দল ঘটনাস্থলে জড়ো হয়ে কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। হামলায় কনস্টেবল ইউসুফ আলী ও রাব্বি ইসলাম আহত হন। সে সময় পুলিশের একটি টহল গাড়ি ভাঙচুর করে তারা।
তিনি আরও জানান, ঘটনার পরপরই বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করা হয়। সিসিটিভি ফুটেজ, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করা হয়। পরে ডিবি ও থানা পুলিশের সমন্বয়ে পরিচালিত অভিযানে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ হামলার ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদেরও শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
পুলিশ সুপার বলেন, মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালনরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলা কিংবা সরকারি সম্পদের ক্ষতিসাধনের ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
২৯ দিন আগে
সাংবাদিক হেনস্তা: চট্টগ্রামে হাইওয়ে পুলিশের এএসআইসহ ৫ পুলিশ প্রত্যাহার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ডে হাইওয়ে পুলিশের এক পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সহ পাঁচ পুলিশকে প্রত্যাহার করা হয়েছে।
বিভিন্ন পরিবহন থেকে পুলিশের চাঁদাবাজিকালে সেই দৃশ্য ভিডিও ধারণ করার সময় অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে স্থানীয় দুই সাংবাদিককে হেনস্তা করার অভিযোগ পেলে উর্ধ্বতন কর্তৃপক্ষ এ আদেশ দেন।
অভিযুক্তরা হলেন, সীতাকুণ্ডের টেরিয়াল ফাঁড়ির এএসআই মাসুদ রানা, কনস্টেবল লোকমান হোসেন, কনস্টেবল আমান, মো. করিম ও মো. জহির।
বৃহস্পতিবার কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো.আব্দুল্লাহ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন: চট্টগ্রামে মজুদকৃত ১৫ হাজার লিটার সয়াবিন তেল জব্দ
তিনি বলেন, ‘ঘটনার দিন ডিউটিতে যারা ছিল তাদের সবাইকে ক্লোজড করে কুমিল্লা রিজিয়নে সংযুক্ত করা হয়েছে।’
সাংবাদিক হেনস্তার এ ঘটনায় কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মো.রহমত উল্লাহ'র নজরে আসে।
স্থানীয় সাংবাদিকরা জানান, গত ১০ মে মঙ্গলবার রাত সাড়ে এগারোটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার সামনে একটি দুর্ঘটনা কবলিত যাত্রীবাহী বাস ও একটি বালুবাহী ড্রাম ট্রাক থেকে চাঁদা আদায় করছিল হাইওয়ে পুলিশের ওই সদস্যরা। চাঁদাবাজির সেই দৃশ্য মোবাইলে ধারণ করতে চাইলে সাংবাদিক এম কে মনির ও ফারহান সিদ্দিককে হেনস্তা করেন এএসআই মাসুদ রানাসহ অন্যান্যরা।
আরও পড়ুন: চট্টগ্রামে ট্রাকচাপায় বন্দর কর্মকর্তা নিহত
১৫১৯ দিন আগে
বগুড়ায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০
বগুড়ার শেরপুর উপজেলায় দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। শনিবার ভোর রাতে ঢাকা বগুড়া মহাসড়কের শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া বটতলায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গাইবান্ধা থেকে ছেড়ে আসা সূর্য পরিবহন ঢাকার দিকে যাওয়ার পথে শেরুয়া বটতলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বগুড়াগামী শ্যামলী পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও ৪০ জন আহত হয়।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ একেএম বানিউল আনাম জানান, দ্রুত আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা হাসপাতাল ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। গাড়ি দুটি পুলিশ হেফাজতে রয়েছে। হতাহতদের পরিচয় এখনও জানা যায়নি।
আরও পড়ুন: ফরিদপুরে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২
রোহিঙ্গা ক্যাম্পে বর-কনে পক্ষের সংঘর্ষে নিহত ১, আটক ২
১৬৬৪ দিন আগে
ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
ফেনীতে সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক ও তার সহযোগীসহ তিন জন নিহত হয়েছেন। শুক্রবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছনুয়া ইউনিয়নের বোগদাদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গোপালগঞ্জের চন্দ্রদিঘলিয়া গ্রামের মোহাম্মদ সুজন, মাদারীপুরের গোবিন্দপুরের শামীম হাসান ও চাপাইনবাবগঞ্জের ভোলাহাট শাঙ্খ আলমপুর সন্যাসিতলা গ্রামের শহিদুল ইসলাম। তাদের মধ্যে মোহাম্মদ সুজন পিকআপ চালক এবং তার সহযোগী শামীম হাসান ও শহিদুল ইসলাম।
ফাজিলপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, ‘শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে পিকআপটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। এসময় ছনুয়া ইউনিয়নের বোগদাদিয়া স্থানের বাগদাদ কনভেনশন সেন্টারের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে গাড়িটি উল্টে যায়। তাৎক্ষণিক গুরুতর জখম অবস্থায় তিন জনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২
সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩
খুলনায় চালকদের প্রতিযোগিতা ও ফিটনেসবিহীন গাড়ি চলাচলে দুর্ঘটনা বাড়ছে
১৭২১ দিন আগে
উখিয়ায় ট্রাকের ধাক্কায় র্যাব সদস্য নিহত
কক্সবাজারের উখিয়ার পালংখালীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা এক র্যাব সদস্য নিহত এবং অপরজন গুরুতর আহত হয়েছেন।
২০১২ দিন আগে
মহাসড়কের কুমিল্লা অংশে ঢাকাগামী যানবাহন ফিরিয়ে দিচ্ছে পুলিশ
কোনো যানবাহন ঢাকায় প্রবেশ কিংবা বের হতে পারবে না বলে পুলিশের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি দেয়ার পর কুমিল্লা অংশের মহাসড়কে ঢাকাগামী সকল যাত্রীবাহী যানবাহনকে ফিরিয়ে দিচ্ছে হাইওয়ে পুলিশ।
২২৮৫ দিন আগে