সুপার শপ
সিলেটে সুপার শপে অগ্নিকাণ্ড
সিলেট নগরীর মজুমদারি এলাকায় একটি সুপার শপে অগ্নিকান্ড ঘটেছে।
রবিবার (৮ মার্চ) রাত ৯টার দিকে মজুমদারি এলাকার মেহজাবিন সুপার শপে আগুন লাগে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মেহজাবিন সুপার শপটির স্বত্বাধিকারী মো. ফরিদ উদ্দিন তাপাদার জানান, তার দোকানের সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সব মিলিয়ে ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সিলেট ফায়ার সার্ভিসের তালতলা কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, সিনিয়র স্টেশন ম্যানেজার কুতুব উদ্দিনের নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
এ বিষয়ে কুতুব উদ্দিন জানান, অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ বিস্তারিত প্রতিবেদন জমা দিয়ে জানানো হবে।
২১ দিন আগে
সন্ধ্যা ৭টার মধ্যে কাঁচাবাজার, সুপার শপ বন্ধে ডিএমপির নির্দেশ
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সোমবার রাজধানীর কাঁচাবাজার ও সুপার শপ প্রতিদিন সকাল ৬টায় খোলা এবং সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে।
২১৮৪ দিন আগে