মোবাইল
ঝিনাইদহে উদ্ধার ১০৬ মোবাইল ও ৬৭ হাজার টাকা ফেরত দিল পুলিশ
ঝিনাইদহ জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে উদ্ধার হওয়া ১০৬টি মোবাইল ফোন ও প্রতারণামূলকভাবে হাতিয়ে নেওয়া ৬৭ হাজার ৪৫৭ টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এসব মোবাইল ফোন ও টাকা প্রকৃত প্রাপকদের হাতে তুলে দেন ঝিনাইদহের পুলিশ সুপার (এসপি) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান।
আজ (বৃহস্পতিবার) দুপুরে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,, গত ১ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত পরিচালিত অভিযানে কালীগঞ্জ ও ঝিনাইদহ সদর থানার দুটি হত্যা মামলার ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া কোটচাঁদপুর থানার একটি ডাকাতি মামলার ৩ ডাকাতকে গ্রেপ্তার করে লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে।
এ ছাড়াও সদর থানার একটি দস্যুতা মামলার ১০ আসামিকে গ্রেপ্তার করে লুণ্ঠিত একটি ইজিবাইক ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। কালীগঞ্জ থানার একটি দস্যুতা মামলার ১ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সদর থানার দুটি অপহরণ মামলার দুই ভুক্তভোগীকে উদ্ধার ও ২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকে ১০৬টি হারানো বা চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে ভুলবশত চলে যাওয়া ৬৭ হাজার ৪৫৭ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের ফেরত দেওয়া হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইমো, টিকটক ও স্ন্যাপচ্যাটের মাধ্যমে সাইবার বুলিংয়ের শিকার ২৮ জন ভুক্তভোগীকে প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে নিখোঁজ হওয়া দুই ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপার বলেন, ‘সাইবার অপরাধ প্রতিরোধ ও জনগণের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব ও প্রযুক্তিনির্ভরতার সঙ্গে কাজ করে যাচ্ছে। সাইবার বুলিং একটি গুরুতর সামাজিক ও আইনি অপরাধ। নিরাপদ ডিজিটাল পরিবেশ গঠনে সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানাচ্ছি।’
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মোসফেকুর রহমান ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
১৩ দিন আগে
মডেল মেঘনা আলমের জব্দ করা মোবাইল ফোন-ল্যাপটপ তদন্তের নির্দেশ
রাজধানীর ধানমন্ডি থানার প্রতারণা ও চাঁদা দাবির মামলায় আলোচিত মডেল মেঘনা আলমের জব্দ করা মোবাইল ফোন ও ল্যাপটপে রাষ্ট্রবিরোধী কোনো উপাদান রয়েছে কিনা—তা তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম এই নির্দেশ দেন।
পাশাপাশি মেঘনা আলমকে গ্রেপ্তারের সময় জব্দ করা ম্যাকবুক, পাসপোর্ট, মোবাইল ফোন ও ল্যাপটপের মালিকানা যাচাই করে তদন্ত কর্মকর্তাকে আগামী ৩১ আগস্ট প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
গত ২২ জুন মেঘনা আলম তার কাছ থেকে জব্দ করা ম্যাকবুক, পাসপোর্ট, মোবাইল ও ল্যাপটপ জিম্মায় নেওয়ার আবেদন করেন। আজ ওই আবেদনের ওপর শুনানি হয়। এই আদেশের সময় মেঘনা আলম আদালতে উপস্থিত ছিলেন।
মেঘনার আইনজীবী মহসিন রেজা ও মহিমা বাঁধন মেঘনার ম্যাকবুক, ল্যাপটপ, মোবাইল ও পাসপোর্ট ফিরিয়ে দিতে শুনানি করেন।
এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ এর বিরোধিতা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, এটি অত্যন্ত চাঞ্চল্যকর মামলা। বর্তমানে মামলাটি তদন্তাধীন। ল্যাপটপ ও মোবাইল ব্যবহার করে কোন কোন ব্যবসায়ী ও কূটনীতিককে ব্ল্যাকমেল করতেন—তা জানা প্রয়োজন।
পড়ুন: জামিন পেলেন মডেল মেঘনা আলম
তখন মেঘনা আলম আদালতকে বলেন, ‘আমার সঙ্গে বিভিন্ন রাষ্ট্রদূতের প্রফেশনাল সম্পর্ক রয়েছে। সৌদি রাষ্ট্রদূত ইশা আমাকে প্রেমের ফাঁদে ফেলেছিলেন। তার যথেষ্ট প্রমাণ আমার কাছে রয়েছে।’
আমি প্রমাণ দিতে পারব আমাকে প্রেমের ফাঁদে ফেলা হয়েছিল নাকি আমি কাউকে প্রেমের ফাঁদে ফেলেছিলাম।
এসময় বিচারক বলেন, এখন এটা আলোচনার বিষয় নয়।
এরপর মেঘনা আলম বলেন, ‘বাংলাদেশের ভাবমূর্তি আমার ওপর নির্ভর করে। ছয়টি মহাদেশের ১০টি আন্তর্জাতিক সংস্থায় কাজ করি। আমার ব্যবহৃত ম্যাকবুক, ল্যাপটপ, মোবাইল ও পাসপোর্ট ফেরত চাই।’
এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, তিনি নারীদের নিয়ে কী কাজ করেন, তা মামলার এজাহারে স্পষ্ট। তিনি মূলত নারীদের দিয়ে ব্ল্যাকমেল করতেন। তখন মেঘনা প্রতিবাদ জানিয়ে বলেন, ‘আপনি রাষ্ট্রদূতকে অসম্মান করছেন।’
এরপর উভয় পক্ষ তর্কে জড়িয়ে পড়ে। এ পর্যায়ে মেঘনা বলেন, ‘এখন পর্যন্ত আমি নিরপরাধ।’
গত ২৮ এপ্রিল মেঘনা আলমের ৩০ দিনের আটকাদেশ বাতিল করা হয়।
অন্যদিকে আদালত তাকে জামিন দেন। ওই দিনই কারামুক্ত হন তিনি। এর পর থেকে তিনি জামিনে রয়েছেন।
এর আগে গত ৯ এপ্রিল বাসা থেকে আটক হন মেঘনা আলম। পরদিন ১০ এপ্রিল বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশ দিয়ে মডেল মেঘনাকে কারাগারে পাঠানো হয়।
গত ১৭ এপ্রিল কারাগার থেকে আদালতে হাজির করে মেঘনাকে ধানমন্ডি থানার চাঁদাবাজি ও প্রতারণার মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেওয়া হয়।
মেঘনা আলম ও তার ঘনিষ্ঠ সহযোগী দেওয়ান সমির এবং আরও দুই-তিনজন বিদেশি রাষ্ট্রদূতদের সুন্দরী নারীদের মাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে ৫০ লাখ টাকা চাঁদা আদায়ের পরিকল্পনা করেন।
এই অভিযোগে গত ১৫ এপ্রিল ধানমন্ডি থানার পরিদর্শক মোহাম্মদ আবদুল আলিম মামলাটি করেন।
মামলার এজাহারে বলা হয়, অভিযুক্ত ব্যক্তিরা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য, যারা সুন্দরী নারীদের মাধ্যমে বিদেশি কূটনীতিক ও ধনী ব্যবসায়ীদের প্রেমের ফাঁদে ফেলে অবৈধ সম্পর্ক গড়ে তুলে ব্ল্যাকমেল করে অর্থ আদায় করতেন।
অভিযোগে বলা হয়, গত ২৯ মার্চ ধানমন্ডির একটি জাপানি রেস্টুরেন্টে এক কূটনীতিকের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা আদায়ের পরিকল্পনায় বৈঠক করেন তারা।
মেঘনা আলম শুনানি শেষে সাংবাদিকদের বলেন, ‘আমি আমার ম্যাকবুক, পাসপোর্ট, মোবাইল সেট ও ল্যাপটপ ফেরত চেয়েছি। আদালত তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী ৩১ আগস্ট আবার শুনানি হবে।
৩৮৫ দিন আগে
নগদে নতুন প্রশাসক নিয়োগ
মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ের পরিচালক মো. মোতাছিম বিল্লাহকে নগদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের মানবসম্পদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নগদের বর্তমান প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদারকে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে পদায়ন করে মোতাছিম বিল্লাহকে (নগদের) প্রশাসক পদে তার স্থলাভিষিক্ত করা হয়েছে।
অন্তর্বর্তী সরকার গঠনের পর গত বছরের ২১ আগস্ট নগদের আগের পর্ষদ ভেঙে দিয়ে এক বছরের জন্য প্রতিষ্ঠানটিতে প্রশাসক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক।
এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের এক অভ্যন্তরীণ আদেশে বলা হয়, ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ’-এ চট্টগ্রাম অফিসের পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদারকে এক বছরের জন্য প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. হাবিবুর রহমান, যুগ্ম পরিচালক আনোয়ার উল্লাহ, পলাশ মন্ডল, আবু ছাদাত মোহাম্মদ ইয়াছিন, উপপরিচালক চয়ন বিশ্বাস ও আইয়ুব খানকে সহায়ক কর্মকর্তা নিয়োগ দেওয়া হলো।
পরে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক সাংবাদিকদের জানান, নগদ ডাক বিভাগের সেবা। তাদের পক্ষে বাংলাদেশ ব্যাংক সেবাটি পরিচালনা করবে।
তবে প্রশাসক নিয়োগে বাংলাদেশ ব্যাংকের এই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে নগদের নির্বাহী পরিচালক সাফায়েত আলম হাইকোর্টে রিট করেন।
রিটে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগের পরিচালক, ডাক বিভাগের মহাপরিচালক এবং বাংলাদেশ ব্যাংকের নগদে নিযুক্ত প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদারকে বিবাদী করা হয়।
আরও পড়ুন: নগদে প্রশাসক নিয়োগ বৈধ: হাইকোর্ট
ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ১৭ সেপ্টেম্বর রুল জারি করে হাইকোর্ট। রুলে নগদে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। ১০ দিনের মধ্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়।
রুল শুনানির ধারাবাহিকতায় অপর এক আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৮ ডিসেম্বর নগদে নিয়োগ করা প্রশাসকের কার্যক্রমের ওপর দুই সপ্তাহের জন্য স্থিতাবস্থা জারি করে হাইকোর্টের একই বেঞ্চ। সেই রুলের চূড়ান্ত শুনানি শেষে গত ১৬ ফেব্রুয়ারি রায় ঘোষণা হয়। রায়ে নগদে প্রশাসক নিয়োগের বৈধতার প্রশ্নে জারি করা রুল খারিজ করে দেয় হাইকোর্ট।
এ ঘটনার পর আজ (বৃহস্পতিবার) মুহম্মদ বদিউজ্জামান দিদারকে বাংলাদেশ ব্যাংকে সরিয়ে নিয়ে মোতাছিম বিল্লাহকে নগদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো।
৫৩৭ দিন আগে
ময়মনসিংহে মোবাইল বিস্ফোরণে চিকিৎসকের মৃত্যু
ময়মনসিংহে মোবাইল ফোন বিস্ফোরণে তারিকুল আলম নোমান (৪২) নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ভোরের দিকে নগরীর জমির মুন্সি রোড এলাকার নিজ বাসায় এ ঘটনা ঘটে।
তরিকুল ঐ এলাকার তাহের উদ্দিনের ছেলে এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের সহকারী অধ্যাপক।
আরও পড়ুন: সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, রাতে মোবাইল চার্জ দিয়ে ঘুমাচ্ছিলেন তিনি। কোনো এক সময় চার্জকৃত মোবাইল বিস্ফোরণে লাগা আগুনে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এসময় তার দুই হাত, বুক, নাক-মুখ পুড়ে যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম খান বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে চার্জ দেওয়া অবস্থায় মোবাইল বিস্ফোরণে লাগা আগুনে তার মৃত্যু হয়েছে।
পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া লাশ নেওয়ার আবেদন করলে স্বজনদের কাছে তা হস্তান্তর করা হয় বলে জানান ওসি সফিকুল।
আরও পড়ুন: বগুড়ায় তেলের ট্যাংক বিস্ফোরণে ৪ শ্রমিকের মৃত্যু
৬৯১ দিন আগে
মোবাইল অপারেটরদের কাছে পাওনা টাকা শিগগিরই আদায় করা হবে: পলক
মোবাইল অপারেটরদের কাছে বিটিআরসি ও জাতীয় রাজস্ব বোর্ডের পাওনা আদায় প্রসঙ্গে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘দেশের চারটি মোবাইল অপারেটরের কাছে বেশকিছু টাকা পাওনা আছে। তার প্ররিমাণ প্রায় ১২ হাজার কোটি টাকা। এই টাকা শিগগিরই আদায় করা হবে।’
মঙ্গলবার (১৬ জুলাই) সচিবালয়ের গণমাধ্যমকেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত বিএসআরএফ সংলাপ অনুষ্ঠানে অংশ নিয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী একথা বলেন।
আরও পড়ুন: আইটি-আইটিইএস খাতে যুব সমাজের কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হবে: পলক
তিনি বলেন, ‘এটা নিয়ে সোমবার এনবিআর চেয়ারম্যান ও বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। মঙ্গলবার বিকালে মোবাইল নেটওয়ার্ক অপারেটর ও বিটিআরসির প্রতিনিধিকে এনবিআরে পাঠাব।’
তিনি আরও বলেন, ‘কোনটা কোনটা বিচারধীন ও কোনটা কোনটা আদালতের বাইরে, তা আমরা সেটেলড করতে পারি এবং কোন মোবাইল অপারেটরের প্রস্তাব কী আছে- এগুলো বিবেচনায় নিয়ে দেখা যাচ্ছে যে, ১২ হাজার কোটি টাকা আমরা পাই। ১২ বছর ধরে তা পাওনা আছে। সেটার আবার একটা ইন্টারেস্টও আছে। এটা যদি এখনই আমরা সেটেলড করতে পারি তাহলে আমাদের লাভ হবে নাকি ১২ বছর পিছিয়ে গেলে লাভ হবে? এটা নিয়ে আমি আপনাদেরও (সাংবাদিক) মতামত চাই। কারণ এটা প্রকাশ্যে আলোচনায় এলে তখন আর প্রশ্ন থাকবে না।’
পলক বলেন, ‘এটা নিয়ে আমরা বিটিআরসি, এনবিআর আন্তরিক আছি। আমার আত্মবিশ্বাস, আমরা এই টাকাটা দ্রুত আদায় করতে পারব।’
আরও পড়ুন: দেশে ডেটা সেন্টার করতে ফেসবুক-ইউটিউব-টিকটককে বাধ্য করা হবে: পলক
কক্সবাজারের নারীদের আত্মকর্মসংস্থানে ল্যাপটপ দেওয়ার প্রতিশ্রুতি পলকের
৭৬৩ দিন আগে
গ্রামাঞ্চলে অতিরিক্ত মোবাইল ব্যবহারের নেতিবাচক প্রভাব নিয়ে আশঙ্কা সংসদ সদস্যের
অতিরিক্ত মোবাইল ফোনের কারণে নতুন প্রজন্ম পঙ্গু হয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সংসদ সদস্য ও ইএনটি বিশেষজ্ঞ ডা. প্রাণ গোপাল দত্ত।
শনিবার (২২ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
সরকার রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত অ্যাপ তৈরি করে প্রত্যন্ত গ্রামাঞ্চলে মোবাইল টাওয়ার নিষ্ক্রিয় করতে পারে কি না, সে বিষয়ে পরামর্শ দেন কুমিল্লা-৭ আসনের এই সংসদ সদস্য।
তিনি বলেন, ‘মোবাইল টাওয়ার ফ্রিল্যান্সিং ছাড়া অন্য কোনো কাজে বা বৈদেশিক মুদ্রা অর্জনের বিকল্প পথ হিসেবে কেন ব্যবহার করা হয় না- সেটিও আমাদের খতিয়ে দেখা উচিত।’
আরও পড়ুন: ৫ সদস্যের জাতীয় সংসদের প্যানেল সভাপতি মনোনীত
তা না হলে ১০ বছর বয়স থেকে শুরু করে তার রোগীর সংখ্যা বাড়ছে, সবাই কানে কম কথা শোনার অভিযোগ করছেন বলে জানান প্রাণ গোপাল দত্ত।
তিনি আরও বলেন, মানুষ অভিযোগ করছে যে তারা শুনতে পারছে না, তারা পড়াশোনায় মনোনিবেশ করতে পারছে না। তাই এমন কিছু উদ্ভাবন করা উচিত যাতে আমাদের তরুণ প্রজন্ম রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত এই প্রযুক্তি থেকে দূরে থাকে।
এই সংসদ সদস্য বলেন, স্বাস্থ্য খাত সবচেয়ে ব্যয়বহুল খাত যেখানে পরীক্ষা, গবেষণা, চিকিৎসা সরঞ্জামের খরচ আকাশচুম্বী।
নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের উদ্ধৃতি দিয়ে দত্ত বলেন, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা সরকারি খাতের হাতে থাকা উচিত।
তিনি বলেন, 'এখন এটা (শিক্ষা ও স্বাস্থ্যসেবা) সারা বিশ্বে পণ্যে পরিণত হয়েছে। সেক্ষেত্রে টাকা থাকলে চিকিৎসা হবে, টাকা না থাকলে চিকিৎসা পাবেন না। সেক্ষেত্রে বাংলাদেশের নিম্ন মধ্যবিত্ত শ্রেণির মানুষের দেখাশোনা করার কেউ নেই।’
চিকিৎসা সেবার মানোন্নয়নে চিকিৎসকদের বেতন-ভাতা বৃদ্ধির পাশাপাশি গবেষণা, আবাসন ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর প্রস্তাব করেন তিনি।
আরও পড়ুন: নিরাপদ খাদ্যে বিশেষ নজরদারির আহ্বান সংসদীয় কমিটির
৭৮৭ দিন আগে
সবচেয়ে দ্রুতগতির মোবাইল নেটওয়ার্কের স্বীকৃতি পেয়েছে বাংলালিংক
উদ্ভাবনী ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক দেশের ‘দ্রুততম মোবাইল নেটওয়ার্কের’ স্বীকৃতি হিসেবে ওকলা স্পিডটেস্ট অ্যাওয়ার্ড অর্জন করেছে।
গত চার বছর ধরে নিয়মিতভাবে বাংলালিংক এই পুরস্কার পেয়ে আসছে। এই স্বীকৃতি বাংলালিংকের নির্ভরযোগ্য ও মানসম্মত নেটওয়ার্ক সেবা দেওয়ার দৃঢ় প্রতিশ্রুতিকে নির্দেশ করে।
৩২ দশমিক ৬৫ এমবিপিএস স্পিড স্কোর নিয়ে ২০২৩ সালের তৃতীয় ও চতুর্থ প্রান্তিকের ওকলা স্পিডটেস্ট রিপোর্টে গত চার বছরে টানা অষ্টমবারের মতো প্রথম স্থানে রয়েছে প্রতিষ্ঠানটি।
ওকলা স্পিডটেস্ট অ্যাপ থেকে প্রতিদিন সংগৃহীত তথ্যের ভিত্তিতে এই ফলাফল নির্ধারণ করা হয়। নেটওয়ার্কের সক্ষমতা, মান ও উপযোগিতা সঠিকভাবে জানার জন্য বিশ্বব্যাপী এটি সবচেয়ে নির্ভরযোগ্য অ্যাপ।
আরও পড়ুন: বাংলালিংক ইনোভেটর্স ৪.০ বিজয়ী দলের নাম ঘোষণা
এই অর্জন সম্পর্কে বাংলালিংকের সিইও এরিক অস বলেন, দেশের দ্রুততম মোবাইল ইন্টারনেট সেবা দেওয়ার মাধ্যমে বাংলালিংকের গ্রাহককেন্দ্রিক নীতির প্রতি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন, মানুষের আস্থাভাজন ও দ্রুতগতির নেটওয়ার্ক সেবা দেওয়ার জন্য আমরা নেটওয়ার্ক অবকাঠামো সম্প্রসারণের উদ্যোগ নিয়েছি। ইতোমধ্যে নেটওয়ার্কের বিস্তৃতি দ্বিগুণ করা হয়েছে।
তিনি আরও বলেন, বাংলালিংক দেশের সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেটের সেবার মাধ্যমে ‘স্মার্ট বাংলাদেশ’ বাস্তবায়নের পথ প্রশস্ত করছে। এছাড়াও, টেলিকম সেক্টরে ইন্টারনেট সেবার উৎকর্ষ সাধনের ক্ষেত্রে বাংলালিংক একটি মানদণ্ড স্থাপন করেছে।
ওকলার প্রেসিডেন্ট ও সিইও স্টিফেন বাই বলেন, স্পিডটেস্টের মাধ্যমে গ্রাহকদের অংশগ্রহণমূলক পরীক্ষা নিরীক্ষা গভীরভাবে বিশ্লেষণ করার পর, বাংলালিংককে দেশের ‘দ্রুততম মোবাইল নেটওর্কের’ স্বীকৃতি দেওয়া হয়েছে। বাংলাদেশ থেকে টানা আট বার শুধু বাংলালিংক ওকলা স্পিডটেস্ট অ্যাওয়ার্ড লাভ করেছে।
স্টিফেন আরও বলেন, ২০২৩ সালের তৃতীয় থেকে চতুর্থ প্রান্তিকে বাজারে নেটওয়ার্ক সেবাপ্রদানকারী সব মোবাইল নেটওয়ার্কের গতি ও কর্মক্ষমতা তুলনার ভিত্তিতে শুধু একটি মোবাইল নেটওয়ার্ক অপারেটরকে এই পুরস্কার দেওয়া হয়।
তিনি বলেন, বাংলালিংককে টানা চার বছর বাংলাদেশের দ্রুততম মোবাইল নেটওয়ার্কের স্বীকৃতি দিতে পেরে আমরা আনন্দিত। এটি গ্রাহকদের জন্য বাংলালিংক-এর মান সম্পন্ন ও দ্রুতগতির নেটওয়ার্ক সেবা দেওয়ার একনিষ্ঠ প্রচেষ্টারই ফলাফল।
দেশজুড়ে চার কোটি ৩০ লাখের বেশি দ্রুতবর্ধনশীল গ্রাহকসংখ্যা ও ১৬ হাজার মোবাইল টাওয়ার নিয়ে গড়ে ওঠা গ্রাহক প্রতি সর্বোচ্চ স্পেকট্রাম বরাদ্দকারী মোবাইল অপারেটর হিসেবে বাংলালিংকের জন্য এই অর্জনটি নিঃসন্দেহে বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন: ন্যাশনাল রোমিং ফিল্ড ট্রায়াল শুরু করেছে বাংলালিংক ও টেলিটক
ইন্টারনেট চার্জ ছাড়াই উপায় অ্যাপ ব্যবহার করতে পারবেন বাংলালিংক গ্রাহকরা
৯০৫ দিন আগে
সিলেটে এক রাতেই অন্তত ২০ জনের টাকা ও মোবাইল ছিনতাই
সিলেটের ওসমানীনগরে এক রাতে অন্তত ২০ জন পথচারী ও ব্যবসায়ী একদল অস্ত্রধারী ছিনতাইকারীদের কবলে পড়েছেন। এ সময় ছিনতাইকারীদের হামলায় ৩ জন আহত হয়েছেন।
শনিবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার গোয়ালাবাজার-বালাগঞ্জ সড়কের কালাসারা হাওরের সেতুর উপর ঘটনাটি ঘটে।
আহতরা হলেন- ওসমানীনগরের তাজপুর ইউপির হস্তিদুর গ্রামের দিলওয়ার হোসেন, পার্শ্ববর্তী বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউনিয়নের নসিওরপুর গ্রামের পাবেল আহমদ ও একই গ্রামের ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত গভীর রাতে বিভিন্ন এলাকায় ওয়াজ মাহফিল থেকে মুসল্লি ব্যবসায়ীসহ পথচারীরা নিজেদের বাড়ি ফিরছিলেন। এ সময় কালাসারা হাওর পাড়ে সেতুর কাছে আগে থেকে ওৎ পেতে থাকা একদল অস্ত্রধারী ছিনতাইকারী বাঁশ দিয়ে পথচারী, অটোরিকশা ও মোটরসাইকেল আরোহীদের গতিরোধ করে। অস্ত্রের মুখে জিম্মি করে তাদের নিকট থেকে মোবাইল ও টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যাত্রী ও পথচারীদের বেঁধে রাস্তার পাশে ফেলে রাখে। এ সময় ছিনতাইকারী দল একে একে প্রায় ২০ জনকে আটক করে ছিনতাই করে।
আরও পড়ুন: সিলেটে ট্রাকের ধাক্কায় যুবক নিহত, পুলিশ সদস্য আহত
ছিনতাইকারীদের কবলে পড়া নসিওরপুর গ্রামের পাবেল নামের যুবক কৌশলে তার ভাইয়ের কাছে মোবাইলে কল করে জানালে অস্ত্রধারীরা তাকে গুরুতর আহত করে। ছিনতাইয়ের খবর গ্রামে পৌঁছালে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে হস্তিদুর ও নসিওরপুর গ্রামের লোকজন ঘটনাস্থলে ছুটে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
খবর পেয়ে রাতেই ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ছিনতাইয়ের শিকার পাবেল আহমদ, দিলওয়ার মিয়া ও আলামিন জানান, আমরা বাজার থেকে যাওয়ার পথে প্রায় ৮ থেকে ১০ জনের একদল ডাকাত আমাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে সব কিছু নিয়ে যায় এবং আমাদেরকে মারধর করে। অনুমান ১৫ থেকে ২০ জন লোককে আটক করে টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায় তারা।
ওসমানীনগর উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি হস্তিদুর গ্রামের সাবেক মেম্বার আজির উদ্দিন বলেন, এ ঘটনার খবর পেয়ে হস্তিদুর ও নসিওরপুর গ্রামের লোকজন এসে প্রায় ১৫ জনের হাত ও পায়ের বাঁধন খুলে উদ্ধার করি এবং রক্তাক্ত অবস্থায় একজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠাই।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক বলেন, রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন পর্যন্ত লিখিতভাবে কেউ অভিযোগ করেনি। তবে বিষয়টি নিয়ে আমরা কাজ করছি।
আরও পড়ুন: সিলেটে একাধিক অটোরিকশায় বাসের ধাক্কা, ১০ যাত্রী আহত
৯১৯ দিন আগে
বাংলাদেশে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা ১৯ কোটি ৩৬ লাখ
চলতি বছরের নভেম্বর শেষে বাংলাদেশে মোট মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ১৯ কোটি ছাড়িয়েছে বলে দেশটির টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার সর্বশেষ পরিসংখ্যানে উঠে এসেছে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তথ্য অনুযায়ী, ২০২৩ সালের নভেম্বরে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে গ্রাহক সংখ্যা ১৯ কোটি ৩৬ লাখে পৌঁছেছে।
বর্তমানে বাংলাদেশে চারটি মোবাইল কোম্পানি রয়েছে, যার মধ্যে তিনটি মোবাইল ফোন অপারেটর বিদেশ সমর্থনপুষ্ট।
আরও পড়ুন: তিন অপারেটর থেকে পৌনে তিন কোটি টাকা জরিমানা আদায় বিটিআরসি’র
বিটিআরসির তথ্য অনুযায়ী, নভেম্বর শেষে গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে- মোবাইল অপারেটর গ্রামীণফোনের ৮ কোটি ২১ লাখ ৪০ হাজার, রবি আজিয়াটার ৫ কোটি ৮৩ লাখ ৮০ হাজার, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনসের ৪ কোটি ৩৩ লাখ ৮০ হাজার এবং টেলিটক বাংলাদেশের গ্রাহক সংখ্যা ৬৪ লাখ ৬০ হাজারে।
২০২২ সালের ডিসেম্বর শেষে বাংলাদেশে মোবাইল ফোন গ্রাহকের সংখ্যা দাঁড়িয়েছিল ১৮ কোটি ২০ লাখে।
আরও পড়ুন: ৪ মোবাইল অপারেটরকে ৭.৬৫ কোটি টাকা জরিমানা বিটিআরসির
৯৬৭ দিন আগে
মোবাইলে কথা বলার সময় ফেরি থেকে নদীতে পড়ে নিখোঁজ বৃদ্ধ
বাগেরহাটের মোরেলগঞ্জে চলন্ত ফেরি থেকে নদীতে পড়ে ফজলুল হক নামে একজন নিখোঁজ হয়েছেন। শুক্রবার (৮ ডিসেম্বর) রাত ১১টার দিকে ফেরি থেকে পানগুছি নদীতে পড়ে নিখোঁজ হন তিনি।
নিখোঁজ ফজলুল হক (৭০) পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলার চর খোলপটুয়া গ্রামের জেন্নাত আলী শেখের ছেলে।
আরও পড়ুন: সিলেটে নিখোঁজের ৮ দিন পর যুবকের লাশ উদ্ধার
ঘটনার সময় সঙ্গে থাকা তার ছেলে সেলিম শেখ বলেন, আমরা বিয়েতে বরযাত্রী যাওয়ার পথে ফেরি পারাপারের সময় বাবা মোবাইল ফোনে কথা বলতে বলতে অসতর্কতাবশত নদীতে পড়ে যান।
এ বিষয়ে ফায়ার সার্ভিস মোরেলগঞ্জ স্টেশন কর্মকর্তা প্রবীর দেবনাথ বলেন, ঘটনার পরপরই নিখোঁজ বৃদ্ধের সন্ধানে তারা উদ্ধার অভিযান শুরু করে। পরে শনিবার সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান চালানো হচ্ছে। সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলবে।
আরও পড়ুন: মেঘনায় গোসল করতে নেমে শিশু নিখোঁজ
মেঘনা নদীতে গোসলে নেমে বৃদ্ধ নিখোঁজ
৯৮৪ দিন আগে