সৈয়দপুর
সৈয়দপুর বিমানবন্দরে আটক জামায়াত নেতা অসুস্থ হয়ে হাসপাতালে
সৈয়দপুর বিমানবন্দরে প্রায় ৫০ লাখ নগদ টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) টাকাসহ আটকের পর জিজ্ঞাসাবাদের সময় অসুস্থ হয়ে পড়লে তাকে নীলফামারী জেলার সৈয়দপুর ১০০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালের আবাসিক চিকিৎক নজমুল হুদা বলেন, পরীক্ষায় জামায়াত নেতার হার্ট অ্যাটাকের কোনো লক্ষণ পাওয়া যায়নি। একটি ইসিজি করা হয়েছে, কিন্তু তাতে হার্ট অ্যাটাকের কোনো ইঙ্গিত মেলেনি। তাকে আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অপ্রীতিকর ঘটনা এড়াতে হাসপাতাল ও এর আশপাশে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।
এর আগে, আজ (মঙ্গলবার) গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে তাকে সৈয়দপুর বিমানবন্দর থেকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, বেলাল উদ্দিন নভো এয়ারের একটি ফ্লাইটে ঢাকা থেকে সৈয়দপুরে অবতরণ করেন। পরবর্তীতে তার ব্যাগ তল্লাশি করে এই বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করা হয়। অর্থের পরিমাণ আনুমানিক ৫০ লাখ টাকা।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সাত্তার জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তার বিরুদ্ধে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের কাছ থেকে টাকা উদ্ধারের ঘটনা ভিন্নখাতে নেওয়ার চক্রান্ত চলছে। এই অর্থ নির্বাচন সংশ্লিষ্ট নয়, তার ব্যবসার টাকা। এটা পরিকল্পিতভাবে জামায়াতের নেতৃবৃন্দকে প্রশ্নবিদ্ধ করতে কাজটা করা হচ্ছে।’
১৮৪ দিন আগে
চরম জনবল সংকটে সৈয়দপুর রেলওয়ে কারখানা, নষ্ট হচ্ছে ১৫৩ কোটি টাকার যন্ত্রপাতি
দীর্ঘদিন ধরে জনবল-সংকটে ধুঁকছে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা। চার ভাগের এক ভাগ কর্মচারী দিয়ে চলছে দেশের বৃহত্তম এই রেলওয়ে কারখানার কার্যক্রম। জনবলের অভাবে পড়ে আছে ১৫৩ কোটি টাকা ব্যয়ে আমদানিকৃত আধুনিক যন্ত্রপাতি, যা ব্যবহারের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়া প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না থাকায় তীব্র কাঁচামাল-সংকট দেখা দিয়েছে। এসব কারণে কারখানাটির উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
কারখানা সূত্রে জানা গেছে, আসাম–বেঙ্গল রেলপথকে ঘিরে ১৮৭০ সালে স্থাপিত হয় সৈয়দপুর রেলওয়ে কারখানা। ১১০ দশমিক ২৯ একর জায়গাজুড়ে প্রতিষ্ঠিত এই কারখানায় রয়েছে ২৭টি শপ (উপকারখানা)। এখানে ব্রডগেজ ও মিটারগেজ যাত্রীবাহী ক্যারেজ এবং মালবাহী যান (ওয়াগন) মেরামতের কাজ করা হয়। পাশাপাশি রেলওয়ের স্টিম রিলিফ ক্রেন এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ক্যারেজ ও ওয়াগন মেরামত করা হয়ে আসছে। এছাড়া ক্যারেজ, ওয়াগন ও লোকোমোটিভের প্রায় ১ হাজার ২০০ ধরনের খুচরা যন্ত্রাংশ তৈরি হয় এই কারখানায়।
ক্ষমতা ও গুণগতমান বৃদ্ধির লক্ষ্যে ২০১৭ সালে ১৫৩ কোটি টাকা ব্যয়ে কারখানাটির আধুনিকায়ন করা হয়। ওই প্রকল্পের আওতায় ব্রডগেজ ও মিটারগেজ যাত্রীবাহী বগি এবং ওয়াগন মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য ১৭টি ওয়ার্কশপের সংস্কার করা হয়। ৪৩ ধরনের যান্ত্রিক (মেকানিক্যাল) এবং ১৩ ধরনের বৈদ্যুতিক যন্ত্রপাতি প্রতিস্থাপন করা হয়। এছাড়া গভীর নলকূপ স্থাপনসহ একটি ওভারহেড পানির ট্যাঙ্ক নির্মাণ করা হয়। তবে দক্ষ জনবল না থাকায় এই আধুনিকায়নের কোনো বাস্তব সুফলই মিলছে না।
সূত্র জানায়, বর্তমানে কারখানাটিতে কর্মকর্তা ও শ্রমিক-কর্মচারীর মোট পদ ২ হাজার ৮৫৯টি। এর মধ্যে কর্মরত আছেন মাত্র ৭১৬ জন। অর্থাৎ ২ হাজার ১৪৩টি পদই রয়েছে শূন্য। এই জনবল-সংকটের কারণে ক্যারেজ মেরামতের দৈনিক লক্ষ্যমাত্রা পূরণ করা যাচ্ছে না। প্রতিদিন তিনটি কোচ মেরামতের লক্ষ্যমাত্রা থাকলেও বাস্তবে হচ্ছে দুটি। ২৭টি শপে থাকা ৭৪০টি মেশিন পরিচালনার জন্য প্রয়োজনীয় দক্ষ শ্রমিকও নেই।
১৯২ দিন আগে
সৈয়দপুরে একই পরিবারের ৪ জন বিদ্যুস্পষ্ট, একজনের মৃত্যু
নীলফামারীর সৈয়দপুরে একই পরিবারে ৪ জন বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। এতে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ জুলাই) দুপুর ১২টায় উপজেলার পার্শ্ববর্তী ১ নম্বর আলমপুর ইউনিয়নের শুড়িপাড়ায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মারা যান হোসেন আলী (৭০)। আর আহত তিনজনকে সংকটাপন্ন অবস্থায় সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন সেলিনা বেগম (৩৫), মিন্টু (৪৫) ও জুয়েল (৩০)।
পড়ুন: গোপালগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবক নিহত
এলাকাবাসী জানায়, নিহত হোসেন আলী তার বাড়ির বারান্দায় বসে ছিলেন। হোসেন আলীর বউমা সেলিনা বেগম বাড়ির ভেজা কাপড় বিদ্যুতের তারে শুকাতে দিলে বিদ্যুতায়িত হন। তার চিৎকারে হোসেন আলী ছুটে গিয়ে বউমাকে রক্ষায় টানতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। একইভাবে ভাতিজা জুয়েল ও জামাতাও আটকে যায়। তাদের চিৎকার ও চেচামেচি শুনে এলাকাবাসি ছুটে গিয়ে শুকনো লাঠির আঘাতে ৪ জনকেই উদ্ধার করে। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় হোসেন আলীর।
বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল চিকিৎসক ডা. মো. নাজমুল হুদা। তিনি বলেন, এখন পর্যন্ত তিনজনই বিপদমুক্ত।বিদ্যুৎপৃষ্টে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফাহিম উদ্দিন।
৩৯৯ দিন আগে
নীলফামারীতে ট্রাক চাপায় স্বামী-স্ত্রী নিহত
নীলফামারী সদর উপজেলায় ট্রাক চাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছে। রবিবার সকাল ৭টার দিকে কাজীরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন জেলার সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের বাঁশদাহ গ্রামের স্বপন রায় (৩০) ও তার স্ত্রী সুমি রায় (২৫)। তারা উত্তরা ইপিজেডের সনিক কোম্পানিতে কর্মরত ছিলেন।
প্রত্যেক্ষদর্শীরা জানান, নিহত স্বামী-স্ত্রী অপর একজনের মোটরসাইকেলযোগে কাজে যোগ দেয়ার জন্য উত্তরা ইপিজেডে যাচ্ছিলেন। পথিমধ্যে কাজীরহাট এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি সিমেন্টবোঝাই একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলে স্বামী-স্ত্রী নিহত হয়। এসময় ভাগ্যক্রমে বেঁচে যান মোটরসাইকেল চালক সতিশ চন্দ্র।
নীলফামারী থানার ওসি (তদন্ত) মাহমুদ উন নবী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।
পড়ুন: ফেসবুকে কমেন্ট নিয়ে দ্বন্দ্ব, গাজীপুরে ছুরিকাঘাতে নিহত ৩
নরসিংদীতে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকার উল্টে নিহত ১, আহত ৫
১৬১৬ দিন আগে
সৈয়দপুরে কাউন্সিলর প্রার্থীদের সহিংসতায় নিহত ১
সৈয়দপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় রবিবার একজন নিহত ও দুজন আহত হয়েছেন।
১৯৯৩ দিন আগে
সৈয়দপুরে করোনায় আক্রান্ত যুবক, ২০ বাড়ি লকডাউন
নীলফামারীর সৈয়দপুরের এক যুবক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার বাড়ি সৈয়দপুর উপজেলার ৫ নম্বর খাতামধুপুর ইউনিয়নের খালিশা বকশীপাড়ার। এনিয়ে নীলফামারী জেলায় দুজন করোনা রোগী শনাক্ত হলো।
২৩১৮ দিন আগে