ইউপি সদস্যের মৃত্যু
মানিকগঞ্জ কারাগারে ইউপি সদস্যের মৃত্যু
মানিকগঞ্জ জেলা কারাগারে আটক অবস্থায় বাবুল হোসেন (৫৫) নামের ইউনিয়ন পরিষদের এক সদস্যের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত বাবুল হোসেন মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য এবং ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
জেলা কারাগারের জেল সুপার মো. হুমায়ূন কবির খান বলেন, ‘বাবুল হোসেন কিছুদিন ধরে কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার সকাল ১০টার দিকে হঠাৎ করে তার বুকে তীব্র ব্যথা অনুভূত হলে তাকে দ্রুত জেলা হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জানান, তিনি মারা গেছেন।’
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, বাবুল হোসেনকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে লাশের ময়নাতদন্ত করা হবে।
পড়ুন: চট্টগ্রাম কারাগারে মৃত্যু, জেল সুপার-ওসিসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।’
ওসি জানান, গড়পাড়ায় শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি পোড়ানো মামলার আসামি ছিলেন তিনি। গত চার মাস ধরে তিনি মানিকগঞ্জ জেলা কারাগারে বন্দী ছিলেন।
২০৭ দিন আগে
নির্বাচনে জয়ী হওয়ার একদিন পরে চাঁদপুরে ইউপি সদস্যের মৃত্যু
চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৭নং ওয়ার্ড থেকে বিজয়ী মেম্বার মুরাদ মিজি (৬৫) মারা গেছেন।
শুক্রবার সন্ধ্যায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আরও পড়ুন: ইউপি নির্বাচন: কুমিল্লায় সহিংসতায় যুবক নিহত
মরহুমের পরিবারের স্বজনরা জানান, শুক্রবার সন্ধ্যায় হঠাৎ করে তিনি বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে দ্রুত চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার করেন। ঢামেকে চিকিঃসাধীন অবস্থায় তিনি মারা যান।
এব্যাপারে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, ‘এখনও গেজেট প্রকাশ হয়নি। আমরা পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।’
আরও পড়ুন: সাবেক নারী ইউপি সদস্যের বাড়ির সামনে ইউপি সদস্যের লাশ
গত ১১ নভেম্বর চাঁদপুর সদর উপজেলার ৯টি ইউনিয়নে পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ৯নং বালিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের থেকে তালা প্রতীকের নির্বাচন করেন মুরাদ মিজি। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী নোমান মিজিকে ২০০ ভোটের ব্যবধানে পরাজিত করেন।
১৫৫৬ দিন আগে
ঝালকাঠিতে করোনা উপসর্গ নিয়ে ইউপি সদস্যের মৃত্যু
ঝালকাঠির রাজাপুরে করোনা উপসর্গ নিয়ে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের মৃত্যু হয়েছে।
২০৪৬ দিন আগে
সালিশ বৈঠকে কিল ঘুষিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু
গাইবান্ধার সাঘাটায় সালিশ বৈঠক করতে গিয়ে কিল ঘুষিতে সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আব্দুল হামিদের মৃত্যু হয়েছে।
২১৩৫ দিন আগে