উৎপাদন অব্যাহত
কোভিড-১৯: বিসিক শিল্পনগরীসমূহে উৎপাদন অব্যাহত
কোভিড-১৯ প্রাদুর্ভাবজনিত পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে মেডিকেল অক্সিজেন, জীবনরক্ষাকারী ওষুধ, করোনা প্রতিরোধমূলক সামগ্রীসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য উৎপাদন কার্যক্রম অব্যাহত রয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) শিল্পনগরীসমূহে।
বিসিকের জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুল বারিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিসিক শিল্পনগরী ও সমন্বয় শাখার তথ্যমতে, সারাদেশে বিসিকের ৭৬টি শিল্পনগরী রয়েছে। এ শিল্পনগরীগুলোর মধ্যে টাঙ্গাইলের তারটিয়ায় অবস্থিত বিসিক শিল্পনগরীর শিল্প প্রতিষ্ঠান মেসার্স বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল গ্যাস লিমিটেড করোনা চিকিৎসায় ব্যবহৃত মেডিকেল অক্সিজেন উৎপাদন করছে । এ শিল্প প্রতিষ্ঠান বাংলাদেশে মেডিকেল অক্সিজেন উৎপাদনকারী চারটি প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম। কারখানাটিতে প্রতিদিন ১০ হাজার ঘনফুট মেডিকেল অক্সিজেন উৎপাদিত হয়। যা টাঙ্গাইল, সিরাজগঞ্জ , রাজশাহী, গাজীপুরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার হাসপাতাল ও ক্লিনিকে সরবরাহ করা হচ্ছে।
আরও পড়ুন: নারী উদ্যোক্তা উন্নয়নে এক সপ্তাহের প্রশিক্ষণ দেবে বিসিক
এছাড়াও বিসিক শিল্পনগরীগুলোতে করোনা প্রতিরোধমূলক পণ্য, পিপিই, মাস্ক, স্যানিটাইজার, সাবান ডিটারজেন্ট পাউডার ও ফ্লোর ক্লিনার, জীবনরক্ষাকারী ওষুধ, হারবাল, ইউনানী ও এনিম্যাল ড্রাগস, শিশুখাদ্য ও গুড়া দুধ, চাল, ডাল , আটা, ময়দা, সুজি, সরিষার তেল, লবণ, পাউরুটি, কেক, বিস্কুট, চানাচুর, চিড়া, মুড়ি, গো-খাদ্য, পোল্ট্রি ফিডস, ফিস ফিডস, ফিসিংনেট, সেন্টিফিউগাল পাম্প, কৃষিযন্ত্রপাতি ও যন্ত্রাংশ,কীটনাশক, গুটি ইউরিয়া,দস্তাসার, তৈরি পোশাক, ড্রাইংকেমিক্যাল, তুলা উৎপাদন, ইলেকট্রিক ফ্যান, বাল্ব, প্লাস্টিকজাত পণ্য, এ্যালুমিনিয়ামতৈজসপত্রসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী উৎপাদন স্বাস্থ্যবিধি মেনে অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: প্রাণ ফিরে পাচ্ছে বিসিক কুমিল্লা, খুলছে বন্ধ হয়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠান
বগুড়ায় মাসব্যাপী বিসিক শিল্প পণ্য মেলা শুরু
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্যবিধি মেনে বিসিক শিল্পনগরীসমূহে উৎপাদন অব্যাহত রাখতে প্রতিটি জেলায় মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। বিসিক জেলা কার্যালয় ও শিল্পনগরীসমূহের কর্মকর্তা এবং শিল্প মালিক সমিতির প্রতিনিধিগণের সমন্বয়ে গঠিত মনিটরিং টিম উৎপাদনরত শিল্পকারখানাগুলো নিয়মিত পরিদর্শন করছেন এবং স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়টি নিশ্চিত করছেন।
আরও পড়ুন: প্রাণ ফিরে পাচ্ছে বিসিক কুমিল্লা, খুলছে বন্ধ হয়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠান
বগুড়ায় মাসব্যাপী বিসিক শিল্প পণ্য মেলা শুরু
১৭৮০ দিন আগে
কৃষি উৎপাদন অব্যাহত রাখতে নানা পদক্ষেপ নেয়া হচ্ছে: মন্ত্রী
কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক সোমবার বলেছেন, করোনাভাইরাস পরিস্থিতিতে কৃষি উৎপাদন অব্যাহত রাখতে নানা পদক্ষেপ নেয়া হচ্ছে। পাশাপাশি খাদ্য সরবরাহ নিশ্চিতকরণে আমদানি-রপ্তানি কার্যক্রম অব্যাহত রাখতে সার্বক্ষণিক উদ্ভিদ সংগনিরোধ কার্যক্রম পরিচালনাও অব্যাহত রাখা হয়েছে।
২১৪৭ দিন আগে
পাবনা বিসিকে ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্য উৎপাদন অব্যাহত
করোনা পরিস্থিতির মধ্যেও ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যসহ অন্যান্য উৎপাদন কার্যক্রম অব্যাহত রেখেছ বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) পাবনা শিল্পনগরীর প্রতিষ্ঠানগুলো।
২১৫৭ দিন আগে