বনদস্যু
সুন্দরবনে দুই বছরে ৫৭ বনদস্যু গ্রেপ্তার, ৪৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার
সুন্দরবনে দস্যু ও ডাকাত দমনে কোস্ট গার্ডের অভিযানে গত দুই বছরে ৫৭ জন বনদস্যু ও ৪৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে শুধু ২০২৫ সালেই গ্রেপ্তার হয়েছে ৪৯ জন। কোস্ট গার্ড সদর দপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।
কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে মাত্র ৮ জন দস্যু গ্রেপ্তার হলেও ২০২৫ সালে সেই সংখ্যা কয়েক গুণ বেড়ে দাঁড়ায় ৪৯ জনে। গত দুই বছরে দস্যুদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪৩টি আগ্নেয়াস্ত্র, ৫টি হাতবোমা, ৭৮টি দেশি অস্ত্র এবং বিপুল পরিমাণ গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম।
২০২৫ সালে দস্যু বিরোধী অভিযানে ৪৪৮টি কার্তুজ উদ্ধার করার পাশাপাশি জিম্মি দশা থেকে ৫২ জন নারী-পুরুষকে উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে, ২০২৪ সালে উদ্ধার করা অস্ত্রের তালিকায় ৫টি আগ্নেয়াস্ত্রের পাশাপাশি ইয়াবা ও স্প্লিন্টার বলও ছিল।
কোস্ট গার্ড জানিয়েছে, গত এক বছরে সুন্দরবনে অন্তত ২৭টি সফল অভিযান পরিচালিত হয়েছে। এসব অভিযানে আছাবুর বাহিনী, হান্নান বাহিনী, আনারুল বাহিনী, মঞ্জু বাহিনী, রাঙ্গা বাহিনীসহ প্রায় ১০টি ডাকাত দলের সক্রিয় সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে।
কোস্ট গার্ডের কমান্ডার লে. কর্নেল সিয়াম বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে এবং পর্যটক ও বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে টহল ও অভিযান আরও জোরদার করা হয়েছে।
১৭ দিন আগে
সুন্দরবনের বনদস্যুদের হাতে আটক ১০ জেলে উদ্ধার
মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলেকে উদ্ধার করেছে বন বিভাগ।
রবিবার (৩ নভেম্বর) বিকেলের দিকে বনবিভাগের পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন চুনকুড়ি নদীর তক্কাখালী এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
এ সময় বনদস্যুদের সঙ্গে বনবিভাগের সদস্যদের গুলি বিনিময় হয়। পরে ঘটনাস্থল থেকে বনদস্যুদের ফেলা যওয়া তিনটি নৌকা, একটি সোলার প্যানেল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারের পর জেলেদের রাতে বুড়িগোয়ালিনি স্টেশনে আনা হয়েছে।
আরও পড়ুন: সুন্দরবনে বাঘ বেড়েছে ১১টি
উদ্ধার হওয়া জেলেরা হলেন-সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর চুনকুড়ি এলাকার আব্দুল আলিম, একই এলাকার নুর ইসলাম, রবিউল ইসলাম, ছোট ভেটখালী এলাকার হাফিজুর রহমান, একই এলাকার রাজু ফকির, শফিকুল ইসলাম, নুরনগর ইউনিয়নের দুরমুজখালী এলাকার রফিকুল ইসলাম, মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর এলাকার মফিজুর, একই এলাকার মুছাক সানা ও মুন্সিগঞ্জ ইউনিয়নের বড় ভেটখালী এলাকার নজরুল ইসলাম।
উদ্ধার হওয়া জেলেরা জানান, তাদের বিভিন্ন সময় সুন্দরবনের বিভিন্ন স্থান থেকে মুক্তিপণের দাবিতে বনদস্যু মঞ্জুর বাহিনী সদস্যর অপহরণ করে। এই বাহিনীর প্রধান হিসেবে মঞ্জুর নিজেই নেতৃত্ব দিচ্ছেন।
কদমতলা ফরেস্ট স্টেশনের এসও সোলায়মান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের চুনকুড়ি নদীর তক্কাখালী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বনদস্যু বাহিনীর সদস্যরা বনবিভাগের সদস্যদের লক্ষ করে গুলি ছোড়ে।
জবাবে বনবিভাগের সদস্যরাও পাল্টা ৫ রাইন্ড গুলি ছোড়ে। একপর্যায় প্রতিরোধের মুখে বনদস্যুরা জিম্মি করে রাখা জেলেদের রেখে বনের মধ্যে পালিয়ে যায়।
এ সময় বনদস্যুদের একটি আস্তানা ধ্বংস করে দেওয়া হয়। পরে ঘটনাস্থল থেকে অপহৃত ১০ জেলে, তিনটি নৌকা, একটি সোলার প্যানেল, ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: সুন্দরবন থেকে বন্যপ্রাণীর লোকালয়ে প্রবেশ ঠেকাতে নাইলনের বেড়া
৪৬২ দিন আগে
তওবা করে ভালো হয়ে যান, নতুবা রক্ষা পাবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী
যারা দুষ্কর্মে জড়িত তাদের তওবা করে ভালো হয়ে যাওয়ার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, অপরাধীদের কেউ রক্ষা পাবেন না।
২২৯২ দিন আগে
সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ চার ‘জলদস্যু’ নিহত
বাগেরহাট, ১৫ অক্টোবর (ইউএনবি)- সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ ‘জলদস্যু বাহিনীর’ প্রধানসহ চার ‘দস্যু’ নিহতের কথা জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
২৩০৯ দিন আগে
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বনদস্যু সেলিম বাহিনীর ২ সদস্য আটক
সাতক্ষীরা, ২৮ সেপ্টেম্বর (ইউএনবি)- সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বনদস্যু সেলিম বাহিনীর দুই সদস্যকে আটকের কথা জানিয়েছে কোস্টগার্ড সদস্যরা।
২৩২৬ দিন আগে
সুন্দরবনে ১৪ জেলেকে অপহরণ
সাতক্ষীরা, ১১ সেপ্টেম্বর (ইউএনবি)- সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে মাছ ধরতে যাওয়া ১৪ জেলেকে মুক্তিপণের দাবিতে গত তিন দিনে অপহরণ করেছে বনদস্যু আমিনুর বাহিনীর সদস্যরা।
২৩৪৩ দিন আগে