ছোট ভাই খুন
চাঁপাইনবাবগঞ্জে জমি বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
চাঁপাইনবাবগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুনের খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার সকালে পৌর এলাকার শিয়ালা গাবতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত গোলাম মোর্শেদ মিলন (৪০) একই এলাকার গোলাম মোস্তফার ছেলে। ঘটনার পর থেকে বড়ভাই অ্যাডভোকেট ইলিয়াস হেসেন পলাতক।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) একেএম আলমগীর জাহান জানান, পারিবারিক বিভিন্ন বিষয় ও জমিজমার ভাগ-বাটোয়ারা নিয়ে দুই ভাই ইলিয়াস হোসেন ও গোলাম মোর্শেদ মিলনের মধ্যে বিরোধ চলে আসছিল।
আরও পড়ুন: লালমনিরহাটে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
তিনি আরও বলেন, বুধবার (১ ফেব্রুয়ারি) ৯টার দিকে তাদের এক চাচা এসব বিরোধ মীমাংসার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। এরই জের ধরে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বড় ভাই ধারালো অস্ত্র দিয়ে ছোট ভাই মিলনকে গলা কেটে পালিয়ে যায়।
এতে ঘটনাস্থলে গোলাম মোর্শেদ মিলন মারা যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: সাতক্ষীরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
১১৩২ দিন আগে
খুলনায় ‘বড় ভাইয়ের হাতে’ ছোট ভাই খুন
খুলনার তেরখাদা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে মঙ্গলবার রাতে আপন বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
২১৪১ দিন আগে