গার্মেন্টসকর্মী
গাজীপুরে ঝালমুড়ি বিক্রেতার ‘ছুরিকাঘাতে’ গার্মেন্টসকর্মী নিহত
গাজীপুরের কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে গাজী রাফিস আহমেদ (৩২) নামের এক গার্মেন্টসকর্মী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কাশিমপুরের চক্রবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাফিস খুলনা জেলার দাকোপ থানার বাঁশখালী গ্রামের খোরশেদ আলম গাজীর ছেলে। তিনি পরিবার নিয়ে চক্রবর্তী এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। তিনি স্ত্রী ও সাত বছর বয়সী এক কন্যাসন্তান রেখে গেছেন।
নিহতের খালাতো ভাই শেখ নাজমুল হাসান জানান, গতকাল (বুধবার) রাতে চক্রবর্তী এলাকায় রাস্তার পাশের একটি দোকানে রাফিস ঝালমুড়ি খাচ্ছিলেন। এ সময় পাশের আরেকটি দোকানের ঝালমুড়ি বিক্রেতা কয়েকজন পথচারীর সঙ্গে বাগ্বিতণ্ডা ও চিৎকার-চেঁচামেচি করছিলেন। রাফিস সেখানে গিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন।
ওই সময় ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত ঝালমুড়ি বিক্রেতা তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে রাফিসসহ আরও দুজনের ওপর হামলা চালান। এতে রাফিসের পেটের ডান পাশে ছুরির গভীর আঘাত লাগে এবং তিনি গুরুতর আহত হন।
প্রথমে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দিবাগত রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নাজমুল হাসান আরও জানান, ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় থানা পুলিশের একটি টহল দল অভিযুক্ত ঝালমুড়ি বিক্রেতাকে আটক করে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানানো হয়েছে।
১১ দিন আগে
বিশ্ব নারী দিবস-২০২২ উপলক্ষ্যে টিম গ্রুপের ভিন্নধর্মী অনুষ্ঠান
বিশ্ব নারী দিবস-২০২২ উপলক্ষ্যে প্রতি বছরের মতো এবারও টিম গ্রুপ তাদের প্রসূতি নারীকর্মীদের প্রতি বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে। শুক্রবার (৪ মার্চ, ২০২২) সাভারের বাইপাইলে কাইচাবাড়িতে অবস্থিত টিম গ্রুপের ফোর এ ইয়ার্ন ডায়িং ফ্যাক্টরিতে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
‘প্রসূতি মায়ের যত্ন ও সম্মান, ভালো কর্ম পরিবেশের অবদান’-এই শিরোনামকে মূলমন্ত্র করে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে টিম গ্রুপের ছয়টি কারখানা থেকে মোট ১৪০ জন প্রসূতি নারীকে সম্মাননা দেয়া হয়। কর্মক্ষেত্রে নারীদের কাজের উদ্দীপনা বাড়ানোর পাশাপাশি পরিবারে নারীদের যথাযথ সম্মান প্রতিষ্ঠার লক্ষ্যে অনুষ্ঠানে তাদের স্বামী,বাবা ও ভাইয়ের হাত থেকে সম্মাননা প্রদানের ব্যতিক্রমধর্মী উদ্যোগ নেয়া হয়।
অনুষ্ঠানে টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল রাকিব বলেন, ‘আমরা ২০ হাজার শ্রমিকের একটি পরিবার। আমাদের টেকসই প্রজন্ম তৈরির পাশাপাশি মাতৃত্বের দায়িত্ব নেয়ায় আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমরা যেমন অফিসে আমাদের প্রসূতি কর্মীদের উপযোগী কর্ম পরিবেশ তৈরি করে দিই, তেমনি বাসায়ও তাদের জন্য যেন সুস্থ শারীরিক ও মানসিক বিকাশের পরিবেশ নিশ্চিত করা হয় এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সকলের কাছে সেই অনুপ্রেরণা পৌঁছে দিতে চাই।’
আরও পড়ুন: নিউইয়র্ক সিটি ফ্যাশন উইকে ট্রান্স মডেল হিসেবে বাংলাদেশের তাসনুভা আনান শিশির
টিম গ্রুপের উপ- ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল নকিব বলেন, মাতৃত্বের গুরুত্ব অনুধাবনের মাধ্যমে সবাই নারীর সহযোগিতায় এগিয়ে আসলে দেশ উন্নতির চরম শিখরে পৌঁছে যাবে।
অভিনেত্রী শম্পা রেজা সকলকে সুন্দর মানুষ হয়ে গড়ে উঠার আহ্বান জানিয়ে প্রসূতি মায়েদের উদ্দেশ্যে বলেন, ‘নারীদের জীবনে গর্ভকালীন সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে পরিবারের সকলের, বিশেষ করে তার স্বামীর উচিত তার প্রতি বিশেষ যত্নবান হওয়া।’
দেশের উন্নয়নে গার্মেন্টসকর্মীদের ভূমিকা উল্লেখ করে অভিনেত্রী সুমাইয়া শিমু বলেন, দেশকে এগিয়ে নিতে নারীদের প্রতিনিয়ত তাদের দক্ষতা বৃদ্ধির চেষ্টা করে যেতে হবে। এর পাশাপাশি সন্তানকে মানুষের মতো মানুষ করে তুলতে হবে এবং এক্ষেত্রে পরিবারের সকলের সাহায্য করতে হবে।
১৬৭৫ দিন আগে
জয়পুরহাটে নতুন করে ৯ জন গার্মেন্টসকর্মীর করোনা শনাক্ত
গত ২৪ ঘণ্টায় জয়পুরহাটের কালাইয়ে নতুন করে আরও ৯ জন গার্মেন্টসকর্মীর শরীরে প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
২৩৫০ দিন আগে