ভারতীয় নাগরিক
পাঁচ বছর ধরে রমেকের হিমঘরে ভারতীয় নাগরিকের মরদেহ
আইনি জটিলতা, আন্তঃরাষ্ট্রীয় প্রক্রিয়া ও পরিবারের অনাগ্রহের কারণে প্রায় পাঁচ বছর ধরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের হিমঘরে সংরক্ষিত রয়েছে ভারতীয় নাগরিক প্রবীর মণ্ডলের মরদেহ। পরিচয় ও পাসপোর্ট থাকা সত্ত্বেও এখন পর্যন্ত মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর বা সৎকার করা সম্ভব হয়নি।
প্রবীর মণ্ডল ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার নিমচা মৈত্রী স্ট্রিটের এম আলম বাজার এলাকার বাসিন্দা। তার বাবা মহাদেব মণ্ডল। মৃত্যুকালে তার বয়স ছিল ৪১ বছর।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২১ সালের ৮ নভেম্বর থেকে রমেক হাসপাতালের মর্গের হিমঘরে মরদেহটি রয়েছে। পরিবার, ভারতীয় হাইকমিশন ও বাংলাদেশ সরকারের প্রয়োজনীয় অনুমোদন ছাড়া মরদেহ হস্তান্তর বা সৎকার করা সম্ভব নয়।
মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের নভেম্বরে ফেসবুকে পরিচিত এক নারীর সঙ্গে দেখা করতে ঢাকা থেকে লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রামে যান প্রবীর মণ্ডল। সেখানে আজিজুল ইসলাম নামে এক ব্যক্তির বাড়িতে অবস্থানকালে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে এ ঘটনায় পাটগ্রাম থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়।
পুলিশ জানায়, প্রবীর মণ্ডলের পোশাক থেকে উদ্ধার হওয়া ভারতীয় পাসপোর্টে দেখা যায়, তিনি ২০১৭ সালের ৩ মার্চ তিন মাসের ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসেছিলেন এবং ২০১৮ সালের ১৬ মার্চ বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে ফিরে যান। তবে এরপর কীভাবে তিনি আবার বাংলাদেশে প্রবেশ করেছিলেন, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে তার মরদেহ ময়নাতদন্তের জন্য রমেক হাসপাতালে পাঠানো হয়। বিষয়টি নিয়ে ২০২১ সালের ১০ নভেম্বর একটি মেডিকেল লিগ্যাল বোর্ড গঠন করা হলেও এরপর আর কোনো অগ্রগতি হয়নি। সেই থেকে মরদেহটি হাসপাতালের হিমঘরেই সংরক্ষিত রয়েছে।
২০২২ সালের ১৪ ডিসেম্বর লালমনিরহাট জেলা পুলিশের বিশেষ শাখা পুলিশ সদর দপ্তরে পাঠানো এক প্রতিবেদনে জানায়, মরদেহে তখনই পচন শুরু হয়েছিল। বিজিবির মাধ্যমে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করে মরদেহ ভারতে পাঠানোর উদ্যোগ নেওয়ার কথাও উল্লেখ করা হয়। কিন্তু প্রায় পাঁচ বছর পার হলেও সেই উদ্যোগ বাস্তবায়িত হয়নি।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী বলেন, ‘প্রবীর মণ্ডলের পরিবারের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হয়েছে। তার ছোট ভাই সুবীর মণ্ডলের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। কিন্তু তারা মরদেহ গ্রহণে আগ্রহ দেখাচ্ছেন না। বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতীয় কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সিদ্ধান্ত এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
রমেক হাসপাতালের হিমঘরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দুলাল বসুনিয়া বলেন, ‘মরদেহটি এখনও হিমঘরে সংরক্ষিত রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেলেই ধর্মীয় রীতিনীতি অনুযায়ী হস্তান্তর বা সৎকারের ব্যবস্থা করা হবে।’
রমেক হাসপাতালের উপপরিচালক আব্দুল মোকাদ্দেম বলেন, ‘চিকিৎসকদের পর্যবেক্ষণ অনুযায়ী হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে প্রবীর মণ্ডলের মৃত্যু হয়েছিল। পুলিশের অনুরোধেই মরদেহ সংরক্ষণ করা হয়েছে। প্রশাসনকে একাধিকবার জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো সমাধান হয়নি। এত দীর্ঘ সময় একটি মরদেহ হিমঘরে পড়ে থাকা কোনোভাবেই কাম্য নয়।’
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) রংপুর জেলা সভাপতি খন্দকার ফখরুল আনাম বেঞ্জু বলেন, ‘একজন মৃত ব্যক্তিরও মানবাধিকার রয়েছে। রাষ্ট্রের দায়িত্ব হলো, মরদেহের মর্যাদাপূর্ণ সৎকার নিশ্চিত করা। এতদিন ধরে মরদেহ সংরক্ষিত থাকায় সেই অধিকার ক্ষুণ্ন হয়েছে।’
এ বিষয়ে রংপুরের জেলা প্রশাসক রুহুল আমিন বলেন, ‘প্রবীর মণ্ডলের মৃত্যুর সময় করোনা মহামারির কারণে সীমান্তে কঠোর বিধিনিষেধ ছিল। সে সময় ভারতীয় কর্তৃপক্ষ মরদেহ গ্রহণে আগ্রহী হয়নি। বর্তমানে পরিবারের অনাগ্রহের বিষয়টি বিবেচনায় নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায়, পরিবারের অনাপত্তি সাপেক্ষে মরদেহটির সৎকারের উদ্যোগ নেওয়া হবে।’
১২ ঘণ্টা আগে
সিলেটে ভারতীয় নাগরিক আটক, এনআইডি জালিয়াতির অভিযোগ
সিলেটের জকিগঞ্জ উপজেলায় বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির চেষ্টার অভিযোগে এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ।
সোমবার (২২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাবুর বাজার এলাকার একটি কম্পিউটার ও প্রিন্টিং প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভারতীয় আধার কার্ডের তথ্য ব্যবহার করে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির উদ্দেশ্যে ওই ব্যক্তি দোকানটিতে যান। বিষয়টি সন্দেহজনক মনে হলে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মাহবুর সুলতান কৌশলে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে জকিগঞ্জ থানা পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, আটক ব্যক্তির কাছ থেকে একটি বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র, একটি ভারতীয় আধার কার্ড এবং তার ব্যবহৃত মোবাইল ফোনে সংরক্ষিত ভারতীয় বিভিন্ন কাগজপত্রের ছবিও পাওয়া গেছে। এসব নথির সত্যতা যাচাই করছে পুলিশ।
আটক ব্যক্তি নিজের নাম রাব্বি আহমদ বলে পরিচয় দিয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেন, ভারতে মুসলমানদের ওপর নির্যাতনের কারণে তিনি বাংলাদেশে এসেছেন।
তার ভাষ্য অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে আগের রাতে বাংলাদেশে প্রবেশ করেন তিনি। এরপর ফুফুর বাড়িতে যাওয়ার পরিকল্পনা ছিল তার। বাংলাদেশে চলাচলের সুবিধার্থে জাতীয় পরিচয়পত্র তৈরির চেষ্টা করেছিলেন বলেও তিনি পুলিশের কাছে স্বীকার করেন।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ‘আটক ব্যক্তির পরিচয়, বাংলাদেশে প্রবেশের বৈধতা এবং জাতীয় পরিচয়পত্র তৈরির চেষ্টার অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তার কাছ থেকে উদ্ধার হওয়া কাগজপত্রও যাচাইবাছাই করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
৪২ দিন আগে
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয়রা
লালমনিরহাট পাটগ্রাম সীমান্ত দিয়ে দেশে ঢুকে এক বাংলাদেশি যুবককে ধরে করে নিয়ে গেছে ভারতীয়রা। পরে তাকে কাঁটাতারের বেড়ায় বেঁধে নির্যাতন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে তুলে দেওয়া হয়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নের জমগ্রাম ডাঙ্গার পাড় এলাকায় ৮০১ নম্বর মেইন পিলারের ১০/১১ সাব পিলারের মাঝামাঝিতে এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার আজিনুর রহমান জমগ্রাম ১ নম্বর ওয়ার্ডের নুর হোসেনের ছেলে। তিনি বর্তমানে বিএসএফ সদস্যদের হেফাজতে রয়েছেন বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সীমান্ত সংলগ্ন ভুট্টাখেতে কাজ করতে যান আজিনুর রহমান। এ সময় ভারতীয় ১০৮ ছোট কুচলীবাড়ি এলাকার ৮-১০ জন লোক বাংলাদেশের ভেতরে প্রবেশ করে তাকে ধরে নিয়ে যান। পরে তাকে কাঁটাতারের বেড়ায় বেঁধে নির্যাতন করেন তারা। খবর পেয়ে স্বরস্বতী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে উদ্ধার করে নিয়ে যায়।
ঠ্যাংঝাড়া বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার রফিকুল ইসলাম বলেন, ‘আজিনুর রহমান নামের ওই যুবক সীমান্তের পাশে ঘোরাঘুরি করায় ভারতীয় লোকজন তাকে আটক করে বিএসএফের কাছে সোপর্দ করে। তাকে দেশে ফিরিয়ে আনতে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের চেষ্টা চলছে।’
৪৭২ দিন আগে
কসবা সীমান্তে দুই ভারতীয় নাগরিক আটক
ব্রাহ্মণবাড়িয়ায় কসবা সীমান্তে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।
শনিবার (৪ জানুয়ারি) রাতে উপজেলার সীমান্তবর্তী অষ্টজঙ্গল এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। আটকেরা হলেন- রাজু ও সোহাগ।
রবিবার (৫ জানুয়ারি) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটক ব্যক্তিরা শনিবার রাতে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিল। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে চোরাচালানের পণ্য পাচারে সহায়তা করার উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করার কথা স্বীকার করেন তারা।
চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অপরাধ ও পাসপোর্টবিহীন অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করার দায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে কসবা থানায় তাদের সোপর্দ করা হয়েছে।
৫৭৫ দিন আগে
বাংলাদেশে প্রবেশের চেষ্টা, ভারতীয় নাগরিক আটক
সিলেটের গোয়াইনঘাটে সীমান্ত অতিক্রম করে বাংলাদশে অনুপ্রবেশের অভিযোগে ডাব্বর লাং নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (২৯ ডিসেম্বর) রাত ১১টার দিকে উপজেলার জাফলংয়ের নতুন সংগ্রাম পুঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ডাব্বর লাং (২৬) ভারতের শিলংয়ের পানিয়াসাল থানার লাপালং গ্রামের জুবেন সুটিংয়ের ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, রবিবার রাতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) এর অধীনস্থ সংগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৭২/৬-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের ভেতরে নতুন সংগ্রাম পুঞ্জিতে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে ডাব্বর লাং। এ সময় স্থানীয়দের সহায়তায় বিওপির টহলদল তাকে আটক করে।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ‘আটক ভারতীয় নাগরিকের কাছ থেকে ভারতীয় মেডিসিন অ্যাডানক ২৫ গ্রাম পাউডার উদ্ধার করা হয়েছে। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করায় ভারতীয় নাগরিককে আটকসহ তার সঙ্গে থাকা মেডিসিনসহ গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।’
৫৮১ দিন আগে
অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার ভারতীয় নাগরিক আটক
অবৈধভাবে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত অতিক্রম করার অভিযোগে শফিউদ্দিন নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শফিউদ্দিন ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ওসুল পুকুরী গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে।
আরও পড়ুন: চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার আটক
মঙ্গলবার দুপুরে পাটগ্রাম থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারতীয় নাগরিককে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
বিজিবি সূত্রে জানা যায়, সোমবার রাতে পাটগ্রাম সীমান্তের কালিরহাটের টেপুরগাড়ী ৮৭১ নম্বর মেইন পিলারের ৬ নম্বর সাব পিলারের কাছ দিয়ে প্রায় ৫০ গজ অভ্যন্তরে উপজেলার পাটগ্রাম ইউনিয়নের কালিরহাটের টেপুরগাড়ী উত্তরপাড়া গ্রামে প্রবেশ করে ভারতীয় নাগরিক শফিউদ্দিন।
এ সময় ৬১ বিজিবি ব্যাটালিয়নের (তিস্তা-২) কালিরহাট ক্যাম্পের টহল দলের সদস্যরা তাকে আটক করে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, অনুপ্রবেশের দায়ে শফিউদ্দিন নামে এক ভারতীয় নাগরিককে বিজিবি আটক করে পাটগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করে। আটক ভারতীয় নাগরিককে আদালতে পাঠানো হচ্ছে।
আরও পড়ুন: র্যাবের পোশাকে ব্যাগভর্তি টাকা ছিনতাই, ড্রাইভারের সাহসিকতায় আটক ১
ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় থেকে ২৫ ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী আটক
৮১৮ দিন আগে
চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে পড়ে ভারতীয় নাগরিকের মৃত্যু
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজ থেকে পড়ে ক্রুনাল কুমার গজানন্দ নামে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে।
শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরও পড়ুন: লালমনিরহাটে ট্রেনের ধাক্কায় রেল কর্মচারীর মৃত্যু
ক্রুনাল কুমার গজানন্দ ভারতের গুজরাটের বাসিন্দা এবং ট্রাইস্টার ডুগন নামে জাহাজে কর্মরত ছিলেন।
বন্দর সূত্রে জানা যায়, পতেঙ্গা থানার আলফা বহির্নোঙর এলাকায় জাহাজটি নোঙর করা ছিল। জাহাজে কাজ করার সময় ক্রুনাল কুমার অসাবধানতাবশত পড়ে যান। জাহাজের উপর থেকে ডেকে পড়ে মাথায় আঘাত পান তিনি। পরে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে শনিবার সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নূরে আলম আশেক বলেন, ওই ভারতীয় নাগরিকের লাশ চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন: নড়াইলে পানিতে ডুবে বোন-ভাইয়ের মৃত্যু
মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে ইউপি সদস্যের মৃত্যু
৮৩৪ দিন আগে
বেনাপোলে ৬৯৭ গ্রাম স্বর্ণ জব্দ, ভারতীয় নাগরিক আটক
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে ভারতে স্বর্ণ পাচারের অভিযোগে এক যাত্রীকে আটক করেছে কাস্টমসের শুল্ক গোয়েন্দা সদস্যরা।
এ সময় ভারতীয় পাসপোর্ট যাত্রীর ব্যাগ তল্লাশি করে ৬৯৭ গ্রাম ওজনের স্বর্ণ জব্দ করা হয়েছে বলে দাবি করেছে কাস্টমসের শুল্ক গোয়েন্দারা।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় নদী থেকে ৬৮টি স্বর্ণের বার জব্দ, পাচারকারীর লাশ উদ্ধার
বুধবার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে ওই যাত্রী ভারতে প্রবেশের সময় তাকে আটক করা হয়। আটক যুবক কেরালার নীল সারাম থানার পলি হাউস গ্রামের কয়া থারিপ্পার ছেলে সাজনাস থারিপ্পা কুন্নুমেল।
বেনাপোল কাস্টম হাউজের শুল্ক দপ্তরের সহকারী পরিচালক শায়েখ আরেফিন জাহেদী জানান, থারিপ্পা কুন্নুমেল বুধবার বেলা ১১টার দিকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন যাচ্ছিলেন এবং তার সঙ্গে একটি ব্যাগ ছিল।
পরে ওই ব্যাগ তল্লাশি করে ব্যাগের ভেতরে লুকায়িত অবস্থায় ছুরি ও তালার মধ্যে বিশেষ কায়দায় সাদা স্কস্টেপ দিয়ে পেঁচানো ৬৯৭ গ্রাম ওজনের স্বর্ণ জব্দ করা হয়। এসব স্বর্ণের আনুমানিক দাম ৭২ লাখ টাকা।
তিনি আরও জানান, স্বর্ণের চালানটি সাজনাস থারিপ্পা ঢাকা থেকে নিয়ে আসে। তার পাসপোর্ট নম্বর ঠ-৬১২৫২৫৪।
তিনি বলেন, আটক পাচারকারীকে বেনাপোল বন্দর থানায় এবং স্বর্ণগুলো কাস্টমসের ট্রেজারি শাখায় জমা দেওয়া হবে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ ভরি স্বর্ণালংকার জব্দ, আটক ১
চুয়াডাঙ্গায় ৬ স্বর্ণের বার জব্দ, যুবক আটক
৯৯৯ দিন আগে
মাগুরায় পাসপোর্ট অফিস থেকে ভারতীয় নাগরিক গ্রেপ্তার
মাগুরায় পাসপোর্ট অফিস থেকে এক ভারতীয় নারীকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার সবিতা রাণি বিশ্বাস জেলার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের শিরিশ চন্দ্র বিশ্বাসের মেয়ে হিসেবে জাতীয় পরিচয় পত্র ও নাগরিকত্বের সনদপত্র উপস্থাপন করেন।
মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জব্বারুল ইসলাম জানান, ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হাটবাহিরগাছি গ্রামের অধীর ঘোষের স্ত্রী সবিতা রাণি বাংলাদেশের নাগরিক হিসেবে পাসপোর্ট তৈরির জন্য রবিবার মাগুরা আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদন করেন।
আরও পড়ুন: চট্টগ্রামে ওয়াগন ট্রেনকে ধাক্কা দেয়া বাসের সেই চালক গ্রেপ্তার
আবেদনের সঙ্গে তিনি মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের শিরিশ চন্দ্র বিশ্বাসের মেয়ে হিসেবে জাতীয় পরিচয় পত্র ও নাগরিকত্বের সনদপত্র সংযুক্ত করেন। কিন্তু কাগজপত্র যাচাই বাছাইকালে সবিতা রাণির ভারতীয় নাগরিকত্বের বিষয়টি ধরা পড়লে তাকে মাগুরা সদর থানা পুলিশে সোপর্দ করা হয়।
মাগুরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক নাসরিন পারভিন নুপুর বলেন, তিনি যথাযথ কাগজপত্র উপস্থাপন করলেও ওই কাগজপত্রের মধ্যে তার নামে ভারত সরকারের দেয়া ‘আধার কার্ড’ পাওয়া যায়। যা ভারতীয় নাগরিকত্বের বিষয়টি নিশ্চিত করে। এরপর তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
এ ব্যাপারে মাগুরা থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: বান্দরবানে জামাতুল আনসারের প্রশিক্ষক কমান্ডারসহ ৮ জঙ্গি গ্রেপ্তার: র্যাব
১২৩৯ দিন আগে
হিলিতে ভারতীয় নাগরিকের কাছ থেকে ৯ ভরি স্বর্ণ জব্দ
দিনাজপুরের হিলি চেকপোস্টে এক ভারতীয় নাগরিকের কাছ থেকে ৯ ভরি স্বর্ণ ও ছয় কেজি পিতলের আংটি জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
জব্দকৃত অলংকারের আনুমানিক বাজার মূল্য সাড়ে ৭ লাখ টাকার বেশি।
শনিবার (৩ ডিসেম্বর) হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: দেশে করোনায় মৃত্যু ১, শনাক্ত ১৫
তিনি জানান, শনিবার সকাল ১১টায় হিলি চেকপোস্ট দিয়ে ভারতীয় নাগরিক কুসুম সরকার দেশে ফিরে যাওয়ার সময় ইমিগ্রেশনের কার্যক্রম সম্পন্ন করে কাস্টমসের ব্যাগেজ শাখায় আসেন।
এসময় তার গতিবিধি দেখে সন্দেহ হলে কাস্টমস নারী সদস্যরা তাকে তল্লাশি করেন।
পরে তার কাছ থেকে ৯ ভরি স্বর্ণের অলংকার ও ছয় কেজি পিতলের আংটি পাওয়া যায়। যার মূল্য সাত লাখ ৬০ হাজার টাকা।
তিনি জানান, ঊর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে স্বর্ণের অলংকার ও পিতলের আংটি জব্দ করে কাস্টমস গুদামে জমা করা হয়েছে। পরে ওই যাত্রীকে ছেড়ে দেয়া হয়।
তিনি আরও জানান, ভারতীয় নাগরিক কুসুম সরকার ভারতের পশ্চিমবঙ্গের রাঘুনাথবাতি গ্রামের বাসিন্দা। তিনি শুক্রবার এই পথ দিয়ে বাংলাদেশে আত্মীয়ের বাড়ীতে আসেন।
আরও পড়ুন: ১ ডিসেম্বর থেকে ৭ দিনব্যাপী করোনার টিকাদান কর্মসূচি
করোনা: মৃত্যু নেই, শনাক্ত ১২
১৩৩৯ দিন আগে