ছাত্রী
ধর্ষণে মাদরাসাছাত্রী অন্তঃসত্ত্বা: নেত্রকোনায় অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার
নেত্রকোণার মদনে ১১ বছর বয়সী মাদরাসা ছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত হযরত ফাতেমা তুজ-জোহরা মহিলা কওমী মাদরাসার প্রতিষ্ঠাতা শিক্ষক আমান উল্লাহ সাগরকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন—র্যাব।
বুধবার (৬ মে) ভোর সোয়া ৪টার দিকে ময়মনসিংহের গৌরীপুর থেকে র্যাব-১৪ তাকে গ্রেপ্তার করে। এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১৪ এর অধিনায়ক নয়মুল হাসান।
নয়মুল হাসান বলেন, শিক্ষকের পাশবিক নির্যাতনের ঘটনায় ওই শিশু শিক্ষার্থী এখন সাত মাসের অন্ত্বঃসত্ত্বা। সম্প্রতি ১১ বছর বয়সী ওই শিশুটির শারিরীক গঠন দেখে তার মায়ের সন্দেহ হয়। গত ১৮ এপ্রিল শিশুটির পরিবার তাকে স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক জানান, শিশুটি সাত মাসের অন্তঃসত্ত্বা। এরপর বাড়িতে আসার পর শিশুটি জানায়, গত ২ অক্টোবর বিকেলে মাদরাসা ছুটির পর ওই শিক্ষক তাকে মসজিদের বারান্দা ঝাড়ু দিতে নিয়ে যান। এ সময় নির্জন স্থান পেয়ে ওই শিক্ষক তাকে তার কক্ষে ডেকে নিয়ে যান। সেখানে তিনি তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। বিষয়টি কাউকে না জানানোর জন্য তাকে ভয়ভীতি দেখান ওই শিক্ষক।
এরপর গত ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা করেন। ধর্ষণের ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অভিযুক্ত শিক্ষক গা ঢাকা দেন। এরপর প্রযুক্তির সহযোগিতায় র্যাব-১৪-এর সদস্যরা তাকে ময়মনসিংহ জেলার গৌরীপুর থেকে গ্রেপ্তার করেন।
এদিকে, গ্রেপ্তার এড়াতে ফেসবুকে লাইভে এসে নিজেকে নির্দোষ দাবি করেন অভিযুক্ত শিক্ষক। তিনি এটিকে চক্রান্ত বলে দাবি করেছেন।
অপরদিকে, পরীক্ষার মাধ্যমে শিশুটি সাত মাসের অন্তঃসত্ত্বা নিশ্চিত করায় ওই ডায়াগনস্টিক সেন্টারের এক নারী চিকিৎসককে অভিযুক্ত শিক্ষক হুমকি দিয়েছেন বলে ফেসবুক লাইভে এসে নিজের নিরাপত্তা চেয়েছেন ওই চিকিৎসক।
র্যাব জানায়, শিশুটি পরিবারের একমাত্র কন্যা সন্তান। দীর্ঘদিন ধরে শিশুটির বাবা তার মাকে ফেলে নিরুদ্দেশ। তার মা জীবিকার তাগিদে সিলেটে গৃহপরিচারিকার কাজ করেন। নানির সঙ্গে থেকে শিশুটি ওই মাদরাসায় পড়াশোনা করত।
১০ দিন আগে
পড়া না পারায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে ভর্তি
পড়া না পারায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে নাসির উদ্দিন নামে একজন প্রধান শিক্ষকের বিরুদ্ধে। বুধবার (৩০ এপ্রিল) ঝিকরগাছা উপজেলার নওয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটে। ওই ছাত্রীকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম নির্যাতনের শিকার ওই ছাত্রীকে দেখতে জেনারেল হাসপাতালে যান। এ সময় ঘটনার সত্যতা স্বীকার করে তিনি বলেন, ‘অভিযুক্ত প্রধান শিক্ষক নাসির উদ্দিনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ওই ছাত্রীর মা আমেনা বেগম বলেন, ‘প্রতিদিনের ন্যায় তার মেয়ে বিদ্যালয়ে যায়। পরে তিনি খবর পান পড়া না পারার কারণে প্রধান শিক্ষক নাসির উদ্দিন তার মেয়েকে তলপেটে তিনটি লাথি মেরে গুরুতর আহত করেছেন। এ খবর পাওয়ার পর তিনি দ্রুত স্কুলে ছুটে যান ও অচেতন অবস্থায় তার মেয়েকে নিয়ে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
আরও পড়ুন: ২ কিশোরীকে কক্সবাজারে হোটেলে আটকে নির্যাতন, স্বামী-স্ত্রী গ্রেপ্তার
এদিকে হাসপতালে কর্তব্যরত একজন চিকিৎসক জানান, মেয়েটি তলপেটে আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে গোপনাঙ্গ সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। মেয়েটির চিকিৎসা চলছে দ্রুত সুস্থ হয়ে যাবে।
অভিযুক্ত প্রধান শিক্ষক নাসির উদ্দিনের ব্যবহৃত মোবাইলে ফোন করলে তার বড় মেয়ে নাসরিন ফোন রিসিভ করে বলেন, বাবা অসুস্থ, তাই কারও সঙ্গে কথা বলতে পারবেন না। এ সময় তিনি অভিযোগের বিষয়টি অস্বীকার করে বলেন, আমার বাবা এ ধরনের কোন অপরাধ করেননি।
শিক্ষার্থীর মা আমেনা বেগম প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা করার কথা জানিয়েছেন।
৩৭৯ দিন আগে
বাসে শাবিপ্রবি ছাত্রীকে হেনস্তার অভিযোগে সুপারভাইজার আটক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক ছাত্রীকে হেনস্তা করার অভিযোগে সিলেটগামী প্যারাডাইস এক্সপ্রেস বাসের সুপারভাইজারকে আটক করেছে পুলিশ।
বুধবার (৯ এপ্রিল) সকালে সিলেট নগরীর হুমায়ুন রশিদ চত্বরে বাসটিকে থামিয়ে অভিযুক্তকে আটক করা হয়।
অভিযুক্ত মাইন উদ্দিন (২১) নোয়াখালীর সোনাইমুড়ী থানার বাটপাড়া গ্রামের বাসিন্দা। তিনি প্যারাডাইস এক্সপ্রেস বাসের সুপারভাইজার হিসেবে কাজ করেন।
খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে প্যারাডাইস এক্সপ্রেসের স্লিপার কোচ বাসে ঢাকা থেকে সিলেটের উদ্দেশে যাত্রা শুরু করেন শাবিপ্রবির এক ছাত্রী। পথে সুপারভাইজার মাইন উদ্দিনের হেনস্তার শিকার হন তিনি। পরে বিষয়টি জানাজানি হলে শাবিপ্রবির কয়েকজন শিক্ষার্থী সিলেটের হুমায়ুন রশীদ চত্বরে গিয়ে বাস থামিয়ে সুপারভাইজারকে আটক করেন।
পরে হেনস্তার শিকার শিক্ষার্থীর বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা সেখানে উপস্থিত হয়ে আটক ব্যক্তিকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করেন।
আরও পড়ুন: মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় কুমিল্লায় আটক ৫
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আজিজুল বাতেন বলেন, ‘শিক্ষার্থী হেনস্তার খবর পেয়ে বিভাগের শিক্ষক ও প্রক্টরিয়াল বডির সদস্যরা অভিযুক্তকে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।’
সহকারী প্রক্টর অধ্যাপক বেলাল হোসেন শিকদার বলেন, ‘অভিযুক্ত ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে থানায় মামলা করবে।’
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বলেন, ‘এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। লিখিত অভিযোগ পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
৪০২ দিন আগে
তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদরাসা সুপার গ্রেপ্তার
খুলনায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মো. হাসিবুর রহমান হাসিব নামে এক মাদরাসার সুপারকে (মাদরাসা প্রধান) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার নগরীর সোনাডাঙ্গা সৈয়দ আলী হোসেন সড়কের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নিপিড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
গ্রেপ্তার মো. হাসিবুর রহমান হাসিব শহীদ শেখ আবু নাসের দাখিল মাদরাসার সুপার (মাদরাসা প্রধান)।
এর আগে শুক্রবার শিশুটির বাবা বাদী হয়ে মাদরাসা সুপার মো. হাসিবুর রহমান হাসিবের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। শিশুটি বর্তমানে ভিকটিম সাপোর্ট সেন্টারে রয়েছে।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান, ওই শিশু ও তার ভাই প্রতি রাতে হুজুরের বাড়িতে প্রাইভেট পড়তে যায়। বৃহস্পতিবার রাতে পড়তে গেলে হুজুর ভুক্তভোগীর ভাইকে ওজু করতে পাঠান। একা পেয়ে শিশুটির যৌন নিপীড়ন করে। বাড়ি ফিরে শিশুটি কাঁদতে থাকে এবং একপর্যায়ে মাকে সব বলে দেয়। এ ঘটনায় রাতেই এলাকাবাসী ওই শিক্ষকের বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ করেন।
সোনাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) উত্তম কুমার মিত্র বলেন, মাদরাসার সুপারের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এছাড়া আজ রবিবার আদালতে তার রিমান্ডের জন্য আবেদন করা হবে বলেও জানান উত্তম কুমার মিত্র।
আরও পড়ুন: জাবি শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলায় শিক্ষার্থীর নামে জিডি
যৌন নিপীড়নের অভিযোগে জবি শিক্ষক শাহেদ ইমনকে বরখাস্ত ও চেয়ারম্যান জুনায়েদ হালিমকে অব্যাহতি
৭২৮ দিন আগে
নিখোঁজের ২ দিন পর নবম শ্রেণির ছাত্রীর লাশ উদ্ধার
মানিকগঞ্জে নিখোঁজের দুইদিন পর শিক্ষার্থীর লাশ নদী থেকে উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৪ মার্চ) সকাল ১১টার দিকে সদর উপজেলার কুশেরচর এলাকায় কালিগঙ্গা নদী থেকে এই স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়।
শিক্ষার্থী সামিয়া ইসলাম মানিকগঞ্জ সুরেন্দ্র কুমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
আরও পড়ুন: বগুড়ায় মাদরাসা শিক্ষকের লাশ উদ্ধার
তার বাবা সাইফুল ইসলাম মানিকগঞ্জ পল্লী বিদ্যুতের লাইনম্যানের চাকুরি করেন এবং তাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা গ্রামে।
সে মানিকগঞ্জ শহরের গঙ্গাধরপট্টি এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।
পরিবারের সদস্যদের থেকে জানা যায়, শনিবার দুপুরে বাড়ি থেকে কোচিং করার জন্য বের হয় সামিয়া। বিকালে তার মা কোচিং সেন্টারে মেয়েকে আনতে গিয়ে জানতে পারেন সামিয়া কোচিংয়ে আসেনি।
এরপর বিভিন্ন স্থানে তাকে খোঁজ করেও পাওয়া যায়নি। সন্ধ্যার দিকে লোকমারফর জানতে পারেন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চরবেউথা এলাকায় সামিয়ার স্কুল ব্যাগ পাওয়া গেছে। পরে পরিবারের লোকজন ওই স্কুল ব্যাগ নিয়ে আসেন। এর পর সদর থানায় নিখোঁজের বিষয়টি জিডি করা হয়।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন জানান, সোমবার সকালে কুশেরচর এলাকায় সামিয়ার লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ সকাল ১১টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠান।
আরও পড়ুন: ঢাবির টিএসসি এলাকা থেকে নবজাতকের লাশ উদ্ধার
সিলেটে ঘরের দরজা ভেঙে নারীর গলিত লাশ উদ্ধার
৮০৪ দিন আগে
ছাত্রীদের উত্যক্তের প্রতিবাদ করায় এসএসসি পরীক্ষার্থীকে হত্যা
মুন্সীগঞ্জের শ্রীনগরে ছাত্রীদের উত্যক্তের প্রতিবাদ করায় নিরব হোসেন নামে এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সাড়ে ৪টার দিকে কাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয় থেকে প্রায় একশ গজ পশ্চিমে চৌধুরীবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের শহিদ মিনারের পাশে ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: জয়পুরহাটে স্কুলছাত্র হত্যার ২২ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
নিহত স্কুলছাত্র নিরব হোসেন কামারগাঁও আলহাজ কাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের ছাত্র এবং মৃত দেলোয়ার হোসেনের ছেলে।
তার বাড়ি চাঁদপুরে। বাবা মারা যাওয়ার পর তার মা দুই ছেলেকে নিয়ে মামা খৈয়ম বেপারীর বাড়িতে থাকেন। দুই ছেলের মধ্যে নিরব বড়।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার শ্রীনগর উপজেলার কাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা চলাকালীন ওই বিদ্যালয়ের কয়েকজন ছাত্রীকে উত্যক্ত করে বখাটেরা।
নিরব ঘটনার প্রতিবাদ করে। এরই জেরে শুক্রবার বিকালে শ্রীনগর কাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয় থেকে প্রায় একশ গজ পশ্চিমে চৌধুরীবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের শহিদ মিনারের পাশে ধারালো ছুরি দিয়ে নিরবকে গুরুতর আহত করে হামলাকারীরা।
পরে স্থানীয় লোকজন নিরবকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নিরবকে মৃত ঘোষণা করেন।
শ্রীনগর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর জানান, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল থেকে মর্গে পাঠানোর কাজ চলছে। কারা এই ঘটনা ঘটিয়েছে পুলিশ খুঁজে বের করার চেষ্টা করছে। মামলা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: পিছিয়েছে সগিরা মোর্শেদ হত্যা মামলার রায় ঘোষণা
জয়পুরহাটের হত্যা মামলায় ১৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড
৮২৭ দিন আগে
এক মিনিটের ব্যাংক ম্যানেজার ৮ম শ্রেণির ছাত্রী
ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া হাট সোনালী ব্যাংক শাখায় এক মিনিটের জন্য ম্যানেজার হলেন ঠাকুরগাঁও সদর উপজেলার কালিকাগাঁও ডি হাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী সাফা মনি।
এ বিষয়ে সোনালী ব্যাংক ম্যানেজার শামসুজ্জোহা (জুয়েল) বলেন, কয়েকদিন আগে স্কুল ব্যাংকিং হিসাব খোলার ক্যাম্পেইন এবং ছাত্র- ছাত্রীদের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে উদ্বুদ্ধ করতে কালিকা গাঁও ডি হাট উচ্চ বিদ্যালয়ে গিয়েছিলেন তিনি। স্কুল ব্যাংকিং সম্পর্কে ছাত্র-ছাত্রীদের নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
আরও পড়ুন: কুষ্টিয়ায় বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজছাত্রীর বাড়িতে আগুন
সে সময় তিনি ঐ স্কুলের ছাত্র ছাত্রীদের প্রশ্ন করে বলেন, বড় হয়ে তোমরা কে কে ব্যাংক ম্যানেজার হতে চাও? তখনি অষ্টম শ্রেণির ছাত্রী সাফামনি দাঁড়িয়ে বলেন- আমার স্বপ্ন আমি বড় হয়ে একজন ব্যাংক ম্যানেজার হবো।
সাফা মনি মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে তার বাবা শহিদুল ইসলাম ও মা সুরাইয়া বেগমকে নিয়ে গড়েয়া হাট সোনালী ব্যাংক শাখায় একটি স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট খুলতে গেলে সোনালী ব্যাংক ম্যানেজার সাফা মনির শ্বপ্ন পূরনে তাকে এক মিনিটের ব্যাংক ম্যানেজার তৈরি করেন।
আরও পড়ুন: এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে ছাত্রীরা এগিয়ে
এক মিনিটের ম্যানেজার হওয়ার অনুভূতি ব্যক্ত করে সাফা মনি বলে, আজ আমি খুবই আনন্দিত। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন লেখাপড়া শিখে একজন ব্যাংক ম্যানেজার হতে পারি।
সাফা মনির বাবা ও মা বলেন, আমাদের মেয়েকে এক মিনিটের ম্যানেজার হওয়ার এই সুযোগ দেওয়ার জন্য গড়েয়া হাট সোনালী ব্যাংক শাখার সবাইকে ধন্যবাদ জানাই।
আরও পড়ুন: ১৪ মাস পর কারাগার থেকে মুক্তি পেলেন জবি ছাত্রী খাদিজা
৮৫০ দিন আগে
এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে ছাত্রীরা এগিয়ে
এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে ছাত্রীরা এগিয়ে রয়েছেন।
১১টি শিক্ষা বোর্ডে উত্তীর্ণ হয়েছেন মোট ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ পরীক্ষার্থী। গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ।
এ বছর ছাত্রীদের পাসের হার ৮০ দশমিক ৫৭ শতাংশ এবং ছাত্রদের পাসের হার ৭৬ দশমিক ৭৬ শতাংশ।
ফলাফলে দেখা যায়, এইচএসসি ও সমমান পরীক্ষায় ছাত্রীদের থেকে বেশি সংখ্যক ছাত্র অংশ নিয়েছিলেন। পরীক্ষায় অংশ নেওয়া মোট ১৩ লাখ ৫৭ হাজার ৯১৫ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৬ লাখ ৮৯ হাজার ও ছাত্রী ৬ লাখ ৬৮ হাজার। তবে পাসের হারে ছাত্রীরাই এগিয়ে।
রবিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় ওয়েবসাইট ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল প্রকাশ করা হয়।
এবার ১১টি শিক্ষাবোর্ডে গড় পাসের হারও কিছুটা কমেছে। গতবার পাসের হার ছিল ৮৫ দশমিক ৯৫ শতাংশ। এবার এইচএসসি ও সমমানের সব বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। গতবার এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পাসের হার ছিল ৮৫ দশমিক ৯৫ শতাংশ।
৯০৩ দিন আগে
মায়ের বকুনিতে কলেজ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ
সাতক্ষীরার দেবহাটায় মায়ের বকুনি খেয়ে অভিমান করে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে।
শনিবার (৫ আগস্ট) বেলা ১১টার দিকে বাড়ির পাশের একটি আম গাছের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন: দিনাজপুরে বাবা-মায়ের ওপর অভিমান করে ছেলের ‘আত্মহত্যা’
কলেজ ছাত্রী আসমা খাতুন মনিরা (১৯) দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের ধোপাডাঙ্গা দক্ষিণপাড়া গ্রামের আমজাদ আলীর মেয়ে।
জানা যায়, শুক্রবার রাতে ও শনিবার সকালে তুচ্ছ ঘটনা নিয়ে মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয় আসমা খাতুনের। মায়ের বকুনিতে অভিমান করে বাড়ির পাশের একটি আম গাছের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার জানায়, ময়নাতদন্তের জন্য আসমা খাতুনের লাশটি সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে মেয়েটি আত্মহত্যা করেছে। তদন্ত রিপোর্ট আসার পর প্রকৃত ঘটনা জানা যাবে।
আরও পড়ুন: পঞ্চগড়ে নিজ বন্দুকের গুলিতে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা
কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির আত্মহত্যাচেষ্টা, হাসপাতালে মৃত্যু
১০১৫ দিন আগে
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ
ফরিদপুর সদর উপজেলার মুন্সিবাজার প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী (১০) নিখোঁজ রয়েছে।
পরিবারের অভিযোগ, স্কুল ছুটির পরে বাড়ি ফেরার পথে তাকে অপরহণ করা হয়।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে বৃহস্পতিবার রাতে কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
আরও পড়ুন: অপহরণ চক্রের ৯ সদস্য আটক, ৩ রোহিঙ্গা শিশু উদ্ধার ও নিখোঁজ ৬
ফরিদপুর পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডে শিশুটির বাড়ি। (প্রতিষ্ঠানের নীতিগত কারণে এই শিশুকন্যার নাম ও পরিচয় গোপন রাখা হলো)।
পরিবারের লোকজন জানান, ওই শিশু বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল ৯টায় বাড়ি থেকে স্কুলের উদ্দেশে রওনা হয়। তবে স্কুল ছুটির পরে আর বাড়ি ফিরেনি।
ওই স্কুল শিক্ষার্থীর বাবা জানান, দেড় মাস আগে তাকে অজ্ঞাতনামা কয়েকটি ছেলে স্কুল ছুটির পরে মুন্সিবাজারের পাশের রাস্তা থেকে প্রাইভেটকারে করে তুলে নিয়ে যায়।
পরে শহরের কৃষি কলেজের সামনে গাড়ি দাঁড়ালে সুযোগ পেয়ে গাড়ি থেকে নেমে পালিয়ে আসে শিশুটি।
তিনি বলেন, ‘এই ঘটনার বিবরণ মেয়ের মুখে শোনার পর থেকে আমরা খুব সর্তকতা অবলম্বন করতাম। তবে কিছু দিন না যেতেই এমন ঘটনা আবার ঘটবে বুঝতে পারিনি। আমার মেয়ে নিখোঁজ হয়নি, তাকে অপহরণ করা হয়েছে।’
ওই স্কুলের প্রধান শিক্ষক বলেন, ‘ওই শিক্ষার্থী সকালে স্কুলে এসেছিল। তবে ছুটির পর থেকে তাকে পাওয়া যাচ্ছে না বলে জেনেছি।’
তিনি আরও বলেন, ‘আমরা তার বাড়িতে গেয়েও খোঁজ-খবর নিয়েছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অনুরোধ তারা যেন বিষয়টি গুরুত্বসহ দেখেন।’
এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আব্দুল গাফফার বলেন, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।
আরও পড়ুন: রাজশাহীতে ৮ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণ ও হত্যা
রাঙামাটিতে অপহরণের দুইদিন পর ৩ শ্রমিক উদ্ধার
১০২৩ দিন আগে