হোম ডেলিভারি
ফোন দিলেই পৌঁছে যাচ্ছে মাদক, দৌলতপুর সীমান্তজুড়ে সক্রিয় একাধিক সিন্ডিকেট
ভারতীয় সীমান্তঘেঁষা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। সীমান্ত গলে অবৈধভাবে মাদক প্রবেশের পাশাপাশি সংঘবদ্ধ সিন্ডিকেটের মাধ্যমে তা উপজেলাসহ দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয়দের ভাষ্যমতে, এখন আর মাদকসেবীদের নির্দিষ্ট স্থানে যেতে হয় না; একটি ফোন কলেই ‘হোম ডেলিভারি’ পদ্ধতিতে চাহিদা অনুযায়ী মাদক হাতে হাতে পৌঁছে যাচ্ছে।
পুলিশের একটি গোয়েন্দা সূত্রের দাবি, এই অবৈধ বাণিজ্যের সঙ্গে সমাজের প্রভাবশালী ও অসাধু কিছু ব্যক্তি জড়িত। এদের মধ্যে খোদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্নীতিগ্রস্ত কিছু সদস্য, নামধারী সাংবাদিক এবং রাজনৈতিক প্রভাব কাজে লাগানো ব্যক্তিদেরও সংশ্লিষ্টতা রয়েছে।
বিজিবি ও পুলিশের গোয়েন্দা সূত্র জানায়, চিলমারী ইউনিয়নের বাংলাবাজার সীমান্ত এবং উদয়নগর বিওপি-সংলগ্ন পদ্মা নদীর তীব্র ভাঙনে সীমান্তের বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে। নদীর গতিপথ পরিবর্তনের কারণে সীমান্তের একটি অংশ ভারতের অভ্যন্তরে চলে যাওয়ায় কয়েকটি এলাকায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর টহল কার্যক্রম ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতির সুযোগ নিয়ে উদয়নগর সীমান্তকে মাদক পাচারের অন্যতম রুট হিসেবে ব্যবহার করছে চোরাকারবারিরা।
এছাড়া আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ ও পশ্চিম ধর্মদহ, প্রাগপুর ইউনিয়নের জামালপুর ও বিলগাতুয়া, রামকৃষ্ণপুর ইউনিয়নের চল্লিশপাড়া ও ভাগযোতসহ পদ্মা নদীর বিভিন্ন নৌপথ ব্যবহার করেও দেশে মাদক প্রবেশ করছে বলে দাবি সংশ্লিষ্ট সূত্রগুলোর।
একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, দৌলতপুরে প্রতি মাসে প্রায় পাঁচ কোটি টাকার মাদকের লেনদেন হয়ে থাকে।
সংশ্লিষ্টদের ভাষ্য, বর্তমানে মাদক কারবারিদের প্রধান লক্ষ্য ১৭ থেকে ৩৫ বছর বয়সী তরুণ ও যুবকেরা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মাদক কারবারি জানান, ইয়াবা, ট্যাপেন্টাডল ও বিভিন্ন নেশাজাতীয় ট্যাবলেটের চাহিদা বর্তমানে সবচেয়ে বেশি। আকারে ছোট হওয়ায় এসব মাদক সহজে বহন করা যায় এবং প্রশাসনের নজর এড়াতে সরাসরি বেচাকেনার পরিবর্তে ফোনের মাধ্যমে ‘হোম ডেলিভারি’ সিস্টেমে কেনা বেচা করা হচ্ছে।
বিজিবির দাবি, ভারতের সীমান্তবর্তী এলাকা থেকে ৫৫ পয়সায় সংগ্রহ করা এসব নেশাজাতীয় ট্যাবলেট দেশে এনে ১৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত মূল্যে বিক্রি করা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, সীমান্ত এলাকায় বহিরাগত মোটরসাইকেল আরোহী ও অপরিচিত মানুষের আনাগোনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে বিকেল ও সাপ্তাহিক ছুটির দিনগুলোতে সীমান্ত এলাকায় তরুণদের মাদকসেবনের প্রবণতা বাড়ে, যা স্থানীয়দের মধ্যে নিরাপত্তা উদ্বেগ সৃষ্টি করছে।
সীমান্তে বিজিবি ও পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকলেও মাদকের প্রবেশ পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়ে উঠছে না।
কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ জুলাই পর্যন্ত বিভিন্ন অভিযানে প্রায় ১৭ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
২ ঘণ্টা আগে
দেশব্যাপী পাওয়া যাচ্ছে সুপার অ্যামোলেড গেমিং ফোন রিয়েলমি ৮
ট্রেন্ডি রিয়েলমি ৮ এবং উচ্চ গুণমানের স্বীকৃতিপ্রাপ্ত রিয়েলমি সি২৫ এখন সর্বত্র পাওয়া যাচ্ছে। দেশের সকল আউটলেট এবং অনলাইন মার্কেট প্লেস থেকে ক্রেতারা এই ফোনগুলো কিনতে পারবেন।
চলমান পরিস্থিতিতে গ্রাহকদের জন্য হোম ডেলিভারি সুবিধা দিচ্ছে রিয়েলমি। হোম ডেলিভারি সুবিধা পেতে ০১৮৭৩৯০২৬৬৯ অথবা ০১৮১১১৯৩৭৭৫ নাম্বারে কল করুন। কেনার জন্য বিস্তারিত জানতে ক্লিক করুন- https://rebrand.ly/BuyNow_realme_8_C25
রিয়েলমি ৮ সাইবার সিলভার এবং সাইবার ব্ল্যাক এই দুটি রঙে পাওয়া যাচ্ছে এবং দাম মাত্র ২২,৯৯০ টাকা। রিয়েলমি সি২৫ এর দুটি ভ্যারিয়েন্ট – (৪+৬৪জিবি) ও (৪+১২৮) জিবির দাম যথাক্রমে মাত্র ১৩,৯৯০ টাকা ও ১৪,৯৯০ টাকা এবং ওয়াটার গ্রে ও ওয়াটার ব্লু এই দুটি রঙে পাওয়া যাচ্ছে।
আরও পড়ুন: ঈদে এলো সুপার স্লিম স্টাইলিশ রিয়েলমি ৮ ও রিয়েলমি সি২৫
রিয়েলমি ৮ হেলিওজি ৯৫ গেমিং প্রসেসরযুক্ত প্রথম স্মার্টফোন যাতে রয়েছে ৬.৪ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে। সুপার স্লিম এবং স্টাইলিশ রিয়েলমি ৮ এর ওজন মাত্র ১৭৭ গ্রাম ও পুরুত্ব ৮ মিলিমিটারের চেয়েও কম, যার ফলে ফোনটি খুবই হালকা। রিয়েলমি ৮ আসন্ন ঈদের সবচেয়ে ট্রেন্ডি এবং ফ্যাশনেবল স্মার্টফোন।
রিয়েলমি ৮ সিরিজটিতে ডিজাইনের ওপর নজর দেওয়া হয়েছে। বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলো নিজেদের স্লোগান তাদের পণ্যে ফুটিয়ে তোলে, সেই অত্যাধুনিক ডিজাইনের আলোকে রিয়েলমি ৮-এর ব্যাকশেলে ‘ডেয়ার টু লিপ’ স্লোগান ব্যবহার করা হয়েছে। ডিজাইনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে ফিউচুরিস্টিক ডিজাইন এবং ব্র্যান্ড স্পিরিট। পাশাপাশি, হেলিওজি ৯৫ গেমিং প্রসেসর থাকায় যেকোন হেভিগেম যেমন পাবজি, ফ্রিফায়ার, কলঅবডিউটি, অ্যাসফাল্ট নাইন দীর্ঘসময় অনায়াসে খেলা যাবে।
আরও পড়ুন: ঈদে আসছে স্লিম এবং ট্রেন্ডি রিয়েলমি ৮, সি২৫ এবং গেম প্রো কিট
রিয়েলমি ৮-এ রয়েছে ৬৪ মেগা পিক্সেলের প্রাইমারি সেন্সর, ১১৯-ডিগ্রীর সাথে ৮ মেগা পিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল, ম্যাক্রো লেন্স এবং বি অ্যান্ড ডব্লিউ পোর্ট্রেট লেন্সের ক্যামেরা সেটআপ। টিল্ট-শিফট মোড, স্টারি মোড, ট্রেন্ডি পোর্ট্রেট, ডুয়াল-ভিউ ভিডিও এবং এনহ্যান্সড ভিডিও স্টেবিলাইজেসন এর মতো অন্যান্য ফিচার ব্যবহার করে তরুণ ব্যবহারকারীরা চমৎকার সব ছবি এবং সবরকম ভিডিও ধারণ করতে পারবেন। স্মার্টফোনটিতে রয়েছে ৩০ ওয়াট ডার্ট চার্জযুক্ত ৫০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। ৫০০০ মিলি অ্যাম্পিয়ারের দুর্দান্ত ব্যাটারিযুক্ত রিয়েলমি ৮ ব্যবহারকারীদের দিবে ৪০ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই সুবিধা এবং মাত্র ২৬ মিনিটে ৫০% পর্যন্ত চার্জ হয়ে যাবে।
অন্যদিকে, রিয়েলমি সি২৫ ৬,০০০ মিলি অ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারিসহ সবচেয়ে নির্ভরযোগ্য অলরাউন্ডার ৪৮ মেগা পিক্সেল ক্যামেরা ফোন। এটি সি সিরিজের আপগ্রেডেড ফোন। রিয়েলমি সি২৫ ৪৮মেগা পিক্সেল ট্রিপল ক্যামেরা এবং টি ইউভি রাইনল্যান্ড উচ্চ নির্ভরযোগ্যতা প্রত্যয়ন প্রাপ্ত সি সিরিজের প্রথম স্মার্টফোন। দীর্ঘ আটমাস ব্যাপী গবেষণা এবং পরীক্ষার পরে টি ইউভি রাইনল্যান্ড এবং রিয়েলমি যৌথভাবে টি ইউভি রাইনল্যান্ড স্মার্টফোন হাই রিলায়াবিলিটি সার্টিফিকেশন তৈরি করেছে। টি ইউভি রাইনল্যান্ড স্মার্টফোন হাই রিলায়াবিলিটি সার্টিফিকেশনের প্রক্রিয়ায় ২৩ টি প্রধান পরীক্ষা অন্তর্ভুক্ত এবং রিয়েলমি সি২৫ সাফল্যের সাথে এই পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হয়েছে। সে কারণেই রিয়েলমি সি২৫ এর গুণগত মান নিঃসন্দেহে দুর্দান্ত।
আরও পড়ুন: ঈদে আরও দু’টি নতুন স্মার্টফোন আনছে রিয়েলমি
১৮ ওয়াট টাইপ-সি চার্জারের সাথে এতে রয়েছে ৬,০০০ মিলি অ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি। ডিভাইসটিতে রয়েছে শক্তিশালী হেলিও জি৭০ গেমিং প্রসেসর এবং এই ফোন ৪৭ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই মোডে থাকতে পারে। তাছাড়া এতে আছে অ্যান্ড্রয়েড ১১ এর উপর ভিত্তি করে তৈরি করা রিয়েলমি ২.০, যা তরুণদের কাস্টমাইজড অভিজ্ঞতা উপভোগ করার সুযোগ দিবে। এই ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চির ডিসপ্লে, ফিঙ্গার প্রিন্ট সেন্সর, ফেসিয়াল রিকগনিশন, ফ্লিপ টু মিউট, ডুয়াল মোড মিউজিক শেয়ারসহ অসংখ্য আকর্ষণীয় ফিচার, যা ব্যবহারকারীদের জীবনযাত্রায় যোগ করবে নতুন মাত্রা।
১৯২০ দিন আগে
ই-প্লাজায় ওয়ালটন স্মার্টফোনে মূল্যছাড়সহ হোম ডেলিভারির সুবিধা
মহামারি করোনাভাইরাস থেকে সুরক্ষায় ঘরে বসে আকর্ষণীয় মূল্যছাড়ে মোবাইল ফোন কেনার সুযোগ করে দিচ্ছে দেশীয় প্রতিষ্ঠা ওয়ালটন।
২২৪৭ দিন আগে