অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল
বাজেট ২০২২-২৩: ল্যাপটপ ও বিলাসবহুল মোটর গাড়ির দাম বাড়বে
দেশীয় কম্পিউটার প্রস্তুতকারকদের উৎসাহিত করতে ল্যাপটপ আমদানিতে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।
তিনি বলেন, ‘ল্যাপটপ কম্পিউটার আমদানিতে ভ্যাট অব্যাহতি রয়েছে। এতে দেশীয় কম্পিউটার নির্মাতারা অসম প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে। এসব পণ্যের মোট কর হার এখন ৩১ শতাংশ করা হবে।’
বিশ্বব্যাপী ‘মেড ইন বাংলাদেশ’- ব্র্যান্ড এর প্রচার করতে এবং দেশীয় উৎপাদন শিল্পের বিনিয়োগ বৃদ্ধির জন্য তিনি প্রিন্টার ও টোনার কার্টিজ আমদানিতে ছাড় প্রত্যাহারেরও প্রস্তাব করেন।
তিনি সংসদে আগামী ২০২২-২৩ অর্থবছরের বাজেট উপস্থাপন করার সময় বলেন, এটি স্থানীয় নির্মাতাদের ডিজিটাল ডিভাইস রপ্তানির লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করবে।
দেশীয় কম্পিউটার, ল্যাপটপ এবং আইসিটি পণ্য প্রস্তুতকারকদের সুরক্ষার জন্য অর্থমন্ত্রী কম্পিউটার আনুষাঙ্গিক এবং আইসিটি শিল্পের কাঁচামাল আমদানিতে ছাড়ের সুবিধা সম্প্রসারণের প্রস্তাব করেন।
তিনি হাই-টেক পার্কের জন্য বিদ্যমান এসআরওতে কম্পিউটার এবং কম্পিউটার সরঞ্জাম উৎপাদনে ব্যবহৃত আরও কয়েকটি কাঁচামাল অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেন।
তিনি বৈদেশিক মুদ্রা বাঁচাতে, বিলাস দ্রব্যের আমদানি নিরুৎসাহিত ও নিয়ন্ত্রণ করতে এবং কোভিড-পরবর্তী অর্থনীতির পুনর্গঠনের জন্য বিলাসবহুল পণ্য আমদানিতে সম্পূরক শুল্ক আরোপের মাধ্যমে মোট কর প্রবণতা বাড়ানোর সুপারিশ করেন।
আরও পড়ুন: বাজেট ২০২২-২৩: দাম বাড়বে মোবাইল ফোন সেটের
বাজেট ২০২২-২৩: মূল্যস্ফীতিকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থমন্ত্রী
১৪৫১ দিন আগে
বাজেট ২০২২-২৩: রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৪ লাখ ৩৩ হাজার কোটি টাকা
২০২২-২৩ অর্থবছরে কর ও কর বহির্ভূত রাজস্বসহ রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে চার লাখ ৩৩ হাজার কোটি টাকা।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ছয় লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা প্রস্তাব করেন।
রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড তিন লাখ ৭০ হাজার কোটি টাকা এনবিআর রাজস্ব হিসেবে সংগ্রহ করবে এবং বাকি ৬৩ হাজার কোটি টাকা অন্যান্য কর বহির্ভূত রাজস্ব থেকে সংগ্রহ করবে।
এনবিআর রাজস্বের মধ্যে আয়কর, মুনাফা এবং মূলধন থেকে প্রাপ্ত লাভ, মূল্য সংযোজন কর (ভ্যাট), সম্পূরক কর (এসটি), আমদানি শুল্ক (আইডি), রপ্তানি শুল্ক, আবগারি শুল্ক (ইডি) এবং অন্যান্য কর অন্তর্ভুক্ত।
কর-বহির্ভূত রাজস্বের মধ্যে রয়েছে- লভ্যাংশ ও মুনাফা, সুদ, প্রশাসনিক ফি, ভাড়া এবং ইজারা, টোল, অ-বাণিজ্যিক বিক্রয়, মূলধন রসিদ, মোটর গাড়ির কর, ভূমি উন্নয়ন কর, স্ট্যাম্প বিক্রয় (অ-বিচারিক)), সারচার্জ এবং মাদকদ্রব্য এবং মদের শুল্ক।
রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল তিন লাখ ৮৯ হাজার কোটি টাকা। যেখানে ২০২১-২২ অর্থবছরে এনবিআরের রাজস্ব সংগ্রহের লক্ষ্য ছিল তিন লাখ ৩০ হাজার কোটি টাকা।
আরু পড়ুন: জাতীয় বাজেট উত্থাপন শুরু করেছেন অর্থমন্ত্রী
মন্ত্রিসভায় ২০২২-২৩ অর্থবছরের বাজেট অনুমোদন
১৪৫১ দিন আগে
৫৬৮,০০০ কোটি টাকার বাজেট উপস্থাপন করলেন অর্থমন্ত্রী
জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।
২১৭৯ দিন আগে
বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী মুস্তাফা কামাল
জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের জন্য জাতীয় বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।
২১৭৯ দিন আগে