কৃষক লীগ
ককটেল বিস্ফোরণে কৃষক লীগ নেতার মৃত্যু, ২২৯ জনের বিরুদ্ধে মামলা
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের নেতা নিহত ও তিনজন আহত হওয়ার ঘটনায় ২২৯ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ১০টার দিকে পুলিশের পক্ষ থেকে শিবগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ ও সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করা হয়।
তিনি জানান, মামলায় ৭৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে নাশকতার উদ্দেশ্যে ককটেল তৈরির অভিযোগ আনা হয়েছে বলেও জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।
তিনি আরও জানান, এ মামলায় এখন পর্যন্ত এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে পুলিশ দুজনকে এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) একজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শিবগঞ্জ উপজেলার চাঁদশিকারি গ্রামের রুবেল ইসলাম (২৩), একই এলাকার রিফাত হাসান (১৮) এবং পারচৌকা এলাকার নাজমুল কবির (৩৮)।
বোমা বিস্ফোরণে নাজমুলও আহত হন।
তিনি রাজশাহী শহরের তেরোখাদিয়া পশ্চিমপাড়া এলাকার একটি ভাড়া বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার রাতে এসআরবি-৫ এর সদস্যরা সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
এসআরবি-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল ইসতিয়াক জানান, নাজমুলকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশি হেফাজতে থাকাকালীন তিনি চিকিৎসাধীন থাকবেন এবং সুস্থ হয়ে উঠলে তাকে আদালতে হাজির করা হবে।
অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম।
গত বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পারচৌকা এলাকার একটি ফসলের মাঠে ককটেল তৈরির সময় বিস্ফোরণটি ঘটে বলে অভিযোগ উঠেছে।
এতে উপজেলা কৃষক লীগের শ্রমবিষয়ক সম্পাদক টমাস আলী (৩৫) ঘটনাস্থলেই নিহত হন।
এ ঘটনায় আরও তিনজন আহত হন। ঘটনার পরপরই তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
১ দিন আগে
বর্ষাকালে অন্তত তিনটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে আরও সবুজ করতে এই বর্ষাকালে দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযানে যোগ দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সদস্যসহ সবাইকে বর্ষাকালে ফল, কাঠ ও ভেষজ জাতীয় অন্তত তিনটি চারা রোপণের আহ্বান জানান।
বুধবার প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ কৃষক লীগের বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধনকালে এ আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন,১৯৮৫ সাল থেকে প্রতি বছর তিন মাস ধরে সারাদেশে ব্যাপক হারে বৃক্ষরোপণ করে আসছে আওয়ামী লীগ ও কৃষক লীগসহ সংশ্লিষ্ট সব সংগঠন।
আরও পড়ুন: শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি আওয়ামী লীগের কৃতিত্ব: প্রধানমন্ত্রী
এ প্রসঙ্গে তিনি সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়ে বলেন, পরিবেশ রক্ষায় দেশের সব শ্রেণি-পেশার মানুষকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।
শেখ হাসিনা বলেন, যারা শহরে থাকেন তারাও তাদের বারান্দায় গাছ লাগাতে পারেন।
তিনি বলেন, কক্সবাজার উপকূলে ঝাউবন গড়ে তোলার লক্ষ্যে বঙ্গবন্ধুর নির্দেশে প্রথম বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালিত হয়।
আরও পড়ুন: পদ্মা সেতু বাংলাদেশের আত্মবিশ্বাস বাড়িয়েছে: প্রধানমন্ত্রী
১৬২৭ দিন আগে
মাগুরায় সড়ক দুর্ঘটনায় জেলা কৃষক লীগ নেতার মৃত্যু
মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে মাগুরা জেলা কৃষক লীগের নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে জেলার যশোর সড়কে ভায়নামোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিসরুল হক মনু (৫২) মাগুরা জেলা কৃষকলীগের মৎস্য ও প্রাণি বিষয়ক সম্পাদক। তিনি মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল হকের ছেলে।
জানা গেছে, একটি ভেটেরিনারি ঔষধ কোম্পানীতে চাকরিরত মিসরুল হক বৃহস্পতিবার সন্ধ্যায় শালিখার আড়পাড়া এলাকা থেকে মোটরসাইকেল চালিয়ে মাগুরা শহরে ফিরছিলেন। পথে সন্ধ্যা ৬টার দিকে মাগুরা শহরের ভায়না টিএন্ডটি অফিসের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে। তবে তাকে আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে মাগুরা থানায় মামলা হয়েছে।
আরও পড়ুন: ময়মনসিংহে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
১৭৭২ দিন আগে
কৃষক লীগের সাবেক নেতা কলাবাগান ক্রীড়াচক্র সভাপতি আটক
ঢাকা, ২০ সেপ্টেম্বর (ইউএনবি)- কলাবাগান ক্রীড়াচক্র সভাপতি শফিকুল আলম ফিরোজকে শুক্রবার নগরীর কলাবাগান এলাকা থেকে আটক করা হয়েছে।
২৬২৫ দিন আগে