ধানের শীষ
ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে থাকা সেই নিরাপত্তাকর্মীকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
রাজধানীর ব্যস্ত সড়কের পাশে একটি ব্যাংকের এটিএম বুথ। প্রতিদিনের মতো সেখানেই দায়িত্ব পালন করেন এক সাধারণ সিকিউরিটি গার্ড আব্দুস সালাম। কিন্তু দায়িত্ব পালনের পাশাপাশি তার আরেকটি নীরব অভ্যাস ছিল, প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর ওই পথ দিয়ে যাওয়ার সময় হাতে ধানের শীষ নিয়ে সম্মান জানিয়ে দাঁড়িয়ে থাকা। সেই দৃশ্য নীরবে লক্ষ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে থাকা সেই আব্দুস সালামকে উপহার পাঠিয়েছেন তিনি।
বুধবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন রাজধানীর রমনা এলাকায় গিয়ে সেই আব্দুস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার হাতে কিছু উপহারও তুলে দেন। এ সময় আব্দুস সালামের শারীরিক অবস্থা ও তার পরিবারের খোঁজখবরও নেন তিনি।
আব্দুস সালামের বাড়ি পাবনার নগরবাড়ি ঘাট এলাকায়। অর্থাভাবে গত ৮ মাস ধরে রাজধানীর সাবেক রমনা থানার সামনের একটি বেসরকারি ব্যাংকের বুথে সিকিউরিটি গার্ডের কাজ করছেন।
এর আগে, আব্দুস সালাম পেশায় একজন গাড়িচালক ছিলেন। স্ট্রোক করার পর তিনি আর গাড়ি চালাতে পারেন না। তারপর থেকেই গাড়ির স্টিয়ারিং ছেড়ে এই সিকিউরিটি গার্ডের কাজ নেন তিনি। অসুস্থ শরীর নিয়েই বিরতিহীনভাবে প্রতিদিন সকাল ৮ থেকে রাত ৮ টা পর্যন্ত ১২ ঘণ্টা কাজ করেন তিনি।
প্রধানমন্ত্রী তার সচিবালয়ের কার্যালয়ে যাওয়ার সময় প্রতিদিন আব্দুস সালাম রমনা পুরাতন থানার কাছে বুথের সামনে ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে থাকেন। তার এই নীরব শুভেচ্ছা ও ভালোবাসার প্রকাশ একসময় প্রধানমন্ত্রী তারেক রহমানেরও দৃষ্টিগোচর হয়। পরে প্রধানমন্ত্রী তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে ওই ব্যক্তির খোঁজ খবর নেওয়ার জন্য উপহার দিয়ে পাঠান।
প্রধানমন্ত্রীর উপহার পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন আব্দুস সালাম। কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, এ বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হবে আর প্রধানমন্ত্রী আমার জন্য উপহার পাঠাবেন, এটা আমি কখনও কল্পনাও করিনি।
তিনি আরও বলেন, ‘আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের বাবাকে ভালোবাসি, মাকে ভালোবাসি, প্রধানমন্ত্রীকে ভালোবাসি, প্রধানমন্ত্রী আমার জানের টুকরা। তিনি যখন এই পথ দিয়ে যান, আমি সব দিনই প্রধানমন্ত্রীকে সালাম দেই, তিনিও আমাকে গাড়ির ভেতর থেকে সবদিনই হেসে সালাম দেন; হাত নেড়ে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীর হাসি দেখলে আমার পরাণ জুড়িয়ে যায়। আজ আমার জীবনের সেরা দিন; সবচেয়ে আনন্দের দিন। প্রধানমন্ত্রী আমার মতো ক্ষুদ্র মানুষকে উপহার পাঠিয়েছেন, এর চেয়ে আনন্দের আর কী হতে পারে!’
একজন সাধারণ মানুষের নীরব ভালোবাসা ও শ্রদ্ধার প্রতি প্রধানমন্ত্রীর এই মানবিক সাড়া স্থানীয়দের মধ্যেও প্রশংসার জন্ম দিয়েছে। তারা বলছেন, দায়িত্ব পালনের পাশাপাশি একজন সাধারণ মানুষের আন্তরিক অনুভূতির এমন মূল্যায়ন নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী মানবিক দৃষ্টান্ত।
৯ দিন আগে
ধানের শীষের পরাজয়ের খবরে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু
নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে ধানের শীষের প্রার্থী মো. সামসুজ্জোহা খানের পরাজয় এবং জামায়াতে ইসলামীর প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হকের সংসদ সদস্য হওয়ার খবর শুনে রিয়াজ উদ্দিন (৬৭) নামের এক বিএনপি কর্মীর হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে।
মৃত রিয়াজ উদ্দিন নওগাঁর পত্নীতলা উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বদনপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তার বাবার নাম মৃত রইস উদ্দিন।
নওগাঁর পত্নীতলা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল হামিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে তিনি জানান, এক কথায় বিএনপি ও ধানের শীষের পাগল ছিলেন রিয়াজ উদ্দিন। গত ২২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা শুরু হলে বিএনপি ও ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে দিনরাত মানুষের দ্বারে দ্বারে ঘুরেছেন রিয়াজ উদ্দিন। তার আশা ছিল, দীর্ঘ ১৭ বছর পর বিএনপি ক্ষমতায় আসবে এবং নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো. সামসুজ্জোহা খান সংসদ সদস্য নির্বাচিত হবেন। এ লক্ষ্যে দিনরাত এক করে বিরামহীন প্রচার-প্রচারণায় নেমেছিলেন রিয়াজ উদ্দিন।
আব্দুল হামিদ বলেন, ১২ ফেব্রুয়ারি নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে ধানের শীষের পরাজয় এবং জামায়াতে ইসলামীর প্রার্থীর বিজয়ী হওয়ার খবর মেনে নিতে পারেননি দলভক্ত রিয়াজ উদ্দিন। গতকাল (শুক্রবার) সকালে খবর শুনেই হার্ট অ্যাটাকে অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে তিনি মারা যায়। তার মৃত্যুর খবরে এলাকার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
তিনি আরও জানান, রাজশাহীতে মারা যাওয়ার পর রাতে তার মরদেহ নওগাঁর পত্নীতলা উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বদনপুর গ্রামে বাড়িতে নিয়ে আসা হয়েছে। আজ (শনিবার) তাকে দাফন করা হবে।
আব্দুল হামিদ বলেন, ‘বিএনপি ও ধানের শীষ পাগল এ ধরনের একজন মানুষের মর্মান্তিক মৃত্যুতে আমরা খুবই শোকাহত। দলীয়ভাবে আমরা সবকিছু খোঁজখবর রাখার চেষ্টা করছি। সাবেক সংসদ সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মো. সামসুজ্জোহা খানকে বিষয়টি জানানো হয়েছে। তিনি এই কর্মীর মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন এবং তার পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন।’
উল্লেখ্য, নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) ভোটকেন্দ্র ১২৪টি। সবকয়টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী জামায়াতে ইসলামির প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে ইঞ্জিনিয়ার এনামুল হক ১ লাখ ৪১ হাজার ৫২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. সামসুজ্জোহা খান ভোট পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৫৩৩টি।
১৫৩ দিন আগে
বরগুনা-১-এ হাতপাখা ও বরগুনা-২-এ ধানের শীষের বিজয়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থীকে হারিয়ে বিজয়ী হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা।
বরগুনা-১ (বরগুনা সদর-আমতলী-তালতলী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাহমুদুল হোসাইন অলিউল্লাহ ৪ হাজার ১৪৬ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে পোস্টালসহ সব কেন্দ্রের ফলাফল প্রকাশ করা হয়েছে। মোট ১৯১টি কেন্দ্রের মধ্যে ১৯১টির ফলাফলই প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, বাংলাদেশ ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মাহমুদুল হোসাইন অলিউল্লাহ হাতপাখা প্রতীকে পেয়েছেন ১ লক্ষ ৪০ হাজার ২৯১টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা পেয়েছেন ১ লক্ষ ৩৬ হাজার ১৪৫টি ভোট। হাতপাখা প্রতীকের প্রার্থী মো. অলিউল্লাহ ৪ হাজার ১৪৬টি ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।
বরগুনা সদর, আমতলী ও তালতলী নিয়ে গঠিত বরগুনা ১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৯ হাজার ৪৫৯ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৯৭ জন এবং নারী ভোটার ২ লাখ ৬০ হাজার ৩৫১ জন। এ আসনে ৩৭ হাজার ৯৬০ জন নতুন ভোটার হয়েছেন। এছাড়াও বরগুনা ১ আসনে ৬ হাজার ২৯৮ জন পোস্টাল ভোটার রয়েছেন।
এদিকে বরগুনা-২ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী নূরুল ইসলাম মনি।
নির্বাচনে পোস্টালসহ সব কেন্দ্রের ফলাফল প্রকাশ করা হয়েছে। মোট ১২৩টি কেন্দ্রের মধ্যে ১২৩টির ফলাফলই প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী নুরুল ইসলাম মনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯০ হাজার ৬৪৩টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা: সুলতান আহম্মেদ পেয়েছেন ৮৫,২৪৭ ভোট। ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুল ইসলাম মনি ৫ হাজার ৩৯৬ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।
বরগুনা-২ আসনে মোট ভোটার ৩ লাখ ৩৭ হাজার ৭৪৪। মোট পোস্টাল ভোটার ছিলেন ৫ হাজার ৪ জন।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তাছলিমা আক্তার ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনের ফলাফল প্রকাশ করেন।
১৫৪ দিন আগে
মানিকগঞ্জের তিনটি আসনেই ধানের শীষের জয়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ জেলার তিনটি আসনেই বিপুল ভোটে বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থীরা।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৩টি পোস্টাল কেন্দ্র ও ৫১৫টি ভোটকেন্দ্রের ভোটের চুড়ান্ত ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নাজমুন আরা সুলতানা।
ঘোষি ফলাফল অনুযায়ী, মানিকগঞ্জ-১ (ঘিওর-শিবালয়-দৌলতপুর) আসনে ১৮০টি ভোটকেন্দ্রে মোট ৪ লাখ ৫৭ হাজার ২৮৪ ভোটের মধ্যে বিএনপির প্রার্থী এস এ জিন্নাহ কবীর ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩৭ হাজার ৭৭৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. তোজাম্মেল হক ভোট পেয়েছেন ৭৭ হাজার ৮১৮। এ ছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আবু বকর সিদ্দিক দাঁড়িপাল্লা প্রতীকে ৭১ হাজার ৩১০ ভোট পেয়েছেন।
মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর ও সদর উপজেলার আংশিক) আসনে ১৮৬টি ভোটকেন্দ্রে মোট ৪ লাখ ৬৭ হাজার ৪৯৩ ভোটের মধ্যে বিএনপির প্রার্থী মঈনুল ইসলাম খান ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭৫ হাজার ৭৭৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিস প্রার্থী মো. সালাউদ্দিন দেওয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ৮১ হাজার ৫৩১ ভোট।
মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনে ১৫২টি ভোটকেন্দ্রে মোট ৩ লাখ ৯৫ হাজার ৯১৮ ভোটের মধ্যে বিএনপি প্রার্থী আফরোজা খানম রিতা ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬৭ হাজার ৩৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিস প্রার্থী মুহাম্মদ সাঈদ নূর রিকশা প্রতীকে ভোট পেয়েছেন ৬৪ হাজার ২৪২টি। এছাড়া বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতা পেয়েছেন ২০ হাজার ৫৫১ ভোট।
এদিকে, মানিকগঞ্জ-১ আসনের ১৮০টি ভোট কেন্দ্রে সংবিধান সংস্কারের লক্ষ্যে নেওয়া গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ১ লাখ ৯৯ হাজার ২৫২ জন, আর ‘না’ ভোট দিয়েছেন ৭৪ হাজার ৩৬৬ জন।
মানিকগঞ্জ-২ আসনের ১৮৬টি ভোটকেন্দ্রে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৮৭ হাজার ৬২৬টি আর ‘না’ ভোট দিয়েছেন ৫৫ হাজার ৭৪০ জন।
মানিকগঞ্জ-৩ আসনের ১৫২টি ভোটকেন্দ্রে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ১ লাখ ৯১ হাজার ৯০৮ জন, আর ‘না’ ভোট পড়েছে ৫২ হাজার ৫৯৫টি।
১৫৪ দিন আগে
ঝিনাইদহ-১ আসনে বেসরকারি ফলে নির্বাচিত বিএনপির আসাদুজ্জামান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনে ধানের শীষের প্রার্থী ও সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাসউদ বেসরকারি এই ফলাফল ঘোষণা করেন।
বেসরকারি ফল অনুযায়ী, নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট। তার বিপরীতে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট পড়েছে ৫৫ হাজার ৫৭৭।
একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত ঝিনাইদহ-১ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ২৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬২ হাজার ৯৯৫ জন ও নারী ভোটার ১ লাখ ৬২ হাজার ২৭৫ জন।
১৫৪ দিন আগে
কুমিল্লায় কেন্দ্রে ঢুকে ধানের শীষে ‘সিল মারার চেষ্টা’, আটক ৩
কুমিল্লা-১০ আসনের লালমাই উপজেলার চৌদ্দদোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দুর্বৃত্তদের ব্যালট ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। ব্যালট ছিনিয়ে নিয়ে তারা ‘ধানের শীষ’ প্রতীকে সিল মারার চেষ্টা করেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে এ ঘটনায় ৩ জনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. আমজাদ হোসেন জানান, দুপুরে একদল দুর্বৃত্ত জোরপূর্বক কেন্দ্রে প্রবেশ করে ৩টি ভোটকক্ষে ঢুকে পড়ে। একপর্যায়ে তারা ব্যালট ছিনিয়ে নিয়ে ধানের শীষ প্রতীকে সিল মারার চেষ্টা করে। তবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তাৎক্ষণিক তৎপরতায় কোনো সিল মারা ব্যালট বাক্সে প্রবেশ করতে দেওয়া হয়নি।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে সিল মারা ৩৮টি ব্যালট উদ্ধার করা হয়। নিয়ম অনুযায়ী সেগুলো বাতিল হিসেবে গণ্য করা হয়েছে এবং পৃথকভাবে সংরক্ষণ করা হয়েছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে।
কারা এ ঘটনার সঙ্গে জড়িত এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি প্রিসাইডিং কর্মকর্তা। তিনি বলেন, আমরা বাইরে থেকে দায়িত্ব পালনের জন্য এসেছি। যারা কেন্দ্রে প্রবেশ করেছিল, তাদের কাউকে ব্যক্তিগতভাবে চিনি না। ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত কেন্দ্রে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
অনাকাঙ্ক্ষিত এ ঘটনার কারণে দুপুর দেড়টা থেকে প্রায় দেড় ঘণ্টা ভোটগ্রহণ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ছিল। পরে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়।
এ বিষয়ে লালমাইয়ের ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু বলেন, উদ্ধার হওয়া সিল মারা ব্যালটগুলো ‘নষ্ট ব্যালট’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এ ঘটনায় ৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
১৫৫ দিন আগে
এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এবার আমরা স্বাধীনভাবে ভোটের মাধ্যমে নিজেদের মত প্রকাশের স্বাধীনতা পেয়েছি। নির্বাচন নিরপেক্ষ হবে, তবে কিছুটা তো শঙ্কা থেকেই যায়। আশা করছি, এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন।’
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ঠাকুরগাঁওয়ের কালিবাড়ির নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘গত ১৬ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আসন্ন নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনার প্রত্যাশা রয়েছে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে রাষ্ট্র সংস্কারের একটি বড় সুযোগ সৃষ্টি হবে। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে বলে আমরা মনে করছি।’
ফলাফলের গ্রহণযোগ্যতার বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা সব সময়ই ফলাফল গ্রহণ করেছি। ২০০৮ সালে বিএনপি যখন ৩০টি আসন পেল, তখনও আমরা সংসদে গিয়েছি। এবার আমরা আশাবাদী, বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পাবে।’
জামায়াত ও প্রতিপক্ষের মাঠ গোছানো প্রসঙ্গে তিনি বলেন, ‘জামায়াত খুব কৌশলী দল। তারা খুব অপপ্রচার চালায়, ধর্মকে ব্যবহার করে, চরিত্র হনন করে। জামায়াত কৌশলগতভাবে বিভিন্ন ধরনের প্রচারণা চালাচ্ছে এবং ভুয়া সংবাদ ছড়ানোর চেষ্টা করছে। তবে আমি জনগণকে বোকা ভাবি না। অপরদিকে বিএনপি ইতিবাচক ও গঠনমূলক রাজনীতিতে বিশ্বাসী। এ ছাড়াও প্রতিপক্ষকে আমরা কোনদিনই দুর্বল মনে করি না। সে যেমনই হোক, তাকে সবল মনে করেই আমরা আমাদের কাজ চালাই।’
সংবাদ সম্মেলন চলাকালীন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ দলের অন্যান্য নেতা-কর্মী এবং প্রিন্ট ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
১৫৭ দিন আগে
ধানের শীষের মনোনয়ন পেয়ে ঝিনাইদহ-৪ আসনের ভোটার হচ্ছেন রাশেদ খান
ভোটার তালিকায় স্থায়ী ঠিকানা পরিবর্তনের মাধ্যমে নিজেকে ঝিনাইদহের কালীগঞ্জের স্থায়ী ভোটার করার আবেদন করেছেন রাশেদ খান। এর আগে তিনি ঝিনাইদহ সদর পৌরসভার ভোটার ছিলেন।
শনিবার (২৭ ডিসেম্বর) সকালে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব বরাবর ‘ভোটার স্থানান্তরের’ আবেদন করেন রাশেদ খান।
সূত্র জানিয়েছে, রাশেদ খান ঝিনাইদহ সদর পৌরসভার ভোটার ছিলেন। পৌরসভার মুরারিদহ গ্রামের স্থায়ী বাসিন্দা তিনি। আসন্ন নির্বাচনে তিনি ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদর আংশিক) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এরই মধ্যে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এসব বিবেচনায় রাশেদ খান কালীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ভোটার হওয়ার আবেদন করেছেন। কালীগঞ্জ পৌরসভা থেকে এ সংক্রান্ত প্রত্যয়নপত্রও নিয়েছেন তিনি।
এ বিষয়ে আজ দুপুরে রাশেদ খান বলেন, আমি ঝিনাইদহ-৪ আসনের কালীগঞ্জ পৌরসভার ভোটার হওয়ার আবেদন করেছি। ঝিনাইদহ সদর পৌরসভার ভোটার আমি। নির্বাচন কমিশনে আমার ভোটার স্থানান্তরের আবেদন জমা দেওয়া হয়েছে। আবেদনটি নির্বাচন কমিশন গ্রহণ করেছেন।
তিনি বলেন, ‘কালীগঞ্জে যেহেতু নির্বাচন করব, আমি সেই এলাকারই ভোটার হব। আমি কালীগঞ্জবাসীকে সঙ্গে নিয়ে তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন ও উন্নত কালীগঞ্জ গড়ে তুলতে চাই।
২০২ দিন আগে
ঢাকা-১৮, সিরাজগঞ্জ-১ উপনির্বাচনে বিএনপির প্রার্থী জাহাঙ্গীর ও সেলিম
বিএনপি শুক্রবার আসন্ন ঢাকা-১৮, সিরাজগঞ্জ-১ উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বীতার জন্য এস.এম. জাহাঙ্গীর এবং সেলিম রেজাকে মনোনয়ন দিয়েছে।
২১০৬ দিন আগে
উপনির্বাচনে আ’লীগ বাধা দিচ্ছে: বিএনপি
পাবনা ও নওগাঁ উপনির্বাচনে ধানের শীষের প্রার্থীদের ওপর ক্ষমতাসীন আওয়ামী লীগের ‘সশস্ত্র সন্ত্রাসীরা হামলা’ চালিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
২১২১ দিন আগে