গ্রিন জোন
ঝিনাইদহে হাম ও উপসর্গ নিয়ে দেড় মাসে হাসপাতালে ভর্তি ১০৫, মৃত্যু নেই
সারা দেশে হামের প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগের মাঝে ঝিনাইদহ জেলায় পরিস্থিতি এখনও স্থিতিশীল ও নিয়ন্ত্রণে রয়েছে। সর্বশেষ (২৬ এপ্রিল) তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত ৪২ দিনে জেলায় হামের লক্ষণ নিয়ে মোট ১০৫ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, হামের বিষয়ে ঝিনাইদহ জেলা বর্তমানে ‘গ্রিন জোন’ বা নিরাপদ অবস্থানে রয়েছে। জেলায় এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে কোনো প্রাণহানি ঘটেনি এবং কোনো রোগীর অবস্থাই আশঙ্কাজনক নয় বলে সিভিল সার্জনের দপ্তর থেকে জানানো হয়েছে।
ঝিনাইদহ সিভিল সার্জনের দপ্তর থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ রবিবার (২৬ এপ্রিল) পর্যন্ত ৪২ দিনে জেলায় হামের লক্ষণ নিয়ে মোট ১১৫ জন রোগী হাসপাতালে এসেছে। এর মধ্যে শারীরিক অবস্থার বিবেচনায় ১০৫ শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছিল। উন্নত চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৮৩টি শিশু। বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালে মাত্র ৮ শিশু চিকিৎসাধীন রয়েছে এবং তারা সবাই আশঙ্কামুক্ত।
জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাসপাতালে আসা প্রতিটি রোগীর ল্যাব পরীক্ষা করার প্রয়োজন না হলেও সন্দেহভাজন রোগীদের মধ্য থেকে ৮ শিশুর নমুনা ল্যাবরেটরিতে পাঠানো হয়েছিল। পরীক্ষায় এই ৮ জনের শরীরেই হামের উপস্থিতি (পজিটিভ) পাওয়া গেছে। তবে আক্রান্তদের মধ্যে জটিল কোনো উপসর্গ না থাকায় তারা দ্রুত সুস্থ হয়ে উঠছে।
ঝিনাইদহ সিভিল সার্জনের কার্যালয়ের এমওসিএস ডা. ফারহানা তাসনীম জানান, ঝিনাইদহ জেলা এখন পর্যন্ত গ্রিন জোনে রয়েছে। আমরা প্রতিটি কেস নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। লক্ষণ নিয়ে আসা রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
ঝিনাইদহ সিভিল সার্জন ডা. কামরুজ্জামান সোহেল জানান, যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবুও স্বাস্থ্য বিভাগ থেকে মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে। হাম-রুবেলার টিকাদান কার্যক্রম চলমান রয়েছে। আগামী ১০ মে পর্যন্ত জেলার ৬টি উপজেলার ১ হাজার ৭৬৪টি কেন্দ্রে একযোগে চলবে টিকাদান কার্যক্রম।
তিনি আরও জানান, ৬ মাস থেকে ৫ বছর বয়সের নিচে মোট ১ লাখ ৮৮ হাজার ৫৮৩ শিশুকে হাম রুবেলার টিকা প্রদান করা হবে। শিশুদের মধ্যে হামের লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার জন্য অভিভাবকদের অনুরোধ জানিয়েছেন ডা. কামরুজ্জামান সোহেল।
৯ দিন আগে
রেড জোনে যা করা যাবে, যা করা যাবে না
জীবন-জীবিকা নির্বাহের বিষয়কে প্রাধান্য দিয়ে দুমাস পর গত ৩১ মে থেকে সীমিত পরিসরে বিভিন্ন অর্থনৈতিক কার্যক্রম চালু হলেও করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দেশে জোনিং সিস্টেম (রেড, ইয়োলো ও গ্রিন)চালুর উদ্যোগ নিয়েছে সরকার।
২১৪৯ দিন আগে