আরটি-পিসিআর
আরব আমিরাতগামী যাত্রীদের বিমানবন্দরে করোনা টেস্টের বাধ্যবাধকতা প্রত্যাহার
সংযুক্ত আরব আমিরাতগামী যাত্রীদের বিমানবন্দর ছাড়ার ছয় ঘণ্টা আগে বিমানবন্দরে আরটি-পিসিআর পরীক্ষা করার বাধ্যবাধকতা প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: অভ্যন্তরীণ বিমানবন্দরে যাত্রী সেবার মান বাড়াতে উদ্যোগ নেয়া হয়েছে: বেবিচক
এতে বলা হয়, মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে সংযুক্ত আরম আমিরাতগামী যাত্রীদের ক্ষেত্রে বিমানবন্দরে ছয় ঘন্টা পূর্বে পিসিআর টেস্টের বাধ্যবাধকতা প্রত্যাহার করা হলো।
এর আগে, ১৭ ফেব্রুয়ারি করোনা সম্পর্কিত জাতীয় কারিগরি পরামর্শ কমিটি (এনটিএসি) বাংলাদেশে আসার কমপক্ষে ১৪ দিন আগে সম্পূর্ণ টিকা নেয়া ভ্রমণকারীদের জন্য আগমন-পরবর্তী পরীক্ষার বাধ্যবাধকতা তুলে নেয়ার পরামর্শ দিয়েছে।
১৬৫৪ দিন আগে
বিমানবন্দরে মঙ্গলবার থেকে আরটি-পিসিআর টেস্ট শুরু
আগামী মঙ্গলবার ( ২৮ সেপ্টেম্বর) থেকে বিদেশগামী যাত্রীদের জন্য পুরোপুরিভাবে আরটি-পিসিআর টেস্ট শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান।
তিনি বলেন, ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরটি-পিসিআর ল্যাবরেটরী পরীক্ষামূলক চালু হয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে বিদেশগামী যাত্রীদের জন্য পুরোপুরিভাবে আরটি-পিসিআর টেস্ট শুরু হবে বলে আশা করছি।’
রবিবার (২৬ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
বেবিচক চেয়ারম্যান বলেন, ‘আমাদের বন্ধুপ্রতীম রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত একটি কন্ডিশন (শর্ত) দিয়েছে। বাংলাদেশ থেকে যেতে হলে যাত্রার ৪৮ এবং ৬ ঘণ্টা পূর্বে এয়ারপোর্টের ভেতরে আরটি-পিসিআর টেস্ট করতে হবে। আমাদের মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্মিলিতভাবে কাজ করে বিমানবন্দরের ভেতরে একটি ব্যবস্থাপনা তৈরি করেছি। যেটা আজকে টেস্ট রান দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক।’
পড়ুন: দেশের ৩ আন্তর্জাতিক বিমানবন্দরে পিসিআর পরীক্ষা হবে
তিনি বলেন, ‘টেস্ট রান দিয়ে যদি এটি সাকসেসফুল হয় এবং ডিক্লায়ার করে আমরা এয়ারলাইন্সগুলোকে অবহিত করবো। একটা এয়ারলাইন্সের টিকেট কাটা এবং প্রত্যেক যাত্রীকে ৪৮ ঘণ্টা পূর্বে তাদেরকে আরটি-পিসিআর টেস্ট করতে হবে। আশা করছি দুই-তিন দিনের মধ্যে পুরোপুরি যাত্রা শুরু হয়ে যাবে।’
বেবিচক চেয়ারম্যান বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তর যখনই আমাদেরকে বিমানবন্দর প্রস্তুত বলে ঘোষণা দেবে এবং মোট কতজন যাত্রী তারা হ্যান্ডেল করতে পারবে, এটা যখন জানাবে তখন আমরা এয়ারলাইন্সকে জানিয়ে দেব।’
বিমানবন্দরে সুন্দর ব্যবস্থাপনার জন্য আশেপাশের সব দেশের অন্যান্য এয়ারলাইন্সগুলো বাংলাদেশে আসার জন্য আরও বেশি আগ্রহী বলেও এসময় দাবি করেন এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান।
পড়ুন: শাহজালাল বিমানবন্দরে ২৫ স্বর্ণের বার জব্দ, আটক ১
শনিবারের মধ্যে বিমানবন্দরের পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা শুরু
তিনি বলেন, আমাদের বিমানবন্দরগুলো সীমিত আকারের। তারপরেও যে ব্যবস্থাপনা নিয়েছি, আলহামদুলিল্লাহ্ এ যাবত কোন প্রকার সংক্রমণের কোন ঘটনা অথবা অন্য কোন ঘটনা ঘটেনি। যার জন্য আশেপাশের সব দেশের অন্যান্য এয়ারলাইন্সগুলো বাংলাদেশে আসার জন্য আরও বেশি আগ্রহী।
এসময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, সচিব মো. মোকাম্মেল হোসেন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. হান্নান মিয়া উপস্থিত ছিলেন।
১৮০৩ দিন আগে
করোনায় দেশে এক দিনে ২২ মৃত্যু, শনাক্ত ৬৯২
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৭ হাজার ৭৫৬ জনে দাঁড়িয়েছে।
২০৬৩ দিন আগে
করোনায় দেশে আরও ১৬ মৃত্যু, শনাক্ত ৭৮৫
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৭ হাজার ৭৩৪ জনে দাঁড়িয়েছে।
২০৬৪ দিন আগে
দেশে করোনা শনাক্তে ‘অ্যান্টিজেন টেস্ট’ শুরু
করোনাভাইরাস শনাক্তে দেশের যেখানে ‘রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারেজ চেইন রিঅ্যাকশন (আরটি-পিসিআর) টেস্ট’ করার সুযোগ নেই এমন ১০ জেলায় নমুনা পরীক্ষায় ‘অ্যান্টিজেন টেস্ট’ শুরু হয়েছে।
২০৯৮ দিন আগে
উপজেলা পর্যায়ে পরীক্ষা বাড়ানো যেতে পারে, র্যাপিড টেস্ট আরটি-পিসিআরের পরিপূরক নয়: চীনা বিশেষজ্ঞ
স্বল্পতম সময়ের মধ্যে উপজেলা পর্যায়ে নমুনা পরীক্ষার সুবিধা বাড়ানোর পরামর্শ দিয়েছেন বাংলাদেশ আসা চীনা বিশেষজ্ঞ চিকিৎসকরা।
২২৭০ দিন আগে