স্বাস্থ্যকেন্দ্র
মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: গ্রেপ্তার ৯, ওসি প্রত্যাহার
রাজধানীর মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পুলিশ ৯ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় লুট হওয়া মালামালভর্তি দুটি ট্রাকও উদ্ধার করা হয়েছে।
পাশাপাশি এ ঘটনায় শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
ডিএমপির উপকমিশনার (মিডিয়া ও জনসংযোগ) আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রশাসনিক কারণে ওসিকে প্রত্যাহার করা হয়েছে।
পুলিশ জানায়, শাহ আলী থানার একটি দল বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করেছে। সেই সঙ্গে স্বাস্থ্যকেন্দ্রটি থেকে লুট হওয়া চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য মালামালভর্তি দুটি ট্রাক উদ্ধার করা হয়েছে।
তবে গ্রেপ্তারদের নাম তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
এর আগে গত বৃহস্পতিবার রাতে প্রায় ২৫০ জনের একটি মুখোশধারী দল মিরপুর-১ এলাকায় ৫০ বছরের পুরোনো স্বাস্থ্যকেন্দ্রটিতে ভাঙচুর চালিয়ে চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, সরকারি নথিপত্র ও নগদ অর্থ লুট করে এবং অবৈধভাবে প্রতিষ্ঠানটির জায়গা দখলে নেয়। পরে এ ঘটনায় শাহ আলী থানায় একটি মামলা করা হয়।
১ দিন আগে
ডিএনসিসির আরও ১৩ স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা
ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী শনাক্তের জন্য নতুন আরও ১৩টি স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করার ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
২২৮৯ দিন আগে