স্বর্ণ উদ্ধার
বিমানের কর্মীর বেল্টে লুকানো ১৩.৯২ কেজি স্বর্ণ উদ্ধার
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক কর্মীর কাছ থেকে ১২০টি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকার কাস্টমস হাউস ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার যৌথ দল। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ১৩ দশমিক ৯২ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ২৫ কোটি টাকা।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) শনিবার (৫ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
এনবিআরের তথ্য অনুযায়ী, এদিন বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দুবাই-চট্টগ্রাম-ঢাকা রুটে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-১৪৮-এ স্বর্ণ চোরাচালানের তথ্য পায় কাস্টমস হাউস, ঢাকা। পরে কাস্টমস কর্মকর্তা ও প্রিভেন্টিভ টিম বিমানে বিশেষ তল্লাশি চালায়।
বিমানটির মেকানিক্যাল ও ক্লিনিং দলের সদস্যরা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শেষে বিমান থেকে নামার সময় তাদের তল্লাশি করা হচ্ছিল। এ সময় বিমানের অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল হেলপার মো. সোয়েব গাজীর পরিহিত বেল্টের মধ্যে কালো স্কচটেপে মোড়ানো কয়েকটি বস্তু পাওয়া যায়।
পরে বস্তুগুলো কাস্টমস হলে নিয়ে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ইনভেন্টরি করা হলে সেখানে ১২০টি স্বর্ণের বার পাওয়া যায়। প্রতিটি বারের ওজন ১১৬ গ্রাম হিসেবে মোট ওজন দাঁড়ায় ১৩ দশমিক ৯২ কেজি। এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২৫ কোটি টাকা বলে জানিয়েছে এনবিয়ার।
কাস্টমসের প্রাথমিক ধারণা, মো. সোয়েব গাজী কালো স্কচটেপে মোড়ানো স্বর্ণের বারগুলো শুল্ক-কর ফাঁকি দিয়ে চোরাচালানের উদ্দেশ্যে দেশে নিয়ে আসেন। পরে এগুলো বিমানবন্দর সীমানার বাইরে পাচারের আশঙ্কা ছিল।
ঢাকার কাস্টমস হাউস ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে স্বর্ণ চোরাচালানের চেষ্টা প্রতিরোধ করা সম্ভব হয়েছে উল্লেখ করে এনবিআর জানিয়েছে, অভিযানের সময় এভসেক, কাস্টমস গোয়েন্দা ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এনবিয়ার জানিয়েছে, জব্দ করা স্বর্ণের বারগুলো তাৎক্ষণিকভাবে বিমানবন্দর কাস্টমসের গুদামে জমা করা হয়েছে। এছাড়া অখালাসকৃত বা চোরাচালানের অভিযোগে আটক ও বাজেয়াপ্ত পণ্যের নিষ্পত্তি পদ্ধতি-সংক্রান্ত স্থায়ী আদেশ অনুযায়ী মূল্যবান ধাতু হিসেবে স্বর্ণের বারগুলো বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
১১ ঘণ্টা আগে
শাহজালালে উড়োজাহাজের সিটের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাই দুবাইয়ের একটি উড়োজাহাজের আসনের নিচ থেকে ৮০টি স্বর্ণের বার উদ্ধার করেছেন কাস্টমস কর্মকর্তারা। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ৯ কেজি ৩৩১ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ২০ কোটি টাকা।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টা ২০ মিনিটে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণের পর গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা কাস্টমস হাউসের কর্মকর্তারা উড়োজাহাজটিতে তল্লাশি চালান।
এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত ৯টা ৩৫ মিনিটে ঢাকা কাস্টমস হাউসের কর্মকর্তারা উড়োজাহাজটিতে বিশেষ তল্লাশির জন্য উপস্থিত হন। এ সময় উড়োজাহাজটি যাত্রীবিহীন অবস্থায় পাওয়া যায়।
পরে রাত ৯টা ৪০ মিনিটে বিভিন্ন গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে উড়োজাহাজটিতে তল্লাশি চালিয়ে একটি আসনের নিচে কালো স্কচটেপে মোড়ানো কিছু বস্তু পাওয়া যায়। সেগুলো কাস্টমস হলে নিয়ে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খোলা হলে ৮০টি স্বর্ণের বার পাওয়া যায়।
কাস্টমস জানায়, প্রতিটি স্বর্ণের বারের ওজন ১১৬ দশমিক ৬৪ গ্রাম। সব মিলিয়ে স্বর্ণের ওজন ৯ হাজার ৩৩১ গ্রাম।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বর্ণের বারগুলো মালিকবিহীন অবস্থায় পাওয়া গেছে। উড়োজাহাজটির আসনের নিচে কালো স্কচটেপে অত্যন্ত সুকৌশলে লুকিয়ে সরকারি ধার্যকৃত শুল্ক-কর ফাঁকি দিয়ে চোরাচালানের উদ্দেশ্যে সেগুলো দেশে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। পরে যেকোনো পথে সেগুলো বিমানবন্দর সীমানার বাইরে পাচারের আশঙ্কা ছিল।
কাস্টমস হাউস, ঢাকা ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে চোরাচালানটি প্রতিরোধ করা সম্ভব হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আটক স্বর্ণের বারগুলো অধিক মূল্যবান হওয়ায় তাৎক্ষণিকভাবে বিমানবন্দর কাস্টমসের মূল্যবান গুদামে জমা করা হয়েছে। অখালাসকৃত বা চোরাচালানের অভিযোগে আটক ও বাজেয়াপ্ত পণ্যের নিষ্পত্তি পদ্ধতি সংক্রান্ত স্থায়ী আদেশ অনুযায়ী মূল্যবান ধাতু হিসেবে স্বর্ণের বারগুলো বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় বিমানবন্দর থানায় আজ (৩ সেপ্টেম্বর) একটি ফৌজদারি মামলা করা হয়েছে। দেশীয় অর্থনীতি রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ঢাকা কাস্টমস হাউস গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ধরনের নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
২ দিন আগে
চট্টগ্রাম বিমানবন্দরে উড়োজাহাজের সিটের নিচ থেকে সাড়ে ৪ কেজি স্বর্ণ উদ্ধার
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটের সিটের নিচ থেকে প্রায় সাড়ে ৪ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৯ নভেম্বর) রাতে এসব স্বর্ণ উদ্ধার করে চট্টগ্রাম কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) কর্মকর্তারা।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর)কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল মতিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: চট্টগ্রাম বিমানবন্দরে আবারও রাইস কুকার থেকে স্বর্ণ উদ্ধার
তিনি জানান, ‘উদ্ধার স্বর্ণের ওজন চার কেজি ৪২০ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৫৪ লাখ টাকা। এই চোরাচালান আটকের মাধ্যমে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি রোধ সম্ভব হয়েছে।’
সিআইআইডি জানিয়েছে, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর এলাকায় সতর্ক অবস্থান নেয় সিআইআইডির কর্মকর্তা-কর্মচারীরা। এর মধ্যে শারজাহ থেকে ছেড়ে আসা জি-৯৫২০ ফ্লাইটটি বুধবার রাত পৌনে ৮টার দিকে চট্টগ্রামে অবতরণ করে।
পরবর্তীতে ৫ নম্বর বোর্ডিং ব্রিজে সংযুক্ত এয়ার এরাবিয়া এয়ারলাইন্সের উড়োজাহাজটির বিভিন্ন সিট তল্লাশিকালে ৯-এফ সিটের নিচে পরিত্যক্ত অবস্থায় কালো স্কচটেপ মোড়ানো দুইটি প্যাকেট পাওয়া যায়।
প্যাকেট দুটি কাস্টমস ব্যাগেজ কাউন্টারে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খুলে ৮টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৪ কেজি ৪২০ গ্রাম। এই ঘটনায় আইনি কার্যক্রম গ্রহণসহ কাস্টম হাউসের কাছে স্বর্ণগুলো হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
আরও পড়ুন: যশোরে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণ উদ্ধার করেছে বিজিবি
১০১০ দিন আগে
চট্টগ্রাম বিমানবন্দরে আবারও রাইস কুকার থেকে স্বর্ণ উদ্ধার
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত রাইস কুকার থেকে আবারো পৌনে ২ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত দল শনিবার গণমাধ্যমকে জানায়, ওমান এয়ারেওয়েজে আসা ২টি মালিকবিহীন ব্যাগ স্ক্যানিং করে রাইস কুকারে লুকানো ৩টি স্বর্ণের পিণ্ড উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রাম বিমানবন্দরে এক কেজি সোনা জব্দ, আটক ১
বিমানবন্দর ও কাস্টমস সূত্র জানা যায়, শুক্রবার (২২ সেপ্টেম্বর) ওমান এয়ারের একটি ফ্লাইটে কোনো যাত্রী ব্যাগ দুটি নিয়ে আসেন। কিন্তু যাত্রীদের লাগেজ যে বেল্টে দেওয়া হয়, সেখানে এই ব্যাগ দুটি দীর্ঘসময় পড়ে ছিল।
শনিবার বিকাল পর্যন্ত কোনো যাত্রী ব্যাগগুলো নিতে না আসায় সন্দেহ হয়। পরে মালিকবিহীন ব্যাগ দুটি স্ক্যানিং করে রাইস কুকারে লুকানো ৩টি স্বর্ণের পিণ্ড উদ্ধার করা হয়।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশীর আহমেদ জানান, পরিত্যক্ত ব্যাগ থেকে ৩টি স্বর্ণপিণ্ড উদ্ধার করা হয়। যার ওজন ১ কেজি ৮৫০ গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৪৮ লাখ ১৮ হাজার ৫০০ টাকা।
স্বর্ণ পিণ্ডগুলো কাস্টম হাউস চট্টগ্রামে জমা দেওয়া হয়েছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এর আগে শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল ৭টা ২৪ মিনিটে এয়ার এরাবিয়ার ফ্লাইটে আসা মোহাম্মদ আলী নামের এক যাত্রীর রাইস কুকারে লুকানো ১ কেজি ৭০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছিল কাস্টমস।
আরও পড়ুন: চট্টগ্রাম বিমানবন্দরে স্বর্ণ জব্দ, ভারতীয় নাগরিক আটক
চট্টগ্রাম বিমানবন্দরে স্বর্ণ জব্দ, দুবাইফেরত যুবক আটক
১০৭৭ দিন আগে
বেনাপোল সীমান্তে ১৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২
বেনাপোল আমড়াখালি চেকপোস্ট এলাকা থেকে ১১২টি স্বর্ণের বার সহ দুইজনকে আটক করা হয়েছে।
বুধবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ১০টায় তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
এসময় তাদের কাছ থেকে ১৬ কেজি ৫১২ গ্রাম ওজনের ১১২ পিস বার জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় ৫২ ভরি স্বর্ণ উদ্ধার, গ্রেপ্তার ১
আটককৃতরা হলেন- কুমিল্লার দাউদকান্দি এলাকার মনু মিয়ার ছেলে ওমর ফারুক(২৭) ও চাঁদপুর জেলার মতলব উওর থানার কালিপুর বাজার এলাকারে বারেক সরকারের ছেলে ফরহাদ সরকার(৩২)।
খুলনা ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল সাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, বিপুল পরিমাণের একটি সোনার চালান ভারতে পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে অধিনায়কের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তিনি আরও জানান, এ সময় একটি পিকআপ গাড়ী জব্দ করা হয়। আটক সোনার মূল্য ১৫ কোটি ৬৫ লাখ টাকা।
আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলে জানিয়েছেন বিজিবি।
আরও পড়ুন: ঝিনাইদহে সাড়ে ১২ কেজি স্বর্ণ উদ্ধার, আটক ১
১৩৮৮ দিন আগে
কুষ্টিয়ায় ৫২ ভরি স্বর্ণ উদ্ধার, গ্রেপ্তার ১
কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে স্টেশন থেকে প্রায় ৫২ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। এ সময় এক ব্যক্তিকে গ্রেপ্তার করে রেলওয়ে থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে পোড়াদহ রেল স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ক্ষুদিরাম বিশ্বাস কুষ্টিয়ার খোকসা উপজেলার বাসিন্দা।
আরও পড়ুন: ঢাকা বিমানবন্দরে পৌনে ২ কোটি টাকার স্বর্ণ উদ্ধার
কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজের আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে স্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে কোমরে বাঁধা অবস্থায় ৫১ ভরি ১৩ আনার বেশি স্বর্ণ পাওয়া যায়। গ্রেপ্তার ক্ষুদিরাম বিশ্বাস পাংশা থেকে ট্রেনে করে পোড়াদহ রেল স্টেশনে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে আসছিলেন।
আরও পড়ুন: কর্ণফুলী গার্ডেন সিটিতে ৭০০ ভরি স্বর্ণ চুরি
ওসি জানান, স্বর্ণালংকারগুলোর মধ্যে চেইন, চুড়ি, কানের দুল রয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। শুক্রবার তাকে আদালতে পাঠানো হবে।
১৬৩২ দিন আগে
শাহ আমানতে গাড়ির চাকার ভেতর থেকে সাড়ে ৫ কেজি স্বর্ণ উদ্ধার
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি গাড়ির চাকার ভেতর লুকানো পাঁচ কেজি ৩৩৬ গ্রাম ওজনের ৪৬ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। এসব স্বর্ণের আনুমানিক মূল্য তিন কোটি পাঁচ লাখ ৪৪ হাজার টাকা বলে জানা গেছে। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে দায়িত্বরত এনএসআই টিম কাস্টমসের সহায়তায় এসব স্বর্ণ উদ্ধার করে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান বলেন, উদ্ধার করা স্বর্ণের বার কাস্টম হাউসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিকালে গোপন সংবাদের ভিত্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড সার্ভিসিং এরিয়ায় (জিএসই) অভিযান চালানো হয়। এ সময় একটি চাকার ওজন বেশি মনে হওয়ায় সেটি খুলে দেখা হয়। যাতে স্বর্ণের বারগুলো লুকানো ছিল।
আরও পড়ুন: চট্টগ্রাম বিমানবন্দরে প্রায় ৭ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার
কর্ণফুলী গার্ডেন সিটিতে ৭০০ ভরি স্বর্ণ চুরি
ঢাকা বিমানবন্দরে ৭৩ লাখ টাকার স্বর্ণের বার জব্দ
১৬৭৭ দিন আগে
ঢাকা বিমানবন্দরে পৌনে ২ কোটি টাকার স্বর্ণ উদ্ধার
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার ইতালি থেকে আসা এক যাত্রীকে ১ কোটি ৮৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক করা হয়েছে।
ইতালির নাগরিক যাত্রী আমরানুল হকের স্থানীয় ঠিকানা নরসিংদীর রায়পুরায়। তিনি বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় ৭২২ নম্বর ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন।
আরও পড়ুন: কর্ণফুলী গার্ডেন সিটিতে ৭০০ ভরি স্বর্ণ চুরি
এ সময় তার ব্যাগ স্ক্যান করার সময় এক কোটি ৮৪ লাখ টাকা মূল্যের, যার ওজন ৩ কেজি ৭০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
তার বিরুদ্ধে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তারা।
আরও পড়ুন: চট্টগ্রাম বিমানবন্দরে প্রায় ৭ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার
১৭১৬ দিন আগে
মাগুরা-যশোর সড়ক থেকে ৩০টি সোনার বারসহ আটক ৩
মাগুরা-যশোর সড়ক থেকে সোমবার ৩ দশমিক ৫ কেজি ওজনের ৩০টি সোনার বারসহ তিনজনকে আটক করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সদস্যরা।
২১০৪ দিন আগে
টেকনাফের এক বাড়ি থেকে ৮৫ ভরি স্বর্ণ উদ্ধার
বসতবাড়িতে অভিযান চালিয়ে ৮৫ ভরি ওজনের ছয়টি স্বর্ণের বার, একটি মোটরসাইকেল ও মিয়ানমারের মুদ্রা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
২১০৬ দিন আগে