স্বাস্থ্যব্যবস্থা
দেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দেবে যুক্তরাষ্ট্র
দেশজুড়ে মাতৃ, নবজাতক ও শিশুস্বাস্থ্যসেবা শক্তিশালী করতে বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে ২৪ লাখ ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৯ কোটি ৩৩ লাখ টাকার চিকিৎসা সরঞ্জাম ও উপকরণ দিচ্ছে যুক্তরাষ্ট্র।
সোমবার (৩১ আগস্ট) সকালে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল পরিদর্শনকালে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এ সহায়তার কথা জানান।
এ সময় তিনি পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমানের কাছে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা বিষয়ক একটি প্রশিক্ষণ মডেলও হস্তান্তর করেন।
রাষ্ট্রদূত জানান, যুক্তরাষ্ট্রের এই সহায়তার মধ্যে রয়েছে নবজাতকের শরীর উষ্ণ রাখা ও শ্বাসপ্রশ্বাসে সহায়তাকারী সরঞ্জাম, গুরুতর অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন্য থেরাপিউটিক ফুড এবং টিকার কার্যকারিতা বজায় রাখার উপকরণ।
যুক্তরাষ্ট্রের অর্থায়নে জেপাইগো, জেএসআই ও ইউনিসেফের মাধ্যমে এসব সরঞ্জাম ও উপকরণ দুর্গম এলাকাসহ দেশজুড়ে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতির অংশ হিসেবে এ সহায়তা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, স্বাস্থ্য দুই দেশের সহযোগিতার প্রাচীনতম ক্ষেত্রগুলোর একটি। যুক্তরাষ্ট্র সংক্রামক রোগ এবং রোগ প্রতিরোধে উল্লেখযোগ্য স্বাস্থ্য সহায়তা দিয়ে আসছে। পাশাপাশি মাতৃ ও শিশুস্বাস্থ্য খাতেও যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত রয়েছে।
৫ দিন আগে
সীমিত সামর্থ্য সত্ত্বেও সরকার ঠিকভাবে করোনা মোকাবিলা করছে: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সোমবার বলেছেন, সীমিত সামর্থ্য সত্ত্বেও সরকার ঠিকভাবে করোনা মোকাবিলা করছে।
২২৫৯ দিন আগে