ভ্যান
নওগাঁয় অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যানচালক নিহত
নওগাঁর মহাদেবপুরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় নীরেন চন্দ্র বর্মন ওরফে হীরেন (৪৮) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানের যাত্রী পরেশ চন্দ্র বর্মন (৫৮) গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলার নওগাঁ-নজিপুর আঞ্চলিক সড়কের এনায়েতপুর গ্রামের মদিনা পেট্রোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নীরেন চন্দ্র বর্মন মহাদেবপুর উপজেলার মগরইল গ্রামের মৃত ধীরেন চন্দ্র বর্মনের ছেলে। আহত পরেশ চন্দ্র বর্মন একই গ্রামের মৃত অধীর চন্দ্র বর্মনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ (সোমবার) সকালে নীরেন ভ্যান চালিয়ে যাত্রী নিয়ে যাচ্ছিলেন। এ সময় নজিপুরের দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্স পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ও যাত্রী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নীরেনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত পরেশকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, দুর্ঘটনার পরপরই অ্যাম্বুলেন্সটি দ্রুত গতিতে পালিয়ে গেছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণপূর্বক মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মহাদেবপুর থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) করা হয়েছে।
১৮ ঘণ্টা আগে
উগান্ডায় ট্রাক-যাত্রীবাহী ভ্যানের সংঘর্ষে নিহত ১৪
উগান্ডায় যাত্রীবাহী একটি ট্যাক্সি ভ্যান ও বালুবোঝাই একটি ট্রাকের সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।
স্থানীয় সময় সোমবার (৩ আগস্ট) রাতে দেশটির কালুঙ্গু জেলার কামুঙ্গা ট্রেডিং সেন্টার এলাকায় একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এক বিবৃতিতে দেশটির পুলিশ কর্তৃপক্ষ জানায়, গতকাল (সোমবার) রাতে কালুঙ্গু জেলার একটি মহাসড়কে যাত্রীবাহী একটি ট্যাক্সি ভ্যানের সঙ্গে বালুবোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। নিহত সবাই ট্যাক্সি ভ্যানটির যাত্রী ছিলেন। এছাড়া আরও ৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে ট্রাকচালক পালিয়ে গেছেন। তারা ট্রাকচালককে খুঁজছে।
আফ্রিকার বিভিন্ন দেশের মতো উগান্ডাতেও সড়ক দুর্ঘটনা একটি বড় সমস্যা। সেখানে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে। এসব দুর্ঘটনার জন্য যানবাহনের যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব, অতিরিক্ত গতি ও সড়কের বেহাল অবস্থাকে দায়ী করেন বিশেষজ্ঞরা।
এর আগে, জুলাই মাসে পূর্ব উগান্ডায় প্রাথমিক বিদ্যালয়ের একটি বাস মনোরম এক জলপ্রপাত এলাকা থেকে ফেরার পথে সড়ক থেকে ছিটকে উল্টে যায়। ওই বাসটিতে করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা শিক্ষাসফর শেষে ফিরছিলেন। এ ঘটনায় অন্তত ২০ শিশু ও ১ জন প্রাপ্তবয়স্ক নিহত হয়েছিল।
৬২ দিন আগে
জয়পুরহাটে প্রাইভেটকার-ভ্যানের সংঘর্ষে নিহত ২
জয়পুরহাটের কালাইয়ে প্রাইভেটকার ও যাত্রীবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে ওই ভ্যানচালকসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১৯ মার্চ) বিকালে জয়পুরহাটের কালাই উপজেলার জয়পুরহাট-বগুড়া মহসড়কে বাঁশের ব্রিজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন— কালাই উপজেলার ভূগোইল গ্রামের মোফাজ্জল হোসেন মন্ডল ও একই গ্রামের ইদ্রিস আলী। আর কালাই উপজেলার ভূগোইল গ্রামের ভ্যান চালক নুরুল ইসলাম আকন্দ ও বুরাইল গ্রামের আশরাফ আলী আহত হন।
স্থানীয়রা জানান, নুরুল আকন্দ বাঁশের ব্রিজ এলাকা থেকে ৪ থেকে ৫ জন যাত্রী নিয়ে পুনট বাজারে যাচ্ছিলেন। পথে একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের দুই যাত্রী নিহত হয়। আহত হয় ভ্যানচালকসহ আরও দুজন।
আরও পড়ুন: খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত, নারী আহত
স্থানীয়রা তাদের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে ভ্যানচালককে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, ‘নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।’
৫৬৫ দিন আগে
বরিশালে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক-যাত্রী নিহত
বরিশালের গৌরনদী উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় ভ্যান উল্টে চালকসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ মার্চ) দিবাগত রাত ১টার দিকে উপজেলার মদিনা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— কালকিনি উপজেলার রমজানপুর গ্রামের ভ্যানচালক স্বপন খান এবং যাত্রী আব্দুর রাজ্জাক দক্ষিণ পালরদী গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ৩
গৌরনদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন বলেন, ‘অজ্ঞাত এক পরিবহন ইঞ্জিনচালিত ভ্যানে ধাক্কা দেয়। এতে ভ্যানটি উল্টে চালক ও এক যাত্রী মহাসড়কের মধ্যে ছিটকে পড়ে। এরপর গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, ‘ঘাতক পরিবহন শনাক্ত করে জড়িতদের আটক করতে থানায় বার্তা দেওয়া হয়েছে।’
এছাড়া এ ঘটনা আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
৫৭২ দিন আগে
কুষ্টিয়ায় ভ্যান-মোটরসাইকেলের সংঘর্ষে বিএনপি নেতার মৃত্যু
কুষ্টিয়ায় দলীয় কার্যক্রম শেষে ফেরার পথে ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মিজানুর রহমান শাহিন নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
মিজানুর রহমান শাহিন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং উপজেলার চাপড়া ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য ছিলেন।
আরও পড়ুন: ফরিদপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষে ২০ জন আহত, ২৫ বাড়ি ভাঙচুর-লুটপাট
স্থানীয়রা জানায়, শাহিন সকাল ৮টার দিকে উপজেলার সান্দিয়ারা-লাহিনীপাড়া সড়কের ভাঁড়রা থেকে সাঁওতার দিকে যাওয়ার পথে মাদুলিয়া এলাকায় পৌঁছালে ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে দুপুর ২টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, ‘লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
৬০২ দিন আগে
নওগাঁয় মোটরসাইকেল-ভ্যান সংঘর্ষে দুজন নিহত
নওগাঁয় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকালে রাণীনগর উপজেলার রাণীনগর-আবাদপুকুর সড়কের সোনাকানিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— উপজেলার পারইল ইউনিয়নের বড়গাছা সরদারপাড়া গ্রামের জাহিদ ও লোহাচুড়িয়া গ্রামের এমদাদুল শেখ। তারা ঢাকায় বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। আহত যাত্রী নাঈম বড়িয়া গ্রামের বাসিন্দা।
নিহতের পরিবার জানায়, জাহিদ ও এমদাদুল শনিবার বিকালে মোটরসাইকেলযোগে রাণীনগর যান। কাজ শেষে বাড়ি ফেরার পথে রাণীনগর-আবাদপুকুর সড়কের সোনাকানিয়া এলাকায় পৌঁছালে অটোভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান জাহিদ।
আরও পড়ুন: সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনের মৃত্যু
স্থানীয়রা এমদাদুলকে গুরুতর আহত অবস্থায় প্রথমে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে মারা যায় এমদাদুল। নাঈম রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেনি। আইনি প্রক্রিয়া শেষে নিহত দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
৬১১ দিন আগে
জয়পুরহাটে লরির ধাক্কায় ভ্যানের চালকসহ ২ জন নিহত
জয়পুরহাটের কালাইয়ে তেলবাহী ট্যাংক লরির ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের চালক রফিকুল ইসলাম ও যাত্রী আব্দুস সোবহান নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানের ২যাত্রী গুরুতর আহত হন।
বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার পর স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক বৃদ্ধ সোবহানকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত ভ্যানচালক রফিকুল ইসলামকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে স্থানান্তরের পথে তারও মৃত্যু হয়।
রফিকুল ইসলাম জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তারাকুল গ্রামের মৃত অসিমুদ্দিনের ছেলে ও সোবাহান মোল্লা (৬১) একই গ্রামের জিয়ার উদ্দীনের ছেলে।
আরও পড়ুন: চট্টগ্রামে লরিচাপায় ৩ শ্রমিক নিহত
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে একটি ব্যাটারিচালিত ভ্যান কয়েকজন যাত্রীসহ কালাই বাজার থেকে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক সড়ক হয়ে জয়পুরহাটের দিকে আসছিল। ভ্যানটি ওই সড়কের পুলিশ প্লাজা এলাকায় পৌঁছালে একটি তেলবাহী লরি পেছন থেকে তাদের ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়। এতে ভ্যানচালকসহ ৪ জন গুরুতর আহত হন।
স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক বৃদ্ধ আব্দুস সোবহানকে মৃত ঘোষণা করেন। আহত ৩ জনের মধ্যে ভ্যানচালক রফিকুলের অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে স্থানান্তরের পথে তারও মৃত্যু হয়।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন: পার্বতীপুরে ট্যাংকলরি বিস্ফোরণে নিহত ১, আহত ২
সীতাকুণ্ডে প্রাইভেটকারকে কন্টেইনার লরির চাপা, অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেল ৫ যাত্রী
১০১৯ দিন আগে
বগুড়ার ভ্যান উল্টে চালক নিহত
বগুড়ার কাহালুতে ভ্যান গাড়ি উল্টে চালক মেহের আলী সরদার নিহত হয়েছেন।
রবিবার (১৯ নভেম্বর) ১১টার দিকে কাহালুর পাইকর বারদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
নিহত শাহ জামাল খাজরা ইউনিয়নের দক্ষিণ গদাইপুর গ্রামের আব্দুল গাজীর ছেলে।
নিহত চালক মেহের আলী সরদার পাইকড় আখরাইল গ্রামের মৃত সফের আলীর ছেলে।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: ঝিনাইদহে ইটভাটায় এক্সকেভেটর দুর্ঘটনায় চালক নিহত
ঢাকার কদমতলীতে স্টিল মিলের আগুনে দগ্ধ হয়ে নিহত ১, আহত ৩
১০৫১ দিন আগে
ঝিনাইদহে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ১
ঝিনাইদহের কালীগঞ্জে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নজরুল ইসলাম (৩৫) নামে এক পিকআপচালক নিহত হয়েছেন।
বুধবার (৪ অক্টোবর) সকালে কালীগঞ্জ-যশোর মহাসড়কের কালীগঞ্জ উপজেলার আমতলায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: সিলেটে পিকআপের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত
নিহত নজরুল ইসলাম শরিয়তপুর সদর উপজেলা কেয়ারপুর গ্রামের সিরাজুল হক খানের ছেলে।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, সকালে কালীগঞ্জ থেকে ফুলঝরি সোহাগ নামের একটি যাত্রীবাহী বাস যশোর যাচ্ছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে পিকআপ ভ্যানের চালক নজরুল ইসলাম গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী সেখান থেকে নজরুলকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণ করেন।
বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম জানান, বাসটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।
আরও পড়ুন: লালমনিরহাটে জমি নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু
চাঁদপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল ছাত্রদল নেতার, আহত ৩
১০৯৭ দিন আগে
চুয়াডাঙ্গায় ভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ১
চুয়াডাঙ্গায় পাখিভ্যানে (ব্যাটারিচালিত) ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন। নিহত কালা চাঁদ ওই পাখিভ্যানের চালক ছিলেন।
শুক্রবার দুপুরে আলমডাঙ্গা-কুষ্টিয়া আঞ্চলিক সড়কের জগন্নাথপুর জেএস মাধ্যমিক বিদ্যালয় এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: রাজধানীতে ট্রাকের ধাক্কায় শিক্ষার্থী নিহত
নিহত কালা চাঁদ কুষ্টিয়া জেলার মিরপুর থানার আমবাড়িয়া গ্রামের আওলাদ বিশ্বাসের ছেলে।
স্থানীয়রা জানান, চাষের জন্য সার কিনে আলমডাঙ্গা থেকে পাখিভ্যানে বাড়ি ফিরছিলেন কালা চাঁদ। এসময় জগন্নাথপুর জেএস মাধ্যমিক বিদ্যালয় এলাকায় পৌঁছালে চুয়াডাঙ্গাগামী একটি ড্রাম ট্রাক ভ্যানে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন ভ্যানচালক কালা চাঁদ।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, নিহতের লাশ সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যায়।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত
ঢাকার পূর্বাচলে ট্রাকের ধাক্কায় আহত জাবি ছাত্রীর মৃত্যু
১১০৯ দিন আগে