আবু বকর সিদ্দিক
নেত্রকোণায় ফাঁকা গুলির পর তাঁতী দল নেতাকে খুঁজছে পুলিশ
নেত্রকোণার পূর্বধলায় ব্যস্ত বাজারে পিস্তল দিয়ে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ উঠেছে জেলা তাঁতী দলের সহ-সম্পাদক ও খলিশাউড় ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আবু বকর সিদ্দিক ওরফে হাজী সিদ্দিকের বিরুদ্ধে।
ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ওসি মামুন বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি পিস্তলের গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, গুলির ঘটনায় আবু বকর সিদ্দিকের নাম এসেছে। তার নামে কোনো অস্ত্রের লাইসেন্স নেই। অস্ত্র উদ্ধার ও তাকে আটকের চেষ্টা চলছে। আশা করছি দ্রুতই তাকে আটক করা সম্ভব হবে।
১৪ দিন আগে
ভোলায় অটোচালক আবু বকর সিদ্দিক হত্যা মামলায় ৩ জন গ্রেপ্তার
ভোলায় অটোরিকশা ছিনতাই করে চালক আবু বকর সিদ্দিককে (৫১) কুপিয়ে হত্যার ঘটনার ৬ দিন পর প্রধান আসামিসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৭ জানুয়ারি) দুপুরে ভোলা পুলিশ সুপার কার্যালয়ে জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত ৩০ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে কয়েকজন ব্যক্তি চরফ্যাশন পৌরসভা বাস স্ট্যান্ড থেকে লালমোহন উপজেলার গজারিয়া বাজারে আসা-যাওয়ার কথা বলে আবু বকরের অটোরিকশা ভাড়া করেন। চালক আবু বকর তাদের নিয়ে গাড়ি চালিয়ে রাত সাড়ে ৯টার দিকে লালমোহনের পশ্চিম চর উমেদ ইউনিয়নের কচুয়াখালী এলাকায় পৌঁছালে আসামিরা আবু বকরের বুকের ডান পাশে ধারালো চাকু দিয়ে আঘাত করেন। এরপর তাকে ফেলে তার গাড়িটি নিয়ে পালিয়ে যান তারা। এ সময় আবু বকর ঘটনাস্থলইে নিহত হন।
এ ঘটনায় নিহতের ছেলে সুলতান বাদী হয়ে লালমোহন থানায় গত ১ জানুয়ারি মামলা করেন। এরপর পুলিশের একটি বিশেষ দল তথ্যপ্রযুক্তির মাধ্যমে গতকাল (মঙ্গলবার) মামলার প্রধান আসামি মো. ইব্রাহিমকে গ্রেপ্তার করে।
পুলিশ আরও জানায়, ইব্রাহিমের দেওয়া তথ্য অনুযায়ী ঘটনার সঙ্গে জড়িত মো. রাজা (৩২) ও কাজী তারেককে (৩৫) গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু ও ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামীরা সবাই আন্তঃজেলা ডাকাতদলের সদস্য। রাজার বিরুদ্ধে ঢাকার সাভার ও মোহাম্মদপুর থানায় খুন, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
২৭১ দিন আগে
চট্টগ্রামে ভয় দেখিয়ে সাড়ে ৩ কোটি টাকা লুট, ৬ পুলিশ বরখাস্ত
চট্টগ্রামে আবু বকর সিদ্দিক নামে এক ব্যক্তিকে মানি লন্ডারিং মামলায় ফাঁসানো ও ক্রসফায়ারের ভয় দেখিয়ে সাড়ে তিন কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে চট্টগ্রাম মহানগরীর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উত্তর-দক্ষিণ পরিদর্শক রুহুল আমিনসহ ৬ পুলিশ সদস্যেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে সিএমপি কমিশনার (অ্যাডিশনাল আইজিপি) কৃষ্ণ পদ রায়ের সই করা অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয় বলে জানিয়েছেন অতিরিক্ত উপপুলিশ কমিশনার স্পিনা রানী প্রামাণিক।
তিনি জানান, সাড়ে ৩ কোটি টাকা লুটের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন দাখিলের পর এ আদেশ দেওয়া হয়। এদিকে আদালতের নির্দেশে এ ঘটনায় দায়ের হওয়া ২টি মামলার তদন্ত শুরু করেছে পিবিআই।
আরও পড়ুন: ৪ শিশুর বিরুদ্ধে ধর্ষণের মামলা: ওসিসহ ৭ পুলিশ বরখাস্তের রায় স্থগিত
বরখাস্ত পুলিশ সদস্যরা হলেন- নগর পুলিশের গোয়েন্দা শাখার উত্তর-দক্ষিণ জোনের উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. বাবুল মিয়া, মো. শাহ পরাণ জান্নাত, মাইনুল হোসেন, জাহিদুর রহমান ও আব্দুর রহমান।
এ বিষয়ে নগর পুলিশের উপকমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারিশ বলেন, ডিবির সাত সদস্যকে সাময়িক বরখাস্তের একটি আদেশ পেয়েছি।
অভিযোগে জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন গুলবাগ আবাসিক এলাকার বারাকা এন্টারপ্রাইজের কুলিং কর্নারে চা পান করার সময় আবু বকর সিদ্দিক নামে ওই ফ্রিল্যান্সারকে আটক করে ডিবি পরিদর্শক মো. রুহুল আমিনের নেতৃত্বে একটি দল।
আবু বকর সিদ্দিকের অভিযোগ, ক্রসফায়ারের ভয় দেখিয়ে তার হাতের আঙুলের ছাপ নিয়ে মোবাইলের লক খুলেছিলেন পুলিশ সদস্যরা। ওই রাতে তাকে মনসুরাবাদে ডিবি হেফাজতে রাখা হয়। এ সময় তার মোবাইল থেকে দু’টি ব্যাংকে অ্যাকাউন্টের ৫ লাখ করে ১০ লাখ টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে স্থানান্তর করা হয়। এ ছাড়া তার বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে ২ লাখ ৭৭ হাজার ডলার (প্রায় ৩ কোটি ৩৮ লাখ টাকা) স্থানান্তর করা হয়েছে।
সাড়ে তিন কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পেয়ে সিএমপি কমিশনার গত ২ মার্চ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। কমিটির প্রধান করা হয় সিএমপির কাউন্টার টেরোরিজম শাখার অতিরিক্ত উপকমিশনার আসিফ মহিউদ্দিনকে।
অপর দুই সদস্য হলেন- ডিবির এডিসি শেখ মোহাম্মদ শাব্বির ও ডবলমুরিং জোনের সহকারী কমিশনার মুকুর চাকমা। মঙ্গলবার কমিটি প্রতিবেদন জমা দেয়।
আরও পড়ুন: যুবকের মৃত্যু: সিলেটের বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জসহ ৪ পুলিশ বরখাস্ত, প্রত্যাহার ৩
৯৩৫ দিন আগে
রিহ্যাব পরিচালক আবু বকর সিদ্দিক মারা গেছেন
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) পরিচালক মোহাম্মদ আবু বকর সিদ্দিক মঙ্গলবার মারা গেছেন।
২২৮১ দিন আগে