ভ্যানচালক
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় পৌর কর্মকর্তা ও ভ্যানচালক নিহত
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় পৌর কর্মকর্তা ও ভ্যানচালক নিহত এবং চারজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে কালীগঞ্জ উপজেলা শহরের সাব-রেজিস্ট্রি অফিসের সামনে বাসচাপায় আ স ম আব্দুস সামাদ (৪৮) নামের এক পৌর কর্মকর্তা নিহত হন। তিনি কালীগঞ্জ পৌরসভায় কসাইখানা পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুস সামাদ মোটরসাইকেলে করে অফিসে যাওয়ার সময় খুলনা থেকে কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের দ্রুতগতির একটি বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, পুলিশ বাসটি জব্দ করতে পারলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
অন্যদিকে একই দিন সকালে মহেশপুর উপজেলার কুল্লাগাছা মাদরাসার সামনে ইট ও বালুবাহী ট্রাক্টরের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের চালক মামুন হোসেন (৩২) নিহত হয়েছেন। তিনি উপজেলার গাড়াপোতা গ্রামের বাহাদুর খানের পোষ্য ছেলে।
সকালে যাত্রী নিয়ে বের হওয়ার পর বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরটি মামুনের ভ্যানকে ধাক্কা দিলে সেটি উল্টে যায়। এতে চালকসহ পাঁচজন গুরুতর আহত হন।
আশপাশের লোকজন তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানে চিকিৎসাধীন ভ্যানচালক মামুনের মৃত্যু হয়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করের যান দুটি জব্দ করেছে এবং এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান দুর্ঘটনার দুটির খবর নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দুপুরে নিহতদের দেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ মর্গে আনা হয়েছে। এ ঘটনায় মহেশপুর ও কালীগঞ্জ থানায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
৩ দিন আগে
মৃগী রোগে অচেতন চালক, ভ্যান নিয়ে পালাল দুর্বৃত্তরা
ঝিনাইদহ শহরের কালীচরণপুর এলাকায় মৃগী রোগে আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়া এক ভ্যানচালকের ভ্যান চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
সোমবার (১৮ মে) সকালে ভ্যানচালক কলম সর্দারের (৪০) সঙ্গে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ভ্যানচালক বর্তমানে ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় বাসিন্দা সোহাগ হোসেন জানান, প্রতিদিনের মতো সকাল ৮টার দিকে জীবিকার তাগিদে ভ্যান নিয়ে বের হন কলম সর্দার। শহরে যাওয়ার পথে হঠাৎ তার তীব্র মৃগী রোগের কাঁপুনি শুরু হয়। কিছুক্ষণ পর তিনি রাস্তায় অচেতন হয়ে পড়েন। এ সুযোগে আশপাশে থাকা কিছু দুর্বৃত্ত তার ভ্যানটি চুরি করে নিয়ে যান।
তিনি আরও জানান, সকাল ১০টার দিকে আরেকজন ভ্যানচালক কলম সর্দারকে অচেতন ও আশঙ্কাজনক অবস্থায় এনে ঝিনাইদহ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করান।
কিছুটা সুস্থ হওয়ার পর হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের বেডে নিজের অবস্থান বুঝতে পারেন কলম সর্দার। পরে তিনি জানতে পারেন, যে ভ্যান চালিয়ে তিনি স্ত্রী-সন্তানের ভরণপোষণ করতেন, সেটি চুরি হয়ে গেছে।
কান্নাজড়িত কণ্ঠে কলম সর্দার বলেন, আমি গরিব মানুষ। মৃগী রোগের কারণে প্রায়ই শরীর কাঁপতে থাকে। আজও ভ্যান চালানোর সময় হঠাৎ রোগটা বেড়ে যায়, তারপর আর কিছু মনে নেই। জ্ঞান ফিরে শুনছি আমার ভ্যানটা কারা যেন নিয়ে গেছে। এখন আমি কীভাবে বাঁচব, পরিবারকে কী খাওয়াব?
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শাহীন ঢালি জানান, আজ (সোমবার) সকালে কলম সর্দারকে হাসপাতালে আনার সময় তার স্বাভাবিক জ্ঞান ছিল না। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, তাকে হয়তো অজ্ঞান পার্টির সদস্যরা কোনো চেতনানাশক খাইয়েছে। তবে পরীক্ষা-নিরীক্ষা ও রোগীর ইতিহাস জেনে নিশ্চিত হওয়া গেছে, তাকে কোনো চেতনানাশক দেওয়া হয়নি। মূলত তিনি তীব্র মৃগী রোগে আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়েছিলেন। সেই অসুস্থতার সুযোগ নিয়ে কোনো চক্র তার ভ্যানটি চুরি করে নিয়ে গেছে।
বর্তমানে কলম সর্দার আশঙ্কামুক্ত এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে জানান এই চিকিৎসক।
১৩৯ দিন আগে
রাজশাহীতে ভ্যানচালককে পিটিয়ে হত্যা
রাজশাহীর মোহনপুর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ভ্যানচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বেলগাছি পূর্বপাড়া এলাকায় পাঠক ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
নিহত আলম আলী (৪৩) উপজেলার বেলগাছি গ্রামের বাসিন্দা মো. আশরাফের ছেলে।
স্থানীয়রা জানান, অভিযুক্ত মজিবর রহমান আলম আলীর চলন্ত ভ্যান থামানোর জন্য সংকেত দেন। তবে ভ্যানচালক আলম কিছুটা সামনে গিয়ে ভ্যান থামালে এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। একপর্যায়ে মজিবর ইট দিয়ে আলমের মাথার পেছনে কয়েকটি আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে ভ্যান থেকে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকাবাসী অভিযুক্ত মজিবরকে পাঠক ক্লাবে আটক করে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মজিবরকে উদ্ধার করতে যায় পুলিশ। এ সময় উত্তেজিত জনতা তাকে পিটুনি দেওয়ার চেষ্টা করে। সে সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বেলালউদ্দিনসহ দুই সদস্য সামান্য আহত হন। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মোহনপুর থানার উপপরিদর্শক (এসআই) মোদাস্সের হোসেন খাঁন জানান, এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১৭৭ দিন আগে
খুলনায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা
খুলনার দিঘলিয়ায় আলামিন সিকদার (৩৩) নামে এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার (২ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বারাকপুর ইউনিয়নের নন্দনপ্রতাপ গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত আলামিন ওই গ্রামের কাওসার শিকদারের ছেলে।
আরও পড়ুন: রাজবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে কৃষককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১
কামারগাতী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জামিল জানান, আজ (শনিবার) ভোর সাড়ে ৫টার দিকে আলামিনের স্ত্রীর সাবেক স্বামী মো. আসাদুল ঝিনাইদহ থেকে এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান।
পুলিশের প্রাথমিক ধারণা, স্ত্রীকে আলামিন কেন বিয়ে করেছেন— এই ক্ষোভ থেকেই আসাদুল এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আলামিনের মরদেহ উদ্ধার করে। ঘটনার বিস্তারিত তথ্যসহ তদন্তের কাজ চলছে বলে জানিয়েছেন এসআই জামিল।
৪২৮ দিন আগে
কুমিল্লায় পাওনা টাকা চাওয়ায় ভ্যানচালককে পিটিয়ে-চোখ উপড়ে হত্যা
কুমিল্লার দেবিদ্বারে পাওনা টাকা চাওয়ায় এক ভ্যানচালককে পিটিয়ে ও চোখ উপড়ে ফেলে হত্যা অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত রাসেল পলাতক রয়েছে।
মঙ্গলবার (৬ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ভানী ইউনিয়নের ত্রিবিদ্যা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত শফিউল্লাহ (৩৮) উপজেলার ভানী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দীনের ছেলে। অভিযুক্ত রাসেল একই উপজেলার ভানী ইউনিয়নের আন্দিরপার গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা সূত্রে জানা যায়, রাসেল ও শফিউল্লাহর মধ্যে দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে তারা একে অপরের মধ্যে টাকা লেনদেন করতেন। এক পর্যায়ে রাসেল নিহত শফিউল্লাহর কাছ থেকে ৪৫ হাজার টাকা ধার নেন। পরে টাকা পরিশোধের জন্য চাপ দেন শফিউল্লাহ।ৎ
আরেও পড়ুন: কক্সবাজারে যুবককে পিটিয়ে হত্যা: এনসিপি নেতাসহ ৩ জন কারাগারে
মঙ্গলবার বিকালে টাকা দেওয়ার কথা বলে শফিউল্লাহকে তার গ্যারেজে খবর দিয়ে নিয়ে আসেন। এ সময় দুই জনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে রাসেল তার গ্যারেজে থাকা লোহা দিয়ে শফিউল্লাহকে পিটিয়ে হত্যার পর ড্রিল মেশিন দিয়ে চোখ উপড়ে ফেলে মৃতদেহ দোকানে ফেলে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় অভিযুক্ত রাসেলের দৃষ্টান্তমূলক বিচার চেয়েছেন নিহতের স্ত্রী তাসলিমা বেগম।
এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
অভিযুক্ত রাসেলকে গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
৫১৫ দিন আগে
ভ্যানচালক হত্যাচেষ্টা মামলায় সাতদিনের রিমান্ডে সিদ্দিক
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর গুলশানে ভ্যানচালক জব্বার আলী হাওলাদার হত্যাচেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমানের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্যাহর আদালত এ আদেশ দেন। এদিন সিদ্দিককে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক আব্দুস সালাম।
আসামিপক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী। শুনানি শেষে বিচারক সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।
আরও পড়ুন: অভিনেতা সিদ্দিকের ১০ দিনের রিমান্ড আবেদন, শুনানি দুপুরে
এর আগে গতকাল (মঙ্গলবার) বিকালে রাজধানীর বেইলি রোডে অভিনেতা সিদ্দিককে মারধর করে রমনা থানায় সোপর্দ করেন একদল যুবক।
আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার ঢাকার গুলশান ও টাঙ্গাইলের মধুপুরের আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন সিদ্দিক। তবে তিনি মনোনয়ন পাননি।
৫২২ দিন আগে
সিরাজগঞ্জে নিখোঁজের ২ দিন পর ভ্যানচালকের লাশ উদ্ধার
সিরাজগঞ্জের সলঙ্গায় একটি ইটভাটার পাশ থেকে নিখোঁজের দুই দিন পর মুঞ্জিল শেখ (৪২) নামে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুর দিকে রায়গঞ্জের সলঙ্গা থানার রঘুনাথপুর গ্রামের দেশ ইটভাটার পাশ থেকে হাত-পা বাঁধা লাশটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: সাভারে বাবা-শিশু সন্তানের লাশ উদ্ধার
মৃত মুঞ্জিল শেখ রঘুনাথপুর গ্রামের মৃত আছাব আলীর ছেলে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম রবিউল ইসলাম বলেন, প্রতিদিনের মতো বৃহস্পতিবার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন মুঞ্জিল শেখ। পরে তিনি আর ফিরে আসেননি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে কোথাও তার সন্ধান না পেয়ে শুক্রবার (৬ সেপ্টেম্বর) সলঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
আরও পড়ুন: গৃহবধূর ঘর থেকে যুবকের লাশ উদ্ধার, আটক ২
তিনি আরও বলেন, পরে শনিবার বেলা ১১টার দিকে দেশ ইটভাটায় তার হাত-পা বাঁধা লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
তিনি বলেন, এই হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি পুলিশ। তবে এই বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
আরও পড়ুন: সাতক্ষীরায় ঘেরের বাসা থেকে যুবকের লাশ উদ্ধার
৭৫৭ দিন আগে
ভ্যানচালক হত্যা মামলা: ৩ জনের মৃত্যুদণ্ড
জয়পুরহাটে ভ্যানচালক আবু সালাম হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড ও প্রত্যেকের ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৭ মে) দুপুর দিকে এ রায় ঘোষণা করেন জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ-প্রথম আদালতের বিচারক মো. নূরুল ইসলাম।
আরও পড়ুন: শেরপুরে ১৫ বছর পালিয়ে থাকার পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
সেমামবার (৭ মে) জয়পুরহাট জজ কোর্টের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মন্ডল এ তথ্য জানান।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- জেলার কালাই উপজেলার আওড়া গ্রামের জাহাঙ্গীরের ছেলে হারুন অর রশিদ, মোসলেমের ছেলে মোস্তাক ও জসিমের ছেলে হাফিজার। এদের মধ্যে হারুন অর রশিদ পলাতক।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৫ সালে আবু সালামকে আসামিরা হত্যা করে তার লাশ কালাই পৌরসভার আওড়া এলাকার একটি পুরাতন কবরে লুকিয়ে রেখে তার ভ্যান নিয়ে পালিয়ে যায়। পরে ২০০৫ সালের ১৩ জানুয়ারি স্থানীয়রা ওই কবরে তার লাশের পা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ওই কবরস্থানে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় কালাই থানার তৎকালীন পরিদর্শক মির্জা মো. শাহজাহান আলী বাদী হয়ে কালাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ মামলার শুনানি শেষে বিজ্ঞ আদালত মঙ্গলবার এ রায় দেন।
আরও পড়ুন: নাটোরে কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ: বিমানবন্দরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
নওগাঁয় স্ত্রীহত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
৮৮০ দিন আগে
সিরাজগঞ্জে গাড়িচাপায় ভ্যানচালক নিহত
বগুড়া-নগরবাডী মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় বেলাল হোসেন নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
রবিবার (২৮ এপ্রিল) সাড়ে ১১টার দিকে উল্লাপাড়া পৌর এলাকার কাওয়াক বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: আইনগত সহায়তা পাওয়া করুণা নয় অধিকার: আইনমন্ত্রী
নিহত বেলাল উপজেলার শ্যামগাঁতি গ্রামের আব্দুস সোবাহানের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এম এ ওয়াদুদ বলেন, ভ্যান নিয়ে বেলাল কাওয়াক বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই বেলাল মারা যান।
ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বেলালের লাশ উদ্ধার করেছে। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: যশোরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
রিকশাচালকদের স্যালাইন-পানি ও ছাতা বিতরণ করলেন ডিএনসিসি মেয়র
৮৮৯ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে কিশোর ভ্যানচালক হত্যা মামলায় ২ জন আটক
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে চ্যাঞ্চল্যকর কিশোর ভ্যানচালক পারভেজ আলী (১৪) হত্যা মামলায় সন্দেহভাজন ২ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার দিবাগত রাতে গোমস্তাপুর উপজেলার বেলাল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আরও পড়ুন: পিরোজপুরে মোটরসাইকেলে-প্রাইভেটকারের সংঘর্ষে কলেজছাত্র নিহত
আটকরা হলেন- উপজেলার শুক্রবাড়ি এলাকার আজাহার আলীর ছেলে বদিউজ্জামান ও উদয়নগর এলাকার তরিকুল ইসলামের ছেলে আলী হাসান সনি।
বুধবার দুপুরে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটকদের গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ৩১ মার্চ সন্ধ্যার পর ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হবার পর থেকে নিখোঁজ হন উপজেলার চৌডালা ইউনিয়নের শুক্রবাড়ি গ্রামের দুলাল আলীর ছেলে পারভেজ আলী।
এর একদিন পর মঙ্গলবার সকালে চৌডালা ইউনিয়নের বাগমারা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত পারভেজের বাবা দুলাল আলী বাদী হয়ে গোমস্তাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
আরও পড়ুন: রাউজানে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে ইমাম নিহত
নড়াইলে নসিমন-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১
৯১৪ দিন আগে