গরুর খামার
উচ্চ হাসিল ও রাখার বিড়ম্বনায় খামারমুখী কুমিল্লার ক্রেতারা
গরুর হাটে অতিরিক্ত হাসিল, নিরাপত্তাহীনতা, যাতায়াত ও পশু রাখার বিড়ম্বনা এড়াতে খামারমুখী হচ্ছেন কুমিল্লা নগরীর কোরবানিদাতারা। খামার মালিক ও ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েক বছর ধরে ঈদুল আজহা উপলক্ষে সরাসরি খামারে গিয়ে কোরবানির পশু কেনার এই প্রবণতা ক্রমশ বাড়ছে।
সরেজমিনে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কমলাপুর এলাকায় গিয়ে দেখা যায়, কুমিল্লা-সুয়াগাজী সড়কের পাশে গড়ে উঠেছে ‘ফরিদ অ্যাগ্রো ফার্ম’। সম্পূর্ণ দেশীয় খাবার খাইয়ে প্রাকৃতিকভাবে এখানে গরু পালন করা হচ্ছে। খামারটিতে বর্তমানে বিক্রির উপযোগী প্রায় ৩০টি গরু রয়েছে, যার সবগুলোই দেশি শাহীওয়াল জাতের।
এই খামারটিতে ৩ লাখ থেকে শুরু করে ১০ লাখ টাকা দামের গরু রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় গরুটির নাম রাখা হয়েছে ‘রাজাবাবু’। ১ হাজার কেজিরও বেশি ওজনের এই গরুটির দাম চাওয়া হচ্ছে ১০ লাখ টাকা। মূলত পরিচ্ছন্ন পরিবেশে পশু পালন ও সহজ যাতায়াত ব্যবস্থার কারণে খামারটি সহজেই ক্রেতাদের নজর কাড়ছে।
ফরিদ অ্যাগ্রো ফার্মের ব্যবস্থাপক খালেদ মনসুর ইমন বলেন, নগরীর বাসা-বাড়িতে গরু রাখা ও খাবারের ব্যবস্থা করা বেশ কঠিন। এই ঝক্কি এড়াতেই ক্রেতারা খামারের দিকে ঝুঁকছেন। আমাদের বেশ কয়েকটি গরু ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। ক্রেতাদের সুবিধার্থে কোনো গরু ঈদের আগের দিন, আবার কোনোটি ঈদের দিন বুঝিয়ে দেওয়া হবে।
এদিকে জেএইচ অ্যাগ্রো পার্কের পরিচালক মোহাম্মদ জিয়াউল হক লিটু বলেন, সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের ধনুয়াখলায় আমাদের খামার। গত বছরের তুলনায় এবার আমাদের খামার থেকে গরু বিক্রি অনেক বেড়েছে। এর প্রধান দুটি কারণ হতে পারে—প্রথমত, কোরবানির আগে পশু রাখার সমস্যা এবং দ্বিতীয়ত, খামারে সুস্থ ও রোগমুক্ত পশুর শতভাগ নিশ্চয়তা।
সরাসরি খামার থেকে পশু কেনা কুমিল্লা ক্লাবের সেক্রেটারি আহমেদ শোয়েব সোহেল নিজের অভিজ্ঞতা জানিয়ে বলেন, ‘ঐতিহ্যবাহী পশুর হাটে গিয়ে দেখেশুনে পশু কিনতে প্রচুর সময় নষ্ট হয়। অনেক সময় হাটে অসুস্থ পশুও গছিয়ে দেওয়া হয়। এর বাইরে শহর এলাকায় গরু এনে রাখা ও রক্ষণাবেক্ষণের একটা বড় সমস্যা তো আছেই। তাই ঝামেলার অবসান ঘটাতে একটি খামার থেকে আগেভাগেই পশু কিনে রেখেছি। তারা ঈদের দিন সকালে সরাসরি আমার বাসায় গরু পৌঁছে দেবে।’
কুমিল্লা জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ডা. মোহাম্মদ ইসমাইল হোসেন জানান, পশুর হাটে যাতে কোনোভাবেই অসুস্থ বা রোগাক্রান্ত পশু বিক্রি হতে না পারে, সে বিষয়ে আমাদের মেডিকেল টিম সার্বক্ষণিক তৎপর রয়েছে। এবার জেলার চার শতাধিক হাটে মোট ৮৫টি মেডিকেল টিম দায়িত্ব পালন করছে।
হাটের অতিরিক্ত ভিড় ও কোলাহল এড়াতে সৌখিন ক্রেতারা সরাসরি খামার থেকে পশু ক্রয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন বলেও মন্তব্য করেন তিনি।
সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তার বিষয়ে কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, হাটের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জাল নোটের কারবার প্রতিরোধে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ ও মহাসড়কের পাশে কোনো পশুর হাট না বসাতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, হাটে নির্ধারিত মূল্যের বেশি হাসিল আদায় করা যাবে না। কেউ এই নিয়ম অমান্য করলে বা কোনো ধরনের অনিয়ম প্রমাণিত হলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে।
৬ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে গরুর খামারে ডাকাতি: ৬ পুলিশ প্রত্যাহার
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি গরুর খামারে পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে গোমস্তাপুর থানার ছয় পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার রাতে জেলা পুলিশ সুপার আব্দুর রকিবের নির্দেশে তাদের পুলিশ লাইনে ক্লোজ করা হয়।
প্রত্যাহার হওয়াদের মধ্যে একজন পুলিশ পরিদর্শক (এসআই ),দু’জন সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) ও তিন জন কনস্টেবল রয়েছেন।
আরও পড়ুন: স্বাধীন পুলিশ তদন্ত কমিশন গঠন নিয়ে রুল জারি
উল্লেখ্য, উপজেলার জিনারপুর এলাকায় শুক্রবার রাত দেড়টার দিকে একদল ডাকাত পুলিশ পরিচয়ে একটি গরুর খামারে প্রবেশ করে। এরপর তারা খামার মালিক আশরাফুল ইসলাম ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে খামারে থাকা ১৫ গরু নিয়ে যায়। এ ঘটনায় ৯৯৯-এ ফোন দেয়ার তিন ঘণ্টা পর শনিবার ভোর ৫টার দিকে ওই এলাকায় টহল দেয়া গোমস্তাপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে আসে।
খবর পেয়ে শনিবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান, অতিরিক্ত পুলিশ সুপার(গোমস্তাপুর সার্কেল) শামসুল আজম ও গোমস্তাপুর থানার ওসি দিলিপ কুমার দাস ঘটনাস্থল পরিদর্শন করেন।
আরও পড়ুন: নির্যাতিত নারীদের সহায়তায় পুলিশের কিউআরটি
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস জানান, এ ঘটনায় খামার মালিক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। সন্দেহভাজন চার জনকে আটক করেছে পুলিশ।
১৬৩৭ দিন আগে
কোরবানির পশুর ন্যায্যমূল্য পাওয়া নিয়ে সংশয়ে ব্রাহ্মণবাড়িয়ার খামারিরা
আর মাত্র কয়েক দিন পরই পবিত্র ঈদুল আযহা। করোনাভাইরাস পরিস্থিতির কারণে এবার ঈদের আগের চিত্র ভিন্ন হলেও থেমে নেই ব্রাহ্মণবাড়িয়ার গরু খামারিরা।
২১৪৭ দিন আগে
ঈদুল আযহা: মহামারির মধ্যে নতুন উচ্চতায় পৌঁছাতে পারে অনলাইনে গরু ক্রয়
করোনাভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্য বিশেষজ্ঞরা শারীরিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দেয়ায়, চলমান কোভিড-১৯ মহামারির মধ্যে ভার্চুয়াল প্ল্যাটফর্মগুলোর ওপর ক্রমবর্ধমান নির্ভরতার পাশাপাশি অনেক পরিবর্তন এসেছে মানুষের স্বাভাবিক জীবনেও।
২১৪৯ দিন আগে