কোরবানির চামড়া
চট্টগ্রাম বিভাগে সংরক্ষণ করা হয়েছে ৭ লাখ ৭৪ হাজার চামড়া
চট্রগ্রাম বিভাগের এগারো জেলার মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংগুলোতে এ বছর কোরবানির ৭ লাখ ৭৪ হাজার ৭৫৬টি গরু, মহিষ ও ছাগলের চামড়া সংগ্রহ করে লবন দিয়ে সংরক্ষণ করা হয়েছে।
চট্রগ্রামের বিভাগ থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের কন্ট্রোল রুমে পাঠানো তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে।
এর মধ্যে গরু ও মহিষের চামড়া সংখ্যা ৭ লাখ ৪৫৪টি এবং ছাগলের চামড়ার সংখ্যা ৭৪ হাজার ৩০২টি।
জেলাগুলোর মধ্যে চট্টগ্রামে সংগৃহীত চামড়ার সংখ্যা ২ লাখ ৭২ হাজার ১০০টি, কক্সবাজারে ৩৭ হাজার ৮৮৯টি, নোয়াখালীতে ১ লাখ ১৩ হাজার ৮৩১টি, চাঁদপুরে ২৩ হাজার ৬৫টি, ব্রাহ্মণবাড়িয়ায় ৯৯ হাজার ৭৮১টি, খাগড়াছড়িতে ৫ হাজার ৮৪৯টি, লক্ষ্মীপুরে ১১ হাজার ৮৩৭টি, ফেনীতে ১৩ হাজার ৫০৯টি, রাঙ্গামাটিতে ২ হাজার ৮৪৮টি, বান্দরবানে ২ হাজার ২৯২টি, কুমিল্লায় ১ লাখ ৯১ হাজার ৭৮৫টি।
আরও পড়ুন: অনভিজ্ঞতার কারণে চামড়া নষ্ট হয়েছে, মেলেনি কাঙ্ক্ষিত দাম: শিল্প উপদেষ্টা
জেলা ও উপজেলা প্রশাসনের তদারকিতে এসব চামড়া সংরক্ষণ করা হয়েছে সরকার সরবরাহকৃত বিনামূল্যের লবন দিয়ে।
উল্লেখ্য, এ বছর কোরবানির চামড়ার মূল্য বৃদ্ধি এবং এতিমদের হক আদায়ের উদ্দেশ্যে সরকারের পক্ষ থেকে দেশের এতিমখানা,মসজিদ ও মাদ্রাসাসমূহে বিনামূল্যে ৩০ হাজার মেট্রিকটন লবণ সরবারহ করা হয়। যাতে করে স্থানীয়ভাবে দুই থেকে তিন মাস চামড়া সংরক্ষণ করা সম্ভব হয়।
৪০৩ দিন আগে
কোরবানির চামড়া সংরক্ষণে লবণের কোনো ঘাটতি নেই: বিসিক
কোরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য দেশে লবণের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।
২১৮০ দিন আগে
কোরবানির চামড়া ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং টিম
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির চামড়া ব্যবস্থাপনা তদারকির জন্য বাণিজ্য মন্ত্রণালয় একটি ‘কমপ্রেহেন্সিভ মনিটরিং প্ল্যান’ গ্রহণ করেছে।
২১৮৩ দিন আগে