গড়াই নদী
প্রায় ৪ বছর পর গড়াই নদীর বুকে ফিরল ঐতিহ্যবাহী নৌকাবাইচ, উৎসবে মাতল কুষ্টিয়া
প্রায় চার বছর পর কুষ্টিয়ার গড়াই নদীর বুকে আবারও ফিরেছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ। সারি-সারি নৌকা, মাঝিদের ছন্দময় বৈঠার টান আর তীরে লাখো দর্শকের উচ্ছ্বাসে উৎসবমুখর হয়ে উঠেছে নদীর দুই পাড়।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকেই তিন দিনব্যাপী নৌকাবাইচকে ঘিরে কুষ্টিয়ার ঘোড়াই ঘাট থেকে হরিপুর ব্রিজ এলাকা পর্যন্ত সৃষ্টি হয় উৎসবের আমেজ।
দুপুর থেকেই বিভিন্ন বয়সী মানুষ নৌকাবাইচ দেখতে নদীর তীরে জড়ো হতে থাকেন। কেউ পরিবার নিয়ে, কেউবা বন্ধুদের সঙ্গে ছুটে আসেন এ আয়োজন উপভোগ করতে।
বিকেল ৪টার সময় আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতা শুরু হয়। নৌকা নদীর বুকে ছুটে চলার সঙ্গে সঙ্গে দর্শকদের মধ্যেও দেখা যায় ব্যাপক উচ্ছ্বাস। প্রিয় দলের নৌকা এগিয়ে গেলে তীর থেকে করতালি ও স্লোগানে মাঝিদের উৎসাহ দেন দর্শকরা। মাঝিদের বৈঠার ছন্দ, নৌকার গতির সঙ্গে দর্শকদের উল্লাসে মুখর হয়ে ওঠে গড়াই নদীর পাড়।
নৌকাবাইচকে কেন্দ্র করে নদীর তীরে বসেছে গ্রামীণ মেলাও। মেলায় দেশীয় খাবার, খেলনা ও বিভিন্ন ধরনের সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। শিশু-কিশোরদের পাশাপাশি পরিবারের সদস্যদের নিয়ে মেলায় ঘুরতে দেখা যায় অনেককে।
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নবাসীর আয়োজনে অনুষ্ঠিত এ নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজক কমিটির আহ্বায়ক ও কয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইমরান হোসেন ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহবার উদ্দিন।
এতে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা। প্রধান বক্তা ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন।
বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব, কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি, কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক মুক্তমঞ্চ পত্রিকার সম্পাদক শরিফুল ইসলাম শরিফ প্রমুখ।
এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
৩৭ দিন আগে
কুষ্টিয়ায় গড়াই নদী থেকে মরদেহ উদ্ধার
কুষ্টিয়ায় গড়াই নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে শহরতলীর মঙ্গলবাড়ীয়া বাঁধ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এটি উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে মরদেহটির পরিচয় শনাক্ত করা যায়নি।
ঈশ্বরদী নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শফিকুল ইসলাম জানান, মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য এটি কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে হত্যার রহস্য জানা যাবে।
২৪৬ দিন আগে
অসময়ে ভাঙন, গড়াইয়ের পাড়জুড়ে আতঙ্ক
তোমারে চাচা চলে গেছে (মারা গেছেন) সেই মেলা দিন। এহেনে (এখানে) ৩০ বছর ধরে বাস করতেছি। তয় আগে কোনোদিন এ্যাম্বা (এভাবে) ভাঙা দেখিনি। কিছুক্ষণ পরপরই পাড় ভাঙে ঢপ্পাস করে পড়ছে। কখন জানি ঘরখানায় ভাঙে যায়—এই ভয়ে আছি।
আক্ষেপ করে কথাগুলো বলছিলেন কুষ্টিয়ার কুমারখালী পৌরসভায় তেবাড়িয়া এলাকার মৃত সেকেন্দার আলীর স্ত্রী মদিনা খাতুন (৬২)। তার ভাষ্য, নদীর পানি কমতে শুরু করেছে। এ বছর চর জেগেছে নদীর মাঝে। কিনারা দিয়ে স্রোত গড়াচ্ছে, আর পাড় ভেঙে ভেঙে পড়ছে। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।
গড়াই নদীর কূলঘেঁষে কুমারখালী পৌরসভা ও উপজেলা শহর অবস্থিত। ১৮৬৯ সালে গঠিত প্রথম শ্রেণির এই পৌরসভায় প্রায় ৬০ হাজার মানুষের বসবাস। পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তেবাড়িয়ার শহীদ গোলাম কিবরিয়া সেতু থেকে ৯ নম্বর ওয়ার্ডের আগ্রাকুণ্ডা পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় বাঁধ নেই। এরই মধ্যে সেখানে ভাঙন শুরু হয়েছে। গত এক সপ্তাহে ফসলসহ প্রায় ৩০ বিঘা কৃষিজমি ও নদীপাড় ভেঙে চলে গেছে নদীগর্ভে।
ভাঙন রোধে এখন পর্যন্ত তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। এতে হুমকিতে পড়েছে আরও প্রায় ৫০ বিঘা কৃষিজমি এবং অন্তত ৩০০টি পরিবার।
৩০৭ দিন আগে
গড়াই-তীর দখল করে চলছে অবৈধ নির্মাণ, নীরব প্রশাসন
কুষ্টিয়ার খোকসা পৌরসভার হাওয়া ভবন এলাকায় গড়াই নদীর তীরে সরকারি জমি দখল করে বহুতল ভবন নির্মাণ করছেন স্থানীয় এক প্রভাবশালী ব্যবসায়ী—মেসার্স আলম ট্রেডার্সের স্বত্বাধিকারী রুহুল আলম টুটুল।
প্রায় দুই মাস ধরে প্রকাশ্যেই চলছে অবৈধ নির্মাণকাজ। নদীর পাড় ঘেঁষে গড়ে উঠছে পাকা ভবন। অথচ প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের হস্তক্ষেপ দেখা যাচ্ছে না।
এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে। তাদের ভাষ্য, প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না। আর প্রশাসন যেন দেখেও দেখে না।
সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, খোকসা-কমলাপুর সড়কের হাওয়া ভবন এলাকায় অবস্থিত মেসার্স আলম ট্রেডার্স। দোকানটির পেছনেই গড়াই নদী। নদীতীর ঘেঁষে পাকা ভবনের নির্মাণ কাজ চলছে। ভেতরে কয়েকজন শ্রমিককে কর্মরত অবস্থায় পাওয়া যায়।
জিজ্ঞাসা করা হলে নাম প্রকাশ করতে নিষেধ করে তাদের একজন বলেন, ‘ঘরের ভেতরে কয়েক ফুট সরকারি জমি পড়িছে। এই ব্যাপারে মালিক টুটুলের সঙ্গে কথা বলেন।’
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, প্রায় দুই মাস ধরে টুটুল গড়াই নদীর পাড় দখল করে দালান তুলতিছে। ভয়ে কেউ কিছু কয় না। প্রশাসনও কোনো ব্যবস্থা নেয় না। মনে হয়, চোখ থাকতিও তারা অন্ধ।
৪৭৭ দিন আগে
কুষ্টিয়ায় গড়াই নদী থেকে যুবকের লাশ উদ্ধার
কুষ্টিয়ার খোকসায় গড়াই নদী থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে পৌরসভার পাঁচ নং ওয়ার্ডের খেয়াঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম পরিচয় এখনও জানা যায়নি, তবে তার আনুমানিক বয়স ২৫ থেকে ৩০ বছর হবে। তার পরনে একটি কালো রঙের প্যান্ট রয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১ টার দিকে গড়াই নদীতে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন খেয়াঘাটের মাঝিরা। খবর পেয়ে খোকসা থানা পুলিশ লাশটি উদ্ধার করে নৌ - পুলিশকে খবর দেন। এরপর নৌ পুলিশ লাশের সুরতহাল করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। লাশটির প্রায় সব অংশই পচে গেছে।
আরও পড়ুন: দরজা ভেঙে শিক্ষিকার রক্তাক্ত লাশ উদ্ধার!
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, বেলা সাড়ে ১১ টার দিকে গড়াই নদীতে একটি ভাসমান যুবকের লাশ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে নৌ পুলিশকে খরব দেয়। পরে নৌ - পুলিশ লাশের সুরতহাল করে মর্গে পাঠিয়েছে।
আরও পড়ুন: যশোরে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক
সিলেটে শয়ন কক্ষ থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
১৪৪৮ দিন আগে
ঝিনাইদহে গড়াই নদীর ভাঙনে বিলীন হচ্ছে বসতভিটা
ঝিনাইদহের শৈলকুপায় গড়াই নদী আগ্রাসী হয়ে উঠেছে। ক্রমাগত ভাঙনে বসতভিটা ও চাষের জমি হারিয়ে অনেকে সহায়-সম্বলহীন হয়ে পড়েছেন। যে হাতে মুঠো ভরে সাহায্য দিতো অন্যকে, সেই হাত এখন সাহায্যের জন্য হাত বাড়ায়।
অনেকে অন্যের জমিতে আশ্রয় নিয়েছে। কেউ কেউ তখন যে টাকা ছিল তা দিয়ে নতুন জমি কিনতে পারত।
কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা আব্দুল মালেক মন্ডল তাদের একজন।
গত কয়েক বছরে তিনি নদীর তীব্র ভাঙন থেকে বাঁচতে অন্তত সাতবার জায়গা বদল করেছেন।
এক সময় তার একটি টিনশেড ঘর, দশ বিঘা ফসলি জমি থাকলেও এখন তিনি নিঃস্ব হয়ে পড়েছেন।
মালেক বলেন, ‘ভিটেবাড়ি আর চাষের জমি সবই চলে গেছে গড়াই নদীর গর্ভে। একটা সময় ছিল যখন আমি অন্যদের সাহায্য করতাম। এখন আমি অন্যদের কাছে সাহায্য চাই।’
মালেকের মতো নদীতে বাড়িঘর ও জমি হারিয়েছে বহু মানুষ।
একই গ্রামের আব্দুর রহিম মন্ডল জানান, তিনি বসতবাড়ির জায়গা পাল্টেছেন ছয় বার। তারও ৮ বিঘা জমি ছিল। পাঁকা পোতার টিনের চৌরি ঘর ছিল। বাড়িতে গরু-ছাগল ছিল। যা হারিয়ে এখন অন্যের জমিতে কৃষি শ্রমিকের কাজ করেন। তারও সবকিছু চলে গেছে এই গড়াই নদীতেই।
এই অবস্থা ঝিনাইদহ শৈলকুপা উপজেলার কৃষ্ণনগর গ্রামের উত্তরপাড়ার। যে পাড়াতে ৪০টি পরিবার বসবাস করতেন, এখন সেখানে আছেন ৫টি। বাকিরা নদী ভাঙনে সব হারিয়ে অন্যত্র চলে গেছেন। অনেকে ভিটেবাড়ি হারিয়ে যাবাবরের মতো জীবন কাটাচ্ছেন। যারা এখনও আছেন তারাও নদী ভাঙনের ঝুঁকিতে।
পড়ুন: সেতুর অভাবে ৩০ হাজার মানুষের দুর্ভোগ
১৭০৪ দিন আগে
গড়াই নদীতে জেলের জালে বিষধর ‘রাসেল ভাইপার সাপ’
কুষ্টিয়ায় গড়াই নদীতে জেলেদের জালে বিষধর রাসেল ভাইপার সাপ ধরা পড়েছে। ধরাপড়ার চার দিন পর বন বিভাগের সহায়তায় স্থানীয় একজন পেট ভর্তি ডিমওয়ালা ওই সাপটিকে শনিবার রাতে কুষ্টিয়ার দুর্গম চরে অবমুক্ত করে দেয়।
সমাজ সেবক শাহাবুদ্দিন মিলন জানান, গত বুধবার পদ্মার শাখা গড়াই নদীতে মাছ ধরতে যান শহরের মঙ্গলবাড়িয়া এলাকার মৃদুল শেখ। এক পর্যায়ে তার জালে সাপটি আটকে যায়। প্রায় পাঁচ ফিট লম্বা এই সাপটিকে অন্যান্য সাপের থেকে ব্যতিক্রম মনে হওয়ায় তিনি সাপটি বাড়িতে নিয়ে আসেন।
আরও পড়ুন: ভোলায় বিরল প্রজাতির বিষাক্ত রাসেল ভাইপার সাপ
কুষ্টিয়া বন বিভাগের কর্মকর্তা আব্দুল হামিদ জানান, বিষয়টি জানতে পেরে শনিবার রাতে তিনি লোকজন নিয়ে জেলে মৃদুল শেখের বাড়িতে যান। পরে সাপটিকে উদ্ধার করে কুষ্টিয়ার দুর্গম চরে অবমুক্ত করা হয়েছে।
তিনি জানান, জেলে মৃদুল শেখের জানা ছিল না এটি রাসেল ভাইপার সাপ এবং এর বিষ কতটা ভয়ঙ্কর হতে পারে।
আরও পড়ুন: হাসপাতালে সাপের বিষের প্রতিষেধক না থাকায় মা ও শিশুপুত্রের মৃত্যু
বাংলাদেশে অনেক আগেই এই সাপটি বিলুপ্ত হয়েছে উল্লেখ করে তিনি জানান, ধারণা করা হচ্ছে সম্প্রতি বন্যার কারণে ভারত থেকে সাপটি ভেসে এসেছে। গত এক সপ্তাহ আগে কুষ্টিয়ার কুমারখালী এলাকার ছেঁউড়িয়ায় একজন জেলে গড়াই নদীতে মাছ ধরার সময় জালে আরেকটি রাসেল ভাইপার সাপ ধরা পড়েছিল বলে জানা গেছে।
আরও পড়ুন: রাজধানীতে ৭৫ কোটি টাকার সাপের বিষসহ আটক ৬
১৮৬২ দিন আগে
ঝিনাইদহের ১২টি নদী এখন মরা খাল
ঝিনাইদহের ছয় উপজেলার বুক চিরে বয়ে গেছে ১২টি নদ-নদী। কিন্তু খননের অভাব আর দখলদারদের কারণে নদীগুলো পরিণত হয়েছে মরা খালে। নদীগুলোতে এখন আর যৌবন নেই। পাওয়া যায়না দেশীয় প্রজাতির মাছ। শুষ্ক মৌসুমে থাকেনা পানি। সেখানে চাষ করা হয় ধান, পাট, সরিষাসহ নানা ফসলের।
২৪৭৫ দিন আগে
গড়াই নদীতে ডুবে যুবকের মৃত্যু
মাগুরা, ০৮ অক্টোবর (ইউএনবি)- শ্রীপুর উপজেলায় গড়াই নদীতে ডুবে মঙ্গলবার সকালে এক যুবকের মৃত্যু হয়েছে।
২৫৭৪ দিন আগে