সেপটিক ট্যাঙ্ক
রাজধানীর কলাবাগানে সেপটিক ট্যাঙ্কের গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৩
রাজধানীর কলাবাগানে একটি সাততলা ভবনের নিচ তলায় সেপটিক ট্যাঙ্কে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন।
বুধবার (১জুলাই) দিবাগত রাত পৌনে ১২টার দিকে কলাবাগান থানার কাঠালবাগান ফ্রি স্কুল স্ট্রিট এলাকায় এ ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়।
দগ্ধরা হলেন— মো. জুয়েল (২০), মো. রানা (২২) ও মো. পারভেজ (২১)।
জুয়েলের বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বাংখালী গ্রামে। তার বাবার নাম সবুজ মিয়া। রানা একই এলাকার সোনা মিয়ার ছেলে এবং পারভেজ একই এলাকার মানিক মিয়ার ছেলে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কলাবাগান এলাকা থেকে জুয়েলকে শরীরের ৩০ শতাংশ, রানাকে ৬৩ শতাংশ এবং পারভেজকে ২১ শতাংশ দগ্ধ অবস্থায় জরুরি বিভাগে আনা হয়। তাদের ভর্তি করা হয়েছে। দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় রানা ও জুয়েলকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে।
পারভেজকে জরুরি বিভাগের পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজন হলে তাকেও আইসিইউতে স্থানান্তর করা হতে পারে।
দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা মো. রাজিব জানান, তিনজনই পান্থপথের একটি ফার্নিচারের দোকানে শ্রমিক হিসেবে কাজ করতেন। রাতে তারা কাঠালবাগান ফ্রি স্কুল স্ট্রিটের একটি সাততলা ভবনের নিচতলায় জুয়েলের বাসায় ছিলেন। এ সময় হঠাৎ সেপটিক ট্যাঙ্কে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে তারা দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়।
১ দিন আগে
খুলনায় সেপটিক ট্যাঙ্কে পড়ে বৃদ্ধের মৃত্যু
খুলনার পাইকগাছায় সেপটিক ট্যাঙ্কে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় চাঁদখালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কামরুল ইসলাম (৬৬) চাঁদখালী মাংসের বাজারের পরিচ্ছন্নতার কর্মী।
স্থানীয়রা জানায়, সন্ধ্যা ৬টার দিকে কামরুল বাজারের পাশের বর্জ্যের স্তূপের দিকে যাওয়ার সময় ঢাকনা ভেঙে সেপটিক ট্যাঙ্কে পড়ে যায়।
পাইকগাছা থানার সহকারী উপপরিদর্শক (এসআই) জাফর বলেন, উদ্ধার করার আগেই কামরুল ট্যাঙ্কে ডুবে যায়। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
১৫৬৪ দিন আগে
সাতক্ষীরায় সেপটিক ট্যাঙ্কে নেমে শিক্ষকসহ তিনজনের মৃত্যু
জেলার আশাশুনিতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে সম্ভবত অক্সিজেনের স্বল্পতা বা বিষাক্ত গ্যাসের সংস্পর্শে এসে এক শিক্ষকসহ তিনজনের মৃত্যু হয়েছে।
২১৬৩ দিন আগে