বিদেশি সিগারেট
চট্টগ্রাম বিমানবন্দরে ৬৫ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ
চট্টগ্রামে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওই সিগারেট জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) এক বার্তায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
অধিদপ্তর জানায়, দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইটের যাত্রী মোহাম্মদ সোহেলের সঙ্গে থাকা তিনটি ব্যাগেজ তল্লাশি করে ১৫০ কার্টন মন্ড এবং ৮৫ কার্টন এসে লাইটস ব্র্যান্ডের মোট ২৩৫ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়।
পরে জব্দ করা সিগারেটগুলো ডিটেনশন মেমোর মাধ্যমে চট্টগ্রাম আইসিডি কাস্টম হাউস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের হিসাবে, জব্দ করা সিগারেটের শুল্ক-করসহ আনুমানিক মূল্য ৬৫ লাখ টাকা। পণ্যটির মোট করভার (টিটিআই) ৬২১ দশমিক ৬৩ শতাংশ।
এ ঘটনায় প্রচলিত কাস্টমস আইন অনুযায়ী পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বার্তা জানানো হয়েছে।
১৭ দিন আগে
কমলগঞ্জে বিদেশি সিগারেটসহ আটক ২
মৌলভীবাজারের কমলগঞ্জে ৫২ হাজার আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেটসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৬ জুন) রাতে রহিমপুর ইউনিয়নের কাঠালতলী এলাকায় ২৬০ কার্টুন বিদেশি সিগারেটসহ দুই জনকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রহিমপুর ইউনিয়নের কাঠালকান্দি এলাকায় অভিযান চালিয়ে প্রাইভেটকার আটক করে তল্লাশি চালিয়ে ২৬০ কার্টুনে ৫২ হাজার বিদেশি সিগারেট জব্দ করে পুলিশ।
এসময়ে কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের টিলাগড় গ্রামের মুকিত মিয়া (৪৮), কুলাউড়া উপজেলার মনোহরপুর গ্রামের জোয়াহির মিয়া (৪৭) কে আটক করা হয়। ৫২ হাজার বিদেশি সিগারেট এর বাজার মূল্য প্রায় ৫ লাখ ২০ হাজার টাকা। সিগারেট বহনকারী প্রাইভেটকারও জব্দ করা হয়।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর মো. মাহফুজুল কবির জানান, আটক ব্যক্তিরা কুলাউড়া থানা এলাকা থেকে নিষিদ্ধ সিগারেটগুলো বহন করে মৌলভীবাজার শহরের দিকে নিয়ে যাচ্ছিল। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
৪২৫ দিন আগে
চট্টগ্রাম বিমানবন্দরে ১১০ কার্টন বিদেশি সিগারেট জব্দ, প্রবাসী আটক
চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে দুবাই ফেরত এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে ১১০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক জাতীয় গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই)।পরে আমান উল্লাহ নামে এ যাত্রীকে আটক করা হয়।
শুক্রবার দুপুরে শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার তাসলিম আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
আটক যাত্রী আমান উল্লাহ জেলার ফটিকছড়ি উপজেলার বাসিন্দা।
আরও পড়ুন: শাহ আমানতে সাড়ে ৮ লাখ শলাকা সিগারেট জব্দ, আটক ২
জব্দ করা সিগারেটের আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ৩০ হাজার টাকা।
বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার তাসলিম আহমেদ জানান, শুক্রবার সকাল ৮টা ৫০ মিনিটে ফ্লাই দুবাইয়ের এফজেড-৫৬৩ ফ্লাইটটি চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। এসময় গোপন সংবাদ থাকায় আমান উল্লাহকে চ্যালেঞ্জ করে ব্যাগ তল্লাশি করে সেখানে দায়িত্বরত এনএসআই টিম।
পরে ওই ব্যক্তির ব্যাগ থেকে ৩ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ১১০ কার্টন সিগারেট জব্দ করা হয়। সিগারেটগুলো কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।
আটক আমান উল্লাহর বিরুদ্ধেও কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রাম বন্দরে এক কন্টেইনার বিদেশি সিগারেট জব্দ
চট্টগ্রাম বিমানবন্দরে কোটি টাকা মূল্যের সিগারেট জব্দ
১৩৮১ দিন আগে
সিলেট ওসমানী বিমানবন্দরে ৭৯৮ কার্টন সিগারেট উদ্ধার
সিলেট, ১৩ অক্টোবর (ইউএনবি)- সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তিন যাত্রীর লাগেজ তল্লাশি করে ৭৯৮ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করেছে বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা বিভাগ।
২৪৯৯ দিন আগে