বসুন্ধরা আবাসিক এলাকা
ভাটারায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পাশে পড়েছিল একাধিক মদের বোতল
রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার ষষ্ঠ তলার একটি ফ্লাটের কক্ষ থেকে আনিপা নিন্দিয়া (২৫) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২৯ মার্চ) সকালের দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত আনিপা চাঁদপুরের মতলব উত্তর থানার একলাসপুর গ্রামের আশফাক ভূঁইয়ার মেয়ে। বর্তমানে ছোট ভাইয়ের সঙ্গে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন। তিনি লালমাটিয়া মহিলা কলেজের স্নাতকের শিক্ষার্থী ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।
আনিপার ছোট ভাই আকিল ভূঁইয়া বলেন, গতরাতে বাসায় ফিরে আমার আপুর কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা জোরে ধাক্কা দিয়ে দেখি, ও অচেতন অবস্থায় মেঝেতে পড়ে আছে। পরে আমি বিষয়টি থানা পুলিশকে জানাই।
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) রায়হানুল ইসলাম জানান, গতরাতে খবর পেয়ে ওই বাসা থেকে মরদেহটি উদ্ধার করি। এ সময় ওই নারীর আশপাশে বেশ কয়েকটি খালি মদের বোতল পাই। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, অতিরিক্ত মদ্যপানের কারণে তার মৃত্যু হয়েছে। তবুও মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদহ ময়নাতদন্তের জন্য আজ সকালে ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।
১৭ দিন আগে
রাজধানীতে ‘অতিরিক্ত মদপানে’ তরুণীর মৃত্যু
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় জন্মদিনে অতিরিক্ত মদপানে এক তরুণী নিহত হয়েছেন। এসময় আরেক তরুণী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (২ সেপ্টেম্বর) ভোরের দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: নাটোরে অতিরিক্ত মদপানে যুবকের মৃত্যু
নিহত জান্নাত আক্তার মিম (২২) এবং আহত ইমু আক্তার (২৫) দুইজনেই বিউটি পার্লার কর্মী।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মিমের জন্মদিনে অতিরিক্ত মদ পান করে অসুস্থ বোধ করেন মিম ও ইমু। তাদের অবস্থার অবনতি হলে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এবং পরে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মিমকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর ইমু আক্তার ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, সকাল সাড়ে ৭টার দিকে দুই তরুণীকে হাসপাতালে ভর্তি করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
আরও পড়ুন: অতিরিক্ত মদপানে রুয়েট শিক্ষার্থীর মৃত্যু
জন্মদিনে অতিরিক্ত মদপানে কিশোরের মৃত্যু
৯৫৬ দিন আগে
বসুন্ধরায় ভবন থেকে সজীব বিল্ডার্সের মালিকের লাশ উদ্ধার
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার নির্মাণাধীন একটি ভবন থেকে শুক্রবার একজনের লাশ উদ্ধার করা হয়েছে।
২০৭৭ দিন আগে