চলন্ত লরি
চট্টগ্রামে চলন্ত লরি থেকে কন্টেইনার পড়ে দুই রিকশাযাত্রী নিহত
চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানার স্টিল মিল বাজারে চলন্ত লরি থেকে কন্টেইনার পড়ে দুইজন নিহত হয়েছেন।
বুধবার বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে স্টিল মিল খাল পাড় রোডের মুখে আলী প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত দুজন রিকশাযাত্রী ছিলেন। তবে তাৎক্ষনিক তাদের পরিচয় পাওয়া যায়নি।
প্রতক্ষ্যদর্শীরা জানায়, একটি কন্টেইনারবাহী লরি যাওয়ার সময় হঠাৎ কন্টেইনারটি উল্টে রাস্তায় পড়ে রিকশাকে চাপা দেয়। এতে রিকশাচালকসহ দুই যাত্রী নিচে চাপা পড়েন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ক্রেনের সাহায্যে কন্টেইনারের নিচ থেকে দুই যাত্রীকে মৃত এবং রিকশা চালককে আহত অবস্থায় উদ্ধার করে।
ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আব্দুল হালিম জানান, কন্টেইনার চাপা পড়া তিনজনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে।
আহত একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।
আরও পড়ুন: বাবুবাজার সেতুতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
ভারতের মণিপুরে সহিংসতায় নিহত বেড়ে ৬০, কয়েক হাজার বাস্তুচ্যুত
১০৫২ দিন আগে
জগন্নাথপুরে চলন্ত লরি ঢুকে গেল দোকানে, আহত ৩
সুনামগঞ্জের জগন্নাথপুর সদর বাজারে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে কাপড়ের দোকানে ঢুকে পড়েছে।
২০৫৪ দিন আগে