বিদ্যুতের খুঁটি
‘বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে’ সাবেক প্রতিমন্ত্রীর চাচাকে ‘মারধর’
রাজশাহী পুঠিয়ায় সাবেক প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারার চাচা আলিউজ্জামান মুন্টুকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে।
শনিবার (৪ জানুয়ারি) উপজেলার বিড়ালদহ মাজারের সামনে এ ঘটনা ঘটে।
আলিউজ্জামান মুন্টু ওরফে মুন্টু মাস্টার বিড়ালদহ গ্রামের বাসিন্দা। তিনি বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং বিড়ালদহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
স্থানীয়দের অভিযোগ, বিএনপির নেতাকর্মীরা তাকে পিটিয়েছেন।
তারা জানান, রড দিয়ে পিটিয়ে মুন্টুর হাত-পা থেতলে দেওয়া হয়। পরে স্থানীয়রা তাকে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তেরের পরামর্শ দেওয়া হয়।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে পুঠিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বকর সিদ্দিক বলেন, ‘বিষয়টি আমি এখনও শুনিনি। তবে খোঁজ খবর নিয়ে দেখছি। কারা এ ঘটনা ঘটাল।’
তবে নাম প্রকাশ না করার শর্তে এক প্রত্যক্ষদর্শী জানান, সকাল ৭টার দিকে বিড়ালদহ বাজারে গিয়েছিলেন মুন্টু মাস্টার। কাজ শেষে ৮টার দিকে বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় মাজারের সামনে স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মী তাকে ধরে বিদ্যুতের খুটিতে বেঁধে ফেলেন। এরপর লোহার রড দিয়ে তাকে পিটিয়ে জখম করা হয়। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেললে ওই অবস্থায় রেখে পালিয়ে যান তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘তার বিরুদ্ধে পুঠিয়া থানায় কোনো মামলা নেই। কিছু দুর্বৃত্ত মুন্টুকে ধরে পিটিয়ে জখম করেছে বলে শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। তবে তার আগেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ ঘটনাটি খতিয়ে দেখা হবে।’
৬১৮ দিন আগে
গাজীপুরে বিদ্যুতের খুঁটির সঙ্গে পিকআপ ভ্যানের ধাক্কায় চালক নিহত
গাজীপুরের কালীগঞ্জে বিদ্যুতের খুঁটির সঙ্গে পিকআপ ভ্যানের ধাক্কায় মোক্তাদির মিয়া নামে চালক নিহত হন।
সোমবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের নলছাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোক্তাদির মিয়া (২৮) হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার বাসিন্দা।
আরও পড়ুন: গোবিন্দগঞ্জে ট্রাক ও পিকআপের সংর্ঘষে পিকআপ চালক নিহত
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ রাসেল জানান, সোমবার দিবাগত রাতে সিলেটের নবীগঞ্জ থেকে ডাবভর্তি একটি পিকআপ আব্দুল্লাহপুরের দিকে যাচ্ছিল। পিকআপ ভ্যানটি কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের নলছাটা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলে চালক মোক্তার নিহত হন। খবর পেয়ে নিহতের লাশ ও দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যানটি উদ্ধার করে থানায় নেওয়া হয়।
পরে নিহতের ছোট ভাই মোহাম্মদ আলী বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তরের জন্য আবেদন করলে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: দিনাজপুরে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত
৬৮৫ দিন আগে
ময়মনসিংহে বিদ্যুতের খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল দম্পতির
ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ময়মনসিংহের হালুয়াঘাটে বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারিয়েছেন স্ত্রী ও স্বামী।
শুক্রবার (৫ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলা থেকে সিমান্তবর্তী সড়কের লক্ষীকুড়া বাজারে এলাকায় এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারতীয় দম্পতি নিহত
নিহত স্ত্রী ও স্বামী হলেন, উপজেলার রৌমারি এলাকার আলীর ছেলে সাইদুর রহমান ও স্ত্রী সোনিয়া আক্তার। সাইদুর রহমান জেলার ঈশ্বরগঞ্জে একটি এনজিওতে চাকরি করতেন।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বলেন, ঈদের ছুটিতে স্ত্রীকে নিয়ে সাইদুর মোটরসাইকেলে ঈশ্বরগঞ্জ থেকে নিজ বাড়ি রৌমারিতে যাওয়ার পথে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে তাদের মোটরসাইকেলটি ধাক্কা লাগলে ঘটনাস্থলেই সাইদুর মারা যান। সোনিয়াকে উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: পেঁয়াজ বীজ চাষে বদলেছে ফরিদপুরের এক দম্পতির জীবন
বেনাপোলে দম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার
৮৯২ দিন আগে
ব্রাহ্মণবাড়িয়ায় বিলের পানিতে বিদ্যুতের খুঁটি, দুর্ঘটনার আশঙ্কা
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কনিকাড়া বিলের মাঝখানে পল্লী বিদ্যুতের একটি খুঁটি গত প্রায় একমাস ধরে পানিতে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে। ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে প্রাণহানির আশঙ্কা করছে এলাকাবাসী।
২২২২ দিন আগে