সড়কে চাঁদাবাজি
দিনাজপুরে সড়কে চাঁদাবাজি বন্ধের দাবিতে ট্রাক মালিক-শ্রমিকদের ধর্মঘটের ডাক
দিনাজপুরে টোলের নামে সড়কে চাঁদাবাজি বন্ধের দাবিতে ১২ মে থেকে অনির্দিষ্টকালের জন্য ট্রাকসহ সংগঠনের সদস্যচালিত সব ধরনের যানবাহন ধর্মঘটের ডাক দিয়েছেন দিনাজপুর জেলা ট্রাক মালিক-শ্রমিক যৌথ পরিষদের নেতারা। অন্যদিকে, ট্রাক টার্মিনালে টোল আদায়ে ব্যর্থ হয়ে সড়কে টোল আদায়ে ৪ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছেন দিনাজপুর পৌরসভার প্রশাসক।
দিনাজপুর জেলা ট্রাক-মালিক শ্রমিক যৌথ পরিষদের সভাপতি ও দিনাজপুর জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি সৈয়দ সপু আহমেদ এবং সাধারণ সম্পাদক দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান পিকআপ ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সাধারণ সাদাকাতুল বারীর সই করা চিঠির অভিযোগে উল্লেখ করা হয়েছে, নির্ধারিত ট্রাক টার্মিনালের পরিবর্তে সড়ক-মহাসড়কে টোল আদায়ের নামে চাঁদাবাজি শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। পৌরসভার ২ জন কর্মচারী এবং আরও ২ জন বহিরাগতকে দেওয়া হয়েছে চাঁদা আদায়ের দ্বায়িত্ব।
অভিযোগে আরও বলা হয়, এ ব্যাপারে পৌর কর্তৃপক্ষের কাছে মৌখিকভাবে আপত্তি জানিয়েও বন্ধ হয়নি চাঁদাবাজি। চাঁদা আদায়ে বাধা দেওয়া হলে আইনি ব্যবস্থা গ্রহণের হুমকি দিয়েছে পৌর প্রশাসন।
বিষয়টি নিয়ে গত ৫ মে ট্রাক মালিক শ্রমিক যৌথ পরিষদের সভায় মিলিত হয়েছিলেন মালিক-শ্রমিক সংগঠনের নেতারা। সড়কে চাঁদাবাজি বন্ধ করা না হলে আগামী ১২ মে থেকে অনির্দিষ্টকালের জন্য উভয় সংগঠনের সদস্যচালিত ট্রাক, কাভার্ডভ্যান, পিকআপ ও ট্রাক্টর চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
অন্যদিকে, গতমাসে ১২ তারিখে দিনাজপুর পৌরসভার দ্বায়িত্বে থাকা প্রশাসক রিয়াজউদ্দিনের সই করা চিঠিতে বলা হয়েছে, ট্রাক টার্মিনালে টোল আদায়ে ইজারাদার নিয়োগে স্থানীয় এবং জাতীয় দৈনিক সংবাদপত্রে গত জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ২ দফায় টেন্ডার আহ্বান করা হয়েছিল, কিন্তু কেউ দরপত্র দাখিল করেননি।
গত ৩০ মার্চ তারিখে অনুষ্ঠিত মাসিক সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০ এপ্রিল ইস্যু করা চিঠিতে উল্লেখ করা হয়েছে, টার্মিলালের খাস টোল আদায় করার জন্য পৌরসভার বাজার পরিদর্শক কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, আদায়কারী শামিম আহমেদ এবং ২ জন ট্রাক শ্রমিক রাশেদুজ্জামান রাশেদ ও শহিদ জামিলকে নিয়ে ৪ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিকে টোল আদায়ে বাধা দেওয়া হচ্ছে। প্রতিবন্ধকতার কারণে ১৪৩২ বঙ্গাব্দে টোল আদায় করা যায়নি। এতে সরকার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
গঠিত কমিটিকে খাস টোল আদায়ে বাধা দেওয়া হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি টোল আদায়ে সহযোগিতা চাওয়া হয়েছে ওই চিঠিতে।
১৮ দিন আগে
সড়কে চাঁদাবাজির অভিযোগে নওগাঁয় ৩৩ জন গ্রেপ্তার
নওগাঁয় পৃথক অভিযান চালিয়ে সড়কে চাঁদাবাজি চক্রের ৩৩ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। শনিবার (২৫ মে) দুপুরে জেলার বিভিন্ন এলাকায় র্যাবের বিশেষ দল যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
রবিবার (২৬ মে) দুপুরে রাজশাহী র্যাব কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুণীম ফেরদৌস।
গ্রেপ্তার আসামিরা হলেন- সোহেল মৃধা (৩৫), হাফিজুল ইসলাম (৩৫), সুর্যকান্ত সরকার (৩৮), আতোয়ার (৪৫), শিপন (৩২) আতোয়ার হোসেন (৩৪), মামুন হোসেন (৪২), শামিম হোসেন (৪৫), জাকির হোসেন (৩২), পিন্টু রহমান (৪৪), মজিদ সরকার (৫৮), আরিফ হোসেন (৩৫), মুকুল হোসেন (৪৪), হারুন অর রশিদ (৬৪), আব্দুল মজিদ (৪২), জুয়েল হোসেন (৪০), সাজু (২৮), ঠান্ডু মন্ডল (৪৫), মাসুদ রানা (৩৮), শাহিন আলম (৪৬), রাকিব শেখ (২৮), পা সুমিত রায় (৩২), সুজন কুমার (২২), গোপাল দাস (৫২), আব্দুল লতিফ (৫২), টিপু সুলতান (৫২), ফিরোজ মন্ডল (৪০), মোস্তাক আহমদে (৫৩), সুলতান আলম মিলন (৫০), মঞ্জু (৫৯), আব্দুর রাজ্জাক (৫৪), পলাশ (৪৪) ও সুমন হোসেন (৩৫)।
আরও পড়ুন: শরীয়তপুরে অস্ত্র-ইয়াবা জব্দ, নারী গ্রেপ্তার
র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুণীম ফেরদৌস বলেন, ‘শনিবার দুপুরে র্যাব-৫ রাজশাহীর সদর কোম্পানি ও সিপিএসসি যৌথভাবে নওগাঁর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩৩ জনকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে চাঁদা আদায়ের ৮টি রশিদ বই, ২টি টালি খাতা ও আদায় করা চাঁদার নগদ ১৫ হাজার ৯২৫ টাকা উদ্ধার করা হয়।’
তিনি বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিরা রশিদ বইয়ের মাধ্যমে চাঁদা আদায় করে থাকে এবং টালি খাতায় চাঁদার পরিমাণ ও চালকের নাম লিপিবদ্ধ করে রাখে।
‘আসামিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন ভাউচারের (রশিদ, টোকেন) মাধ্যমে সিএনজি, অটোরিকশা ও লেগুনাসহ বিভিন্ন যানবাহনে চাঁদাবাজি করে আসছিল। চাঁদার টাকা না দিলে আসামিরা তাদের বিভিন্নভাবে হুমকি ও মারধর করেন, গাড়িও ভাঙচুর করে থাকে তারা।’
আসামিদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় পৃথক তিনটি চাঁদাবাজি মামলা করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে আরও বলা হয়, সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে গত এক মাস ধরে তাদের ওপর নজরদারি রাখা হয়েছিল। এরপর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আসামিদের শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: পাবনায় ইউপি চেয়ারম্যান সুলতান গ্রেপ্তার
৭২৯ দিন আগে
সড়কে চাঁদাবাজি: সিলেটে ৭২ ঘণ্টার পণ্যবাহী পরিবহন ধর্মঘট শুরু
তামাবিল সড়কে বাঁশকল বসিয়ে চাঁদাবাজির প্রতিবাদে রবিবার সকাল থেকে সিলেটে ৭২ ঘণ্টার জন্য ট্রাকসহ অন্যান্য পণ্যবাহী পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।
২১০১ দিন আগে