তাজিয়া মিছিল
আশুরা উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ডিএমপি
পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে আয়োজিত তাজিয়া মিছিল ও বিভিন্ন শোক কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।
মঙ্গলবার (২৩ জুন) পুরান ঢাকার হোসেনী দালান ইমামবাড়ায় নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।
ডিএমপি কমিশনার বলেন, এবারের পবিত্র আশুরা উপলক্ষে ঢাকা মহানগরের বিভিন্ন বিভাগ (লালবাগ, ওয়ারী, রমনা, তেজগাঁও, মতিঝিল ও মিরপুর) থেকে মোট ২৮টি ইমামবাড়া কর্তৃক ১ থেকে ৭ মহররম পর্যন্ত ১০টি, ৮ মহররমে ১০টি, ৯ মহররমে ১৯টি এবং ১০ মহররমে ২৪টি-মোট ৬৩টি তাজিয়া মিছিল বিভিন্ন সময়ে অনুষ্ঠিত হবে। প্রতিটি তাজিয়া মিছিলের রুট নির্ধারণ এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
তিনি বলেন, প্রতিটি তাজিয়া মিছিল ও প্রধান প্রধান সমাবেশস্থলকে কেন্দ্র করে ব্যারিকেড, পিকেট, লাইনিং এবং রুফটপ নজরদারি ডিউটি মোতায়েন থাকবে। হোসেনী দালান ইমামবাড়াসহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল ইমামবাড়া এবং সমাবেশস্থলগুলো ড্রোন ক্যামেরা ও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
ডিএমপি কমিশনার জানান, যেকোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢাকা মহানগর পুলিশের বিশেষায়িত ইউনিট, স্পেশাল ব্রাঞ্চ, র্যাব এবং সিটিটিসির ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল টিম দ্বারা প্রতিটি ভেন্যু ও রুট সুইপিং বা তল্লাশি করা হবে। পাশাপাশি ইমামবাড়া বা সমাবেশস্থলগুলোতে আর্চওয়ে গেট এবং মেটাল ডিটেক্টরের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি ও ম্যানুয়াল চেকিং নিশ্চিত করা হবে।
তিনি জানান, হোসেনী দালান ইমামবাড়ায় একটি অস্থায়ী সাব-কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। এছাড়া আঞ্জুমান হায়দারী, বড় কাটারা ইমামবাড়া, শিয়া মসজিদ, বিবিকা রওজা এবং মিরপুর ও মোহাম্মদপুরের বিহারি ক্যাম্পসহ গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানগুলোকে পুলিশের বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। এসব স্থানে সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরার আওতায় রাখা হয়েছে।
মোসলেহ উদ্দিন আহমদ বলেন, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ডিএমপির সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড, ক্রাইম সিন টিম ও ডিবিসহ অন্যান্য বিশেষায়িত ইউনিট স্ট্রাইকিং ফোর্স হিসেবে সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।
৪ দিন আগে
তাজিয়া মিছিলে অস্ত্র-আতশবাজি নিষিদ্ধ: ডিএমপি
আশুরা উপলক্ষে আগামী শুক্রবার অনুষ্ঠেয় তাজিয়া মিছিলে বিভিন্ন ধরনের অস্ত্র বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
রবিবার (২১ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়।
এতে বলা হয়, তাজিয়া মিছিলে কিছু ব্যক্তি দা, ছোরা, কাঁটা, বর্শা, বল্লম, তরবারি ও লাঠি নিয়ে অংশগ্রহণ করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করেন, যা জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে।
মহররম উপলক্ষে আতশবাজি ও পটকা ফোটানোর রেওয়াজ থাকলেও তা ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, তাজিয়া মিছিলের শুরু থেকে শেষ পর্যন্ত অস্ত্রসদৃশ সামগ্রী বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
৪ দিন আগে
হোসনি দালানে বোমা হামলা মামলার রায় ১৫ মার্চ
পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে পুরান ঢাকার হোসনি দালানে বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলার রায়ের তারিখ আগামী ১৫ মার্চ ধার্য করেছেন আদালত।
ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান মঙ্গলবার রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এ তারিখ ধার্য করেন।
বৃহস্পতিবার (৩ মার্চ) আসামিপক্ষের আইনজীবী ফারুক আহাম্মদ রায়ের তারিখ ধার্য হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন: পবিত্র শবে বরাত ১৮ মার্চ
২০১৫ সালের ২৩ অক্টোবর রাতে হোসনি দালান এলাকায় তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) জঙ্গিরা বোমা হামলা চালায়। এতে দুজন নিহত ও শতাধিক আহত হন।
এ ঘটনায় রাজধানীর চকবাজার থানায় উপপরিদর্শক (এসআই )জালাল উদ্দিন বাদী হয়ে মামলা করেন। প্রথমে মামলাটি চকবাজার থানা পুলিশ তদন্ত করে।
পরে এর তদন্তভার ডিবিতে স্থানান্তর করা হয়। মামলাটি তদন্ত শেষে ডিবি দক্ষিণের পুলিশ পরিদর্শক মো. শফিউদ্দিন শেখ ২০১৬ সালের এপ্রিল মাসে ১০ জঙ্গিকে আসামি করে অভিযোগ পত্র অনুমোদনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠান। মন্ত্রণালয়ের অনুমোদনের পর ওই বছরের অক্টোবরে আদালতে অভিযোগ পত্র জমা দেন।
২০১৭ সালের ৩১ মে ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। এরপর মামলাটি ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বদলি করা হয়। ওই আদালতে মামলার বাদী মো. জালাল উদ্দিন সাক্ষ্য দেন।
এরপর ২০১৮ সালের ১৪ মে মামলাটি সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালে বদলি হয়। অভিযোগ পত্রে ১০ আসামির মধ্যে জাহিদ হাসান ও মাসুদ রানার মামলা বর্তমানে শিশু আদালতে বিচারাধীন।
আরও পড়ুন: গুজরাটে সিরিজ বোমা হামলার ঘটনায় ৩৮ জনের মৃত্যুদণ্ড
বাকি আসামিরা হলেন- ওমর ফারুক মানিক, হাফেজ আহসান উল্লাহ মাহমুদ, শাহজালাল মিয়া, চান মিয়া, কবির হোসাইন ওরফে রাশেদ ওরফে আশিক, রুবেল ইসলাম ওরফে সজীব, আবু সাঈদ রাসেল ওরফে সোলায়মান ওরফে সালমান ওরফে সায়মন, আরমান ওরফে মনির ওরফে রুবেল ইসলাম ওরফে সজীব ওরফে সুমন।
এই ৮ জনের বিরুদ্ধে ১৫ মার্চ রায় ঘোষণা করবেন আদালত।
আসামিদের মধ্যে আরমান, রুবেল ও কবির আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
মামলাটিতে ৪৬ জন সাক্ষীর মধ্যে ৩১ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।
১৫৭৬ দিন আগে
পবিত্র আশুরা পালিত
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মুসলিম ধর্মাবলম্বিরা যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে শুক্রবার পবিত্র আশুরা পালন করেছে। করোনাভাইরাস সংক্রমণের কারণে সব ধরনের তাজিয়া মিছিল ও শোভাযাত্রা বন্ধ থাকলেও শিয়া সম্প্রদায়ের নিজস্ব উপাসনালয়ের ভেতরেই কারবালার রক্তাক্ত স্মৃতির স্মরণ করা হয়।
মুসলিম ধর্মাবলম্বিদের মহানবী হযরত মুহাম্মদের (স.) দৌহিত্র ইমাম হোসেন (রা.) হিজরি ৬১তম বর্ষের ১০ মহররমে কারবালার প্রান্তরে ইয়াজিদের সৈন্যদের হাতে শহীদ হন।
দিনটি স্মরণে শুক্রবার সকাল থেকে শত শত নারী, পুরুষ ও শিশু পুরান ঢাকার ইমামবাড়া বা হোসনী দালান চত্বরে জড়ো হয়। সেখানে তারা খালি পায়ে তাজিয়া মিছিল করে। ‘হায় হোসেন! হায় হোসেন’- বলে বুক চাপড়ায়।
আরও পড়ুন: মসজিদে নামাজ আদায়ে যেসব নির্দেশনা ফের দিল ধর্ম মন্ত্রণালয়
পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল বের করা ছাড়া অন্যান্য সব ধর্মীয় অনুষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে পালন করা যেতে পারে বলে এর আগে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। দিনটি সরকারি ছুটি ছিল।
১৭৭১ দিন আগে
কুষ্টিয়ায় ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
কুষ্টিয়ার দৌলতপুরে কথা-কাটাকাটির জের ধরে ভাতিজার হাতে চাচা খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বুধবার রাত পৌনে ৯ টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর রিফিউজি পাড়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
নিহত রিয়াজ উদ্দিন খাঁ (৭০) ওই গ্রামের মৃত মজি খাঁ'র ছেলে।
আরও পড়ুন: লালমনিরহাটে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, তাজিয়া মিছিল বের করার নেতৃত্বকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জের ধরে বুধবার রাত পৌনে ৯ টার দিকে নিজ বাড়ির সামনে দিরাজ খাঁ (৪৬) ও তার ছেলে সাদ্দাম (২৬) রামদা দিয়ে রিয়াজ উদ্দিন খাঁকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই রিয়াজ উদ্দিন খাঁ নিহত হন।
এ সময় রিয়াজউদ্দিন খাঁ'র ছেলে স্বপন (৪৫) ও প্রতিবেশী আরজিনা খাতুন হামলাকারীদের ঠেকাতে গিয়ে আহত হন। আহত দু’জনকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হামলাকারী দিরাজ খাঁ নিহত রিয়াজউদ্দিন খাঁর আপন ছোট ভাই ওই গ্রামের সিরাজ খাঁ'র ছেলে।
আরও পড়ুন: চট্টগ্রামে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন
অতিরিক্ত পুলিশ সুপার ভেড়ামারা সার্কেল ইয়াসির আরাফাত ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য অভিযান চালিয়ে যাচ্ছে। ঘটনার পর থেকে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
১৭৯৪ দিন আগে
পবিত্র আশুরা পালিত
যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রবিবার সারাদেশে পবিত্র আশুরা উদযাপন করেছেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। সারাবিশ্বের মুসলমানদের কাছে আশুরার দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যময়।
২১২৬ দিন আগে
ঢাকায় কোনো তাজিয়া মিছিল নয়: ডিএমপি
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এ বছর আশুরা উপলক্ষে ঢাকায় তাজিয়া মিছিল নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
২১৩০ দিন আগে
আশুরায় বাইরে কোনো অনুষ্ঠান করা যাবে না: ডিএমপি
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তার ঠেকাতে পবিত্র আশুরা উপলক্ষে খোলা স্থানে তাজিয়া মিছিল ও সমাবেশ না করার বিষয়ে পদক্ষেপ নেয়ার জন্য কর্মকর্তাদের রবিবার নির্দেশনা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
২১৩৩ দিন আগে