মিথ্যা মামলা
ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলা মিথ্যা প্রমাণিত, বাদী কারাগারে
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একটি ধর্ষণ মামলার বাদী মোছা. লাবলী আক্তারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এর আগে পুলিশ ও পিবিআই অধিকতর তদন্তের পর মামলাটি মিথ্যা ও বানোয়াট বলে প্রতিবেদন দেয়।
রবিবার (২৭ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এবং জেলা ও দায়রা জজ মো. আব্দুল হামিদ বাদী লাবলী আক্তারের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, বালিয়াডাঙ্গী উপজেলার উত্তর পাড়িয়া (নিটালডোবা) গ্রামের লাবলী আক্তার (২৮) একই এলাকার মো. সাদ্দাম হোসেনের (৩২) বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা করেন।
মামলার অভিযোগে লাবলী আক্তার বলেন, ২০২৫ সালের ১৪ মার্চ সাদ্দাম হোসেন তাকে নুরুল ইসলামের ভুট্টাখেতে একা পেয়ে ধর্ষণ করেন।
পরে মামলাটি তদন্ত করে বালিয়াডাঙ্গী থানার পুলিশ অভিযোগটি মিথ্যা বলে প্রতিবেদন দেয়। প্রতিবেদনে বলা হয়, পূর্বশত্রুতার জেরে একটি কুচক্রী মহলের প্ররোচনায় সাদ্দাম হোসেনকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে ধর্ষণের ঘটনা সাজিয়ে মামলাটি করা হয়েছে।
পুলিশের তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন করেন বাদী। পরে ট্রাইব্যুনাল মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন।
পিবিআইও অধিকতর তদন্তের পর অভিযোগটি সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন ও মিথ্যা বলে প্রতিবেদনে উল্লেখ করে।
এরপর ট্রাইব্যুনাল পিবিআইয়ের প্রতিবেদন গ্রহণ করে সাদ্দাম হোসেনকে মামলা থেকে অব্যাহতি দেন। সেই সঙ্গে মিথ্যা মামলা দায়েরের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৭(১) ধারায় লাবলীর অপরাধ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
গতকাল (রবিবার) লাবলী আক্তার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
৯ দিন আগে
ফেনীতে মিথ্যা মামলায় জড়ানোর প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শুক্রবার (২২ নভেম্বর) জুমার নামাজের পর সোনাগাজী উপজেলার মান্দারি ইসলামিয়া নুরুল উলুম মাদরাসার সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
মান্দারি ইসলামিয়া নুরুল উলুম মাদরাসার অধ্যক্ষ নুরুল আবছারের সভাপতিত্বে মানববন্ধনে হাজারো মানুষ অংশগ্রহণ করেন।
এলাকাবাসী জানান, ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় ১৮ নভেম্বর ফেনী মডেল থানায় মামলা করেন উপজেলার লক্ষীপুর গ্রামের আবুল কাশেমের ছেলে সিএনজি চালক আবদু রব। মামলায় ১৪২ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামা ৭০ জনকে আসামি করা হয়। মামলায় উদ্যেশ্য প্রণোদিতভাবে সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের মান্দারি গ্রামের ৩৮ জনকে আসামি করা হয়েছে।
আরও পড়ুন: করোনাকালীন নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীদের চাকরির নিরাপত্তার দাবিতে মানববন্ধন
এদের মধ্যে ৬ জন প্রবাসী, সাংবাদিক, মাদরাসার অধ্যক্ষ, সহকারী অধ্যক্ষ, মসজিদের খতিব, রিকশা ও টমটম চালক, সিএনজি চালক, মুদি দোকানদার, হার্ডওয়্যার দোকানদার, মাংস ব্যবসায়ীসহ অনেক বিএনপি কর্মী রয়েছেন।
এই মিথ্যা মামলায় সাধারণ মানুষ এলাকা ছাড়া হয়েছেন। এছাড়া নিরীহদের মিথ্যা মামলা থেকে বাদ দিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে অহ্বান জানান তারা।
মামলার বাদী আবদুর রব বলেন, মামলার আসামিদের সম্পর্কে আমি কিছুই জানি না। ৩ জন বিএনপি ও জামায়াতের নেতা আমাকে ১০ হাজার টাকা দিয়ে কয়েকটি স্ট্যাম্পে সই নিয়েছে। পরে ঐ কাগজগুলো ফেনী মডেল থানায় তারাসহ জমা দিয়েছি। এছাড়া মামলায় কতজন আসামি বা প্রধান আসামি কে এই বিষয়ে কিছুই বলতে পারেননি আবদুর রব।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনার বাদী মামলা দিলে থানায় তা গ্রহণ করতে হয়। তবে মামলা যাচাই-বাচাই করে আসামিদের আইনের আওতায় আনা হবে।
আরও পড়ুন: শ্রীমঙ্গলে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতির র্যালি ও মানববন্ধন
৬৮৪ দিন আগে
সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলায় বিএসআরএফের প্রতিবাদ
প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য সচিবের দপ্তরে অন্যায়ভাবে আটকে রেখে নির্যাতন এবং ৫ ঘন্টা পর পুলিশের কাছে সোপর্দ করে মিথ্যা মামলায় ফাসাঁনোর ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টাস ফোরাম(বিএসআরএফ)।
মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাস ও সাধারণ সম্পাদক শামীম আহমেদ এ নিন্দা ও প্রতিবাদ জানান।
আরও পড়ুন: প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা গ্রেপ্তার
বিবৃতিতে নেতারা বলেন, একজন স্বনামধন্য পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এমন আচরণ মুক্তমত প্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী।
তারা মনে করেন, এরূপ আচরণ দেশের গণতন্ত্র এবং সংবাদ মাধ্যমের স্বাভাবিক গতিকে চরমভাবে ব্যাহত করবে।
আরও পড়ুন: প্রথম আলোর সাংবাদিক রোজিনাকে কারাগারে পাঠিয়েছে আদালত
নেতারা দ্রুত রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
বিএসআরএফের নেতারা এই ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
১৯৬৮ দিন আগে
মানিকগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণ মামলা
সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল কাদেরের বিরুদ্ধে এক গৃহবধূকে (৪৫) ধর্ষণের অভিযোগ উঠেছে।
২১১১ দিন আগে
সরকার খালেদার অস্থায়ী মুক্তির মেয়াদ বৃদ্ধি করবে, আশা ফখরুলের
পরিবারের দেয়া আবেদন বিবেচনা করে সরকার বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্তি দেবে বলে আশা প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২২২৭ দিন আগে