ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
নিজের কলেজ পরিদর্শন প্রধানমন্ত্রীর, দেশ গঠনে শিক্ষার্থীদের ভূমিকা রাখার আহ্বান
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শন করেছেন, যেখানে একসময় তিনি পড়াশোনা করেছেন। এ সময় তিনি পরিচ্ছন্ন ও সবুজ দেশ গড়তে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত কলেজটি পরিদর্শনে যান প্রধানমন্ত্রী।
এ সময় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাদের দেশ গড়ার কাজে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শুধু সরকারের একার পক্ষে দেশকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তোলা সম্ভব নয়। এ জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, বিশেষ করে তরুণদের নিজেদের বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে হবে।
২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমরা গণঅভ্যুত্থানের মাধ্যমে ২৪-এর আন্দোলন সফল করেছিলে। এটা কি কোনো একক দল করেছিল? সবাই মিলে করেছিল, তাই না?’
তিনি আরও বলেন, তরুণদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বড় পরিবর্তন আনা সম্ভব, সেটি ইতোমধ্যে প্রমাণিত হয়েছে।
২৯ দিন আগে
আবরারের মৃত্যু: প্রথম আলোর সম্পাদকসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন
কিশোর আলোর অনুষ্ঠানে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের নবম শ্রেণির ছাত্র নাইমুল আবরারের (১৫) মৃত্যুর ঘটনায় করা মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ ৯ জনের বিরুদ্ধে বৃহস্পতিবার অভিযোগ গঠন করেছে আদালত। মামলা থেকে কিশোর আলোর সম্পাদক আনিসুল হককে অব্যাহতি দেয়া হয়েছে।
২১৯৪ দিন আগে
নাইমুল আবরারের মৃত্যু: আনিসুল হকসহ ৫ জনের মালামাল ক্রোকের নির্দেশ
কিশোর আলোর অনুষ্ঠানে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের নবম শ্রেণির ছাত্র নাইমুল আবরারের (১৫) মৃত্যুর ঘটনায় করা মামলায় প্রথম আলোর সহযোগী সম্পাদক ও কিশোর আলোর সম্পাদক আনিসুল হকসহ পাঁচজনের মালামাল ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।
২২৬৫ দিন আগে