কালীগঞ্জ
কালীগঞ্জের শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যা মামলা: আসামির মৃত্যুদণ্ড
ঝিনাইদহের কালীগঞ্জে চার বছর বয়সী শিশু তাবাচ্ছুমকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার মামলায় একমাত্র আসামি আবু তাহেরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২২ জুন) বেলা ১১টা ৫০ মিনিটে জেলা ও দায়রা জজ ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সালেহুজ্জামান জনাকীর্ণ আদালতে এই আলোচিত মামলার রায় ঘোষণা করেন।
রায়ে আদালত আসামিকে ফাঁসির আদেশের পাশাপাশি ৫ লাখ টাকা জরিমানা করেন। জরিমানার এই টাকা আসামির সম্পত্তি বিক্রি করে আদায় করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া, হত্যার পর মরদেহ গুম করার অপরাধে আসামিকে আরও ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এর ফলে ঘটনা সংঘটিত হওয়ার পর থেকে রায় ঘোষণা পর্যন্ত ১১৬ দিনের (৩ মাস ২৬ দিন) মধ্যে এই মামলার বিচারিক প্রক্রিয়া সম্পন্ন ও রায় ঘোষণা হলো, যা ঝিনাইদহের আদালতে এক অনন্য নজির।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবু তাহের কালীগঞ্জ উপজেলার ফারাসপুর গ্রামের শফি উদ্দীনের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডের শিকার ৪ বছর বয়সী শিশু তাবাচ্ছুম মূলত মহেশপুর উপজেলার ভৈরবা এলাকার নজরুল ইসলামের মেয়ে ছিল। তবে শিশুটির পরিবার দীর্ঘদিন ধরে কালীগঞ্জের বারবাজার এলাকার বাদেডিহি গ্রামে ভাড়া বাসায় বসবাস করছিলেন। তাবাচ্ছুমের বাবা নজরুল ইসলাম স্থানীয় একটি দর্জির দোকানের কর্মচারী এবং মা হালিমা খাতুন বেসরকারি সংস্থা ‘ওয়েব ফাউন্ডেশন’-এ কর্মরত।
আদালত ও মামলায় রায় সূত্রে জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি কালীগঞ্জ উপজেলার বাদেডিহি গ্রামে চিপস ও জুস কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশু তাবাচ্ছুমকে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে প্রতিবেশী ভাড়াটিয়া আবু তাহের। একপর্যায়ে শিশুটি চিৎকার করতে গেলে তাকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ গুম করার উদ্দেশ্যে পাশের একটি বিদ্যালয়ের সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখা হয়।
ঘটনার পরদিনই পুলিশ আসামি আবু তাহেরকে কুষ্টিয়া শহরে তার ভাইয়ের ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করে। তদন্ত শেষে গত ২৬ মে আদালতে চার্জশিট দাখিল করেন তাবাচ্ছুম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক জেল্লাল হোসেন।
গত ১৬ জুন মামলার চার্জ গঠন, ১৭ জুন সাক্ষ্য গ্রহণ এবং ২১ জুন রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজ (সোমবার) রায় ঘোষণার দিন ধার্য করেন আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আকিদুল ইসলাম ও আসামিপক্ষে রাষ্ট্র নিযুক্ত (স্টেট ডিফেন্স) অ্যাডভোকেট আশরাফুল ইসলাম মামলাটি পরিচালনা করেন। মোট ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে আদালত এই সর্বোচ্চ সাজার রায় প্রদান করেন।
রায়ে সন্তোষ প্রকাশ করে অ্যাডভোকেট আকিদুল ইসলাম জানান, ‘মাত্র ১১৬ দিনে এই রায় ঘোষণার মাধ্যমে ঝিনাইদহের বিচারব্যবস্থায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হলো এবং সাধারণ মানুষের আস্থা আরও দৃঢ় হলো।’
অন্যদিকে, শিশু তাবাচ্ছুমের বাবা ও মা রায়ে সন্তোষ প্রকাশ করেন এবং আসামি আবু তাহেরের ফাঁসি দ্রুত কার্যকর করার দাবি জানান।
২৫ দিন আগে
প্রকৌশল দপ্তরের কর্মকর্তাদের সামনেই লালমনিরহাটে নিম্নমানের নির্মাণসামগ্রীতে চলছে সড়ক নির্মাণ
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সরকারি প্রকল্পের আওতায় সড়ক পুনর্নির্মাণ কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, মানহীন নির্মাণসামগ্রী ব্যবহার করে তড়িঘড়ি করে কাজ শেষ করার চেষ্টা চালাচ্ছে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান।
জানা গেছে, কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের দুহুলী বাজার থেকে নামুড়ীহাট পর্যন্ত প্রায় ৯০০ মিটার সড়কের পুনর্নির্মাণ কাজ বর্তমানে চলমান রয়েছে। অভিযোগ রয়েছে, সড়কের বেস (পাথর ও পিচ ঢালাইয়ের আগে ইটের খোয়া ও সুরকি দিয়ে তৈরি ভিত্তি) নির্মাণে নম্বরবিহীন ও নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে। স্থানীয়রা একাধিকবার বাধা দিলেও তা উপেক্ষা করে কাজ চালিয়ে যাচ্ছেন ঠিকাদার। আর এ কাজে কালীগঞ্জ উপজেলা প্রকৌশল অফিসের কিছু কর্মকর্তা-কর্মচারীর নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায় নামুড়ীহাট থেকে দুহুলী বাজার পর্যন্ত ৯০০ মিটার সড়ক পুনর্নির্মাণ কাজটি বাস্তবায়ন করছে ঠিকাদারী প্রতিষ্ঠান শান ট্রেডার্স। প্রকল্পটির প্রাক্কলিত মূল্য ৭৫ লাখ ২৪ হাজার ৬৯০ টাকা। কাজ শুরু হয়েছে গত ৩১ ডিসেম্বর এবং নির্ধারিত সমাপ্তির সম্ভাব্য তারিখ এ বছরের ৩১ মার্চ।
১৭৭ দিন আগে
কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন।
রবিবার দুপুর ২টার দিকে মোবারকগঞ্জ রেলস্টেশনের বাবরা রেলগেটের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে।
নিহত অজ্ঞাত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর হবে। তিনি খুলনা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী মহানন্দা আপ ট্রেনে কাটা পড়ে। নিহত যুবকের পরনে জিন্সের প্যান্ট ও ছাই রঙের টি-শার্ট ছিল। তবে, স্থানীয়দের ধারণা নিহত যুবক ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছেন।
মোরবারকগঞ্জ স্টেশনের উপসহকারী প্রকৌশলী কার্যালয়ের (পথ) কর্মরত ট্রলিম্যান আরিফুর রহমান বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। স্টেশন মাস্টারের মাধ্যমে যশোর রেল পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা লাশটি উদ্ধার করে নিয়ে গেছে। নিহত যুবকের কোনো পরিচয় পাওয়া যায়নি।’
৫৬৪ দিন আগে
জবুথবু লালমনিরহাটের মানুষ
ঘন কুয়াশায় ঢেকে গেছে লালমনিরহাটের কালীগঞ্জ। কনকনে ঠান্ডা আর হিমেল হাওয়ায় জবুথবু এ উপজেলার মানুষ। দিনের তাপমাত্রা কমতে শুরু করেছে। ভোর থেকে কুয়াশাচ্ছন্ন থাকে পুরো রাস্তাঘাট। দুদিন আগে ঝলমলে রোদ ছিল। রবিবার সকাল থেকে ঘন কুয়াশা পড়তে শুরু করছে এ জনপদে।
মহাসড়কের যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। অপরদিকে হাসপাতালগুলোতে শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যা বাড়ছে।
রবিবার (২২ ডিসেম্বর) ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত লালমনিরহাটে ঘন কুয়াশায় ঢাকা ছিল। ঘন কুয়াশা থাকায় লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।
আরও পড়ুন: ঘন কুয়াশায় ২ নৌরুটে চলাচল বন্ধ, মাঝ নদীতে ৪ ফেরি
স্থানীয়রা জানায়, কয়েকদিন আগেও ছিল ভ্যাপসা গরম। আর এখন প্রকৃতিতে ঋতুবদলের আয়োজন। এরপর শীত আরও বাড়বে, ভোরে কুয়াশার সঙ্গে বৃষ্টি পড়ছে। আর কয়েকদিনের মধ্যে পুরোদমে ঠান্ডার প্রভাব বাড়বে।
কালীগঞ্জ দুহুলী এলাকায় রিকশাচালক নির্মল চন্দ্র বলেন, ‘দুদিন ধরে পরিষ্কার রোদ ছিল আর রবিবার ঘন কুয়াশায় ঢাকা সব। পাশাপাশি ঠান্ডাও বাড়ছে। ঘন কুয়াশার কারণে যাত্রীর সংখ্যাও কম।’
কাকিনা এলাকার বাসিন্দা জুয়েল মিয়া জানান, কনকনে ঠান্ডায় কাঁপছে চরাঞ্চলের মানুষ। অনেকেই শীত নিবারণ করছে খড়কুটো জ্বালাচ্ছে।
রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, ‘লালমনিরহাট ও কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস। ডিসেম্বরের শেষে ঠান্ডা আরও বাড়বে।’
লালমনিরহাটে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাড়তে শুরু করেছে শীতজনিত রোগীর সংখ্যা। নিউমোনিয়া, সর্দি, কাশি, ডায়রিয়াসহ বিভিন্ন রোগ নিয়ে ভর্তি হচ্ছে রোগীরা।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা আলী রাজিব মোহাম্মদ নাসের জানান, হাসপাতালে কয়েকদিন থেকে শীতজনিত রোগে আক্রান্ত রোগীদের সংখ্যা বাড়ছে। আমরা যথাসাধ্য চেষ্টা করছি রোগীদের সেবা দিতে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ারা তুমপা বলেন, ‘প্রতি বছর এসব এলাকায় শীতের প্রকোপ বৃদ্ধি পায়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।’
আরও পড়ুন: ঘন কুয়াশা চাদরে ঢাকা কুড়িগ্রাম
৫৭২ দিন আগে
লালমনিরহাটে আগুনে পুড়ে গেছে ২৫ দোকান
লালমনিরহাটের কালীগঞ্জে আগুনে পুড়ে গেছে ২৫ দোকান। এতে অন্তত আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার তুষভান্ডার মধ্যবাজারে এ আগুন লাগে।
তুষভান্ডার ইউনিয়নের চেয়ারম্যান নুর ইসলাম জানান, সকালে তুষভান্ডার বাজারে ওষুধের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে এক ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মাইক্রোবাসে আগুন
লালমনিরহাট ফায়ার সার্ভিসের উপপরিচালক ওয়াদুদ সরকার জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সাভিসের ৪টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হয়েছে। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণ করার চেষ্টা চলছে।
শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: পিরোজপুরে আগুনে পুড়ে ছাই ৩ বসতবাড়ি
৭৯১ দিন আগে
কালীগঞ্জে ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী নিহত
লালমনিরহাটের কালীগঞ্জে ট্রাকচাপায় একরামুল হক নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (১৩ মে) উপজেলার ভোটমারী ইউনিয়নের শ্রুতিধর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
নিহত বাইসাইকেল আরোহী একরামুল হক কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের শ্রুতিধর এলাকার বাসিন্দা।
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বলেন, রাস্তার পাশ দিয়ে বাইসাইকেল চালিয়ে বাড়ি যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় হেলপার নিহত, চালক আহত
৭৯৪ দিন আগে
লালমনিরহাটে হিট স্ট্রোকে ইজিবাইক চালকের মৃত্যু
লালমনিরহাটের কালীগঞ্জে হিট স্ট্রোকে রাসেদুল ইসলাম নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার চামটাহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে হিট স্ট্রোকে ট্রাফিক পরিদর্শকের মৃত্যু
রাসেদুল হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের ক্ষুব্ধ বিছনদই এলাকার বদর উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, রাসেদুল দুপুরের খাবার শেষ করে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। কিছুক্ষণ পরেই তিনি মারা যান।
স্থানীয়রা ধারণা করছেন- রাশেদুল অতিরিক্ত গরমের কারণে হিট স্ট্রোকে মারা গেছেন।
মদাতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বলেন, বিষয়টি আমার জানা নেই, তবে খোঁজ নিয়ে জানাতে পারব।
আরও পড়ুন: হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা
৮১১ দিন আগে
লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
লালমনিরহাটের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমির হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ওই উপজেলার লতাবর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত আমির হোসেন ওই এলাকার কোহিনূর ইসলামের ছেলে।
আরও পড়ুন: চট্টগ্রামে ঘুড়ি ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, গান শোনার জন্য সাউন্ড স্পিকারের বিদ্যুতের লাইন দেওয়ার সময় আমির বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিয়ে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ওসি জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
আরও পড়ুন: ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু
সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শ্রমিকের
৮৭৩ দিন আগে
কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
লালমনিরহাটের কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় ময়েজ উদ্দিন (৭৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলার কাকিনা চাঁপারতল এলাকায় ঘটনাটি ঘটে।
ময়েজ উদ্দিন উপজেলার কাকিনা চাঁপারতল পূর্বপাড়া এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত
স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যায় রাস্তা পার হওয়ার সময় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে একটি ট্রাক ময়েজ উদ্দিনকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করান। পরে সেখানকার দায়িত্বরত চিকিৎসরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। শনিবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির জানান, ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। ড্রাইভার আটক আছে। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: সিলেটে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যের মৃত্যু
পাবনায় সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত
৯০৮ দিন আগে
লালমনিরহাটের কালীগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
লালমনিরহাটে কালীগঞ্জে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) সকালে কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড কালীবাড়ি রুদ্রেশ্বর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিয়াদ বাবু (০২) একই গ্রামের মো. মতিনুর রহমানের ছেলে।
কাকিনা ইউপি চেয়ারম্যান তাহির তাহ জানান, শিশু রিয়াদ বাড়ির পাশে খেলাধুলা করছিল হঠাৎ সবার অজান্তে সে পুকুরে পড়ে যায়। রিয়াদ বাবুর লাশ পুকুরের পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজনকে প্রতিবেশিদের খবর দেয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় স্বজনরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির শিশু রিয়াদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ফটিকছড়িতে পুকুরে ডুবে মারা গেল ২ শিশু
গাজীপুরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
৯৫৭ দিন আগে