বিদ্যুৎকেন্দ্রে
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে চুল্লি থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র (আরএনপিপি) প্রকল্পের চুল্লি থেকে পড়ে তুষার আহমেদ (৩২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে ভোরে অসাবধানতাবশত চুল্লির ওপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি।
নিহত শ্রমিক তুষার ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তার স্ত্রী ও একটি শিশুসন্তান রয়েছে। তিনি বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান রোসেম কোম্পানিতে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস।
ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, বুধবার ভোরের দিকে তুষার প্রায় ১০ তলা উচ্চতার চুল্লিতে কাজ করার সময় অসাবধানতাবশত ছিটকে পড়েন। এ সময় মাথায় গুরুতর আঘাত পান। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হতে থাকে। পরে চিকিৎসক রামেক হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।
আরও পড়ুন: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের রুশ কর্মীদের মৃত্যুর তদন্তে সহায়তা করবে রোসেম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: ১১ দিনে ৫ রুশ নাগরিকের মৃত্যু, তদন্ত করছে পুলিশ
রূপপুর পারমাণবিক প্রকল্পে চুল্লি থেকে পড়ে ২ শ্রমিক নিহত
১৫৮৪ দিন আগে
মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র চালুর জন্য প্রস্তুত হতে পারে ২০২৩ সালে
সরকারি নথি অনুযায়ী, মাতারবাড়ী ১২০০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ কাজ গত জুলাই পর্যন্ত প্রায় ৩০ শতাংশ শেষ হয়েছে। প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (সিপিজিসিবিএল) লক্ষ্য রয়েছে ২০২৩ সালের জুনের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল এ প্রকল্পটি শেষ করার।
২১২১ দিন আগে