পিআইডি
চলতি বছরের শেষের দিকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা
চলতি বছরের শেষের দিকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান।
স্থানীয় সরকার নির্বাচন এ বছরে শেষ হবে কি না— জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘না। বলা হয়েছে যে নির্বাচনটা ১০ মাস থেকে এক বছর লাগবে শুরু হওয়ার পর। নির্বাচন শুরু হবে এ বছরের শেষের দিকে, কিছু প্রস্তুতির প্রয়োজন আছে, সেটাও ওই মন্ত্রণালয় থেকে আগে জানানো হয়েছে।’
উপজেলা পরিষদে এমপিদের বসার জায়গা হয়েছে, সরকার কি উপজেলা পরিষদ বিলুপ্ত করতে চায়? এ বিষয়ে তিনি বলেন, উপজেলা বাতিল করে দেওয়ার কোনো সিদ্ধান্ত এই সরকার নেয়নি। কার্যালয় দেওয়াতে উপজেলাকে খর্ব করা হচ্ছে, ব্যাপারটা আমার কাছে এরকম মনে হয় না। বরং আইনগতভাবেই যদি খেয়াল করেন, উপজেলা পরিষদ আইনের ধারা ২৫—এটা নিয়ে আমরা একসময় প্রচুর বলেছি, লিখেছি—সেখানে তো একজন সংসদ সদস্য উপজেলা পরিষদের উপদেষ্টা হিসেবেই বৈধ আছেন।
জাহেদ উর রহমান আরও বলেন, যদি তিনি বৈধভাবে থাকেন, এখন কেউ বলতে পারেন যে এটা থাকা উচিত কি না, উপদেষ্টা থাকা—সেটা একটা ভিন্ন বিতর্ক। কিন্তু কার্যালয় রাখার মাধ্যমে আসলে সেটাকে যে নতুন করে অনেক বেশি খারাপ করে ফেলা হলো, মোটেও ব্যাপারটা সেরকম না। কারণ আমরা যদি এভাবে তর্কটা বা যুক্তিটা দেই যে, একজন এমপি যেহেতু উপজেলা পরিষদের উপদেষ্টা, তার তো উপজেলা পরিষদে একটা কার্যালয় থাকা উচিতই। আবারও বলছি, এই আলাপ সমাজে আছে, কেউ করতে পারেন যে তার (সংসদ সদস্য) আদৌ উপদেষ্টা থাকা উচিত কি না। উপজেলাকে নিয়ে এই ধরনের কোনো—অর্থাৎ এটাকে খাটো করা বা আরও বেশি অক্ষম করে তোলার কোনো পরিকল্পনা সরকারের নেই।
২১ দিন আগে
বিদেশি গণমাধ্যমকর্মীদের জন্য মিডিয়া গাইড প্রকাশ করল পিআইডি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বাংলাদেশে আগত বিদেশি গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা করতে তথ্য অধিদপ্তর (পিআইডি) একটি মিডিয়া গাইড প্রকাশ করেছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) পিআইডি থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বার্তায় বলা হয়েছে, সহজে বহনযোগ্য এ বইটিতে বাংলাদেশ নির্বাচন কমিশন, নির্বাচন সংশ্লিষ্ট কাজে যুক্ত সরকারি দপ্তর, গুরুত্বপূর্ণ ব্যক্তি, সকল রিটার্নিং কর্মকর্তা, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষার্থে নিয়োজিত বিভিন্ন এজেন্সির ফোন নম্বর, ই-মেইল ঠিকানাসহ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের তথ্য রয়েছে। একইসঙ্গে ঢাকার সংবাদপত্র, সংবাদসংস্থা ও স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের সঙ্গে যোগাযোগের ফোন নম্বর, পিআইডির মিডিয়া সেন্টারের তথ্য এবং বিদেশ থেকে আগত গণমাধ্যমকর্মীদের জন্য প্রয়োজন বিবেচনায় মানি এক্সচেঞ্জ, হোটেল-রেস্টুরেন্ট, ট্রান্সপোর্ট সার্ভিস প্রোভাইডার ও জরুরি প্রয়োজনে দরকারি ফোন নম্বরগুলোও অন্তর্ভুক্ত করা হয়েছে এতে।
গাইডটিতে গণভোট ও নির্বাচনের প্রেক্ষাপট, অংশগ্রহণকারী রাজনৈতিক দল, নির্বাচনি আচরণবিধি এবং নির্বাচন কাভারেজে আগত বিদেশি গণমাধ্যমকর্মীদের জন্য নির্বাচন কমিশন প্রণীত আচরণবিধি যুক্ত রয়েছে। ১১২ পৃষ্ঠার এই প্রকাশনাটি বিদেশি গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে সহায়ক হবে।
১০৬ দিন আগে
কিছু সংস্থা বিবৃতি বিক্রি করে: তথ্যমন্ত্রী
দেশে গণমাধ্যম অত্যন্ত স্বাধীনভাবে কাজ করছে মন্তব্য করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কিছু সংস্থা বিশেষ মহলের প্ররোচনায় বিবৃতি বিক্রি করে।
তথ্যমন্ত্রী মুজিব শতবর্ষ উপলক্ষে তথ্য অধিদপ্তর (পিআইডি) সংকলিত 'অনশ্বর বঙ্গবন্ধু' গ্রন্থের মোড়ক উন্মোচন ও সমসাময়িক বিষয়ে বক্তব্য দেয়ার সময় এ কথা বলেন।
আরও পড়ুন: খালেদা জিয়াকে জেলের বাইরে রাখা ভুল হচ্ছে: তথ্যমন্ত্রী
'বিভিন্ন সংস্থা অনেক সময় নানা দেশের গণমাধ্যম ও মানবাধিকার সংশ্লিষ্ট বিষয়ে নানা বিবৃতি, প্রতিবেদন দেয়, যা বাস্তবতার সংগে মেলে না' এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, কিছু কিছু সংস্থা বিশেষ মহলের প্ররোচনায় বিবৃতি বিক্রি করে বলেই সেগুলো ত্রুটিপূর্ণ হয়।
ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, সচিব মো. মকবুল হোসেন, প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার এবং পিআইডি'র জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেন ।
আরও পড়ুন: বিএনপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না: তথ্যমন্ত্রী
আলোচনায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, বাঙালি জাতিসত্ত্বার পরিচয় জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে।
তথ্য সচিব মো. মকবুল হোসেন বলেন, বঙ্গবন্ধু বাঙালি জাতি রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা। তিনি বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম দিয়েছেন।
আরও পড়ুন: জনসংযোগ কর্মকর্তাদের নিউ-মিডিয়াবান্ধব হতে হবে: তথ্যমন্ত্রী
১৭৮৪ দিন আগে
ফেসবুক: বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার হলেন সাবনাজ রশিদ
বাংলাদেশি লেখক, কলামিস্ট এবং সামাজ বিজ্ঞানী সাবনাজ রশিদ দিয়াকে কান্ট্রি ম্যানেজার হিসেবে নিয়োগ দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কর্তৃপক্ষ।
২০৮৬ দিন আগে