নির্মাণাধীন ভবন
ফেনীতে নির্মাণাধীন ভবন থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের একটি নির্মাণাধীন ভবন থেকে শিরিন আক্তার (৩৮) নামে এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ মে)সন্ধ্যায় ইউনিয়নের চোছনা গ্রামের পশ্চিম জের কাছাড় এলাকার একটি নির্জন নির্মাণাধীন বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিরিন আক্তার জের কাছাড় গ্রামের মো. মানিক মিয়ার স্ত্রী। তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তার স্বামী বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, শিরিন আক্তার দীর্ঘদিন ধরে স্বামীর কেনা জমির পাশের একটি ভাড়া বাসায় বসবাস করতেন। পাশেই তাদের নতুন বাড়ির নির্মাণকাজ চলছিল। মঙ্গলবার বিকেল থেকে তাকে বাসায় না পেয়ে সন্তানরা খোঁজাখুঁজি শুরু করে।
একপর্যায়ে পরিবারের সদস্যরা সন্দেহের ভিত্তিতে নির্মাণাধীন ঘরের ভেতরে বালু সরাতে শুরু করলে একটি কক্ষের ভেতর বালুর নিচ থেকে শিরিন আক্তারের মরদেহ উদ্ধার হয়। পরে পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয়দের দাবি, এ ঘটনায় স্থানীয় রাজমিস্ত্রি সাইফুল ইসলাম অথবা নিহত নারীর বড় ছেলে জড়িত থাকতে পারেন। তাদের দুজনই মাদকের সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ রয়েছে। অভিযুক্ত সাইফুল একই এলাকার জমিদার বাড়ির আবুল খায়েরের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
নিহতের ছেলে রাজু জানান, মঙ্গলবার বিকেলে তার মাকে বাসায় না পেয়ে নতুন নির্মাণাধীন বাড়িতে খুঁজতে যান তিনি। সেখানে গিয়ে সাইফুল নামে এক শ্রমিককে কাজ করতে দেখেন। মায়ের বিষয়ে জানতে চাইলে তিনি কিছু জানেন না বলে জানান। পরবর্তী সময়ে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে বালুর নিচে তার মায়ের মরদেহ দেখতে পান।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করছে পুলিশ।
৪ দিন আগে
বাড্ডায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিক নিহত
রাজধানীর উত্তর বাড্ডায় একটি নির্মাণাধীন পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে মো. নাজমুল (২৭) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। ভবনটির রড মিস্ত্রী হিসেবে কর্মরত ছিলেন তিনি।
বুধবার (১৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে সহকর্মীরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুপুর দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল থেকে নিহতের খালাতো ভাই জয়নাল আবেদীন জানান, আমার ভাই ওই নির্মাণাধীন ভবনে রড মিস্ত্রীর কাজ করছিলেন। আজ (বুধবার) দুপুরে অসাবধানতাবশত পাঁচতলা তলার ছাদ থেকে নিচে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। পরে বিষয়টি আমরা জানতে পেরে দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি বাড্ডা থানা পুলিশকে জানানো হয়েছে।
৩১ দিন আগে
নির্মাণাধীন ভবন থেকে পড়ে জাবিতে শ্রমিক নিহত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নির্মাণাধীন লাইব্রেরি ভবন থেকে পড়ে মো. আরিফুল ইসলাম (৪০) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
শুক্রবার (১ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে ঘটনার বিষয়টি প্রকাশ্যে আসে রাত ১০টার দিকে।
নিহত আরিফুল ঝিনাইদহের শৈলকূপা উপজেলার বাসিন্দা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় শুক্রবার সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণাধীন লাইব্রেরি ভবনের লেকচার থিয়েটারের চতুর্থ তলা থেকে পড়ে তিনি গুরুতর আহত হন।
এরপর তাকে দ্রুত উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হলে চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক দেখে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানে বিকাল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক নিংতম বলেন, ‘গতকাল (শুক্রবার) বেলা ১১টার দিকে কয়েকজন শ্রমিক আরিফুলকে নিয়ে মেডিকেলে আসা হয়। তারা জানান, তিনি একটি ভবনের ওপর থেকে পড়ে গেছেন। তার মুখে আঘাত ছিল ও দাঁত পড়ে গিয়েছিল। অবস্থা গুরুতর দেখে আমি তাকে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে দ্রুত এনাম মেডিকেলে পাঠিয়ে দেই।’
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, লাইব্রেরির ভবনটির নির্মাণকাজ বাস্তবায়নে দায়িত্ব পালন করছে অনিক ট্রেডিং করপোরেশন লিমিটেড।
শ্রমিক নিহতের বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানটির প্রধান প্রকৌশলী মোমিনুল করিম বলেন, ‘আপাতত সেখানে আমাদের কাজ বন্ধ আছে। আর আমি বর্তমানে ঢাকায় আছি। তবে কিছু শ্রমিক সেখানে অবস্থান করছিলেন বলে জেনেছি। আজকে আমাকে ফোন করে জানানো হয়, একজন শ্রমিক পড়ে গিয়ে মারা গেছেন। এর বাইরে আমি বিস্তারিত কিছু জানি না।’
আরও পড়ুন: প্রভোস্টবিহীন জাবির কাজী নজরুল হল, ভোগান্তিতে শিক্ষার্থীরা
বিষয়টি বিস্তারিত জেনে ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ভেতরে এমন একটি ঘটনা ঘটেছে; এটি অত্যন্ত দুঃখজনক। এত বড় ঘটনা ঘটেছে, অথচ আমাকে কেউ জানায়নি। সকালে যেটি ঘটেছে, সেটি আমি রাতে জানতে পারলাম।’
তিনি বলেন, ‘শনিবার সকাল ১০টায় জরুরি প্রশাসনিক মিটিং ডেকেছি। ভুক্তভোগীর জন্য শুধু ক্ষতিপূরণই নয়, বরং এর সঙ্গে জড়িতদের যেন বিচারের আওতায় আনা হয়— সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে।’
২৮৮ দিন আগে
খেলতে গিয়ে উন্মুক্ত সেপটিক ট্যাংকে পড়ল দুই শিশু, উঠল লাশ হয়ে
ফেনীর ছাগলনাইয়ায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংক থেকে ফয়সাল ফারাবী (৯) ও সাখাওয়াত হোসেন (৮) নামে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২০ জুন) রাত ১০টার দিকে পৌরসভার পশ্চিম ছাগলনাইয়ার সাত মন্দির রোড এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করে ফায়ার সার্ভিস।
নিহত ফয়সাল ফারাবী উপজেলার পাঠাননগর ইউনিয়নের পূর্ব শিলুয়া গ্রামের কাতারপ্রবাসী ইকবাল হোসেনের ছেলে এবং সাখাওয়াত হোসেন ঘোপাল ইউনিয়নের দুর্গাপুর গ্রামের দুবাইপ্রবাসী সামছুল হকের ছেলে। তাদের দুই পরিবারই সাত মন্দির রোড এলাকার শেখ ভবনে ভাড়া বাসায় থাকে।
আরও পড়ুন: জয়পুরহাটে সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, গ্রেপ্তার ৪
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত দুই শিশু খেলার জন্য বাসা থেকে বের হয়ে পাশের নির্মাণাধীন ভবনে যায়। সেখানে খেলার সময় অসাবধানতাবশত খোলা সেপটিক ট্যাংকে পড়ে যায় তারা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় মৃত অবস্থায় তাদের উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, ভবনটির নির্মাণকাজ চললেও সেখানে কোনো নিরাপত্তাব্যবস্থা নেই। সেপটিক ট্যাংকের মুখ খোলা ছিল, অথচ সেখানে কোনো ঢাকনা বা সতর্কতামূলক ব্যবস্থাও ছিল না।
বিষয়টি নিশ্চিত করে ছাগলনাইয়া থানার উপপরিদর্শক সালাউদ্দিন রাশেদ বলেন, ‘লাশ দুটি উদ্ধার করা হয়েছে। পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
৩৩০ দিন আগে
নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিক নিহত
নীলফামারীর উত্তরা ইপিজেডে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বেলাল হোসেন নামে এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বেলাল হোসেন (২৩) সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট গ্রামের বাসিন্দা।
নীলফামারী থানা পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ছয় তলা নির্মানাধীন ভবনের ছাদের সাটারিং খুলতে গিয়ে ছাদ থেকে পড়ে মাথা ও বুকে আঘাত পায় বেলাল।
আরও পড়ুন: ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে ফুটবলার নিহত
সঙ্গে সঙ্গে অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভতি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।
নীলমারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘যথাযথ আইনি প্রক্রিয়া শেষে লাশ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।’
৩৭৯ দিন আগে
নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
সুনামগঞ্জের পৌর শহরের একটি পাঁচতলা ভবন থেকে পড়ে মনোয়ার নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে পুরাতন বাসস্ট্যান্ডে পানসী রেস্টুরেন্টের নির্মাণাধীন ভবন থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
মনোয়ার সদর উপজেলার ব্রাহ্মণগাও গ্রামের সাবির আলীর ছেলে।
আরও পড়ুন: কুয়েটে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ভবনে কর্মরত শ্রমিকরা জানান, রেস্টুরেন্টের ওপরে একটি আবাসিক হোটেলে নির্মাণের কাজ করার সময় অসাবধাণতাবশত নিচে পড়ে আহত হন। পরে শ্রমিকরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশের ময়নাতদন্ত করা হবে।’
৪২২ দিন আগে
কুয়েটে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) নির্মাণাধীন দশ তলা ভবনের চতুর্থ তলা থেকে পড়ে মোহান্মদ কালু নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১২ মার্চ) বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে।
কালু খানজাহান আলী থানার এজাক্স জুট মিল কলোনীর আব্দুস সামাদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুয়েটের নির্বাহী প্রকৌশলী আবু হায়াত।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু
তিনি বলেন, আজ (বুধবার) বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন দশতলা ভবনের চতুর্থ তলায় কাজ করার সময় কালু হঠাৎ নিচে পড়ে যায়। পরে তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খান জাহানআলী থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) গোবিন্দ বলেন, ‘এ ব্যাপারে এখনও মামলা হয়নি, তবে হবে।’
৪৩০ দিন আগে
ময়মনসিংহে নির্মাণাধীন ভবন থেকে ফোরম্যানের লাশ উদ্ধার
ময়মনসিংহ নগরীর নওমহল এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে রমজান আলী (২৪) নামে এক ফোরম্যানের লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
নিহত রমজান আলী নীলফামারী জেলার জলঢাকা উপজেলার পূর্ববালাক কাশীনাথপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
আরও পড়ুন: গোপালগঞ্জে ইজিবাইকচাপায় শিশুর মৃত্যু
এছাড়া রমজান দীর্ঘ ৫ বছর ধরে ময়মনসিংহ নগরীর নওমহল এলাকায় ভবন নির্মাণের কাজ করে আসছিলেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম খান বলেন, ধারণা করা হচ্ছে- পূর্ব শত্রুতার জেরে তাকে খুন করা হয়েছে।
তিনি বলেন, নির্মাণাধীন ভবনটিতে মোট ২৫ জন নির্মাণশ্রমিক কাজ করেন। এদের অভ্যন্তরীণ জেরে ঘটনাটি ঘটতে পারে। এছাড়া ঘটনার রহস্য উদঘাটনে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। পরে বিস্তারিত জানা যাবে।
আরও পড়ুন: সিলেটে পানিতে ডুবে শিশুর মৃত্যু
৫২৬ দিন আগে
খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু
খুলনায় নির্মাণাধীন দশতলা ভবনের ৫ম তলায় কাজ করার সময় মাচা থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে নগরীর বয়রা সরকারি মহিলা কলেজের সামনে কর কমিশনারের কার্যালয় ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাব্বি (২৭), আশরাফুল (৩০) ও মামুন (২৫)।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে সোনাডাঙ্গা থানাধীন বয়রা এলাকায় কর কমিশনারের কার্যালয়ের নির্মাণাধীন ভবনে একটি মাচায় ৮ জন শ্রমিক কাজ করছিলেন। এরমধ্যে তিনজন পা পিছলে পড়ে যান। বাকিরা কোনো রকমে মাচা ধরে উপরে উঠতে সক্ষম হন।
আরও পড়ুন: সীতাকুণ্ডে বিস্ফোরণে আহত আরও এক শ্রমিকের মৃত্যু
তারা আরও জানায়, নিচে পড়ে যাওয়া রাব্বি, মামুন ও আশরাফুলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
সোনাডাঙ্গা মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুমন মন্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে।
লাশগুলো খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে রয়েছে।
সোনাডাঙা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ তিনটি খুমেক হাসপাতালে রয়েছে।
আরও পড়ুন: ভারতে ওষুধ কারখানায় বিস্ফোরণে ১৫ শ্রমিকের মৃত্যু
৬১৪ দিন আগে
নারায়ণগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মাণাধীন ভবনের তৃতীয় তলার ছাদ থেকে পড়ে মো. ইসমাইল (৫৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ মে) দুপুর ১২টার দিকে ফতুল্লার দাপা ইদ্রাকপুরস্থ শারজাহান রোলিং মিলস খাঁ বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নির্মাণ শ্রমিক মো. ইসমাইল নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার রফিকপুরের মুসলিম মিয়ার ছেলে।
আরও পড়ুন: দৌলতদিয়ায় নদীতে পড়ে পরিবহন শ্রমিকের মৃত্যু
জানা যায়, নির্মাণাধীন তৃতীয় তলা ভবনটি শিক্ষক বারী বাহাদুর আলী আখনের। গতকাল বুধবার দুপুরে কাজ করার সময় ভবনটির তৃতীয় তলার ছাদ থেকে পড়ে যান তিনি। সে সময় অপর নির্মাণ শ্রমিকরা তাকে দ্রুত শহরের খানপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া বলেন, সংবাদ পেয় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। কেউ অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংকে নেমে ৩ শ্রমিকের মৃত্যু
৭৩১ দিন আগে