ভারতে ভবন ধস
ভারতে ভবন ধসে নিহত ৮
রাজস্থানের যোধপুরের বাসনি এলাকায় মঙ্গলবার একটি নির্মাণাধীন কারখানার ভবন ধসে অন্তত আট শ্রমিক নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, অনুসন্ধান ও উদ্ধার কাজ চলছে। বেশ কয়েকজন শ্রমিক ধ্বংসাবশেষের নীচে আটকা পড়ার আশঙ্কা করা হচ্ছে।
পুলিশের এক কর্মকর্তার বরাত দিয়ে সিনহুয়ার খবরে বলা হয়েছে, ‘মঙ্গলবার সন্ধ্যায় বাসনি শিল্প এলাকার একটি নির্মাণাধীন ভবনের ছাদ ভেঙে পড়লে আটজন নিহত ও বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।’
শ্রমিকরা ঘটনাস্থলে কর্মরত অবস্থায় সন্ধ্যা ৫টা থেকে ৬টার মধ্যে এই দুর্ঘটনা ঘটে।
২১৩৪ দিন আগে
ভারতে ভবন ধসে নিহত ৮
ভারতের মহারাষ্ট্রে সোমবার ভোরে একটি আবাসিক ভবন ধসে পড়ে কমপক্ষে আটজন নিহত হয়েছেন।
২১৮৬ দিন আগে