দেয়াল চাপা
রাজশাহীতে দেয়াল চাপায় শ্রমিকের মৃত্যু
রাজশাহীতে দেয়াল চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে। এসময় আরও চারজন গুরুতর আহত হয়েছেন। শনিবার বেলা ৩টার দিকে জেলার ছোটবনগ্রামের বিমানচত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন, রিয়াজুল। আহতরা হলেন, এনামুল হক (৩৫), পিলীপ (৪৩), কাজেম আলী (২৭) ও মনজুর আলম (৩৫)। তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের বাড়ি গোদাগাড়ী উপজেলার বালিয়া গ্রামে। আর এনামুল হকের বাড়ি নগরীর হেতেম খাঁ এলাকায়।
ঘটনাস্থলে থাকা শ্রমিক রাজিব জানান, তারা মোট ১৭ জন শ্রমিক কাজ করছিল। এর মধ্যে ৯ জন একই জায়গায় কাজ করা অবস্থা দেয়াল ধসে পড়ে।
আরও পড়ুন: মাগুরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন জানান, এনতাজ আলী নামের এক ব্যক্তির জায়গায় গত দুইদিন ধরে বাড়ির আরসিসি পিলার নির্মাণ কাজ চলছিল। কাজ চলা অবস্থায় হঠাৎ প্রাচীর ধসে পড়ে। সেখান থেকে পাঁচজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে রিয়াজুল নামের একজনকে মৃত ঘোষণা করা হয়েছে। বাকি চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি টিম উদ্ধার কাজ শুরু করে। পাঁচজনকে উদ্ধার করেহাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ধামরাইয়ে প্রাইভেটকার চাপায় ২ ছেলেসহ মায়ের মৃত্যু
১৫৮৮ দিন আগে
ঠাকুরগাঁওয়ে মাটির দেয়াল চাপা পড়ে নিহত ১
সদর উপজেলার প্রবল বর্ষণের মধ্যে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে একজন নিহত হয়েছেন।
২১১৯ দিন আগে