উপসচিব
উপসচিব হলেন ২৭৭ জন কর্মকর্তা
প্রশাসনে জ্যেষ্ঠ সহকারী সচিব থেকে উপসচিব পদে ২৭৭ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার।
সোমবার (১৭ আগস্ট) এ পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উচ্চতর নিয়োগ-১ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে প্রশাসন ক্যাডারের পাশাপাশি বিভিন্ন ক্যাডার ও সরকারি দপ্তরে কর্মরত কর্মকর্তারা রয়েছেন। তাদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব, পরিকল্পনা কমিশন ও বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে কর্মরত কর্মকর্তা, সরকারি কলেজের সহযোগী অধ্যাপক, স্বাস্থ্য, কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, রেলওয়ে, ডাক, কর ও টেলিযোগাযোগসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাও রয়েছেন। এ ছাড়াও রয়েছেন বিদেশে বিভিন্ন দূতাবাস ও মিশনে কর্মরত ১৫ জন জ্যেষ্ঠ সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তা।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হয়ে থাকলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে বর্তমান কর্মস্থলের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করতে হবে। কোনো কর্মকর্তার বিরুদ্ধে পরবর্তীতে বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে এ আদেশ সংশোধন বা বাতিলের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করবে বলে উল্লেখ করা হয়েছে।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যোগদানপত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বরাবর সরাসরি অথবা অনলাইনে দাখিল করতে বলা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
৬ দিন আগে
ফেব্রুয়ারিতে বঞ্চিত উপসচিবরা পদোন্নতি পাচ্ছেন
আগামী ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যে উপসচিব থেকে যুগ্মসচিব পদে পদোন্নতি পাবেন প্রশাসন ক্যাডার ছাড়াও বাকি ২৫ ক্যাডারের ১৩ থেকে ২২তম ব্যাচের বঞ্চিত উপসচিবরা। একইসঙ্গে পদোন্নতি পাবেন প্রশাসনের ২২ ব্যাচের কয়েকজন বঞ্চিত উপসচিবও।
সোমবার (২০ জানুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. ওবায়দুর রহমান৷
আরও পড়ুন: পরীক্ষা ছাড়া উপসচিব ও যুগ্ম-সচিব পদে পদোন্নতি নয়
তিনি বলেন, ‘২৫ ক্যাডারের উপসচিবদের নিয়ে কাজ চলছে। ডিসেম্বরে তাদের পদোন্নতি দেওয়ার কথা থাকলেও সেটি সম্ভব হয়নি। সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যে তারা পদোন্নতি পাবেন। প্রশাসনের ২২ ব্যাচের কয়েকজন বঞ্চিত উপসচিব রয়েছেন তারাও এই ২৫ ক্যাডারের সঙ্গে একযোগে পদোন্নতি পাবেন। প্রশাসনের ২৪তম রেগুলার ব্যাচের পদোন্নতি নিয়েও কাজ চলছে৷ তারাও এদের সবার সঙ্গে পদোন্নতি পাবেন৷’
সব মিলিয়ে ২৫ ক্যাডারের উপসচিবরা, ২২তম ব্যাচের বঞ্চিত উপসচিবরা ও ২৪তম ব্যাচের উপসচিবরা একযোগে পদোন্নতি পাবেন বলে জানান তিনি।
৫৮০ দিন আগে
পরীক্ষা ছাড়া উপসচিব ও যুগ্ম-সচিব পদে পদোন্নতি নয়
পরীক্ষা ছাড়া সিভিল সার্ভিসের উপসচিব ও যুগ্মসচিব পর্যায়ে কেউ পদোন্নতি পাবেন না বলে সরকারকে সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় বিটের সাংবাদিকদের সঙ্গে জনপ্রশাসনের সংস্কার কমিশনের মতবিনিময় সভায় কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী এ কথা জানান।
তিনি বলেন, ‘পরীক্ষা ছাড়া আর কেউ পদোন্নতি পাবে না। পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা নেবে এবং ৭০ মার্ক না পেলে কেউ পদোন্নতি পাবেন না। প্রতিটি পর্যায়ে (উপসচিব থেকে সচিব পর্যন্ত) এটি হবে না, উপসচিব ও যুগ্মসচিব- এই দুই পর্যায়ে (পরীক্ষার মাধ্যমে পদোন্নতি) হবে। এর পরের পর্যায়ে সরকার পদোন্নতি দিতে পারবে।’
আরও পড়ুন: কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন
কমিশন প্রধান বলেন, ‘পরীক্ষায় যদি একজন কাস্টমস ক্যাডারের কর্মকর্তা সবচেয়ে বেশি নম্বর পান, তিনি তালিকায় এক নম্বরে চলে আসবেন। উপসচিবের তালিকায় তিনি এক নম্বরে আসবেন।’
উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের জন্য ৫০ এবং অন্য ক্যাডার থেকে ৫০ শতাংশ কর্মকর্তাদের নেওয়ার সুপারিশ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আব্দুল মুয়ীদ চৌধুরী।
বর্তমানে এক্ষেত্রে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা ৭৫ এবং অন্য ক্যাডারের ২৫ শতাংশ কর্মকর্তা পদোন্নতি পেয়ে থাকেন।
৬১৪ দিন আগে
শিগগিরই পদোন্নতি পাচ্ছেন বঞ্চিত উপসচিব ও যুগ্মসচিবরা
দলীয় কারণে গত ১৭ বছর প্রশাসনে পদোন্নতিবঞ্চিত আমলাদের শিগগিরই পদোন্নতি দেওয়া হবে। আর এই তালিকায় রয়েছেন বঞ্চিত উপসচিব, যুগ্মসচিবরা। জনপ্রশাসন মন্ত্রণালয় সুত্রে এ তথ্য জানা যায়, বিসিএসের বিভিন্ন ব্যাচের উপসচিব ও যুগ্ম সচিব পদের কর্মকর্তাদের যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হবে।
শেখ হাসিনা সরকারের আমলে বঞ্চিত বিএনপি-জামায়াত ঘরানার কর্মকর্তাদের ক্ষোভ-অসন্তোষ কমানোর জন্যই এই পদোন্নতির উদ্যোগ নেওয়া হয়েছে।
রাজনৈতিক কারণে আওয়ামী শাসনামলের গত ১৬ বছরে প্রশাসনে পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছেন শত শত কর্মকর্তা। গোয়েন্দা তদন্ত প্রতিবেদনে নামের সঙ্গে ‘নেগেটিভ’ উল্লেখ থাকায় বঞ্চিত করা হয় তাদের। অনেককে বছরের পর বছর ওএসডি থাকতে হয়েছে। কিংবা ফেলে রাখা হয়ে কম গুরুত্বপূর্ণ পদগুলোতে। এমনকি অনেককেবাধ্যতামূলক অবসরেও পাঠানো হয়েছে।
ইতিমধ্যে গত ১৩ আগস্ট রাতে বঞ্চিত ১১৭ জন সিনিয়র সহকারী সচিবকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। আগের যারা বঞ্চিত উপসচিব আছেন তারা যুগ্মসচিব পদে পদোন্নতি পাবেন। একইভাবে অতিরিক্তি সচিব পদেও পদোন্নতি হবে অনেকের।
প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছেন প্রশাসন ছাড়া অন্য ২৫ ক্যাডারের বঞ্চিত উপসচিবরা। স্মারকলিপিতে বলা হয়, সচিবালয়ে সরকারের নীতিনির্ধারণী কার্য সম্পাদনের জন্য উপসচিব ও তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে সিনিয়র সার্ভিস পুল গঠন করা হয়। ‘সরকারের উপসচিব, যুগ্ম-সচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি বিধিমালা ২০০২’ অনুযায়ী প্রশাসন ক্যাডার থেকে ৭৫ শতাংশ এবং অন্য ২৫টি ক্যাডার থেকে ২৫ শতাংশ উপসচিব পদে পদোন্নতি দিয়ে এ পুল গঠনের প্রক্রিয়া শুরু হয়। যদিও প্রশাসন ক্যাডারের সদস্য সংখ্যা ৪ হাজার ৮৯৯ জন (৯ দশমিক ৬২ শতাংশ) এবং অন্যান্য ২৫টি ক্যাডারের সদস্য সংখ্যা ৪৬ হাজার ২৩ জন (৯০ দশমিক ৩৮ শতাংশ)।
আরও পড়ুন: বিদ্যুৎ-জ্বালানির মূল্য নির্ধারণে বিইআরসির ক্ষমতা ফিরিয়ে দেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের
এতে আরও বলা হয়, পরবর্তী পদোন্নতি, অর্থাৎ যুগ্ম সচিব ও এর ওপরের পদে পদোন্নতির ক্ষেত্রে পিএসসির সুপারিশ পাওয়া নিজ নিজ ব্যাচের সম্মিলিত মেধাতালিকা, সরকারি চাকরি আইন, পদোন্নতি বিধিমালা, সুপ্রিম কোর্টের রায় কোনো কিছুই মানা হয় না। এক্ষেত্রে প্রশাসন ক্যাডারের সব কর্মকর্তার নিয়মিত ব্যাচের সঙ্গে পদোন্নতি নিশ্চিত থাকলেও অন্য ২৫টি ক্যাডারের ক্ষেত্রে বৈষম্যমূলক কোটা আরোপ করে প্রশাসন ক্যাডারের অনেক জুনিয়র ব্যাচের সঙ্গে স্বেচ্ছামূলক নামমাত্র ১০ থেকে ১২ শতাংশ পদোন্নতি দেওয়া হয়। এ কারণে ২৫ ক্যাডারের ১৩ থেকে ২২ ব্যাচের অত্যন্ত মেধাবী, দক্ষ ও যোগ্য দুই শতাধিক কর্মকর্তা জ্যেষ্ঠতা হারিয়ে পদোন্নতিবঞ্চিত হয়ে তাদের অনেক জুনিয়র কর্মকর্তার অধীনে কাজ করতে হচ্ছে। এতে একদিকে যেমন গোটা জনপ্রশাসন মেধাহীন ও দক্ষ জনবলশূন্য হয়ে পড়েছে, অপরদিকে জনপ্রশাসনে চেইন অব কমান্ডও পুরোপুরি ভেঙে পড়েছে। এমতাবস্থায় অতি দ্রুত ক্যাডার নির্বিশেষে বৈষম্যহীন মেধাভিত্তিক জনপ্রশাসন গড়তে প্রশাসন ক্যাডার ছাড়া ২৫ ক্যাডারের বেআইনিভাবে পদোন্নতিবঞ্চিত ১৩ থেকে ২২তম ব্যাচের উপসচিবদের পিএসসির মেধাতালিকা অনুযায়ী স্ব-স্ব ব্যাচের সঙ্গে জ্যেষ্ঠতা নিশ্চিত করে যুগ্ম সচিব পদে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়ার জোর দাবি জানানো হয় স্মারকলিপিতে।
সম্প্রতি ছাত্র-জনতার বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সামনে আসেন প্রশাসনে বিএনপি-জামায়াত ঘরানার বঞ্চিত কর্মকর্তারা। পরদিন ৬ আগস্ট সচিবালয়ে বৈঠক করেন পদোন্নতিবঞ্চিত অন্তত ২০০ কর্মকর্তা-কর্মচারী। সভায় জ্যেষ্ঠতাসহ ভূতাপেক্ষ পদোন্নতির দাবি জানান তারা। এরপর তারা প্রশাসনে কর্মরত বঞ্চিত কর্মকর্তাদের ব্যাচভিত্তিক তালিকা তৈরি করে পদোন্নতির জন্য সচিবের দপ্তরে জমা দেওয়া হয়।
জনপ্রশাসনে জমা দেওয়া তালিকা সূত্রে জানা যায়, ওই তালিকায় অন্তত ২৪৪ জনের নাম ছিল। এর মধ্যে বিসিএস ১১তম ব্যাচের ৪ জন, ১৩তম ব্যাচের ৮ জন, ১৫তম ব্যাচের ২১ জন, ১৭তম ব্যাচের ৮ জন, ১৮তম ব্যাচের ২২ জন, ২০তম ব্যাচের ২১ জন, ২১তম ব্যাচের ১০ জন, ২২তম ব্যাচের ৮১ জন, ২৪তম ব্যাচের ১২ জন, ২৫তম ব্যাচের ১২ জন, ২৭তম ব্যাচের ১৩ জন, ২৮তম ব্যাচের ১০ জন ও ২৯তম ব্যাচের ২২ জন রয়েছেন। এই তালিকায় থাকা কর্মকর্তাদের মধ্যে যারা সিনিয়র সহকারী সচিব এবং যাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা ও দুদকের মামলা নেই, মঙ্গলবার রাতে প্রথম দফায় তাদের ১১৭ জনকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়।
আরও পড়ুন: ঢেলে সাজানো হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন
৭৩৭ দিন আগে
উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৪০ সরকারি কর্মকর্তা
জনপ্রশাসনে সর্বশেষ রদবদলে ২৪০ সরকারি কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয় শনিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
সরকারি কর্মকর্তাদের মধ্যে বিদেশে অবস্থিত বিভিন্ন দূতাবাস ও মিশনে পদায়ন করা সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার ৯ জন কর্মকর্তা রয়েছেন।
আরও পড়ুন: জাতীয় নির্বাচনকে সামনে রেখে নতুন পদ সৃষ্টি করে পদোন্নতি পেলেন ২৯০ পুলিশ কর্মকর্তা
১০১৬ দিন আগে
যুগ্মসচিব পদে পদোন্নতি পেলেন ২১৩ কর্মকর্তা
২১৩ জন উপসচিবকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তাদের মধ্যে ২০৩ জন দেশের বিভিন্ন সরকারি পদে এবং বাকি ১০ জন বিদেশে বাংলাদেশের বিভিন্ন দূতাবাস ও হাইকমিশনে কর্মরত।
শুক্রবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে তাদের এ পদোন্নতি দেয়া হয়।
পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের যোগদানপত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ের ই-মেইলে পাঠাতে বলা হয়েছে।
আরও পড়ুন: অতিরিক্ত সচিব হলেন ৮৯ কর্মকর্তা
উন্নয়নের ধারা অব্যাহত রাখুন: সচিবদের প্রধানমন্ত্রী
ইভ্যালির জন্য বোর্ড: হাইকোর্টে সাবেক তিন সচিবের নাম দাখিল
১৭৫৯ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জ ও শরীয়তপুরে নতুন ডিসি নিয়োগ
চাঁপাইনবাবগঞ্জ ও শরীয়তপুর জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।
২১৫৬ দিন আগে