ভিক্ষাবৃত্তি
শিশুর অঙ্গহানি করে ভিক্ষাবৃত্তি: তিনজনের আমৃত্যু কারদণ্ডসহ ৫ জনের সাজা
রাজধানীর কামরাঙ্গীরচর থানা এলাকায় সাত বছরের এক শিশুর অঙ্গহানি করে ভিক্ষাবৃত্তির করানোর দায়ে তিন জনের আমৃত্যু কারদণ্ডসহ মোট পাঁচজনকে সাজা দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সী মো. মশিউর রহমান এই রায় দেন।
কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেকের পাঁচ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। আসামিদের স্থাবর, অস্থাবর সম্পত্তি প্রকাশ্য নিলামে বিক্রি করে অর্থদণ্ডের টাকা আদায় করে ভুক্তভোগীর পরিবারকে দেওয়ার জন্য জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন আদালত।
আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— সালাউদ্দিন, মো. শরিফুল ইসলাম ওরফে কোরবান মিয়া এবং খন্দকার ওমর ফারুক। বয়স বিবেচনায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন— মো. রমজান ও সাদ্দাম।
আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি শরিফুল ইসলাম ও খন্দকার ওমর ফারুক কারাগারে আছেন। অন্য সবাই পলাতক। পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত ।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১০ সালের ৬ মে কামরাঙ্গীরচর এলাকা থেকে সাত বছরের শিশুকে ঘর থেকে ডেকে নিয়ে যান আসামিরা। পরিকল্পনা অনুযায়ী, শিশুটিকে আজীবনের জন্য পঙ্গু করে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত করতে নির্জন স্থানে নিয়ে তার লিঙ্গ কর্তন করেন এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র ও ইট দিয়ে আঘাত করে গুরুতর জখম করেন তারা।
পরে শিশুটির মা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে কামরাঙ্গীরচর থানায় একটি মামলা করেন।
পরবর্তী সময়ে ২০১১ সালের ১৫ মে মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-১-এর সহকারী পরিচালক এএসপি মোহাম্মদ আব্দুল বাতেন আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। মামলাটির বিচার চলাকালে ২০ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।
৭ দিন আগে
ভিক্ষুকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: এমপি বাবুল
ভিক্ষুকদের ভিক্ষাবৃত্তি থেকে বের করে এনে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য (এমপি) রোকন উদ্দিন বাবুল।
তিনি বলেছেন, ‘ভিক্ষুকরাও একদিন উদ্যোক্তা হবে এবং দেশের অর্থনীতিতে তারাও ব্যাপক অবদান রাখবে। আমাদের সরকার সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছে।’
শনিবার সকালে লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদ চত্বরে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এমপি বাবুল বলেন, ‘ভিক্ষাবৃত্তি একটি অভিশাপ। বর্তমান সরকার এই পেশা নির্মূল করতে ভিক্ষুকদের পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে। তাদের বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে দক্ষ কর্মী ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চাই। একদিন তারাও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’
তিনি বলেন, ‘আমাদের সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী। বিগত সরকার ভিক্ষুক পুনর্বাসনের নামে কী করেছে, তা দেশের মানুষ জানে। আমরা তা বলতে চাই না, জনগণই তার মূল্যায়ন করবে।’
এই সংসদ সদস্য জানান, প্রথম পর্যায়ে লালমনিরহাটের প্রতিটি উপজেলায় দুই লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি ভিক্ষুককে ৫০ হাজার টাকা মূল্যের দোকানঘর ও প্রয়োজনীয় পণ্যসামগ্রী কিনে দেওয়া হয়েছে। এর মাধ্যমে তারা ভিক্ষাবৃত্তি ছেড়ে ব্যবসার মাধ্যমে পরিবার চালাতে পারবেন।
তিনি বলেন, ‘আজ যে কার্যক্রম শুরু হলো, তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করে গোটা দেশকে ভিক্ষুকমুক্ত করা হবে।’
ভিক্ষুকদের মধ্যে দোকানঘর ও ব্যবসার পসরা হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সালেবুজ্জামান প্রামানিক, পলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল ইসলাম এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম অপুসহ অন্যান্যরা।
১২ দিন আগে
বগুড়ায় বাসের ধাক্কায় প্রতিবন্ধী নারী নিহত
বগুড়ায় বাসের ধাক্কায় এক প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন। সোমবার সকাল ৭টার দিকে শহরের মাটিডালী মোড় এলাকা থেকে ওই নারীর লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশ।
নিহত সাজেদা খাতুন (৩৫) গাবতলী উপজেলার করিমপাড়ার বাসিন্দা। সাজেদা মাটিডালী এলাকায় ভিক্ষাবৃত্তি করতো বলে জানিয়েছে পুলিশ।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ডিউটি অফিসার মৃণাল কুমার দাস জানান, স্থানীয়রা সকালে হাইওয়ের পাশে এক নারীর লাশ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ সকাল ৭টার দিকে ওই নারীর লাশ উদ্ধার করে। ভোরের দিকে কোন এক পরিবহনের ধাক্কায় তিনি মারা যান।
নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: হাতিরঝিলে মাইক্রোবাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত
বগুড়ায় বাসের ধাক্কায় সেনা সদস্য নিহত
১৫৬৪ দিন আগে
ঘোড়ার পিঠে চড়ে ‘ভিক্ষা’ করেন বাচ্চা
লালমনিরহাটের আদিতমারী উপজেলার মদনপুর গ্রামের বাচ্চা মিয়া (৬৭)। তিনি ঘোড়ায় চড়ে ভিক্ষা করেন। কারণ তিনি হাঁটতে পারেন না। আর এভাবেই পরিবারের ভরণ-পোষণ মেটাতে হচ্ছে তাকে।
২০২৩ দিন আগে