বকেয়া বেতনের দাবি
বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরের কোনাবাড়ীতে বকেয়া বেতন পরিশোধের দাবিতে হানি ওয়েল গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে কোনাবাড়ীর আমবাগ এলাকায় কারখানার সামনে সড়ক অবরোধ করে অবস্থান নেন কয়েকশ শ্রমিক। এ সময় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও বিভিন্ন স্লোগান দেন তারা।
কারখানার সামনে ৪০০ থেকে ৫০০ শ্রমিক অবস্থান নিয়ে দ্রুত তাদের বকেয়া বেতন পরিশোধের দাবি জানান। নির্ধারিত সময় পার হয়ে গেলেও বেতন পরিশোধ না করায় তারা চরম আর্থিক সংকটে পড়েছেন বলে জানান। অনেক শ্রমিক পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন বলেও অভিযোগ করেন।
বিক্ষোভ চলাকালে শ্রমিকরা বেতন পরিশোধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত সমস্যা সমাধানে কারখানা কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশ ও কোনাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন জানান, মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। শ্রমিকদের দাবি দ্রুত মেটানোর বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে, দ্রুত দুই মাসের বকেয়া বেতন পরিশোধ করা না হলে শ্রমিকরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে জানিয়েছেন।
৭ দিন আগে
বকেয়া বেতনের দাবিতে সিরাজগঞ্জে পাট শ্রমিকদের প্রতিবাদ
সিরাজগঞ্জে বন্ধ হওয়া জাতীয় জুট মিল পুনরায় চালু ও মজুরি কমিশনের এরিয়াসহ বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে শ্রমিক ও কর্মচারীরা।
সিরাজগঞ্জ পৌর মুক্তমঞ্চ চত্বরে শুক্রবার বিকালে শ্রমিক-কর্মচারী এ প্রতিবাদ সভা মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: পাট শ্রমিকদের ঘরে ঈদের খুশি
প্রতিবাদ সভায় বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, শ্রমিক-কর্মচারী নেতাদের সাথে আলোচনা চলা অবস্থায় হঠাৎ করেই চলতি বছরের ২ জুলাই বন্ধ করে দেয়া হয়েছে জাতীয় জুট মিলসহ দেশের ২৫টি জুট মিল। এসব কারখানা বন্ধ করে দেয়া হলেও শ্রমিকদের প্রাপ্য বকেয়া এখনো পরিশোধ না করায় সিরাজগঞ্জ জাতীয় জুটমিলের শ্রমিক-কর্মচারী এখন মানবেতর জীবনযাপন করছেন।
আরও পড়ুন: খুলনায় ৬ দফা দাবিতে পাটকল শ্রমিকদের মানববন্ধন
এ সময় বক্তারা কৃষক ও শ্রমিকদের স্বার্থে জাতীয় জুট মিলসহ বন্ধ করে দেয়া সব জুট মিল বন্ধের সিদ্ধান্ত অবিলেম্বে প্রত্যাহার করে রাষ্ট্রীয় মালিকানায় রেখে লাভজনকভাবে মিল পরিচালনার সব ব্যবস্থা গ্রহণ ও শ্রমিক-কর্মচারীদের কয়েক বছরের বকেয়া বেতন ও বোনাস পরিশোধের দাবি জানান তারা।
১৭৯৪ দিন আগে
বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ
গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া চৌধুরী বাড়ি এলাকায় বকেয়া বেতন ও ভাতার দাবিতে শনিবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নিউয়েস্ট ফ্যাশনস লিমিটেড পোশাক কারখানার শ্রমিকেরা।
২১৮৬ দিন আগে