বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করেছে সরকার।
বুধবার (১১মার্চ) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে ১৩ সদস্যের এই বোর্ড পুনর্গঠন করা হয়।
তিন বছর মেয়াদে এ বোর্ডের চেয়ারম্যান হিসেবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং ভাইস চেয়ারম্যান হিসেবে তথ্য সচিব দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন অনুয়ায়ী ৩ বছর মেয়াদে ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করা হলো।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ২৩ ফেব্রুয়ারির ৩৯তম বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী দায়িত্ব পালন করবেন বলে এতে জানানো হয়েছে।
ট্রাস্টি বোর্ডে সদস্য হিসেবে রয়েছেন— প্রধান তথ্য কর্মকর্তা, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. জাহিদুল ইসলাম রনি, অর্থ বিভাগ থেকে মনোনীত এ বিভাগের অন্যূন যুগ্ম সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রেস), দৈনিক সমকালের বার্তা সম্পাদক আনোয়ারুল কবির বুলু, দেশ রূপান্তরের বিশেষ প্রতিনিধি মো. রেজাউল করিম (লাবলু), বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মনোজ রায়, দৈনিক বাংলাদেশের খবরের সাবেক সিটি এডিটর কাওসার হোসেন খোন্দকার ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ (কালাম আজাদ)।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালককে এ বোর্ডের সদস্য সচিব করা হয়েছে।
১২ দিন আগে
কোভিড-১৯: সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রীর ১০ কোটি টাকার অনুদান
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার কোভিড-১৯ মহামারিতে দেশের সাংবাদিকদের সহায়তা প্রদানের জন্য ১০ কোটি টাকার অনুদান দিয়েছেন।
আরও পড়ুন: কোভিড-১৯: ক্ষতিগ্রস্ত দরিদ্রদের জন্য সাড়ে ১০ কোটি টাকা বরাদ্দ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম ইউএনবিকে বলেন, 'প্রধানমন্ত্রী কোভিড-১৯ মহামারির এই কঠিন সময়ে সারা দেশে সাংবাদিকদের সহায়তার জন্য বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টকে ১০ কোটি টাকা অনুদান দিয়েছেন।'
১৭৯২ দিন আগে
প্রধানমন্ত্রীর পদক্ষেপে করোনার মধ্যেও বাংলাদেশের মানুষ ভালো আছে: তোফায়েল
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সোমবার বলেছেন, প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপের কারণেই করোনার মধ্যেও বাংলাদেশের মানুষ ভালো আছে।
১৯৮২ দিন আগে