চট্টলা এক্সপ্রেস
ইঞ্জিনে ত্রুটি, ৬ ঘণ্টা পর ফেনী ছাড়ল চট্টলা এক্সপ্রেস
ইঞ্জিনে ক্রুটির কারণে ফেনীর প্ল্যাটফর্মে প্রায় ছয় ঘণ্টা ধরে আটকে থাকার পর চট্টলা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর ২টার দিকে ট্রেনটি রাজধানীর দিকে রওয়ানা হয়। এর আগে, সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ফেনী স্টেশনে ট্রেনটি পৌঁছালে ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। এতে চরম ভোগান্তিতে পড়েন ট্রেনের সাত শতাধিক যাত্রী।
রেলওয়ে কর্মকর্তা ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ফেনী রেলস্টেশনে ট্রেনটি আটকা পড়েছে। ট্রেনটির ইঞ্জিনের ট্যাবলেট কভার থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। পরে ত্রুটি শনাক্ত ও সমাধানের চেষ্টা করতে গেলে সহকারী লোকোমাস্টার মোহাম্মদ কাওসার ধোঁয়ায় আহত হন। তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান।
তবে ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেনটি স্টেশনে আটকে থাকায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। দীর্ঘ সময় অপেক্ষা করতে হওয়ায় অনেক যাত্রীকে স্টেশনে নেমে বিকল্প পরিবহনের খোঁজ করতে দেখা গেছে। তবে কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাত হওয়ায় চরম বিপাকে পড়েছেন যাত্রীরা।
ফেনী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ হারুন বলেন, ফেনী থেকে যেসব যাত্রীর এই ট্রেনে ওঠার কথা ছিল, তাদের অনেকে টিকিট ফেরত দিয়ে বিকল্প পরিবহনে গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছেন। তবে ট্রেনটি প্ল্যাটফর্মে আটকে থাকলেও পাশের দুটি লাইন সচল থাকায় অন্য ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।
১৬ দিন আগে
সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী ট্রেন চট্টলা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়েছে। তবে এতে হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।
জানা গেছে, দুর্ঘটনার পর ঢাকামুখী ওই লাইনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বুধবার (৩ জানুয়ারি) সকাল ৭টার দিকে পৌরসভার সিরাজ ভূঁইয়ার রাস্তার মাথা এলাকায় চট্টলা এক্সপ্রেস নামের ট্রেনটির ইঞ্জিনের পেছনের বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনাকবলিত ট্রেনটির উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম রেল স্টেশন থেকে ভোর ৬টার দিকে ছেড়ে আসা ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেন সিরাজ ভূঁইয়ার রাস্তার মাথা এলাকায় পৌঁছালে বগিটি লাইনচ্যুত হয়।
আরও পড়ুন: হবিগঞ্জে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত
চালক প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও প্রায় এক কিলোমিটার দূরে গিয়ে ট্রেন থামানো হয়।
রেলওয়ে পুলিশ সীতাকুণ্ড ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আমজাদ হোসেন বলেন, চট্টলা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বগি লাইনচ্যুত অবস্থায় দেখা যায়। তবে এ দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি।
সীতাকুণ্ড রেলস্টেশনের স্টেশন মাস্টার মোজাম্মেল হোসেন বলেন, দুর্ঘটনাকবলিত ট্রেনটির উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। ঢাকামুখী ওই লাইনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
আরও পড়ুন: গাজীপুরে ট্রেনের ইঞ্জিনসহ ৭ বগি লাইনচ্যুত, নিহত ১
৮৬২ দিন আগে
কুমিল্লায় ৩ সাহসী যুবকের প্রচেষ্টায় রক্ষা পেল যাত্রীবাহী ট্রেন
কুমিল্লা রেল স্টেশনের অদূরে মূড়াপাড়া লেভেল ক্রসিং এলাকায় রেল রাস্তার ওপর বৃহস্পতিবার বালুভর্তি একটি ট্রাক হঠাৎ উল্টে যায়। তবে সেসময় গেটম্যানের সহযোগিতা ও স্থানীয় দুই কিশোরের তাৎক্ষণিক বুদ্ধিমত্তায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনের কয়েকশ’ যাত্রী।
২৩৭২ দিন আগে