নীলসাগর এক্সপ্রেস
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ
ঢাকা থেকে নীলফামারী যাওয়ার পথে বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হয়েছে। এ দুর্ঘটনায় উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
বুধবার (১৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে বগুড়ার বাগমারার আদমদীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সাংবাদিক উজ্জল হোসেন ইউএনবিকে জানিয়েছেন, ঢাকা থেকে নীলফামারী যাওয়ার পথে নীলসাগর এক্সপ্রেস নামের ট্রেনটি সান্তাহার রেলওয়ে জংশন পার হয়ে দুপুর আড়াইটার দিকে বগুড়া জেলার আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রাম নামক স্থানে পৌঁছালে ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় ট্রেনের বহু যাত্রী আহত হয়েছেন।
এ দুর্ঘটনায় কেউ নিহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করতে পারেননি উজ্জল হোসেন।
সান্তাহার রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার খাদিজা খাতুন কহিনুর বলেন, সান্তাহার স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কিছু সময় পরই ট্রেনটি লাইনচ্যুত হয়। এখন পর্যন্ত কারও মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি। তবে ট্রেনের ছাদে অনেক মানুষ থাকায় নিচে পড়ে অনেকে আহত হয়েছেন।
বগিগুলো উদ্ধারের জন্য কাজ চলছে বলে জানান তিনি।
৮ দিন আগে
আজ থেকে ট্রেনের টিকিট বিক্রি শুরু
সারা দেশে সরকারের লকডাউন শিথিলের ঘোষণার অংশ হিসেবে আগামী ১১ আগস্ট থেকে ৩৮ জোড়া আন্তনগর ট্রেন এবং ২০টি মেইল বা কমিউটার ট্রেন চলাচল করবে। আজ সোমবার সকাল ৮টা থেকে আন্তনগর ট্রেনের মোট আসনের ৫০ শতাংশ টিকিট অনলাইন ও মোবাইল অ্যাপ এবং অবশিষ্ট ৫০ শতাংশ টিকিট কাউন্টার থেকে বিক্রি হবে।
রবিবার রেল মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
রেল মন্ত্রণালয় জানায়, ১১ আগস্ট ৭০৫ একতা এক্সপ্রেস, ৭২৬ সুন্দরবন এক্সপ্রেস, ৭৬৫ নীলসাগর এক্সপ্রেস, ৭৭১ রংপুর এক্সপ্রেস ট্রেন ঢাকা থেকে এবং ৭৮৩ টুঙ্গীপাড়া এক্সপ্রেস ট্রেনটি গোবরা থেকে ছাড়বে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্বাস্থ্যবিধি প্রতিপালনে অবহেলা পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: ১১ আগস্ট থেকে খুলনার ৫টি ট্রেন চলবে
নতুন সচিব পেল রেলপথ মন্ত্রণালয়
১৬৯০ দিন আগে
গাজীপুরে ট্রেন-বাস সংঘর্ষে ২ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি
গাজীপুরের কালিয়াকৈরে ট্রেন ও বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
১৯৬৪ দিন আগে