যুক্তরাজ্য
লেবার পার্টির নেতৃত্বে পরিবর্তনের আভাস, পদত্যাগ করতে পারেন কিয়ার স্টারমার
যুক্তরাজ্যে লেবার পার্টির ভেতরে বাড়তে থাকা চাপের মধ্যে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার শিগগিরই তার পদত্যাগ করতে পারেন বলে জোরালো আলোচনা শুরু হয়েছে। এদিকে, দলের অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি বার্নহ্যাম বিশেষ নির্বাচনে জয় পেয়ে পার্লামেন্টে প্রবেশ করায় নেতৃত্ব পরিবর্তনের আলোচনা আরও তীব্র হয়েছে।
স্টারমার যদি পদত্যাগের ঘোষণা দেন, তাহলে গত এক দশকে মেয়াদ শেষ হওয়ার আগেই বিদায়ের ঘোষণা দেওয়া ষষ্ঠ প্রধানমন্ত্রীদের মধ্যে একজন হবেন তিনি।
গত সপ্তাহে বিশেষ নির্বাচনে লেবার পার্টির অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি বার্নহ্যামের বিজয় লাভ করেন। এরপর নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে পুরো সপ্তাহ ধরে চিন্তাভাবনা করেন স্টারমার। ওই নির্বাচনে গ্রেটার ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম স্টারমারের নেতৃত্বকে চ্যালেঞ্জ জানানোর লক্ষ্য নিয়ে অংশ নিয়েছিলেন।
স্থানীয় সময় সোমবার (২২ জুন) বার্নহ্যামের পার্লামেন্ট সদস্য হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে।
তবে স্টারমারের কার্যালয় পদত্যাগের গুঞ্জন নিয়ে কোনো মন্তব্য করেনি। এ বিষয়ে যুক্তরাজ্যের ব্যবসাবিষয়ক মন্ত্রী পিটার কাইল রবিবার বলেন, ‘স্টারমার বর্তমানে তার সামনে থাকা রাজনৈতিক বাস্তবতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে ভাবার জন্য সময় নিচ্ছেন।’
স্টারমার সরে দাঁড়ালে বার্নহ্যাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নেতৃত্ব পাবেন না কি প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বেন, তা এখনও স্পষ্ট নয়। এদিকে, গত মাসে স্টারমারের নেতৃত্বের প্রতিবাদে স্বাস্থ্যসচিবের পদ থেকে সরে দাাঁড়ন ওয়েস স্ট্রিটিং। তিনি জানিয়েছিলেন, নেতৃত্বের নির্বাচন হলে তিনিও প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বিগত কয়েক মাস ধরেই স্টারমারের নেতৃত্ব নিয়ে অসন্তোষ বাড়ছিল। ২০২৪ সালের জুলাইয়ে তার নেতৃত্বে লেবার পার্টি বড় ধরনের নির্বাচনি বিজয় পেলেও এরপর থেকে সরকারের জনপ্রিয়তা কমতে থাকে। ফলে লেবার পার্টির দলীয় আইনপ্রণেতারা পরিস্থিতি পরিবর্তনে চাপ বাড়াতে থাকেন।
অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানো, দুর্বল জনসেবা খাতকে পুনরুজ্জীবিত করা এবং জীবনযাত্রার ব্যয় সংকট কমানোসহ বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নে স্টারমার সাফল্য দেখাতে পারেননি। এছাড়া কয়েকটি বিতর্কিত সিদ্ধান্তও তার জনপ্রিয়তায় নেতিবাচক প্রভাব ফেলেছে। এর মধ্যে অন্যতম ছিল জেফ্রি এপস্টেইনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত পিটার ম্যান্ডেলসনকে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাষ্ট্রদূত নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত।
একদিকে লেবার পার্টি গ্রিন পার্টির কাছে উদারপন্থি ভোটার হারাচ্ছে, অন্যদিকে নাইজেল ফারাজের নেতৃত্বাধীন অভিবাসনবিরোধী দল রিফর্ম ইউকে জাতীয় জনমত জরিপে এগিয়ে থাকায় নতুন সংকটে পড়েছে দলটি।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসার আগেই স্টারমারের সম্ভাব্য পদত্যাগ নিয়ে মন্তব্য করেছেন। অভিবাসন ও জ্বালানি নীতিতে স্টারমারের ব্যর্থতাই তাকে সম্ভাব্য বিদায়ের পথে নিয়ে এসেছে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লেখেন, ‘কিয়ার স্টারমার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন। তিনি দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যর্থ হয়েছেন: অভিবাসন এবং জ্বালানি। আমি তার মঙ্গল কামনা করি।’
তবে ট্রাম্প গণমাধ্যমের প্রতিবেদন দেখে এ মন্তব্য করেছেন কি না, তা স্পষ্ট নয়। গত সপ্তাহে দুই নেতার মধ্যে কোনো কথপোকথনও হয়নি।
ক্ষমতায় আসার পর প্রথম দিকে ট্রাম্প ও স্টারমারের সম্পর্ক ভালো থাকলেও সাম্প্রতিক মাসগুলোতে তা খারাপ হয়ে পড়ে। বিশেষ করে ইরান যুদ্ধসহ বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছিল। যুক্তরাজ্য ইরান যুদ্ধে অংশ নেয়নি।
তবে দেশের ভেতরে নানা সমালোচনার মুখে পড়লেও আন্তর্জাতিক অঙ্গনে স্টারমার প্রশংসা পেয়েছেন। বিশেষ করে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের লড়াইয়ে ইউরোপীয় সমর্থন জোরদারে ভূমিকা রাখা এবং ইরান সংঘাত থেকে সৃষ্ট অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতা কমানোর প্রচেষ্টার জন্য তিনি প্রশংসিত হয়েছেন।
অন্যদিকে, লেবার পার্টির বেশিরভাগ আইনপ্রণেতা বার্নহ্যামের পক্ষে থাকলেও কেউ কেউ মনে করেন, স্টারমারের সঙ্গে অন্যায় আচরণ করা হচ্ছে। লন্ডনের আইনপ্রণেতা নিল কয়েল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, ‘পরিকল্পিতভাবে একজন নেতাকে সরিয়ে দেওয়ার চেষ্টা এবং এ নিয়ে তৈরি হওয়া গণমাধ্যমের উন্মাদনা আসলেই হতাশাজনক।’
তিনি আরও লেখেন, পরবর্তী নেতা যদি ট্রাম্প, ইরান, ইউক্রেন, পুতিন, মাস্ক, গণমাধ্যমের পক্ষপাত বা অ্যালগরিদমের প্রভাব রাতারাতি বদলাতে না পারেন, তাহলে তার বিরুদ্ধেও একইভাবে সমালোচনা শুরু হবে।’
১৭ দিন আগে
২০৪২ সালের মধ্যে কার্বন নির্গমন ৮৭ শতাংশ কমানোর লক্ষ্য যুক্তরাজ্যের
বিশ্বজুড়ে সংঘাতের কারণে জ্বালানি সরবরাহে চাপ থাকা সত্ত্বেও ‘নেট জিরো’ (কার্বন নিরপেক্ষতা) লক্ষ্যে অটল থাকার প্রত্যয় ব্যক্ত করেছে যুক্তরাজ্য। এ লক্ষ্যে আগামী দেড় দশকের মধ্যে যুক্তরাজ্যের বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধিকারী গ্রিনহাউস গ্যাস নির্গমন ১৯৯০ সালের তুলনায় শতকরা ৮৭ ভাগ হ্রাস করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার (২ মে) এসব কথা জানিয়েছে ব্রিটিশ সরকার।
২০০৮ সালে প্রণীত একটি আইন অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে কার্বন নির্গমন শূন্যে নামিয়ে আনার (নেট জিরো) একটি আইনি বাধ্যবাধকতা রয়েছে যুক্তরাজ্যের। ওই আইন অনুসারে, সরকারকে একটি কঠোর সময়সূচি মেনে ভবিষ্যতের জন্য প্রতি ৫ বছর মেয়াদি বাজেটে কার্বন নির্গমন হ্রাসের সীমা নির্ধারণ করতে হয়।
দেশটির জ্বালানি সচিব এড মিলিব্যান্ড জানিয়েছেন, সরকার তাদের স্বাধীন জলবায়ু পরিবর্তন কমিটির পরামর্শ গ্রহণ করবে। এর সঙ্গে ২০৩৮ থেকে ২০৪২ সাল পর্যন্ত পরবর্তী বাজেটের জন্য ৮৭ শতাংশ কার্বন হ্রাসের লক্ষ্যমাত্রা নির্ধারণ করবে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন জ্বালানির দিকে অগ্রসর হলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সংঘাতের মতো পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানির মূল্যস্ফীতির ধাক্কা থেকে রক্ষা পাবে যুক্তরাজ্য।
মিলিব্যান্ড বলেন, ‘চলতি দশকে ব্রিটেন যখন দ্বিতীয়বারের মতো জীবাশ্ম জ্বালানির সংকটের মুখে পড়ছে, তখন পরিবার ও ব্যবসার আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার একমাত্র উপায় হলো আমাদের নিজেদের নিয়ন্ত্রণে থাকা নিজস্ব পরিচ্ছন্ন জ্বালানি শক্তির দিকে এগিয়ে যাওয়া।’
বিজ্ঞানীরা বলছেন, এই লক্ষ্যমাত্রা যুক্তরাজ্যকে ২০৫০ সালের মধ্যে ‘নেট জিরো’ অর্জন করতে সাহায্য করবে। তবে লক্ষ্যটি কীভাবে অর্জিত হবে সে বিষয়ে বিস্তারিত কোনো পরিকল্পনা এই ঘোষণায় প্রকাশ করা হয়নি।
ইউনিভার্সিটি অব এক্সেটারের ভূ-বিদ্যা বিভাগের অধ্যাপক মার্টিন সিগার্ট বলেন, ‘আমি মনে করি ২০৫০ সালের মধ্যে ‘নেট জিরো’ অর্জনের মাইলফলক হিসেবে এটি অত্যন্ত ভালো খবর। তবে এই লক্ষ্যমাত্রা বাস্তবায়নের জন্য আমাদের একটি সুসংগত ও সমন্বিত পরিকল্পনার সঙ্গে সঙ্গে প্রয়োজন একটি স্বাধীন ‘ডেলিভারি বোর্ড’। এই বোর্ডের কাজ হবে সরকার, রাজনীতি এবং জলবায়ু পরিবর্তন কমিটি থেকে মুক্ত থেকে এটি বাস্তবায়নের উদ্দ্যেশে কাজ করা।
এদিকে, দেশটির বিরোধী দল কনজারভেটিভ পার্টি এবং রিফর্ম ইউকে যুক্তি দেখাচ্ছে যে, সরকারের উচিত নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা কিছুটা শিথিল করা এবং আমদানিকৃত জ্বালানির ওপর ব্রিটেনের নির্ভরতা কমাতে উত্তর সাগর থেকে আরও বেশি তেল ও গ্যাস উত্তোলন করা।
এই বিষয়ে সরকারের সঙ্গে ভিন্নমত পোষণ করে কনজারভেটিভ পার্টির জ্বালানি বিষয়ক মুখপাত্র ক্লেয়ার কুটিনহো বলেন, ‘এই নির্গমন লক্ষ্যমাত্রা আমাদের আরও দুর্বল ও দরিদ্র করে তুলবে এবং সবার জ্বালানি বিল কমানোর পরিবর্তে আরও বাড়িয়ে দেবে।’
৩৬ দিন আগে
চিকিৎসার জন্য যুক্তরাজ্য গেলেন রাষ্ট্রপতি
ফলো-আপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ শনিবার সকালে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
শনিবার (৯ মে) সকাল পৌনে ৮টায় রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বিজি-২০১ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, ডিপ্লোমেটিক কোরের ডিন ইউসুফ এস ওয়াই রমাদান, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বিমানবন্দরে তাকে বিদায় জানান।
রাষ্ট্রপতির পরিবারের সদস্য, তার চিকিৎসক, স্টাফ নার্স ও বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা রাষ্ট্রপতির সফরসঙ্গী হয়েছেন।
২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরে মো. সাহাবুদ্দিনের কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয়। চিকিৎসকের পরামর্শক্রমে ফলো-আপ হিসেবে যুক্তরাজ্যের একটি বিশেষায়িত হাসপাতালে রাষ্ট্রপতির প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হবে।
চিকিৎসা শেষে আগামী ১৮ মে রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।
৬১ দিন আগে
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (৭ মার্চ) লন্ডনে পৌঁছে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। কমনওয়েলথের মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে এদিন লন্ডনে পৌঁছান।
হুমায়ুন কবির বলেন, ‘আবিদা ইসলাম লন্ডনের বাংলাদেশ হাইকমিশনকে অনেকটা ‘আওয়ামীকরণ’ করে রেখেছিলেন। বাংলাদেশের স্বার্থ যথাযথভাবে রক্ষা করতে ব্যর্থ হওয়ায় তাকে এই পদ থেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
গত বছরের জানুয়ারিতে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার আবিদা ইসলামকে লন্ডনে হাইকমিশনার হিসেবে পাঠিয়েছিল। এর আগে, বহুল আলোচিত হাইকমিশনার সাইদা মুনা তাসনিমকে প্রত্যাহার করা হয়েছিল।
জ্যেষ্ঠ কূটনীতিক আবিদা ইসলাম এর আগে মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। তার আগে দক্ষিণ কোরিয়ায় দায়িত্ব পালন করেছেন। এছাড়া কলকাতায় বাংলাদেশের প্রথম নারী ডেপুটি হাইকমিশনার (প্রধান মিশন) হিসেবেও কাজ করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে তিনি আমেরিকা অনুবিভাগসহ বিভিন্ন শাখায় দায়িত্ব সামলেছেন।
১২৩ দিন আগে
নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী যুক্তরাজ্য
বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য।
মঙ্গলবার (৩ মার্চ) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সাংবাদিকদের এ আগ্রহের কথা জানান।
ব্রিটিশ হাইকমিশনার বলেন, যুক্তরাজ্য-বাংলাদেশ অংশীদারত্বের শক্তি ও গভীরতা পুনর্ব্যক্ত করে উভয় দেশ অভিন্ন অগ্রাধিকার বাস্তবায়নে সহযোগিতা আরও জোরদার করতে চায়।
তিনি বলেন, যৌথ অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সমৃদ্ধি, অভিবাসন, নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন এবং রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতা শক্তিশালী করার বিষয়ে আমাদের আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারত্বে আছে এবং আমরা দেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার জন্য আগ্রহী।
বৈঠক শেষে উভয়পক্ষ বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্কের ভবিষ্যৎ অগ্রযাত্রা নিয়ে আশা প্রকশা করেন এবং দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
১২৮ দিন আগে
রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের ৯৬ মিলিয়ন ডলারের নতুন সহায়তা ঘোষণা
রোহিঙ্গাদের জন্য ৯৬ মিলিয়ন ডলারের নতুন সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এরমধ্যে যুক্তরাষ্ট্র ৬০ মিলিয়ন ডলার ও যুক্তরাজ্য ৩৬ মিলিয়ন ডলারের অনুদান ঘোষণা করেছে।
স্থানীয় সময় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে রোহিঙ্গা বিষয়ে প্রথম উচ্চ পর্যায়ের সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
রোহিঙ্গাদের সঙ্গে হওয়া অন্যায় অবিচাররের প্রসঙ্গ দিয়ে সম্মেলনের সূচনা করেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি আনালেনা বেয়ারবক। মিয়ানমারের ক্রমবর্ধমান সংকট গোটা অঞ্চলের স্থিতিশীলতাকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে বলে সতর্ক করেন তিনি।
বেয়ারবক বলেন, ৫০ লাখের বেশি রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু একই ধরনের অভিজ্ঞতা বহন করছে। শুধু বাংলাদেশের কক্সবাজার শরণার্থী শিবিরেই ৮ লাখ শিশু বিদ্যালয়ের বাইরে আছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি জানান, ২০২৫ সালের মানবিক সহায়তা পরিকল্পনা এখনো মাত্র ১২ শতাংশ অর্থায়ন পেয়েছে। এটি সবাইকে ‘লজ্জিত’ করার মতো বিষয় বলে মন্তব্য করেন তিনি।
এ সময় সহায়তা বাড়াতে উপস্থিত দেশগুলোর প্রতি তিনি আহ্বান জানান। সেইসঙ্গে নিরাপদ, স্বেচ্ছামূলক ও টেকসই প্রত্যাবাসনের জন্য রাজনৈতিক সমাধানের ওপর জোর দেন।
জাতিসংঘ জানিয়েছে, এই সংকটের কেন্দ্রে রয়েছেন রোহিঙ্গা মুসলিমরা, যাদের মিয়ানমারের নাগরিকত্ব অস্বীকার করা হয়েছে, ঘরবাড়ি থেকে উৎখাত করা হয়েছে এবং আশ্রয়শিবির কিংবা নির্বাসনে ঠেলে দেওয়া হয়েছে।
বর্তমানে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে শরণার্থী হিসেবে বসবাস করছে, আর অসংখ্য মানুষ মিয়ানমারের ভেতরে বাস্তুচ্যুত অবস্থায় মানবেতর জীবন যাপন করছে।
আরও পড়ুন: নিউইয়র্কে রোহিঙ্গা সম্মেলনের লক্ষ্য রাজনৈতিক সমাধান: মৌনির সাতৌরি
রোহিঙ্গাকর্মীদের সঙ্গে উদ্যোগে পদক্ষেপ নিতেই জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এ সম্মেলনে জাতিসংঘের শীর্ষ কর্মকর্তারা, রাষ্ট্র ও সরকারপ্রধানরা একত্রিত হয়েছিলেন
এ সময় প্রতিবেদন ও সংবাদ সম্মেলনে ২০২১ সালের ফেব্রুয়ারির সামরিক অভ্যুত্থানের পর থেকে রোহিঙ্গাদের ভয়াবহ বাস্তবতা তুলে ধরা হয়। যারমধ্যে রয়েছে জোরপূর্বক নিয়োগ, যৌন সহিংসতা, বিমান হামলা, অনাহার আর গণ-বাস্তুচ্যুতি।
রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তার তহবিল ফুরিয়ে আসছে বলে সতর্ক করে মানবিক সংস্থাগুলো বলেছে, শরণার্থীরা অপুষ্টিতে ভুগছে এবং অনেকেই বিপজ্জনক সমুদ্রযাত্রাযর দিকে ঝুঁকছে।
রোহিঙ্গাদের মূল আবাসভূমি মিয়ানমারের রাখাইন রাজ্যের অবস্থা কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বলে উল্লেখ করেছে মানবিক সংস্থাগুলো। সেখানে সাধারণ মানুষজন সেনাবাহিনী ও জাতিগত সশস্ত্র গোষ্ঠীর দ্বন্দ্বের মাঝে আটকা পড়েছে বলে মন্তব্য করা হয়।
মানবাধিকার পদদলিত
জাতিসংঘ মহাসচিবের ক্যাবিনেট প্রধান কোর্টনি রাট্রের মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, রোহিঙ্গাদের এই সংকট লাখ লাখ মানুষের মানবাধিকার, মর্যাদা ও নিরাপত্তাকে পদদলিত করেছে এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে।
অবিলস্বে ৩টি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। সেগুলো হলো—আন্তর্জাতিক আইন অনুযায়ী বেসামরিক মানুষকে সুরক্ষা, মানবিক সহায়তার প্রবেশাধিকার নিশ্চিত করা এবং শরণার্থী ও আশ্রয়দাতা সম্প্রদায়ের ওপর চাপ কমাতে বিনিয়োগ বাড়ানো।
আরও পড়ুন: রোহিঙ্গাদের তবহিল নভেম্বরের মধ্যেই ফুরাবে, বিশ্বজুড়ে জরুরি পদক্ষেপের আহ্বান ডব্লিউএফপির
বিবৃতিতে জোর দিয়ে আরও বলা হয়, রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, সমাধানও সেখানেই নিহিত। রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ করতে হবে এবং পূর্ণাঙ্গ নাগরিক হিসেবে স্বীকৃতি দিতে হবে।
জরুরি পদক্ষেপের দাবি
রোহিঙ্গা কর্মীদের কাছে এই সম্মেলন কেবল সচেতনতা তৈরির সুযোগ নয়, বরং ন্যায়বিচারের দাবি জানানোর একটি মঞ্চ।
মিয়ানমার উইমেনস পিস নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা ওয়াই ওয়াই নু প্রতিনিধিদের বলেন, ২০১৭ সালে যখন ৭ লাখ ৫০ হাজারেরও বেশি রোহিঙ্গা নারী-পুরুষ-শিশু সহিংসতা থেকে পালিয়ে বাংলাদেশে আসে, সেখানে কিন্তু নৃশংসতা শেষ হয়নি বরং আরও ভয়াবহ হয়েছে।
তিনি বলেন, মিয়ানমারে সেনাবাহিনী ও সশস্ত্র গোষ্ঠীর হাতে রোহিঙ্গাদের হত্যা, জোরপূর্বক সেনা নিয়োগ, যৌন সহিংসতা ও অনাহারে ফেলে দেওয়ার ঘটনা অব্যাহত রয়েছে।
ওয়াই নু সতর্ক করে বলেন, এখনই কোনো পদক্ষেপ না নিলে ততক্ষণ পর্যন্ত রোহিঙ্গারা নিজভূমির বাইরে পাড়ি জমাতেই থাকবে, যতক্ষণ না মিয়ানমারে আর কোনো রোহিঙ্গা অবশিষ্ট থাকে।
তাছাড়া সীমান্ত পেরিয়ে মানবিক সহায়তা করিডর, লক্ষ্যভিত্তিক নিষেধাজ্ঞা ও নৃশংসতার বিচার দাবিও জানান তিনি।
মানবতার জন্য পরীক্ষা
আরাকান ইয়ুথ পিস নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা রফিক হুসন নিজ অভিজ্ঞতা বর্ণনা করে জানান, কীভাবে জান্তা বাহিনী রোহিঙ্গা পুরুষ ও ছেলেদের জোর করে সেনা হিসেবে প্রায়শই মানবঢাল বানিয়ে ব্যবহার করেছে। এক সপ্তাহেই অন্তত ৪০০ জন নিহত হয়েছে বলে তিনি জানান।
আরও পড়ুন: টেকসই সমাধানে রোহিঙ্গাদের ক্ষমতায়িত কণ্ঠস্বরকে গুরুত্ব দিচ্ছে ইইউ
গ্রাম পোড়ানো, ড্রোন হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, ২০২৪ সালের মে মাসের এক হামলায় একদিনেই ২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছিল।
হুসন আরও বলেন, রোহিঙ্গাদের নিরাপত্তাহীনতার এ সংকট নিরসন করা কেবল এই পরিষদের নয়, মানবতারও পরীক্ষা।
এ সময় উত্তর রাখাইনে আন্তর্জাতিক তদারকিতে নিরাপদ অঞ্চল তৈরির আহ্বান জানান তিনি।
শান্তির কোনো স্পষ্ট রূপরেখা নেই
জাতিসংঘের বিশেষ দূত জুলি বিশপ বলেন, মিয়ানমারের বহুমাত্রিক সংকট ২০২১ সালের অভ্যুত্থানের পর সৃষ্ট রাজনৈতিক অস্থিরতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
কোনো যুদ্ধবিরতি না থাকার কারণে সংঘাত ছড়িয়ে পড়ছে। এ বছর পরবর্তী নির্বাচনের পরিকল্পনা বৈধতা নয়, সহিংসতা বাড়াবে বলেও সতর্ক করেন তিনি।
শান্তির কোনো স্পষ্ট রুপরেখা নেই বলেও মন্তব্য করেন তিনি। তাছাড়া আন্তর্জাতিক অঙ্গনে মিয়ানমারের জান্তা সরকাররে প্রতি নিন্দা ক্রমশ কমছে, অথচ নির্যাতন অব্যাহত রয়েছে বলেও দুঃখ প্রকাশ করেন জুলি।
অবশ্য রাজনৈতিক সদিচ্ছা জাগ্রত করা গেলে এখনো সমাধান সম্ভব বলে মনে করেন অনেকে।
সম্মেলনের সমাপনী বক্তব্যে বেয়ারবক বলেন, রোহিঙ্গারা আট বছরের দুঃসহ জীবন, বাস্তুচ্যুতি ও অনিশ্চয়তা সহ্য করেছে। তাদের সহনশীলতা বিস্ময়কর। আমাদের প্রতিক্রিয়াও সেই মানের হতে হবে।
এ দিকে শুধু ঘোষণা যথেষ্ট নয় বলে জানিয়েছে রোহিঙ্গা কর্মীরা। ওয়াই ওয়াই নু বলেন, ন্যায়বিচার কোনো ঐচ্ছিক বিষয় নয়। সেটিই একমাত্র প্রতিরোধ, একমাত্র শান্তির পথ।
২৮১ দিন আগে
মুক্ত বাণিজ্য চুক্তি সই করতে যুক্তরাজ্য সফরে যাচ্ছেন মোদি
একটি মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে দুই দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্য যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্থানীয় সময় বুধবার (২৩ জুলাই) থেকে এ সফর শুরু করবেন মোদি। প্রধানমন্ত্রী হিসেবে এটি হবে তার চতুর্থ যুক্তরাজ্য সফর।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কারণে বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে এই চুক্তিকে রাজনৈতিক ও অর্থনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
ভারত সরকারের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, সফরকালে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তিগত সহযোগিতা ও নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে বিস্তৃত আলোচনা করবেন মোদি। এরপর রাজা চার্লসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।
বিশ্লেষকদের মতে, ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্য বেরিয়ে যাওয়ার পর এটি হবে তাদের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক চুক্তি। অপরদিকে, এশিয়ার বাইরে ভারতের সঙ্গে এটিই হতে যাচ্ছে প্রথম বড় মুক্ত বাণিজ্য চুক্তি।
ভারতীয় অর্থনীতিবিদ সঞ্জয়া বারু মনে করেন, যুক্তরাজ্য ও ভারতের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে—তাই আরও গভীর বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলা প্রয়োজন।
আরও পড়ুন: মার্কো রুবিওর সঙ্গে বৈঠকে বসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
এই চুক্তি-সংক্রান্ত আলোচনায় যুক্তরাজ্যে অস্থায়ীভাবে কাজ করতে যাওয়া ভারতীয় নাগরিকদের জন্য ওয়ার্ক ভিসা, পেশাগত যোগ্যতার স্বীকৃতি ও জাতীয় বীমা অবদানের ছাড়পত্রের মতো দীর্ঘদিনের বিতর্কিত বিষয়ে ছাড় আদায় করতে সক্ষম হয়েছে ভারত।
তবে চুক্তি কার্যকর হতে হলে দুই দেশের পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন। ধারণা করা হচ্ছে, আগামী বছরের মাঝামাঝি থেকে এটি কার্যকর হতে পারে।
চুক্তির আওতায় রত্ন, টেক্সটাইল, প্রকৌশল পণ্য, চামড়া, তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত খাদ্যসহ ভারতের ৯৯ শতাংশ রপ্তানিপণ্যে যুক্তরাজ্যে শূন্য শুল্ক কার্যকর হবে। এর বিনিময়ে ভারত যুক্তরাজ্যের ৯০ শতাংশ রপ্তানিপণ্যে ধাপে ধাপে শুল্ক হ্রাস করবে।
স্কচ হুইস্কির ওপর শুল্ক ১৫০ শতাংশ থেকে তাৎক্ষণিকভাবে ৭৫ শতাংশে নামিয়ে আনা হবে এবং ১০ বছরের মধ্যে তা আরও কমে ৪০ শতাংশে নেমে আসবে। এছাড়া শতভাগ শুল্কের আওতায় থাকা ব্রিটিশ গাড়ির ওপর শুল্ক কোটা অনুযায়ী ১০ শতাংশে নামিয়ে আনা হবে। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে, চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, বিমানযন্ত্রাংশ এবং ইলেকট্রনিক্সে শুল্ক ছাড়।
আরও পড়ুন: মার্কিন পণ্যে পাল্টা ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ব্রাজিলের
তবে এই চুক্তির আওতায় ভারতের কৃষিখাত, আর্থিক ও আইনি পরিষেবা খাত অন্তর্ভুক্ত হয়নি। কারণ এসব বিষয়ে দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি নিয়ে আলোচনা এখনো অমীমাংসিত।
এ ছাড়া যুক্তরাজ্যের প্রস্তাবিত কার্বন কর—যেটি ‘কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকানিজম’ নামে পরিচিত—তাও চুক্তির আওতা থেকে বাদ পড়েছে।
এ বিষয়ে দিল্লিভিত্তিক গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের প্রধান অজয় শ্রীবাস্তব বলেন, কার্বন কর এখনো আলোচনার প্রধান বাধা হয়ে আছে। এটি ভারতের রপ্তানিকারকদের জন্য মুক্ত বাণিজ্য চুক্তির সুবিধাগুলো পুরোপুরি নিঃশেষ করে দিতে পারে।
৩৫১ দিন আগে
তথ্য ফাঁসের পর গোপন প্রকল্পে যুক্তরাজ্যে স্থানান্তরিত হাজারো আফগান
এক ব্রিটিশ কর্মকর্তা অনিচ্ছাকৃতভাবে আফগান আবেদনকারীদের ব্যক্তিগত তথ্য ফাঁস করার পর গোপন একটি পরিকল্পনার মাধ্যমে হাজার হাজার আফগান নাগরিককে যুক্তরাজ্যে নিয়ে আসা হয়েছিল। সম্প্রতি সেই তথ্য প্রকাশ্যে এসেছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর যুক্তরাজ্যে আশ্রয়ের জন্য যেসব আফগান নাগরিক আবেদন করেছিলেন, তাদের মধ্যে প্রায় ১৯ হাজার জনের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যায়। পরবর্তীতে ২০২৩ সালের আগস্টে সেই ফাঁস হওয়া কিছু তথ্য ফেসবুকের মাধ্যমে প্রকাশ্যে চলে আসে। তখন বিষয়টি ব্রিটিশ সরকারের নজরে আসে। বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ওই ঘটনার নয় মাস পর ফাঁস হওয়া তালিকাভুক্ত ব্যক্তিদের জন্য একটি নতুন পুনর্বাসন প্রকল্প চালু করা হয়। ওই প্রকল্পের আওতায় এখন পর্যন্ত সাড়ে চার হাজার আফগান যুক্তরাজ্যে পৌঁছেছেন।
তবে তথ্য ফাঁস ও পুনর্বাসনের বিষয়টি এতদিন গোপন রাখা হয়েছিল। কারণ সরকার এ সংক্রান্ত তথ্য প্রকাশ ঠেকাতে একটি ‘সুপার ইনজাঙ্কশন’ জারি করে বিষয়টির জনসমক্ষে প্রকাশ হওয়া প্রতিহত করেছিল।
স্থানীয় সময় মঙ্গলবার (১৫ জুলাই) হাইকোর্টের এক বিচারক গোপনীয়তা আদেশ প্রত্যাহারের নির্দেশ দেন। এরপরই তথ্য ফাঁস, সরকারের পদক্ষেপ এবং এই প্রকল্পের অধীনে কতজন আফগান যুক্তরাজ্যে বসবাসের অনুমতি পেয়েছেন—এসব নিয়ে প্রথমবারের মতো বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসে।
আরও পড়ুন: ইসলামি শরিয়ায় ব্রিটিশ দম্পতির বিচার করবে তালেবান
ফাঁস হওয়া তথ্যের মধ্যে ছিল আবেদনকারীদের নাম, যোগাযোগের তথ্য ও কিছু পারিবারিক তথ্য, যা তালেবানদের কাছ থেকে হুমকির কারণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তবে তথ্য ফাঁসের জন্য যিনি দায়ী ছিলেন, সেই কর্মকর্তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা তা নিশ্চিত করেনি ডাউনিং স্ট্রিট।
এ বিষয়ে এক সরকারি মুখপাত্র বলেন, ‘ব্যক্তিগত বিষয়ে আমরা কোনো মন্তব্য করব না।’
ব্রিটিশ সরকার আরও জানিয়েছে, ফাঁস হওয়া তালিকায় থাকা ৬০০ আফগান সেনা এবং তাদের পরিবারের ১ হাজার ৮০০ সদস্য এখনো আফগানিস্তানে রয়েছেন বলে ধারণা করছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই কর্মসূচি বন্ধ করে দেওয়া হচ্ছে, তবে এখনো আফগানিস্তানে অবস্থান করা আবেদনকারীদের দেওয়া পুনর্বাসনের প্রস্তাবগুলো বিবেচনায় রাখা হবে।
সরকারি তথ্যমতে, গোপন এই কর্মসূচির নাম ছিল ‘আফগান রিলোকেশন রুট’। এই কর্মসূচির ব্যয় এখন পর্যন্ত ৪০০ মিলিয়ন পাউন্ড এবং ভবিষ্যতে আরও ৪০০ থেকে ৪৫০ মিলিয়ন পাউন্ড ব্যয় হতে পারে বলে ধারণা করা হয়েছে।
ব্রিটিশ সরকার জানায়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক অজ্ঞাত কর্মকর্তার অনিচ্ছাকৃত ভুলে তথ্যগুলো ফাঁস হয়েছিল। যাদের তথ্য ফাঁস হয়েছে, এ বিষয়ে মঙ্গলবারই তাদের জানানো হয়েছে।
হাউস অব কমনসে বক্তব্য রাখতে গিয়ে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি তথ্য ফাঁসের ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, ‘এটি ঘটেছিল সরকার অনুমোদিত সিস্টেমের বাইরে একটি স্প্রেডশিট ইমেইল করার কারণে।’
এটিকে তিনি ‘গুরুতর বিভাগীয় ভুল’ হিসেবে উল্লেখ করেন। কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেনকও তার দলের পক্ষ থেকে ওই ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেন। তবে পুলিশ জানিয়েছে, এ নিয়ে কোনো ফৌজদারি তদন্তের প্রয়োজন নেই।
হিলি বলেন, এ ঘটনা ছিল আফগানিস্তান থেকে লোকজন সরিয়ে নেওয়ার সময় ঘটে যাওয়া অনেকগুলো তথ্য ফাঁসের একটি। এতে শীর্ষ সামরিক কর্মকর্তা, সরকারি কর্মকর্তা ও এমপিদের নামও অন্তর্ভুক্ত ছিল।
মঙ্গলবার হাইকোর্টের একটি রায় প্রকাশ্যে আসার পর বিচারক চেম্বারলেইন বলেন, এটি পুরোপুরি সম্ভব যে ফেসবুক গ্রুপে ফাঁস হওয়া নথির কিছু অংশ যারা দেখেছেন, তাদের মধ্যে কেউ কেউ তালেবান অনুপ্রবেশকারী ছিলেন বা তালেবান-ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন।
আরও পড়ুন: ইসরায়েলে ঢুকতে দেওয়া হলো না দুই ব্রিটিশ এমপিকে
তিনি আরও জানান, প্রাথমিকভাবে আশঙ্কা করা হয়েছিল, তালিকায় যেসব ব্যক্তি বা তাদের পরিবারের সদস্যদের নাম রয়েছে, তারা মৃত্যু বা গুরুতর ক্ষতির মুখে পড়তে পারেন। এমনকি এই সংখ্যা এক লাখ পর্যন্ত হতে পারে।
তবে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পরিচালিত এক পর্যালোচনায় বলা হয়, কেবল ফাঁস হওয়া তথ্যের কারণে কাউকে লক্ষ্যবস্তু বানানো হতে পারে—এমন সম্ভাবনা খুবই কম। কারণ প্রাথমিকভাবে যেভাবে ভাবা হয়েছিল, তথ্য তার থেকে কম ছড়িয়েছে। অবশ্য এই কারণে কতজনকে গ্রেপ্তার বা হত্যা করা হয়েছে তা এখনো নিশ্চিত করেনি মন্ত্রণালয়।
ওই পর্যালোচনায় এই গোপন প্রকল্পকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ’ হিসেবে অভিহিত করা হয় এবং তথ্য ফাঁসের ঝুঁকি ‘সীমিত’ ছিল বলে মত দেওয়া হয়।
এ ছাড়া, এই তথ্য ফাঁসের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের একটি ইমেইল পাঠিয়ে সতর্কতা অবলম্বন করতেও পরামর্শ দেওয়া হয়েছে। যেমন: নিজের অনলাইন কার্যক্রমে গোপনীয়তা রক্ষা কিংবা অপরিচিত ব্যক্তিদের কোনো বার্তার জবাব না দেওয়া ইত্যাদি।
হিলি জানান, যারা ইতোমধ্যে যুক্তরাজ্যে স্থানান্তরিত হয়েছেন, তাদের অভিবাসন পরিসংখ্যানে অন্তর্ভুক্ত করা হয়েছে।
পুরো ঘটনাপ্রবাহ ছিল ‘অভূতপূর্ব’
বিবিবির প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালের আগস্টে যখন মার্কিন বাহিনী আফগানিস্তান ছেড়ে আসে এবং তালেবানরা সরকারি ক্ষমতা দখলে নেয়, তখন এই ঘটনার সূত্রপাত ঘটে।
ফাঁস হওয়া তালিকায় ছিল আফগান রিলোকেশনস অ্যান্ড অ্যাসিস্ট্যান্স পলিসিতে আবেদনকারীদের নাম। তালেবারনা প্রতিশোধ নিতে পারেন বলে যেসব আফগানরা আশঙ্কায় ছিলেন, তাদের দ্রুত আবেদন প্রক্রিয়ার মাধ্যমে যুক্তরাজ্যে আনার জন্য এ নীতি চালু করেছিল ব্রিটিশ সরকার।
এই পুনর্বাসন কার্যক্রমের মাধ্যমে ৩৬ হাজার আফগান যুক্তরাজ্যে স্থানান্তরিত হন। ২০২২ সালে ব্রিটিশ ফরেন অ্যাফেয়ার্স কমিটির এক তদন্তে এটিকে ‘ব্যর্থতা’ ও ‘বিশ্বাসঘাতকতা’ বলে আখ্যা দেওয়া হয়।
তথ্য ফাঁসের পর যখন সরকার নতুন প্রকল্প চালু করে, তখন সংবাদমাধ্যমগুলো দ্রুত বিষয়টি আঁচ করতে পারে। এরপর সরকার আদালতের কাছে সংবাদমাধ্যমগুলোকে তথ্য ফাঁস সংক্রান্ত কোনো কিছু প্রকাশে বাধা দেওয়ার জন্য আদেশ চেয়ে আবেদন করে।
পরে আদালত এমন একটি আদেশ দেয়, যা শুধু তথ্য ফাঁসের বিবরণ নয়, এই আদেশ জারি হওয়ার তথ্য নিয়েও সংবাদ প্রকাশে নিষেধাজ্ঞা আরোপ করে। ফলে এতদিন বিষয়টি প্রকাশ্যে আসেনি।
৩৫৭ দিন আগে
ড. ইউনূসের যুক্তরাজ্য সফরে ব্রিটিশ হাইকমিশনারের সন্তোষ প্রকাশ
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরে সন্তোষ প্রকাশ করেছেন লন্ডনে অবস্থানরত ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক।
বৃহস্পতিবার (১২ জুন) সামজিক মাধ্যম এক্স-এ তার ব্যক্তিগত অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ‘এই সপ্তাহে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে যুক্তরাজ্যে স্বাগত জানাতে পেরে দারুণ ভালো লাগছে।’
হাইকমিশনার কুক বলেন, ‘অধ্যাপক ইউনূসের কর্মসূচির পরিধি দুই দেশের গণতন্ত্র, বাণিজ্য ও বিনিয়োগ, জলবায়ু পদক্ষেপ, আঞ্চলিক নিরাপত্তা এবং রোহিঙ্গাদের প্রতি সমর্থনের ক্ষেত্রে যৌথ অঙ্গীকারের প্রতিফলন।’
আরও পড়ুন: হারমনি অ্যাওয়ার্ড গ্রহণের আগে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন ড. ইউনূস
প্রধান উপদেষ্টা ইউনূস মঙ্গলবার (১০ জুন) লন্ডনে পৌঁছান। চারদিনব্যাপী এই সরকারি সফরের মূল লক্ষ্য— যুক্তরাজ্যের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নবায়ন, অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগে নতুন মাত্রা যোগ করা।
সফরের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রুহুল আলম সিদ্দিক বলেন, ‘এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সফর। বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক গভীর ও বহুমাত্রিক।’তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
৩৯২ দিন আগে
পাচারকৃত অর্থ ফেরাতে বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করল যুক্তরাজ্য
বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে পাচার হওয়া অবৈধ অর্থ পুনরুদ্ধারে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগের প্রতি যুক্তরাজ্যের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন দেশটির বাণিজ্যমন্ত্রী ও বোর্ড অব ট্রেডের সভাপতি জোনাথন রেনল্ডস।
বুধবার (১১ জুন) ব্রিটিশ পার্লামেন্টে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আশ্বাস দেন।
বৈঠকে অধ্যাপক ইউনূস বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রচেষ্টা, বিশেষ করে ব্যাংক খাত সংস্কার, বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখা এবং সামগ্রিক অর্থনীতির ভারসাম্য রক্ষার বিষয়ে আলোচনা করেন।
প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব জানান, সাক্ষাৎকালে যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগের সুযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে—বিশেষ করে বাণিজ্য সম্প্রসারণ ও বাংলাদেশে ব্রিটিশ বিনিয়োগ বাড়ানোর কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আরও পড়ুন: যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে ড. ইউনূসের বৈঠক
বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।
বৈঠকে বিশেষ দূত লুৎফে সিদ্দিকী যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে একটি দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) শুরুর প্রস্তাব দেন। তিনি জানান, ঢাকা ইতোমধ্যে জাপানসহ বেশ কয়েকটি দেশের সঙ্গে এ ধরনের আলোচনা শুরু করেছে।
যুক্তরাজ্যের বাংলাদেশ বিষয়ক বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটন এবং ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুকও এ বৈঠকে অংশ নেন।
৩৯২ দিন আগে