চকবাজার
চকবাজারে খাজা মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
ফায়ার সার্ভিসের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাজধানীর চকবাজারের হাজী আবুল বাশার সুপার মার্কেট (খাজা মার্কেট) এলাকার আশিক টাওয়ারের আটতলা ভবনের তৃতীয় তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শনিবার (৪ জুলাই) দুপুর ১টা ৩৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে লালবাগ ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়ে দুপুর ১টা ৪৬ মিনিটে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সদর দপ্তরের মিডিয়া সেলের ওয়্যারহাউস ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম ইউএনবিকে জানান, পরে সহায়তার জন্য সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের আরও চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তবে পথে তীব্র যানজটের কারণে ইউনিটগুলোর চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে।
তিনি বলেন, মোট ছয়টি ইউনিটের চেষ্টায় বিকাল ৩টা ১৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
৫ দিন আগে
চকবাজারে খাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
রাজধানীর চকবাজারের খাজা মার্কেটের আশিক টাওয়ারের আটতলা ভবনের তৃতীয় তলার একটি দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ৬টি ইউনিট কাজ করছে।
শনিবার (৪ জুলাই) দুপুর ১টা ৩৪ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সদর দপ্তরের মিডিয়া সেলের ওয়্যারহাউস ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে লালবাগ ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়ে দুপুর ১টা ৪৬ মিনিটে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তিনি বলেন, পরে সহায়তার জন্য সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের আরও চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে পাঠানো হয়। তবে ঘটনাস্থলে যাওয়ার পথে তীব্র যানজটের কারণে ইউনিটগুলোর চলাচলে বিঘ্ন ঘটে। পরে ওই চার ইউনিটও আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
আগুন লাগার কারণ, হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি।
৫ দিন আগে
চকবাজারে পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার
রাজধানীর চকবাজার থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে চাঁদনী ঘাট এলাকা থেকে এই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।
খবর পেয়ে পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ওই নবজাতককে মৃত ঘোষণা করেন।
চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল জানান, খবর পেয়ে আজ দুপুরের পর চকবাজারের চাঁদনী ঘাট এলাকায় একটি গলির ভেতর থেকে কালো পলিথিনে মোড়ানো অচেতন অবস্থায় ওই নবজাতককে উদ্ধার করি। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে তা আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
১৯৮ দিন আগে
ঢাকার চকবাজারে ২টি দোকানের আগুন নিয়ন্ত্রণে
ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় একটি ছয়তলা ভবনের নিচতলায় দুটি দোকানে লাগা আগুন প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।
শনিবার(২০ জানুয়ারি) সকালে এই আগুনের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (এফএসসিডি) সদর দপ্তরের মিডিয়া সেলের গুদাম পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, সকাল ৮টা ৫৯ মিনিটে ওই এলাকার সোলায়মান টাওয়ারের একটি দোকানে আগুনের সূত্রপাত হয়।
আরও পড়ুন: মোল্লাবাড়ী বস্তিতে আগুন: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন
তিনি বলেন, খবর পেয়ে লালবাগ, পলাশী ও সিদ্দিকবাজার স্টেশনের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকাল ৯টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানান গুদাম পরিদর্শক।
আরও পড়ুন: ১২০০ মুরগিসহ আগুনে পুড়ে ছাই পোলট্রি খামার
৯০২ দিন আগে
রাজধানীর চকবাজারে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত
রাজধানীর চকবাজারের রহমতগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কাভার্ডভ্যানের চালকের সহকারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ জুলাই) দিবাগত রাত ২টার দিকে ঘটনাটি ঘটে।
নিহত বিপ্লব নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা গ্রামের শাহজাহান এর ছেলে। চালকের বাড়িও একই এলাকায়।
অজ্ঞান অবস্থায় কাভার্ডভ্যানের চালক একরামুল হক সুমন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত পৌনে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা শিক্ষকের মত্যু
সুমন বলেন যে তারা প্লাস্টিকের দানা বোঝাই করে রহমতগঞ্জের ডালপট্টিতে তা নামিয়ে বের হওয়ার অপেক্ষায় ছিলেন। সেখানে আরও অনেক গাড়ির কারণে ওই এলাকায় জট লেগে যায়। সেজন্য তিনি তার সহকারী বিপ্লবকে রেখে সামনের দিকে যান।
তিনি আরও বলেন যে পরে এসে দেখতে পান বৈদুতিক তার কাভার্ডভ্যানের সঙ্গে লেগে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে ছিল। তিনি দ্রুত সেখান থেকে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান।
চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) শংকর রায় সত্যতা নিশ্চিত করে জানান, রাত ২টার দিকে পণ্য খালাস করতে ভ্যান থেকে বের হওয়ার সময় বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে বিপ্লব অজ্ঞান হয়ে যান। পরে হাসপাতালে নেওয়া হলে রাত পৌনে ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়।
লাশটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে, জানান তিনি।
আরও পড়ুন: বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু
রাজধানীর কামরাঙ্গীরচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
১০৯৪ দিন আগে
রাজধানীর চকবাজারে সিরামিকের গুদামের আগুন নিয়ন্ত্রণে
পুরান ঢাকার চকবাজার এলাকায় একটি সিরামিকের গুদামে মঙ্গলবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে চকবাজার বিসমিল্লাহ টাওয়ারের পাশে একটি পাঁচতলা ভবনের পঞ্চম তলায় অবস্থিত গুদামে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের মোট ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। দুপুর ১২টা ৫মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: চকবাজারে বহুতল ভবনে আগুন
চকবাজারে প্লাস্টিক কারখানায় আগুন
১১৮৫ দিন আগে
পুরান ঢাকায় ‘ডাকাতি’, বৃদ্ধ খুন
পুরান ঢাকার চকবাজারের এক বাসায় ডাকাতির পর ৭৮ বছর বয়সী এক বৃদ্ধকে খুনের অভিযোগ উঠেছে।
বৃদ্ধ মনসুর আহমেদের ছেলে সারওয়ার আহমেদ জানান, বৃহস্পতিবার মধ্যরাতে খাজে দেওয়ান রোডের ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় বাবাকে হাত-পা বাঁধা রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়।
মনসুরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: কক্সবাজারে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
এর আগে রাত ৯টার দিকে সারোয়ার ও মনসুরের পরিবারের অন্য সদস্যরা একটি বিয়ের অনুষ্ঠানে গেলেও অসুস্থ ৭৮ বছর বয়সী ওই বৃদ্ধ বাড়িতেই থেকে যান।
মধ্যরাতে বাড়ি ফিরে মনসুরের ফ্ল্যাটের দরজা বন্ধ দেখতে পান সারোয়ার ও অন্যরা। তারা দরজা ভেঙে মেঝেতে রক্তাক্ত মনসুরকে পান।
সারওয়ার অভিযোগ করেন, ডাকাতরা বাড়িতে লুটপাট করার আগে তার বাবাকে ইনজেকশনে কোনো ওষুধ দেয় এবং পরে মাথায় গুরুতর আঘাত পেয়ে তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, সবকিছু লুটপাট করা হয়েছে, বাড়িতে রাখা সমস্ত নগদ টাকা ও স্বর্ণ লুট হয়েছে। তবে তিনি সঠিক পরিমাণ জানাতে পারেননি।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম বলেন, ‘আমরা ঘটনাটি তদন্ত করছি এবং ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’
আরও পড়ুন: ময়মনসিংহে চাচার হাতে ভাতিজা খুনের অভিযোগ
মুক্তিযোদ্ধাদের খুনিদের বিচার এই মাটিতেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
১৩২৯ দিন আগে
চট্টগ্রামে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
চট্টগ্রাম মহানগরীর চকবাজার এলাকায় একটি পুকুরে ডুবে দুই শিশু নিহত ও অপর একজন নিখোঁজ হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, তিন শিশু ডুবে যাওয়ার খবর পেয়ে আমাদের একটি দল ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা দু’জনকে মৃত অবস্থায় উদ্ধার করে।
আরও পড়ুন: চট্টগ্রামে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
বুধবার (২৪ আগস্ট) রাতে ৬ নং পূর্ব ষোলশহরে অবস্থিত ওমর আলী মাতব্বর বাড়ির পুকুরে গোসল করতে নামে ওই তিন শিশু। পরে তারা পানিতে ডুবে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার কাজ পরিচালনা করে।
নিখোঁজ শিশুটির খোঁজ অব্যাহত আছে বলে ওসি জানিয়েছেন।
আরও পড়ুন: চট্টগ্রামে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু
১৪১৫ দিন আগে
পুরান ঢাকায় অগ্নিকাণ্ড: হোটেল মালিক গ্রেপ্তার
পুরান ঢাকার চকবাজারের কামালবাগ এলাকায় সোমবার ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যুর ঘটনায় বরিশাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মালিক থেকে মোহাম্মদ ফখরুদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চকবাজার মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাজীব কুমার সরকার জানান, মঙ্গলবার ভোরে কেরানীগঞ্জ থেকে মোহাম্মদ ফখরুদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত রুবেলের বড় ভাই মোহাম্মদ আলী সোমবার রাতে চকবাজার থানায় রেস্টুরেন্ট মালিক ও ভবন মালিকসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
ময়নাতদন্তের জন্য মরদেহগুলো মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
নিহতদের স্বজনদের কাছ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে বলে ওই কর্মকর্তা জানান।
প্রসঙ্গত, সোমবার চকবাজারের কামালবাগ এলাকায় প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়জনের মৃত্যু হয়। নিহতরা সবাই আগুন লাগা চারতলা ভবনের নিচতলায় অবস্থিত রেস্তোরাঁর কর্মচারী।
পড়ুন: অগ্নিকাণ্ড: পুরান ঢাকার প্লাস্টিক কারখানা থেকে ৬ দগ্ধ লাশ উদ্ধার
পুরান ঢাকার প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে
১৪২৩ দিন আগে
পুরান ঢাকার প্লাস্টিক কারখানায় আগুন
পুরান ঢাকার চকবাজারের কামালবাগ এলাকায় সোমবার একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
দুপুর ১২টার দিকে আগুনের সূত্রপাত হলেও তাৎক্ষণিকভাবে এর উৎপত্তি জানা যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের ওয়ারহাউস ইন্সপেক্টর (মিডিয়া সেল) আনোয়ারুল ইসলাম বলেন, বর্তমানে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে এবং আরও দুটি ইউনিট পথে রয়েছে।
অগ্নিকাণ্ডে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে তিনি জানান।
পড়ুন: কায়রোতে গির্জায় আগুন: নিহত ৪১, আহত ১৪
কুষ্টিয়ায় ফিলিং স্টেশনে আগুন, নিহত ২
১৪২৪ দিন আগে